প্রশ্নঃ ৫১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক ব্যক্তি তার স্ত্রীকে দুই তালাক প্রদান করে। এরপর তার স্ত্রীর সাথে চার মাস বার দিন কোনো যোগাযোগ বা অন্য কোনো সম্পর্ক রাখেনি। ইতিমধ্যে তার স্ত্রীর ইদ্দত অতিবাহিত হয়ে যায়। এরপর তাকে মৌখিক ও লিখিতভাবে কাজী ও উকিলের মাধ্যমে তিন তালাক প্রদান করে। এখন প্রশ্ন হল- ক. ইদ্দত অতিবাহিত হয়ে যাওয়ার পর যে তিন তালাক প্রদান করা হয়েছে তা কার্যকর হয়েছে কি? খ. যদি তিন তালাক কার্যকর না হয় তাহলে তারা কীভাবে আবার বৈবাহিক সম্পর্কে ফিরে আসতে পারবে?
২০ অক্টোবর, ২০২০
৯১
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে দ্বিতীয়বারের দেওয়া তিন তালাক কার্যকর হয়নি। কারণ এর পূর্বেই মহিলার ইদ্দত শেষ হয়ে যাওয়ার দ্বারা পূর্বের দেওয়া তালাক দুটি বায়েনে পরিণত হয়েছে এবং তালাকদাতার সাথে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সুতরাং ঐ ব্যক্তি পুনরায় এ মহিলাকে বিবাহ করতে চাইলে নতুন মহর ধার্য করে দুইজন সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন