রোযা অবস্থায় ঢেকুরের সাথে পানি বা খাবার মুখে এসে ভিতরে চলে গেলে ?
প্রশ্নঃ ৯২৮৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাহরি করার পরে,গ্যাসের জন্য কিংবা অন্য কোন কারনে অনেক সময় রুকু করার সময় কিংবা ঢেকুর তুল্লে সাথে সাথে গলার মধ্যে পানি চলে আসে পেট থেকে,ঢেকুরের পানি টা এমন অবস্থায় থাকে যে সেটি গিলে ফেলা ছাড়া আর কোন উপায় নেই বাইরে ফেলে দেওয়ার, এখন আমার প্রশ্ন হচ্ছে সেই পানি গিলে ফেললে কি আমার রোজা ভেংগে যাবে?
৪ মার্চ, ২০২৫
শিবচর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি ঢেকুরের মাধ্যমে খাবার ইত্যাদি গলায় উঠে আসে এবং অনিচ্ছাকৃতভাবে স্বয়ংক্রিয়ভাবে ভেতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে, যদি খাবার মুখ পর্যন্ত চলে আসে এবং তারপর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক হবে।
সুতরাং নামাজ অবস্থায় যদি টক ঢেকুর আসে এবং রোজা থাকে, তাহলে নামাজ না ভেঙে অল্প নড়াচড়া (আমলে কলীল) করে কাপড় ইত্যাদিতে থুথু ফেলে দেবে। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে নামাজ ভেঙে থুথু ফেলে দেবে।
الدر المختار مع رد المحتار: (بَابُ مَا يُفْسِدُ الصَّوْمَ وَ مَا لَا يُفْسِدُهُ الْفَسَادُ، 424/2، ط: سعید)
"وَإِنْ ذَرَعَهُ الْقَيْءُ وَخَرَجَ) وَلَمْ يَعُدْ (لَايُفْطِرُ مُطْلَقًا) مَلَأَ أَوْ لَا (فَإِنْ عَادَ) بِلَا صُنْعِهِ (وَ) لَوْ (هُوَ مِلْءُ الْفَمِ مَعَ تَذَكُّرِهِ لِلصَّوْمِ لَايَفْسُدُ) خِلَافًا لِلثَّانِي".
(قَوْلُهُ: لَايُفْسِدُ) أَيْ عِنْدَ مُحَمَّدٍ، وَهُوَ الصَّحِيحُ؛ لِعَدَمِ وُجُودِ الصُّنْعِ؛ وَلِعَدَمِ وُجُودِ صُورَةِ الْفِطْرِ، وَهُوَ الِابْتِلَاعُ وَكَذَا مَعْنَاهُ؛ لِأَنَّهُ لَايَتَغَذَّى بِهِ بَلْ النَّفْسُ تَعَافُهُ، بَحْرٌ".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১