শ্রমিকদের পক্ষ থেকে ইন্জিনিয়ারকে হাদিয়া দেওয়া
প্রশ্নঃ ৩২৯২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,আমি একটি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি।একবার আমার পরিচিত কিছু লোক আমাদের প্রতিষ্ঠানে কাজ করেছিল।কাজের শেষে আমি তাদের মজুরি দিয়ে দেই।কয়েকদিন পর ওরা আমাকে কল দেয় এবং আমার কাছে বিকাশ নাম্বার চায়।তো আমি তাদের বিকাশ নাম্বার দেই।তারা আমার বিকাশে কিছু টাকা পাঠিয়ে বলে তারা খুশি হয়ে আমাকে টাকা গুলো দিয়েছে। আমি টাকা গুলো নেই।এই টাকা গুলো আমার জন্য নেয়া জায়েজ হয়েছে কিনা একটু জানাবেন দয়া করে।
৮ মে, ২০২৩
Indiana, Indiana County, PA, United States
১০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নের বর্ণনা অনুযায়ী তারা যদি আপনাকে উপহার হিসেবেই টাকাগুলো দিয়ে থাকে তাহলে তা গ্রহণ করতে সমস্যা নেই। হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করাও সুন্নত। ‘রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা পরস্পর হাদিয়া আদান-প্রদান কর, তাহলে মহব্বত বৃদ্ধি পাবে।’ (আল আদাবুল মুফরাদ, হাদিস : ৫৯৪) তবে যদি এর মাঝে কোনো ধরণের ভিন্ন উদ্দেশ্য থাকে অথবা এর মধ্যমে তারা আপনার নৈকট্য হাসিল করে পরবর্তীতে অসৎ উপায়ে কাজ পাওয়ার আশা করে তাহলে তা ঘুষ হিসেবে গণ্য হবে। যা প্রদান-গ্রহন উভয়টিই হারাম। হাদিস শরীফে এসেছে রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়কেই অভিসম্পাত করেছেন।(আবু দাউদ, হাদিস নং : ৩৫৮২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি জাওয়াদ তাহের
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন