ইসলাম কি দাসদাসীদের সাথে খারাপ আচরণের অনুমতি দেয়?
প্রশ্নঃ ১১১৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত! আমি প্রথমে নাউজুবিল্লাহ বলতেছি,আল্লাহ আমাকে মাফ করুন, আমি জানার জন্য বলতেছি। আমি এটা বিশ্বাস করি না। আবারও বলতেছি জানার জন্য বলতেছি। বলা হলো তোমারা তোমাদের স্ত্রীদের দাস দাসীর মতো ব্যবহার করো না। এর অর্থ এটা নয় কি, দাসদাসীর সাথে খারাপ ব্যাবহার করার অনুমতি দেওয়া হয়েছে?
৯ মে, ২০২৬
রাঙ্গামাটি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী!
ইসলামপূর্ব যুগে দাসদাসীদের সাথে অত্যন্ত পাষবিক অচরণ করা হতো। তাদের অধিকার ক্ষুন্ন করা হতো। সেখানে ইসলামে দাসদাসীদের অধিকার রক্ষায় সর্বপ্রথম এগিয়ে এসেছে।
দাসদাসীদের ব্যাপারে ইসলামের নীতি অত্যন্ত সুস্পষ্ট। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসুলুল্লাহ সা. এব্যাপার বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন এবং মানুষ যেন দাসদাসীদের হক রক্ষা করে সেই ব্যাপারে সতর্ক করেছেন।
ইরশাদ করেন, "হে সভ্যমণ্ডলী! এক মুসলমান অপর মুসলমানের ভাই, সব মুসলমান পরস্পর ভাই ভাই; তোমাদের অধীনদের (দাস-দাসী) প্রতি খেয়াল রাখবে, তোমরা যা খাবে, তাদের তা খাওয়াবে, তোমরা যা পরিধান করবে, তাদেরও তা পরাবে।"
রাসুলুল্লাহ সা. এর সমকালীন সময়েও নারীদের বিশেষত স্ত্রীদের সাথে অন্যায় আচরণ এবং জুলুম করা হতো। মূলত রাসুলুল্লাহ সা. তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করেছেন।
দাসদাসীদের ওপর কি পরিমান পাশবিক নির্যাতন করা হতো তার কিছুটা নজির পেতে পড়ুন অ্যালেক্স হ্যালির লিখিত বই "রুটস"। গীতি সেন অনুদিত এর বাংলা নাম "শিকড়ের সন্ধানে"।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১