প্রশ্নঃ ৬০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদের তিন দিন পূর্বে কুরবানীর জন্য একটি খাসি ক্রয় করি। ঈদের দিন দুপুরে ব্যবসায়িক জরুরি কাজের জন্য আমি সিঙ্গাপুর চলে যাই। তাই ঈদের দিন কুরবানী করতে পারিনি। বাসায় যেহেতু অন্য কোনো পুরুষ মানুষ ছিল না তাই পরেও আর খাসিটি কুরবানী করা হয়নি। ঈদের ৫ দিন পর আমি দেশে আসি। এখন আমার কী করা উচিত? খাসিটি কুরবানী করতে হবে নাকি গরীবদেরকে সদকা করে দিতে হবে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনি যেহেতু কুরবানীর শেষ সময়ে মুসাফির ছিলেন তাই আপনার উপর বিগত কুরবানী ওয়াজিব ছিল না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে খাসিটির কুরবানী করা বা সদকা করা কোনোটিই আবশ্যক নয়। তারপরও যদি আপনি ছগলটিকে সদকা করে দিতে চান তাহলে সদকা করে দিতে পারবেন। এতে আপনি সদকার সওয়াব পেয়ে যাবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন