প্রবন্ধ
ইমাম আবু হানীফা (র.) তাবেয়ী ছিলেন
২৩ জানুয়ারি, ২০২২
৮১৩৫
০
ইমাম আজম আবু হানীফা (র.) তাবেয়ী ছিলেন। তিনি আনাস ইবনে মালেক, আব্দুল্লাহ ইবনে আবী আওফাসহ একাধিক সাহাবীকে দেখেছেন। এটা ইবনে হাজার আসকালানী, সাখাভী, সুয়ূতী, বাযযাযীসহ সকল মুহাক্কিক ইমামদের বক্তব্য।
এ এমন এক বিরল সৌভাগ্য যা তাঁর সমসমায়িক অন্যান্য প্রসিদ্ধ ইমামদের কারও নসীব হয়নি। যেমন তখন আওযায়ী শামে ছিলেন। বসরায় হাম্মাদ ছিলেন। কূফাতে ছিলেন সাওরী। মদীনাতে ছিলেন মালেক। মক্কায় ছিলেন মুসলিম ইবনে খালেদ। মিসরে ছিলেন লাইস ইবনে সা’দ। কিন্তু তারা কেউ কোনো সাহাবীর সঙ্গে মুলাকাতের সৌভাগ্য লাভ করেননি। ইবনে হাজার মক্কী বলেন, ইমাম আজম আটজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। তাদের মাঝে আনাস ইবনে মালেক, আব্দুল্লাহ ইবনে আবী আওফা, সাহল ইবনে সাদ, আবুত তুফাইল রয়েছেন। [শরহু মুসনাদে আবী হানীফা, আলী কারী: ৫৮১-৫৮২]
বিপরীতে কেউ কেউ ইমাম আজম (র.) এর তাবেয়ী হওয়াকে অস্বীকার করেছেন। তাদের দাবি, ইমাম সাহাবাদের সাক্ষাৎ পেলেও তিনি তাদের কারও কাছ থেকে হাদীস বর্ণনা করেননি। কিন্তু এটা অগ্রগণ্য বক্তব্য নয়। সাহাবী হওয়ার জন্য যেমন মুমিন অবস্থায় রাসূলুল্লাহর সাক্ষাৎ যথেষ্ট, হাদীস বর্ণনা কিংবা লম্বা সান্নিধ্য শর্ত নয়। একইভাবে তাবেয়ী হওয়ার জন্য সাহাবীর সাক্ষাৎ যথেষ্ট। হাদীস বর্ণনা কিংবা লম্বা সান্নিধ্য শর্ত নয়। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন, ‘তাবেয়ী হলেন যিনি সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন’। [নুখবাতুল ফিকার: ৪/৭২৪] একইভাবে হাফেজ ইরাকী লেখেন, ‘তাবেয়ী হলেন যিনি সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন’। [আলফিয়াতুল ইরাকী: ১/১৬৭]
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ওলী হওয়ার সহজ পথ
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর… আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে আজ এখানে একত্র করেছেন ...
মুফতী আব্দুল বারী
১০ নভেম্বর, ২০২৪
১৬৭৩২ বার দেখা হয়েছে
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...
মাওলানা শফীকুর রহমান
১০ নভেম্বর, ২০২৪
৩২২০৮ বার দেখা হয়েছে
বার্মার আরাকান রাজ্য ও রোহিঙ্গা জাতির ইতিহাস : আমাদের কর্তব্য
ভাগ্যদুর্বিপাকে বার্মা তথা মায়ানমারের দখলে চলে যাওয়া আরাকান তথা রাখাইন রাজ্যটি আসলে একটি স্বতন্ত্র দ...
মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী
১০ নভেম্বর, ২০২৪
১৩৯৬৯ বার দেখা হয়েছে
অসৎ আলেম ও পীর
সূরা আরাফের শেষ ভাগে আল্লাহ পাক উল্লেখ করিয়াছেন যে, সৃষ্টির আদিতেই সমস্ত মানবজাতিকে তিনি সতর্ক করিয়া...
মুজাহিদে আযম, আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ.
১০ নভেম্বর, ২০২৪
২০৫১২ বার দেখা হয়েছে
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন