আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৫২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত, আমি কুমিল্লা থেকে সিয়াম প্রশ্ন করছি।

আমি সিলেটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন টিউশনি না পাওয়ায় আমার আয়ের কোন ব্যবস্থা নেই। বাবার পাঠানো টাকাতেই চলি। যখন থেকে মাসজিদের সাথে সম্পর্ক হয়, তালিমে বসি, তখন থেকেই আল'হামদুলিল্লাহ সুন্নাতের উপর চলার চেষ্টা করছি। আমার বাবা-মা নামাজি হলেও আমার পোশাক পছন্দ করেন না এবং ঈদ আসলে তারা আমাকে শার্ট-প্যান্ট কেনার জন্য চাপ দেন। কিন্তু আমি আমার পুরনো পাঞ্জাবি-পাজামাই পড়ি। এমতাবস্থায় আমার মামা আমাকে পাঞ্জাবি-পাজামার জন্য কাপড় হাদিয়া দেন। কিন্তু সমস্যা হচ্ছে আমার মামা ক্রিমিনাল কেসের দক্ষ আইনজীবী, তার আয়ের ব্যাপারে সন্দেহ আছে, হারাম হবার সম্ভাবনাই বেশি।

আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমার বিকল্প আয়ের ব্যবস্থা নেই এবং আমি সুন্নাতি পোশাক পরিধানে আগ্রহী সেহেতু আমি কি আমার মামার হাদিয়ার কাপড় গ্রহণ করতে পারি? জানালে উপকৃত হবো। জাযাকাল্লাহ খাইর।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১১ নভেম্বর, ২০২০
কুমিল্লা
৩৫২৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দেড় বছর বয়সী একটা ছেলে বাবু আছে। আমার ছেলে খুব চঞ্চল প্রকৃতির। বাবু হওয়ার পর থেকেই নামাজ আর কোরান পড়ায় অনেক গাফেল হয়ে গিয়েছি। যখনই নামাজ বা কোরান পড়তে বসি তখনই ছেলের চঞ্চলতা আরো কয়েক গুণ বেড়ে যায়। আমার তখন খুব আফসোস হয়। ওর সাথে আমি অনেক রাগ করি, মাঝে মধ্যে মারিও। আবার তার জন্য খুব অনুতপ্ত হই। কিন্তু ওর চঞ্চলতার সাথে আমি পেরে উঠি না। আমার খুব কষ্ট হয় সামলাতে ওকে। ওর দুষ্টুমির জন্য মানুষ আমাকে অনেক কথাও শুনায়। তখন ওর জন্য আরও মায়া ও কষ্ট লাগে।

১. ওর দুষ্টুমি কি করে কমাই? যদিও সকাল বিকেল আয়তুল কুরসি ৩ কুল পরে ফু দেয়ার চেষ্টা করি।

২. ওর দিকে খেয়াল রেখে কি করে নামাজ আর কোরান পড়ায় সময় বেশি দেই?

৩. আমি যে আমার বাবুটাকে মারি, এতে কি আমার গুনাহ হবে? নিজেকে কি করে শুধরাবো ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১১ নভেম্বর, ২০২০
ঢাকা
৩৫২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আ,লাইকুম ওয়া রহ্ মাতুল্লাহ .........
জাযাকাল্লাহ খাইর , আল্লাহ আপনাদের উত্তর প্রদানের উসিলায় , উত্তম প্রতিদান দান করুক , আমিন ।
আমার আজকের প্রশ্ন .......
১. নামাজের মধ্যে কোন সূরার একই আয়াত ইচ্ছে করে ২-৩ বার পড়া/পাঠ করা যাবে কি/না, কোন ফরজ বা সুন্নত নামাজে ?
২. যখন আমরা নামাজে ডান এবং বাম দিকের ফেরেশতাদের সালাম প্রদান করি ....তখন ডান এবং বাম পাশের মুসল্লিদেরকেও সালামের নিয়তে সালাম ফেরানোর মাসআলা আছে কি/না ?
৩. মাসজিদে ফজর নামাজের আজানের আগে মুসল্লিদেরকেও জাগানোর উদ্দেশ্য ইসলামিক হামদ/নাত/গজল গাওয়ার কোন বিধান আছে কি না .... ??
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১০ নভেম্বর, ২০২০
ঢাকা
৩৫২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। গায়রে মাহরাম মহিলাদের সাথে কথা বলার হুকুম কী?? একজন আলেমে দ্বীনের এক বয়ানে শুনেছি প্রয়োজন এর সময় নাকি কথা বলা যাবে। কিন্তু তিনি তার বয়ানে প্রয়োজন বলতে কী ধরনের প্রয়োজনে কথা বলা যাবে সেটা উল্লেখ করেন নি। এখন আমার জনার বিষয় হচ্ছে কোন কোন অবস্থা গুলো কে শরীয়তে প্রয়োজন বলে গন্য করা হবে।
বিঃদ্রঃ বর্তমান অধিকাংশ মহিলারাই সতর ডেকে রাখলে ও চেহারা খুলে রাখে, সে ক্ষেত্রে এমন মহিলার সাথে কথা বলা অবস্থায় তার চেহারার দিকে তাকানো যাবে কী??
+8801765334363
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৯ নভেম্বর, ২০২০
পলাশ