সকালে নিয়ত করলে কাজা বা নফল রোজা আদায় হবে?
প্রশ্নঃ ৪৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত ১২/১০/২০১৮ ঈ. তারিখে আমার স্ত্রীর সাথে পরের দিন রোযা রাখার ব্যাপারে কথা হয় যে, আমি নফল রোযা রাখব আর আমার স্ত্রী তার রমযানের কাযা রোযা রাখবে। কিন্তু শেষরাতে উঠতে পারিনি, ফলে সকালে কী করবো চিন্তা করতে করতে প্রায় ১১টার দিকে দুইজনই সেহরি না খেয়েই রোযা রাখার সিদ্ধান্ত নেই এবং যথারীতি দুজনই রোযা রাখি। হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমাদের ঐ দিনের রোযা সহীহ হয়েছে কিনা? জানালে কৃতজ্ঞ থাকব।
২৯ অক্টোবর, ২০২০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের উভয়ের রোযাই নফল হিসেবে আদায় হয়েছে। আপনার স্ত্রীর কাযা রোযা আদায় হয়নি। কারণ কাযা রোযা রাখার জন্য সুবহে সাদিকের পূর্বে নিয়ত করা জরুরি। আর নফল রোযা রাখার জন্য সুবহে সাদিকের পূর্বে নিয়ত করা জরুরি নয়; বরং শরয়ী অর্ধ দিন অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের আগে আগে নিয়ত করাই যথেষ্ট। তাই আপনার স্ত্রীকে ঐ কাযা রোযা পৃথকভাবে আদায় করতে হবে।
-কিতাবুল আছল ২/১৬৪; শরহু মুখতাসারিত তাহাবী ২/৪০১; আলমুহীতুল বুরহানী ৩/৩৪৩; দুরারুল হুক্কাম ১/১৯৭; মারাকিল ফালাহ পৃ. ৩৫২; তাবয়ীনুল হাকায়েক ২/১৫১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মাসিক আলকাউসার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১