মসজিদের বারান্দা ভেঙে প্রাঙ্গণ ও গাড়ি পার্কিংয়ের জায়গা বানানোর বিধান
প্রশ্নঃ ১৭৩৬৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মসজিদের জন্য বর্তমানে ১১ শতাংশ জায়গা ওয়াকফ করা আছে এর মধ্যে ৬ শতাংশ জায়গায় মসজিদের ঘর নির্মান করা হয়েছে। উল্লেখ্য এই ঘরে বারান্দা আছে ২ টা। অনেকেই বলেছে ২য় বারান্দাটা বানানো হয়েছে জুমার সময় মুসল্লী বেশি হলে নামাজ পড়বে অথবা মসজিদ বন্ধ থাকলে বাহিরের কেউ এসে যাতে নামাজ পড়তে পারে) এখন প্রশ্ন হলো এই ২য় বারান্দাটা ভেঙে মসজিদের প্রাঙ্গণ বানানো যাবে কিনা যেখানে মুসল্লীদের বাইক গাড়ি ইত্যাদি রাখা হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নের বিবরণ অনুযায়ী, মসজিদের জন্য মোট ১১ শতাংশ জমি ওয়াকফ করা হয়েছে। এর মধ্যে ৬ শতাংশ জমিতে মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদে দুটি বারান্দা রয়েছে। দ্বিতীয় বারান্দাটি নির্মাণের উদ্দেশ্য ছিল- জুমার নামাজে মুসল্লির সংখ্যা বেড়ে গেলে সেখানে নামাজ আদায় করা এবং মসজিদ বন্ধ থাকলে বাইরের কেউ যেন সেখানে নামাজ পড়তে পারেন।
এখন দ্বিতীয় বারান্দাটি ভেঙে সেখানে প্রাঙ্গণ তৈরি করে মুসল্লিদের বাইক, গাড়ি ইত্যাদি রাখার ব্যবস্থা করা যাবে কি না- এর উত্তর হলো:
মসজিদের সঙ্গে যুক্ত বর্ধিতাংশকে বারান্দা বলা হলেও মূলত তা মসজিদের অংশবিশেষ। তাই তাতে মসজিদের আদব-ইহতেরাম ও সংশ্লিষ্ট শরয়ি বিধানগুলো প্রযোজ্য হবে।
আমাদের দেশের মসজিদগুলোতে সাধারণত বারান্দা মসজিদের অন্তর্ভুক্ত হিসেবেই নির্মাণ করা হয়। কেননা, নির্মাণকারীগণ সাধারণত বারান্দাকে মসজিদের বাইরের জায়গা হিসেবে নির্মাণ করেন না। সুতরাং প্রশ্নোক্ত দ্বিতীয় বারান্দাটি যদি মসজিদের অংশ হিসেবে নির্মাণ করা হয়ে থাকে, তাহলে তা ভেঙে প্রাঙ্গণ বা গাড়ি পার্কিংয়ের জায়গা বানানো জায়েজ হবে না। কেননা, কোনো স্থান একবার শরয়িভাবে মসজিদ হিসেবে নির্ধারিত হয়ে গেলে তা স্থায়ীভাবে মসজিদের মর্যাদা লাভ করে। পরবর্তীতে তা মসজিদ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা জায়েজ নয়।
তবে নির্মাণের সময়ই যদি বারান্দাটিকে মসজিদের অন্তর্ভুক্ত না করে কেবল সাময়িক প্রয়োজনে বা মসজিদের বাইরের অংশ হিসেবে নির্মাণ করা হয়ে থাকে, তাহলে সেটি মসজিদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না। সেক্ষেত্রে তা ভেঙে প্রাঙ্গণ তৈরি করা এবং সেখানে মুসল্লিদের বাইক, গাড়ি ইত্যাদি রাখার ব্যবস্থা করা যাবে।
এ বিষয়টি নির্ধারণ করতে হবে বারান্দাটি নির্মাণের সময় মসজিদ কমিটির সিদ্ধান্ত ও উদ্দেশ্যের আলোকে। যদি সুস্পষ্ট সিদ্ধান্ত থাকে যে, বারান্দাটি মসজিদের অংশ নয়, তাহলে তা মসজিদের অন্তর্ভুক্ত হবে না। আর যদি এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না থাকে কিংবা বিষয়টি নিয়ে সংশয় থাকে, তাহলে সতর্কতা হলো, বারান্দাটিকে মসজিদের অংশ হিসেবেই বহাল রাখা। কেননা, আমাদের দেশের প্রচলিত রীতি অনুযায়ী মসজিদের বারান্দা সাধারণত মসজিদের অন্তর্ভুক্ত হয়ে থাকে।
الأدلة الشرعية
الآيات القرآنية
** ﴿ وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا (١٨) ﴾ [الجن: 18]
** ﴿إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ﴾[التوبة: 18]
** ﴿وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ (١١٤) ﴾ [البقرة: 114]
النصوص الفقهية
«المحيط البرهاني» (9/ 127)
إذا أراد إنسان أن يتخذ تحت المسجد حوانيت غلة يلزمه المسجد أو فوقه ليس له ذلك.
في «الحاوي» وفي «المنتقى» : إذا بنى الرجل مسجداً وبنى فوقه غرفة وهو في يده فله ذلك، وإن كان حين بناه خلى بينه وبين الناس ثم جاء بعد ذلك بنى لا يترك.
الفتاوى التاتارخانية : (8/162)
إذا أراد إنسان أن يتخذ تحت المسجد حوانيت غلة لمرمة المسجد أو فوقه ليس له ذلك. في «الحاوي» وفي «المنتقى» : إذا بنى الرجل مسجداً وبنى فوقه غرفة وهو في يده فله ذلك، وإن كان حين بناه خلى بينه وبين الناس ثم جاء بعد ذلك بنى لا يترك. وفي جامع الفتاوى ولو قال عنيت ذلك لا يصدق.
فتاوى بزازية- الجامع الوجيز : (3/285) - ولا يجوز للقيم أن يجعل شيأ من المسجد مسكنا أو مستغلا ولا أن يبني في فناء المسجد حوانيت.
«الدر المختار شرح تنوير الأبصار وجامع البحار» (4/ 358)
«فرع: لو بنى فوقه بيتا للامام لا يضر لانه من المصالح، أما لو تمت المسجدية ثم أراد البناء منع ولو قال عنيت ذلك لم يصدق. تاترخانية. فإذا كان هذا في الواقف فكيف بغيره فيجب هدمه ولو على جدار المسجد، ولا يجوز أخذ الاجرة منه ولا أن يجعل شيئا منه مستغلا ولا سكنى»
«حاشية ابن عابدين = رد المحتار» (4/ 358)
«(قوله: أما لو تمت المسجدية) أي بالقول على المفتى به أو بالصلاة فيه على قولهما ط وعبارة التتارخانية، وإن كان حين بناه خلى بينه وبين الناس ثم جاء بعد ذلك يبني لا بترك اهـ»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন