বসবাসের জন্য সরকার থেকে প্রাপ্ত কোয়ার্টারে নিজে না থেকে অন্যের কাছে ভাড়া দেওয়া
প্রশ্নঃ ২৪২৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একটা সরকারি ছোট চাকরি করি। সরকারিভাবে একটা বাসা পেয়েছি। বাসার বিনিময়ে আমার বেতন থেকে প্রতি মাসে টাকা কর্তন করা হয়। সন্তানের পড়ালিখা আর পরিবেশের কারনে অন্য জায়গায় বাসা ভাড়া থাকছি। আমার বাসাটি পরিচিত ব্যাক্তিকে ভাড়া দিয়েছি। বাসা ভাড়া কি জায়েজ হবে?
৩ নভেম্বর, ২০২২
Chattogram
২৫ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করুন। যাদের মাধ্যমে বাসা পেয়েছেন তারা যদি অনুমতি দেয়, তাহলে এই বাসা অন্য ব্যক্তির কাছে ভাড়া দিয়ে ঐ টাকার বিনিময়ে আপনি অন্যত্র বাসা ভাড়া নিতে পারবেন।
সচরাচর আমাদের দেশে মালিক কর্তৃপক্ষ যার কাছে বাসা ভাড়া দেয় সেই ভাড়াটিয়া মালিকের অজান্তে অন্য কারো কাছে এই বাসা ভাড়া দেওয়া মালিক মেনে নেয় না।
আর মালিক অথবা যথাযথ কর্তৃপক্ষের সন্তুষ্টি ছাড়া এই বাসা থেকে ভিন্ন উপায়ে উপকৃত হওয়া জায়েজ হবে না।
وَعَن أبي حرَّة الرقاشِي عَن عَمه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «أَلا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان وَالدَّارَقُطْنِيّ فِي الْمُجْتَبى
২৯৪৬। তাবেয়ী আবু হুররা রাকাশী তাঁহার চাচা সাহাবী হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সাবধান! কেহ কাহারো প্রতি জুলুম করিবে না। সাবধান! কাহারো মাল তাহার মনের সন্তোষ ব্যতীত কাহারো জন্য হালাল নহে। —বায়হাকী শোআবুল ঈমানে; দারা কুতনী মুজতাবায়
—মিশকাতুল মাসাবীহ, ইফা নং ২৯৪৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন