বিবাহিত নারীর মনে পরপুরুষের প্রতি আকর্ষণ
প্রশ্নঃ ১৭৫০৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা বিবাহিত নারীর মনে যদি অন্য পুরুষের প্রতি গোপন অনুভূতি থাকে,যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না।আর এই অনুভূতির কারণ তার স্বামীর অবহেলা। এখন কি তার গুনাহ হবে। সে তার স্বামীর হক আদায় করে তারপরও কি তার গুনাহ হবে?
২৪ নভেম্বর, ২০২৬
৭৮৪
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মনের অনিচ্ছাকৃত অনুভূতি ও ইচ্ছাকৃতভাবে তা লালন করা, দুটি এক বিষয় নয়।
১. কোনো বিবাহিত নারীর মনে অনিচ্ছাকৃতভাবে অন্য কোনো পুরুষের প্রতি ভালো লাগা বা আবেগ সৃষ্টি হলে, তিনি যদি তা অপছন্দ করেন এবং কথায় বা কাজে প্রকাশ না করেন, তাহলে শুধু এ কারণে তিনি গুনাহগার হবেন না। রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ
আল্লাহ আমার উম্মতের মনের অনিচ্ছাকৃত ভাবনাগুলো ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না তারা সে অনুযায়ী কাজ করে বা কথা বলে। (সহিহ বুখারি, হাদিস: ৬৬৬৪; সহিহ মুসলিম, হাদিস: ১২৭)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/7284
২. যদি তিনি ইচ্ছাকৃতভাবে সেই অনুভূতি লালন করেন, পরপুরুষকে নিয়ে কামনামূলক কল্পনায় মগ্ন হন, কিংবা তার সঙ্গে হারাম যোগাযোগ বা সম্পর্কে জড়ান, তাহলে গুনাহ হবে। তবে শুধু কাউকে মনে পড়া বা অনিচ্ছাকৃত আবেগ অনুভব করাকে গুনাহ বলা যাবে না।
৩. স্বামীর অবহেলা স্ত্রীর মানসিক কষ্টের কারণ হতে পারে। স্ত্রীর ন্যায্য অধিকার আদায় করা স্বামীর দায়িত্ব। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ
তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। (জামে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)
তবে স্বামীর অবহেলা পরপুরুষের সঙ্গে হারাম সম্পর্কের বৈধতা দেয় না।
আপনার জন্য করণীয় হচ্ছে. অনাকাঙ্ক্ষিত অনুভূতিকে প্রশ্রয় না দেওয়া, প্রয়োজন ছাড়া ওই পুরুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা এবং নিজের দাম্পত্য সম্পর্ক সুন্দর করার চেষ্টা করা। স্বামীর কাছে নিজের মানসিক কষ্ট ও প্রয়োজনগুলো নম্রভাবে তুলে ধরতে পারেন। পাশাপাশি আল্লাহর কাছে অন্তরের পবিত্রতা ও দাম্পত্য জীবনে ভালোবাসার জন্য দোয়া করবেন।
তাই স্বামীর অবহেলা সত্ত্বেও স্ত্রী যদি তাঁর হক আদায় করেন এবং মনে অনিচ্ছাকৃতভাবে অন্য পুরুষের প্রতি অনুভূতি সৃষ্টি হলেও তা কাজে বা কথায় প্রকাশ না করেন কিংবা ইচ্ছাকৃতভাবে লালন না করেন, তাহলে শুধু এ কারণে তাঁর কোনো গুনাহ হবে না। বরং নিজের অন্তর ও আমলকে হেফাজত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে।
حاشية ابن عابدين:
ذكر بعض الشافعية أنه كما يحرم النظر لما لا يحل يحرم التفكر فيه . . . وذكر العلامة ابن حجر في التحفة أنه ليس منه ما لو وطئ حليلته متفكرا في محاسن أجنبية حتى خيل إليه أنه يطؤها . . . وقال ابن الحاج المالكي: إنه يحرم لأنه نوع من الزنا كما قال علماؤنا فيمن أخذ كوزا يشرب منه، فتصور بين عينيه أنه خمر فشربه أن ذلك الماء يصير حراما عليه . . . ولم أر من تعرض للمسألة عندنا وإنما قال في الدرر: إذا شرب الماء وغيره من المباحات بلهو وطرب على هيئة الفسقة حرم اهـ والأقرب لقواعد مذهبنا عدم الحل، لأن تصور تلك الأجنبية بين يديه يطؤها فيه تصوير مباشرة المعصية على هيئتها، فهو نظير مسألة الشرب ثم رأيت صاحب تبيين المحارم من علمائنا نقل عبارة ابن الحاج المالكي، وأقرها وفي آخرها حديث عنه صلى الله عليه وسلم إذا شرب العبد الماء على شبه المسكر كان ذلك عليه حراما اهـ.
(ص: ٣٧٢، ج: ٦، كتاب الحظر والإباحة، فصل في النظر والمس)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন