বনসাই তৈরি ও বিক্রির শরয়ি বিধান
প্রশ্নঃ ১৭৫০০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত শায়েখ , আমি বাবা মার বড় মেয়ে। বাবা এখন রিটায়ার্ড। বাবা মা দু জনেই অসুস্থ। তাদের জন্য এবং নিজের জন্য উপার্জন করতে চাই। কিন্তু কোনো পথ দেখছি না পর্দার সাথে ঘরে বসে কিভাবে সম্ভব। ভাবছি, বনসাই করা কি হালাল? এতে গাছ কষ্ট পায় বলে মনে হয়
২৪ নভেম্বর, ২০২৬
ঢাকা ১২০৫
৩৫০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বনসাই তৈরি ও বিক্রি করা মূলত জায়েজ। গাছের ডালপালা ও শিকড় ছাঁটাই করে ছোট আকারে লালন-পালন করায় শরিয়তের দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে গাছের এমন ক্ষতি করা যাবে না, যাতে তা অকারণে মারা যায় বা নষ্ট হয়ে যায়।
গাছের মধ্যে প্রাণীর মতো মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র নেই। তাই নিয়মমাফিক ডালপালা ও শিকড় ছাঁটাই করাকে প্রাণীকে কষ্ট দেওয়ার মতো বিষয় বলা যায় না। তবে গাছের যথাযথ পরিচর্যা করা উচিত।
আপনি চাইলে বনসাইয়ের পাশাপাশি ফুল, ফল, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা তৈরি করে বিক্রি করতে পারেন। এ ছাড়া ঘরে বসে সেলাই, খাবার তৈরি, নারীদের পোশাক বিক্রি করতে পারেন। এসব কাজে শরয়ি পর্দা ও শালীনতা বজায় রাখবেন।
রিজিকের জন্য বেশি বেশি ইস্তিগফার করুন এবং মুসা (আ.)-এর এই দোয়াটি পড়ুন,
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
হে আমার রব! আপনি আমার প্রতি যে কল্যাণই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস: ২৪)
আল্লাহ তাআলা আপনার মা-বাবাকে সুস্থতা দান করুন এবং আপনাকে হালাল ও বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন।
رد المحتار (الجزء ٤، ص: ٥٥٥:
قَالَ فِي الْفَتْحِ: وَقَدْ رَأَيْتُ رِوَايَةً فِي نَحْوِ هَذَا عَنْ مُحَمَّدٍ فِي بَيْعِ الْوَرْدِ عَلَى الْأَشْجَارِ، فَإِنَّ الْوَرْدَ مُتَلَاحِقٌ، وَجَوَّزَ الْبَيْعَ فِي الْكُلِّ وَهُوَ قَوْلُ مَالِكٍ... لِأَنَّهُ يُمْكِنُهُ أَنْ يَبِيعَ الْأُصُولَ عَلَى مَا بَيَّنَّا.
الدر المختار ورد المحتار (الجزء ٢، ص: ٦٢٤؛ كتاب الحج، باب الجنايات):
«(وَلَا مُنْبَتٍ) أَيْ لَيْسَ مِنْ جِنْسِ مَا يُنْبِتُهُ النَّاسُ، فَلَوْ مِنْ جِنْسِهِ فَلَا شَيْءَ عَلَيْهِ كَمَقْلُوعٍ وَوَرَقٍ لَمْ يَضُرَّ بِالشَّجَرِ، وَلِذَا حَلَّ قَطْعُ الشَّجَرِ الْمُثْمِرِ، لِأَنَّ إِثْمَارَهُ أُقِيمَ مَقَامَ الْإِنْبَاتِ.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন