একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে ফ্রি ক্রেডিট গ্রহণ করা
প্রশ্নঃ ১৭৪৭৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Google-এর একটি AI প্রোডাক্টে প্রতিটি অ্যাকাউন্টে ৫০টি ফ্রি ক্রেডিট দেওয়া হয়। Google-এ একাধিক অ্যাকাউন্ট রাখা বৈধ, প্রিমিয়াম সাবস্ক্রিপশন এড়িয়ে একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে বারবার ফ্রি ক্রেডিট ব্যবহার করা যাবে কি না, তা স্পষ্টভাবে google কোথাও বলেনি, যতটুকু আমি জানতে পেরেছি। তাই এভাবে ব্যবহার করা যাবে?
২৩ নভেম্বর, ২০২৬
ঢাকা
৩৫৪
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এ বিষয়ে শরয়ি বিধান নির্ভর করবে গুগলের নির্ধারিত শর্তাবলির ওপর। কারণ, কোনো প্রতিষ্ঠানের সেবা ব্যবহারের ক্ষেত্রে তাদের বৈধ শর্তাবলি মেনে চলা জরুরি। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ
হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো। (সুরা আল-মায়েদা: ১)
সুতরাং গুগল যদি একজন ব্যক্তিকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেয় এবং প্রতিটি অ্যাকাউন্টের ফ্রি ক্রেডিট গ্রহণে নিষেধাজ্ঞা না থাকে, তাহলে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে ফ্রি সুবিধা গ্রহণ করা নাজায়েজ হবে না। শুধু প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নেওয়ার কারণে এটিকে হারাম বলা যাবে না।
কিন্তু গুগল যদি স্পষ্টভাবে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে নির্ধারিত ফ্রি ক্রেডিটের সীমা বাড়ানো নিষিদ্ধ করে, তাহলে তা করা জায়েজ হবে না। একইভাবে ভুয়া পরিচয় বা প্রতারণার মাধ্যমে অতিরিক্ত সুবিধা গ্রহণ করাও নাজায়েজ।
তাই গুগলের শর্ত লঙ্ঘন না করে একাধিক বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করে ফ্রি ক্রেডিট গ্রহণ করা জায়েজ। তবে নির্ধারিত সীমা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করা জায়েজ নয়।

الدر المختار ورد المحتار (ج ٦، ص ٢٠٠):
لَا يَجُوزُ التَّصَرُّفُ فِي مَالِ غَيْرِهِ بِلَا إِذْنِهِ وَلَا وِلَايَتِهِ.
رد المحتار على الدر المختار (ج ٦، ص ٥١٣–٥١٤، كتاب الرهن، باب العارية):
وَإِنْ قَيَّدَهُ بِقَدْرٍ أَوْ جِنْسٍ أَوْ مُرْتَهِنٍ أَوْ بَلَدٍ تَقَيَّدَ بِهِ، وَحِينَئِذٍ فَإِنْ خَالَفَ مَا قَيَّدَهُ بِهِ الْمُعِيرُ ضَمِنَ الْمُسْتَعِيرُ... لِتَعَدِّي...
بذل المجهود في حل سنن أبي داود:
لأن الخائن هو الذي يأخذ ما ليس له أخذه ظلما أو عدوانا.
(كتاب البيوع، باب: في الرجل يأخذ حقه من تحت يده: ١١/٢٦٢)

والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন