আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৫২৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দেড় বছর বয়সী একটা ছেলে বাবু আছে। আমার ছেলে খুব চঞ্চল প্রকৃতির। বাবু হওয়ার পর থেকেই নামাজ আর কোরান পড়ায় অনেক গাফেল হয়ে গিয়েছি। যখনই নামাজ বা কোরান পড়তে বসি তখনই ছেলের চঞ্চলতা আরো কয়েক গুণ বেড়ে যায়। আমার তখন খুব আফসোস হয়। ওর সাথে আমি অনেক রাগ করি, মাঝে মধ্যে মারিও। আবার তার জন্য খুব অনুতপ্ত হই। কিন্তু ওর চঞ্চলতার সাথে আমি পেরে উঠি না। আমার খুব কষ্ট হয় সামলাতে ওকে। ওর দুষ্টুমির জন্য মানুষ আমাকে অনেক কথাও শুনায়। তখন ওর জন্য আরও মায়া ও কষ্ট লাগে।

১. ওর দুষ্টুমি কি করে কমাই? যদিও সকাল বিকেল আয়তুল কুরসি ৩ কুল পরে ফু দেয়ার চেষ্টা করি।

২. ওর দিকে খেয়াল রেখে কি করে নামাজ আর কোরান পড়ায় সময় বেশি দেই?

৩. আমি যে আমার বাবুটাকে মারি, এতে কি আমার গুনাহ হবে? নিজেকে কি করে শুধরাবো ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১২ নভেম্বর, ২০২০
ঢাকা
৩৫২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আ,লাইকুম ওয়া রহ্ মাতুল্লাহ .........
জাযাকাল্লাহ খাইর , আল্লাহ আপনাদের উত্তর প্রদানের উসিলায় , উত্তম প্রতিদান দান করুক , আমিন ।
আমার আজকের প্রশ্ন .......
১. নামাজের মধ্যে কোন সূরার একই আয়াত ইচ্ছে করে ২-৩ বার পড়া/পাঠ করা যাবে কি/না, কোন ফরজ বা সুন্নত নামাজে ?
২. যখন আমরা নামাজে ডান এবং বাম দিকের ফেরেশতাদের সালাম প্রদান করি ....তখন ডান এবং বাম পাশের মুসল্লিদেরকেও সালামের নিয়তে সালাম ফেরানোর মাসআলা আছে কি/না ?
৩. মাসজিদে ফজর নামাজের আজানের আগে মুসল্লিদেরকেও জাগানোর উদ্দেশ্য ইসলামিক হামদ/নাত/গজল গাওয়ার কোন বিধান আছে কি না .... ??
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১০ নভেম্বর, ২০২০
ঢাকা
৩৫২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। গায়রে মাহরাম মহিলাদের সাথে কথা বলার হুকুম কী?? একজন আলেমে দ্বীনের এক বয়ানে শুনেছি প্রয়োজন এর সময় নাকি কথা বলা যাবে। কিন্তু তিনি তার বয়ানে প্রয়োজন বলতে কী ধরনের প্রয়োজনে কথা বলা যাবে সেটা উল্লেখ করেন নি। এখন আমার জনার বিষয় হচ্ছে কোন কোন অবস্থা গুলো কে শরীয়তে প্রয়োজন বলে গন্য করা হবে।
বিঃদ্রঃ বর্তমান অধিকাংশ মহিলারাই সতর ডেকে রাখলে ও চেহারা খুলে রাখে, সে ক্ষেত্রে এমন মহিলার সাথে কথা বলা অবস্থায় তার চেহারার দিকে তাকানো যাবে কী??
+8801765334363
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৯ নভেম্বর, ২০২০
পলাশ
৩৫১৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,

আমি একটি বিষয় সম্পর্কে জানতে চাই। আসলে প্রশ্নটি করা ঠিক হবে কি না সঠিক জানি না। যদি ভুল হয় তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

প্রশ্নঃ পবিত্র কুরআনের একটি আয়াত সম্পর্কে জানতে চাই

আয়াতঃ নিশ্চয়ই নামায বাধা দেয় অশ্লীল ও গর্হিত বিষয়সমূহ থেকে। -সূরা আনকাবূত (২৯) : ৪৫
এই আয়াতে বলা হয়েছে যে নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে।‌ কিন্তু এখন কথা হল আলহামদুলিল্লাহ আমি নিয়মিত নামাজ আদায় করি। কিন্তু এর পরও মাঝেমধ্যে গোনাহ করি এখন এর মানে‌ কি আমার নামাজ আদায় সঠিক হচ্ছে না। আসলে বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত। দয়া করে উত্তর দিবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী আলকাউসার
৮ নভেম্বর, ২০২০
মৌলভীবাজার