বাবার আপন চাচাতো বোনকে বিয়ে করার বিধান
প্রশ্নঃ ১৭৩৫৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবার আপন চাচাতো বোনকে বিয়ে করা কি জায়েজ ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বাবার আপন চাচাতো বোনকে বিয়ে করা সম্পূর্ণ জায়েজ। কারণ, তিনি শরিয়তের দৃষ্টিতে মাহরাম নন।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা নিসার ২৩ নম্বর আয়াতে যেসব নারীর সঙ্গে বিবাহ হারাম, তাঁদের তালিকা উল্লেখ করেছেন। সেখানে মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে প্রমুখ মাহরাম নারীর কথা বলা হয়েছে। কিন্তু বাবার চাচাতো বোন এ তালিকার অন্তর্ভুক্ত নন। সুতরাং তাঁর সঙ্গে বিবাহে শরিয়তের কোনো নিষেধাজ্ঞা নেই।
এর আরও সুস্পষ্ট প্রমাণ হলো, রাসূলুল্লাহ ﷺ নিজ কন্যা হযরত ফাতিমা রা.-কে তাঁর চাচাতো ভাই হযরত আলী রা.-এর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রা. ছিলেন রাসূলুল্লাহ ﷺ-এর আপন চাচা আবু তালিবের ছেলে। অর্থাৎ তিনি ছিলেন হযরত ফাতিমা রা.-এর বাবার চাচাতো ভাই।
হযরত বুরাইদা রা. থেকে বর্ণিত-
خَطَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَاطِمَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «إِنَّهَا صَغِيرَةٌ»، فَخَطَبَهَا عَلِيٌّ فَزَوَّجَهَا مِنْهُ.
আবু বকর ও উমর রা. হযরত ফাতিমা রা.-কে বিবাহের প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ ﷺ বললেন, তিনি এখনো ছোট। অতঃপর আলী রা. বিবাহের প্রস্তাব দিলে রাসূলুল্লাহ ﷺ তাঁর সঙ্গে ফাতিমা রা.-এর বিবাহ সম্পন্ন করে দিলেন। -সুনানে নাসাঈ, হাদীস: ৩২২১
হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত-
لَمَّا تَزَوَّجَ عَلِيٌّ فَاطِمَةَ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ: «أَعْطِهَا شَيْئًا»، قَالَ: مَا عِنْدِي شَيْءٌ، قَالَ: «أَيْنَ دِرْعُكَ الْحُطَمِيَّةُ؟»
যখন আলী রা. ফাতিমা রা.-কে বিবাহ করলেন, তখন রাসূলুল্লাহ ﷺ তাঁকে বললেন, ‘তাকে কিছু (মোহর) প্রদান করো।’ আলী রা. বললেন, ‘আমার কাছে কিছু নেই।’ রাসূলুল্লাহ ﷺ বললেন, ‘তোমার হাতমী বর্মটি কোথায়?’ -সুনানে আবু দাউদ, হাদীস: ২১২৫।
ইমাম ইবনে কাসীর রহ. তাঁর বিখ্যাত ইতিহাসগ্রন্থ আল-বিদায়া ওয়ান নিহায়া-তে হযরত আলী রা. ও হযরত ফাতিমা রা.-এর বিবাহের ঘটনা উল্লেখ করেছেন।
«البداية والنهاية» (11/ 53):
[تزويج علي فاطمة الزهراء رضي الله عنهما]
قال سفيان الثوري، عن ابن أبي نجيح، عن أبيه: «سمع رجل عليا على منبر الكوفة يقول: أردت أن أخطب إلى رسول الله صلى الله عليه وسلم ابنته، ثم ذكرت أن لا
شيء لي، ثم ذكرت عائدته وصلته، فخطبتها، فقال: " هل عندك شيء؟ " قلت: لا. قال: " فأين درعك الحطمية التي أعطيتك يوم كذا وكذا؟ " قلت: عندي. قال: " فأعطها ". فأعطيتها فزوجني،
সারকথা: হযরত আলী রা. যেহেতু হযরত ফাতিমা রা.-এর বাবার চাচাতো ভাই ছিলেন এবং রাসূলুল্লাহ ﷺ তাঁর সঙ্গে ফাতিমা রা.-এর বিবাহ দিয়েছেন, তাই বাবার চাচাতো ভাইয়ের সঙ্গে বিবাহ জায়েজ হওয়ার বিষয়টি সুস্পষ্ট। একইভাবে বাবার আপন চাচাতো বোনও মাহরাম নন। অতএব, তাঁর সঙ্গে বিবাহ করাও সম্পূর্ণ জায়েজ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন