তালাকের নোটিশে ‘আমি বিবাহ বিচ্ছেদ চাই’ বলে আবেদন করলে কি তালাক হয়ে যাবে?
প্রশ্নঃ ১৭৩০১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী উকিলের মাধ্যমে চেয়ারম্যানের কাছে ‘আমি বিবাহ বিচ্ছেদ চাই’ মর্মে নোটিশ পাঠিয়েছেন। স্বামী স্বাক্ষর করেননি, নোটিশ ফেরত এসেছে এবং আদালতে মামলা হয়নি। কাবিননামার ১৮ নম্বর ঘরে তালাকের ক্ষমতা থাকলে বা না থাকলে তালাক হবে কি? স্বামী কি স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন? দলিলসহ জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নে বর্ণিত অবস্থায় শুধু স্ত্রী উকিলের মাধ্যমে চেয়ারম্যানের কাছে ‘আমি বিবাহ বিচ্ছেদ চাই’ মর্মে নোটিশ পাঠিয়েছেন—এ কারণে স্বয়ংক্রিয়ভাবে তালাক সংঘটিত হবে না। তবে কাবিননামার ১৮ নম্বর ঘরে স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা হয়েছে কি না, নোটিশে কী ভাষা ব্যবহার করা হয়েছে এবং নোটিশটি চেয়ারম্যানের কার্যালয়ে আদৌ পৌঁছেছে কি না—এসবের ওপর বিধান নির্ভর করবে।
কাবিননামার ১৮ নম্বর ধারায় স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহনের ক্ষমতা অর্পণ না করে থাকেন, তাহলে স্ত্রী নিজে একতরফাভাবে তালাক কার্যকর করতে পারবেন না। এক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদ চাইলে স্বামীর সম্মতিতে খুলা বা অন্য কোনো শরয়ি পদ্ধতিতে বিবাহবিচ্ছেদ করতে হবে। অথবা আইনানুগভাবে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ চাইতে হবে।
অতএব, শুধু উকিলের মাধ্যমে চেয়ারম্যানের কাছে ‘আমি বিবাহ বিচ্ছেদ চাই’ মর্মে নোটিশ পাঠানো এবং স্বামী তাতে সম্মতি না দিলে— শরিয়তের দৃষ্টিতে তালাক সংঘটিত হবে না।
আর যদি কাবিননামার ১৮ নম্বর ঘরে স্বামী যদি স্ত্রীকে (تفويض الطلاق) তালাক গ্রহনের ক্ষমতা অর্পণ করে থাকে, তাহলে স্ত্রী সেই ক্ষমতা প্রয়োগ করে এবং সেখানে প্রদত্ত্ব শর্তের ভিত্তিতে নিজের ওপর তালাক গ্রহন করতে পারবেন। এক্ষেত্রে স্বামীর নতুন করে সম্মতি বা স্বাক্ষরের প্রয়োজন নেই। যদি এসব কিছু না হয়ে থাকে তাহলে স্বামী সেই স্ত্রীকে নিয়ে সংসার করতে কোনো বাঁধা নাই।
(مصنف عبد الرزاق : کتاب الطلاق، باب طلاق الحرۃ ،7 /236، المجلس العلمی الھند) ”عن ابن جريج، والثوري، عن يحيى بن سعيد، عن ابن المسيب قال: «الطلاق بالرجال، والعدة بالنساء.”
(رد المحتار : كتاب الطلاق ، باب التفويض- 3\314، المكتبة الشاملة ) [بَابُ تَفْوِيضِ الطَّلَاقِ] أَيْ تَفْوِيضُهُ لِلزَّوْجَةِ أَوْ غَيْرِهَا صَرِيحًا كَانَ التَّفْوِيضُ أَوْ كِنَايَةً، يُقَالُ: فَوَّضَ لَهُ الْأَمْرَ: أَيْ رَدَّهُ إلَيْهِ حَمَوِيٌّ، فَالْكِنَايَةُ قَوْلُهُ اخْتَارِي أَوْ أَمْرُكِ بِيَدِكِ
(وفيه أيضاً: 3\315، المكتبة الشاملة) (قَوْلُهُ قَالَ لَهَا اخْتَارِي) أَشَارَ بِعَدَمِ ذِكْرِ قَبُولِهَا إلَى أَنَّهُ تَمْلِيكٌ يَتِمُّ بِالْمُمَلِّكِ وَحْدَهُ فَلَوْ رَجَعَ قَبْلَ انْقِضَاءِ الْمَجْلِسِ لَمْ يَصِحَّ، وَقَيَّدَ بِاقْتِصَارِهِ عَلَى التَّخْيِيرِ الْمُطْلَقِ لِأَنَّهُ لَوْ قَالَ لَهَا اخْتَارِي الطَّلَاقَ فَقَالَتْ اخْتَرْتُ الطَّلَاقَ فَهِيَ وَاحِدَةٌ رَجْعِيَّةٌ لِأَنَّهُ لَمَّا صَرَّحَ بِالطَّلَاقِ كَانَ التَّخْيِيرُ بَيْنَ الْإِتْيَانِ بِالرَّجْعِيِّ وَتَرْكِهِ ط عَنْ الْبَحْرِ
(مرقاة المفاتيح: کتاب النکاح، باب الطلاق و الخلع،5/ 2143، دار الفکر)
ثم قال: ولو تم أمر ما رواه كان المراد به أن قيام الطلاق بالرجال؛ لأنه لو كان احتمالا للفظ مساويا لتأيد بما رويناه، فكيف وهو المتبادر إلى الفهم من ذلك اللفظ، كما في قولهم: الملك بالرجال، وفي سنن ابن ماجه من طريق ابن لهيعة عن ابن عباس «جاء النبي – صلى الله عليه وسلم – رجل فقال: يا رسول الله سيدي زوجني أمته وهو يريد أن يفرق بيني وبينها، فصعد النبي – صلى الله عليه وسلم – المنبر فقال: يا أيها الناس ما بال أحدكم يزوج عبده من أمته ثم يريد أن يفرق بينهما إنما الطلاق لمن أخذ بالساق» ورواه الدارقطني أيضا من غيرها.”
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন