পুরুষাঙ্গের মাথায় তুলা বা টিস্যুদিয়ে ওজু টিকিয়ে রাখা যায় কিনা?
প্রশ্নঃ ১৭৩০৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন খতিব,বয়ান করার সময় আমার পুরুষাঙ্গের মাথায় ধাতু জাতীয় কিছু একটা জমা হয়, তবে আমি মাজুর না,এখন আমি পুরুষাঙ্গের মাথায় তুলা বা টিস্যু জাতীয় কিছু রেখে, ইমামতি করতে পারব কিনা, যাতে আমার ওজু না ভাঙ্গে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি যেহেতু শরয়ী মাজুর নন, তাই আপনার পুরুষাঙ্গ থেকে যদি ধাতু, মযী, পেশাব বা এ জাতীয় কোনো নাপাক তরল পদার্থ বের হয়, তবে সাথে সাথে আপনার ওজু ভেঙে যাবে।
পুরুষাঙ্গের মাথায় তুলা বা টিস্যু রাখলে এই হুকুম বদলায় না। তাই নাপাক তরল পুরুষাঙ্গের মুখে এসে পৌঁছালেই ওজু ভেঙে যাবে। তুলা বা টিস্যু কেবল তা শুষে নেয় এবং কাপড়কে নাপাকি থেকে রক্ষা করে; এর মাধ্যমে ওজু টিকে থাকে না।
হাদীসে এসেছে, হযরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,
كُنْتُ رَجُلاً مَذَّاءً وَكُنْتُ أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ " يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ
অর্থ: আমার বেশি বেশি মযী বের হতো। আমি এ সম্পর্কে নবী ﷺ-এর কাছে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করতাম, কারণ তাঁর কন্যা ছিলেন আমার স্ত্রী। তাই আমি মিকদাদ ইবনুল আসওয়াদকে (এ সম্পর্কে জানতে) বললাম, তিনি নবী ﷺ-কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, সে তার পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে এবং ওজু করে নেবে।
[সহীহ মুসলিম, হাদীস নং ৩০৩]
(হাদীসের লিংক: https://muslimbangla.com/hadith/7639)
সুতরাং ধাতু বা মযী বের হলে আপনার ওজু ভেঙে যাবে। নতুন করে ওজু করে নামাজ পড়াতে হবে।
আপনি এই অসুবিধার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন