আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮২ টি

হাদীস নং: ৩২৩৪
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পাত্রের মাঝখানা থেকে না খেয়ে একপাশ দিয়ে খানা খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৩৪. হযরত আবদুল্লাহ ইবনে বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, গাররা নামে নবী (ﷺ)-এর নিকট পাত্র ছিল। তা চারজন পুরুষ বহন করত। যখন দুহার (চাশত) সময় হল এবং লোকেরা দুহার (চাশত) সালাত আদায় করল, তখন সারীদ পূর্ণ পাত্রটি (তাঁর কাছে) নিয়ে আসা হল এবং তারা তার চারপাশে জড়ো হয়ে খেতে বসল। লোক বেশী হওয়ায় রাসূলুল্লাহ পা গুটিয়ে বসেন। এক বেদুঈন বলল: এ কেমন বসা? রাসুলুল্লাহ (ﷺ) বলেন: আল্লাহ্ আমাকে বিনয়াবনত বান্দা বানিয়েছেন এবং আমাকে স্বৈরাচার ও নাফরমান বানাননি। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা পাত্রে পাশ দিয়ে আহার কর এবং পাত্রের মাঝ খান থেকে আহার বর্জন কর। এতে তোমাদের বরকত দেওয়া হবে।
(আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণিত।
ذروتها উপরিভাগ, অথবা খানার মধ্যভাগ।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الْأكل من جَوَانِب الْقَصعَة دون وَسطهَا
3234- عَن عبد الله بن بسر رَضِي الله عَنهُ قَالَ كَانَ للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَصْعَة يُقَال لَهَا الغراء يحملهَا أَرْبَعَة رجال فَلَمَّا أضحوا وسجدوا الضُّحَى أُتِي بِتِلْكَ الْقَصعَة يَعْنِي وَقد أثرد فِيهَا فالتفوا عَلَيْهَا فَلَمَّا كَثُرُوا جثا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَعْرَابِي مَا هَذِه الجلسة قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله جعلني عبدا كَرِيمًا وَلم يَجْعَلنِي جبارا عنيدا ثمَّ قَالَ
رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلوا من جوانبها ودعوا ذروتها يُبَارك لكم فِيهَا

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
ذروتها بِكَسْر الذَّال الْمُعْجَمَة هِيَ أَعْلَاهَا
হাদীস নং: ৩২৩৫
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পাত্রের মাঝখানা থেকে না খেয়ে একপাশ দিয়ে খানা খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৩৫. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: খানার মাঝখানে বরকত অবতীর্ণ হয়। কাজেই, তোমরা পাত্রের এক পাশ দিয়ে আহার কর এবং পাত্রের মাঝখান থেকে আহার করো না।

(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তাঁরা প্রত্যেকে আতা ইবনে সায়িব (রা) থেকে, তিনি সাঈদ ইবনে জুবায়র থেকে বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (র) নিজ শব্দযোগে বর্ণনা করেন। হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবু দাউদ (র) ও অন্যান্যগণ বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন আহার করে, তখন সে যেন পাত্রের উপরিভাগ থেকে আহার না করে বরং সে যেন পাত্রের নিম্ন অংশ থেকে আহার করে। কেননা, বরকত খানার উপরিভাগে অবতীর্ণ হয়।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الْأكل من جَوَانِب الْقَصعَة دون وَسطهَا
3235- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْبركَة تنزل وسط الطَّعَام فَكُلُوا من حافتيه وَلَا تَأْكُلُوا من وَسطه

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه كلهم عَن عَطاء بن السَّائِب عَن سعيد بن جُبَير عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ حَدِيث حسن صَحِيح
وَلَفظ أبي دَاوُد وَغَيره قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا أكل أحدكُم طَعَاما فَلَا يَأْكُل من أَعلَى الصحفة وَلَكِن ليَأْكُل من أَسْفَلهَا فَإِن الْبركَة تنزل من أَعْلَاهَا
হাদীস নং: ৩২৩৬
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৩৬. হযরত জাবির (রা) বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পরিবারের কাছে তরকারী চাইলেন। তারা বললেন: আমাদের কাছে সিরকা ব্যতীত কিছু নেই। তিনি তা চেয়ে নিলেন এবং তা দ্বারা রুটি খাইলেন এবং বললেন, সিরকা কতই না উত্তম তরকারী। সিরকা কতই না উত্তম তরকারী। জাবির (রা) বলেন, আমি নবী (ﷺ) থেকে সিরকা সম্পর্কে শুনতে পেয়ে তা পসন্দ করে নিলাম। তালহা ইবনে নাফি' (র) বলেন, আমি জাবির (রা) থেকে সিরকা সম্পর্কে শুনে তা পসন্দ করে নিলাম।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ এর বর্ণনায় আছে। "সিরকা কতই না উত্তম তরকারী।")
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3236- عَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَأَلَ أَهله الْأدم فَقَالُوا مَا عندنَا إِلَّا الْخلّ فَدَعَا بِهِ فَجعل يَأْكُل بِهِ وَيَقُول نعم الإدام الْخلّ نعم الإدام الْخلّ نعم الإدام الْخلّ
قَالَ جَابر فَمَا زلت أحب الْخلّ مُنْذُ سَمعتهَا من نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم
قَالَ طَلْحَة بن نَافِع وَمَا زلت أحب الْخلّ مُنْذُ سَمعتهَا من جَابر

رَوَاهُ مُسلم وروى أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه مِنْهُ نعم الإدام الْخلّ
হাদীস নং: ৩২৩৭
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৩৭. হযরত উম্মু হানী বিনত আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট আসেন এবং বলেন: তোমাদের কাছে কিছু আছে কি? আমি বললাম, না তবে শুকনা রুটি এবং সিরকা আছে। নবী (ﷺ) বলেনঃ তা আমার নিকট নিয়ে এসো। কেননা, যে ঘরে সিরকা আছে, সে ঘর তরকারী শূন্য নয়। তিরমিযী বর্ণিত।
(ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান-গরীব। ইমাম ইবনে মাজাহ (র) মুহাম্মাদ ইবনে যাযান থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার নিকট উম্মু সা'দ (র) হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর নিকট ছিলাম এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) আয়েশা (রা)-এর নিকট আসেন। তিনি বলেন, কোন খাবার আছে কি? তিনি বললেনঃ আমাদের নিকট রুটি, খেজুর ও সিরকা রয়েছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, সিরকা কতই না উত্তম তরকারী। হে আল্লাহ্! সিরকায় বরকত দাও। কেননা, তা আমার পূর্ববর্তী আম্বিয়া কিরামের তরকারী এবং যে ঘরে সিরকা থাকে, সে ঘর তরকারী শূন্য নয়।)
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3237- وَعَن أم هانىء بنت أبي طَالب رَضِي الله عَنْهَا قَالَت دخل عَليّ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ هَل عنْدكُمْ من شَيْء فَقلت لَا إِلَّا كسرة يابسة وخل فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قربيه
فَمَا افْتقر بَيت من إدام فِيهِ خل

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
وروى ابْن مَاجَه عَن مُحَمَّد بن زَاذَان قَالَ حَدَّثتنِي أم سعد رَضِي الله عَنْهَا قَالَت دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على عَائِشَة وَأَنا عِنْدهَا فَقَالَ هَل من غداء قَالَت عندنَا خبز وتمر وخل فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نعم الإدام الْخلّ اللَّهُمَّ بَارك فِي الْخلّ فَإِنَّهُ كَانَ إدام الْأَنْبِيَاء قبلي وَلم يقفر بَيت فِيهِ خل
হাদীস নং: ৩২৩৮
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৩৮. হযরত আবু উসায়দ সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা যায়তুন তেল খাও এবং তা শরীরে মাখো। কেননা, যায়তুন একটি বরকতপূর্ণ বৃক্ষ।
তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি গরীব এবং হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ (হাদীসটির সনদ সহীহ।)
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3238- وَعَن أبي أسيد رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كلوا الزَّيْت وادهنوا بِهِ فَإِنَّهُ من شَجَرَة مباركة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৩৯
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৩৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে মারফু' সনদ সূত্রে বর্ণিত। তিনি বলেন, তোমরা যায়তুন (তেল) খাও এবং তা শরীরে মাখো। কেননা, তা সুস্বাদু উপাদেয় খাদ্য এবং বরকতপূর্ণ ফল।
(হাকিম (র) শাহিদ সূত্রে বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3239- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ مَرْفُوعا قَالَ كلوا الزَّيْت وادهنوا بِهِ فَإِنَّهُ طيب مبارك

رَوَاهُ الْحَاكِم شَاهدا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৪০
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৪০. হযরত উমার ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা যায়তুন (তৈল) খাও এবং তা শরীরে মাখো। কেননা, তা একটি বরকতপূর্ণ বৃক্ষ।
(ইবনে মাজাহ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন, আবদুর রাযযাকের সূত্র ব্যতীত এই হাদীস অন্য কেউ বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। এই হাদীস বর্ণনার ক্ষেত্রে আবদুর রাযযাক মুদতারাব এবং হাকিম। ইমাম হাকিম (র) বলেন, এই হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ সূত্রে বর্ণিত, যেমন তিনি বলেছেন।)
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3240- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلوا الزَّيْت وادهنوا بِهِ فَإِنَّهُ من شَجَرَة مباركة

رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ
وَقَالَ لَا نعرفه إِلَّا من حَدِيث عبد الرَّزَّاق وَكَانَ عبد الرَّزَّاق يضطرب فِي رِوَايَة هَذَا الحَدِيث وَرَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ وَهُوَ كَمَا قَالَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৪১
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৪১. হযরত সাফওয়ান ইবনে উমায়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা দাঁত দ্বারা ছিড়ে গোশত খাও। কেননা, তা অধিক সুস্বাদু ও হযমের দিক থেকে ভালো।
(আবু দাউদ ও তিরমিযী (র) নিজ শব্দযোগে এবং হাকিম বর্ণনা করেছেন। তিনি বলেন: হাদীসটি সহীহ সনদ সূত্রে বর্ণিত। তিনি তার নিজ শব্দে বলেন : "হাড় থেকে আমি গোশত তুলে নিচ্ছিলাম এ অবস্থায় রাসুলুল্লাহ (ﷺ) আমাকে দেখে ফেলেন। তিনি বলেনঃ হে সাফওয়ান! আমি বললামঃ আমি উপস্থিত আছি। তিনি বললেন তোমার মুখ গোশতের নিকটে নিয়ে এসো। কেননা, তা অধিক সুস্বাদু এবং হযমের দিক থেকে ভালো।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ ইমাম তিরমিযী (র) আবদুল কারীম ইবনে আবূ উমামা মু'আল্লিম থেকে, তিনি আবদুল্লাহ্ ইবনে হারিস থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হাদীসটি গরীব, তবে আবদুল কারীম থেকে এই হাদীস ব্যতীত অন্য কোন বর্ণনা আছে বলে আমার জানা নেই।
হাফিয মুনযিরী (র) আরও বলেন, আবদুল কারীম থেকে ইমাম বুখারী (ব) তা'লীক সূত্রে এবং মুসলিম (র) মুতাবাআত সূত্রে বর্ণনা করেন। এই হাদীস ছাড়াও ইমাম আবু দাউদ (র) তাঁর সূত্রে হাদীস বর্ণনা করেছেন। ইমাম হাকিম (র) আবদুর রহমান ইবনে মু'আবিয়া থেকে, তিনি উসমান ইবনে আবু সুলায়মান থেকে হাদীস বর্ণনা করেন। তবে উসমান (রা) সাফওয়ান (রা) থেকে বর্ণনাটি শুনেন নি। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3241- وَعَن صَفْوَان بن أُميَّة رَضِي الله عَنهُ قَالَ إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ انهسوا اللَّحْم نهسا فَإِنَّهُ أهنأ وأمرأ

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَلَفظه قَالَ رَآنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا آخذ اللَّحْم عَن الْعظم بيَدي فَقَالَ يَا صَفْوَان قلت لبيْك قَالَ قرب اللَّحْم من فِيك فَإِنَّهُ أهنأ وأمرأ
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم رَوَاهُ التِّرْمِذِيّ عَن عبد الْكَرِيم بن أبي أُميَّة الْمعلم عَن
عبد الله بن الْحَارِث عَنهُ قَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث عبد الْكَرِيم
قَالَ الْحَافِظ عبد الْكَرِيم هَذَا روى لَهُ البُخَارِيّ تَعْلِيقا وَمُسلم مُتَابعَة وَقد روى من غير حَدِيثه فروى أَبُو دَاوُد وَالْحَاكِم من حَدِيث عبد الرَّحْمَن بن مُعَاوِيَة عَن عُثْمَان بن أبي سُلَيْمَان عَنهُ وَعُثْمَان لم يسمع من صَفْوَان وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৪২
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সিরকা ও যায়তুন খাওয়া এবং চাকু দ্বারা না কেটে গোশতের চর্বি খাওয়ার প্রতি অনুপ্রেরণা
৩২৪২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ছুরি দ্বারা গোশত কেটো না। কেননা, তা অনারবদের সভ্যতা, বরং দাঁত দ্বারা চিবিয়ে খাও। কারণ তা অধিক সুস্বাদু ও হযমের দিক থেকে ভালো।
(ইমাম আবু দাউদ ও অপরাপর মুহাদ্দিসগণ হিশাম ইবনে উরওয়া থেকে, তিনি তাঁর পিতা (উরওয়া) থেকে বর্ণনা করেন। আবু মা'শারের নাম নাজীহ্। তবে এই হাদীসের ক্ষেত্রে তিনি মুনকার। বিশুদ্ধ বর্ণনা হল এইঃ তিনি (নবী-ﷺ) বকরীর একটি বাহু কেটে নেন এবং আহার করেন। এরপর সালাত আদায় করেন। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الطعام
التَّرْغِيب فِي أكل الْخلّ وَالزَّيْت ونهس اللَّحْم دون تقطيعه بالسكين إِن صَحَّ الخبرهم
3242- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تقطعوا اللَّحْم بالسكين فَإِنَّهُ صَنِيع الْأَعَاجِم وانهشوه نهشا فَإِنَّهُ أهنأ وأمرأ

رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره عَن أبي معشر عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَنْهَا وَأَبُو معشر هَذَا اسْمه نجيح لم يتْرك وَلَكِن هَذَا الحَدِيث مِمَّا أنكر عَلَيْهِ وَقد صَحَّ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم احتز من كتف شَاة فَأكل ثمَّ صلى وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৪৩
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সম্মিলিতভাবে আহার করার প্রতি অনুপ্রেরণা
৩২৪৩. ওয়াহশী ইবনে হারব ইবনে ওয়াহশী ইবনে হারব (র) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা সাহাবায়ে কিরাম বলেন: ইয়া রাসূলাল্লাহ্! আমরা আহার করি অথচ তৃপ্তি পাই না। তিনি বললেনঃ তোমরা কি একত্রে আহার কর, না ভিন্ন ভিন্ন আহার কর? তারা বলল: আমরা ভিন্ন ভিন্ন আহার করি। তিনি বলেনঃ তোমরা একত্রে আহার কর এবং আল্লাহর নাম স্মরণ কর (বিসমিল্লাহ বলে আহার কর) কেননা, তোমাদের জন্য তাতে বরকত রয়েছে।
(আবু দাউদ, ইবনে মাজাহ ও ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। ইমাম ইবনে মাজাহ্ (র) উমার ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: "তোমরা একত্রে আহার কর এবং পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। কেননা, জামা'আতের সাথে আহারে বরকত রয়েছে।" এই হাদীসের সনদ সূত্রে আমর ইবনে দীনার কাহরুমান আলে যুবায়র রয়েছেন।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الِاجْتِمَاع على الطَّعَام
3243- عَن وَحشِي بن حَرْب بن وَحشِي بن حَرْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ قَالَ قَالُوا يَا رَسُول الله إِنَّا نَأْكُل وَلَا نشبع قَالَ تجتمعون على طَعَامكُمْ أَو تتفرقون قَالُوا نتفرق قَالَ اجْتَمعُوا على طَعَامكُمْ واذْكُرُوا اسْم الله تَعَالَى يُبَارك لكم فِيهِ

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
وروى ابْن مَاجَه أَيْضا عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلوا جَمِيعًا وَلَا تتفرقوا فَإِن الْبركَة مَعَ الْجَمَاعَة
وَفِيه عَمْرو بن دِينَار قهرمان آل الزبير واهي الحَدِيث
হাদীস নং: ৩২৪৪
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সম্মিলিতভাবে আহার করার প্রতি অনুপ্রেরণা
৩২৪৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: দু'জনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। আর তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট।
(বুখারী, মুসলিম বর্ণিত।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الِاجْتِمَاع على الطَّعَام
3244- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طَعَام الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَة وَطَعَام الثَّلَاثَة كَافِي الْأَرْبَعَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৩২৪৫
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সম্মিলিতভাবে আহার করার প্রতি অনুপ্রেরণা
৩২৪৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি। একজনের খাবার দু'জনের জন্য যথেষ্ট। দু'জনের খাবার চারজনের জন্য যথেষ্ট এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।
(মুসলিম, তিরমিযী ও ইবনে মাজাহ বর্ণিত। ইমাম বাযযার (র) চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট" ব্যতিরেকে এবং "জামা'আতের উপর রয়েছে আল্লাহর রহমত" বাড়িয়ে বর্ণনা করেছেন।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الِاجْتِمَاع على الطَّعَام
3245- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول طَعَام الْوَاحِد يَكْفِي الِاثْنَيْنِ وَطَعَام الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَة وَطَعَام الْأَرْبَعَة يَكْفِي الثَّمَانِية

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث سَمُرَة دون قَوْله وَطَعَام الْأَرْبَعَة يَكْفِي الثَّمَانِية
وَزَاد فِي آخِره وَيَد الله على الْجَمَاعَة
হাদীস নং: ৩২৪৬
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সম্মিলিতভাবে আহার করার প্রতি অনুপ্রেরণা
৩২৪৬. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা একত্রে আহার কর এবং বিচ্ছিন্ন হয়ো না। কেননা, একজনের খাবার দু'জনের জন্য যথেষ্ট এবং দু'জনের খানা আটজনের জন্য যথেষ্ট।
(তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الِاجْتِمَاع على الطَّعَام
3246- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلوا جَمِيعًا وَلَا تتفرقوا فَإِن طَعَام الْوَاحِد يَكْفِي الِاثْنَيْنِ وَطَعَام الِاثْنَيْنِ يَكْفِي الثَّمَانِية

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
হাদীস নং: ৩২৪৭
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ সম্মিলিতভাবে আহার করার প্রতি অনুপ্রেরণা
৩২৪৭. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর নিকট উত্তম খাবার হচ্ছে যা একত্রে আহার করা হয়।
(আবু ই'আলা তাবারানী ও আবুশ শায়খের সাওয়াব অধ্যায়। তারা প্রত্যেকে আবদুল মাজীদ ইবনে আবু দাউদ থেকে বর্ণনা করেন। তিনি একজন বিশ্বস্ত রাবী তবে এই হাদীসের সনদে তিনি মুনকার।)
كتاب الطعام
التَّرْغِيب فِي الِاجْتِمَاع على الطَّعَام
3247- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أحب الطَّعَام إِلَى الله مَا كثرت عَلَيْهِ الْأَيْدِي

رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَأَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب كلهم من رِوَايَة عبد الْمجِيد بن أبي دَاوُد وَقد وثق وَلَكِن فِي هَذَا الحَدِيث نَكَارَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৪৮
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৪৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলিম ব্যক্তি এক পেটে খায়। আর কাফির সাত পেটে খায়।
(মালিক, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ ও অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত। ইমাম বুখারী, (র)-এর অন্য এক বর্ণনায় আছে, এক ব্যক্তি অধিক পরিমাণে আহার করত। পরে সে ইসলাম গ্রহণ করে এবং (অপেক্ষাকৃত) কম আহার করে। এ বিষয়টি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আলোচিত হলে, তিনি বললেনঃ "মু'মিন এক পেটে খায়, আর কাফির সাত পেটে খায়।"
ইমাম মুসলিম (র)-এর অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) এক কাফিরকে আপ্যায়ন করান। রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি বকরী দোহনের নির্দেশ দেন। ফলে, দোহন করা হয়। সে তার দুধ পান করল। এরপর আরও একটি বকরী দোহন করা হল। সে তাও পান করল। তারপর আরও একটি দোহন করা হল। সে তার দুধও পান করল। এভাবে সে সাতটি বকরীর দুধ পান করল। ভোর হলে সে ইসলাম গ্রহণ করে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে একটি বকরীর দুধ পানের নির্দেশ দেন। সে তার দুধ পান করল। পরে আরও একটি বকরী দোহন করা হল। কিন্তু সে তা পান করতে পারল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "মু'মিন লোক এক পেটে পান করে এবং কাফির সাত পেটে পান করে।"
মালিক ও তিরমিযী অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3248- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُسلم يَأْكُل فِي معى وَاحِد وَالْكَافِر فِي سَبْعَة أمعاء

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَغَيرهم

وَفِي رِوَايَة للْبُخَارِيّ أَن رجلا كَانَ يَأْكُل أكلا كثيرا فَأسلم فَكَانَ يَأْكُل أكلا قَلِيلا فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِن الْمُؤمن يَأْكُل فِي معى وَاحِد وَإِن الْكَافِر يَأْكُل فِي سَبْعَة أمعاء

وَفِي رِوَايَة لمُسلم قَالَ أضَاف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ضيفا كَافِرًا فَأمر لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِشَاة فحلبت فَشرب حلابها ثمَّ أُخْرَى فَشرب حلابها ثمَّ أُخْرَى فَشرب حلابها حَتَّى شرب حلاب سبع شِيَاه ثمَّ إِنَّه أصبح فَأسلم فَأمر لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِشَاة فَشرب حلابها ثمَّ أُخْرَى فَلم يستتمه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْمُؤمن ليشْرب فِي معى وَاحِد وَالْكَافِر يشرب فِي سَبْعَة أمعاء
رَوَاهُ مَالك وَالتِّرْمِذِيّ بِنَحْوِ هَذِه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৪৯
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৪৯. হযরত মিকদাম ইবনে মাদী কারিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: বনী আদমের পাত্র সমূহের মধ্যে উদরপূর্তি অপেক্ষা নিকৃষ্ট (কোন পাত্র) নেই। বনী আদামের অল্প আহার যথেষ্ট মনে করা উচিত। যাতে সে চলাচল করতে পারে। যদি তাতে না হয় তাহলে এক তৃতীয়াংশ খাদ্য, এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ নিজের জন্য খালি রাখবে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান। ইবনে মাজাহ ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে ইবনে মাজাহর বর্ণনায় আছেঃ "যদি তার প্রবৃত্তি আরো চায়, তাহলে খাদ্য এক তৃতীয়াংশ"।
আল-হাদীস।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3249- وَعَن الْمِقْدَام بن معديكرب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا مَلأ آدَمِيّ وعَاء شرا من بطن بِحَسب ابْن آدم أكيلات يقمن صلبه فَإِن كَانَ لَا محَالة فثلث لطعامه وَثلث لشرابه وَثلث لنَفسِهِ

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَن ابْن مَاجَه قَالَ فَإِن غلبت الْآدَمِيّ نَفسه فثلث للطعام الحَدِيث
হাদীস নং: ৩২৫০
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫০. হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রুটি ও গোশত মিশ্রিত সারীদ আহার করলাম। এরপর নবী (ﷺ)-এর কাছে এলাম। আমি ঢেকুর দিচ্ছিলাম। তখন তিনি বললেনঃ ওহে! আমাদের সামনে ঢেকুর দেওয়া বন্ধ কর। কেননা, দুনিয়ার এমন অনেক লোক আছে, যারা তৃপ্তি সহকারে খাবে অথচ কিয়ামতের দিন ক্ষুধার্ত থাকবে।
(হাকিম বর্ণিত। তিনি বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত। [হাফিয মুনযিরী (র) বলেন: এই হাদীসের বর্ণনায় সমালোচিত রাবী রয়েছেন। তাদের মধ্যে ফাহদ ইবনে আওফ এবং উমার ইবনে মুসা অন্যতম। তবে ইমাম বাযযার (র) দু'টি সনদে এই হাদীসটি বর্ণনা করেছেন। তাঁদের একজন বর্ণনাকারী বিশ্বস্ত। ইবনে আবুদ দুনিয়া, তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থ এবং বায়হাকী। তাঁরা আরও বাড়িয়ে বলেন: আবূ জুহায়ফা (র) দুনিয়া ত্যাগ করা পর্যন্ত পেট পুরে আহার করেন নি। তিনি সকালে আহার করলে রাতে খেতেন না এবং রাতে আহার করলে সকালে আহার করতেন না। ইবনে আবুদ দুনিয়ার এক বর্ণনায় আছে, আবূ জুহায়ফা (র) বলেন: আমি ত্রিশ বছর পর্যন্ত পেট পুরে আহার করিনি।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3250- وَعَن أبي جُحَيْفَة رَضِي الله عَنهُ قَالَ أكلت ثريدة من خبز وَلحم ثمَّ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَجعلت أتجشأ فَقَالَ يَا هَذَا كف عَنَّا من جشائك فَإِن أَكثر النَّاس شبعا فِي الدُّنْيَا أَكْثَرهم جوعا يَوْم الْقِيَامَة

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد

قَالَ الْحَافِظ بل واه جدا فِيهِ فَهد بن عَوْف وَعمر بن مُوسَى لَكِن رَوَاهُ الْبَزَّار بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا ثِقَات وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَالْبَيْهَقِيّ
وَزَادُوا فَمَا أكل أَبُو جُحَيْفَة ملْء بَطْنه حَتَّى فَارق الدُّنْيَا كَانَ إِذا تغدى لَا يتعشى وَإِذا تعشى لَا يتغدى
وَفِي رِوَايَة لِابْنِ أبي الدُّنْيَا قَالَ أَبُو جُحَيْفَة فَمَا مَلَأت بَطْني مُنْذُ ثَلَاثِينَ سنة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৫১
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫১. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ঢেকুর দিল।
তখন তিনি বললেনঃ তুমি আমার নিকট ঢেকুর দেয়া হতে বিরত থাক। কেননা, যারা দুনিয়াতে অতি ভোজ করে, কিয়ামতের দিন তাদের দীর্ঘকাল অনাহার ক্লিষ্ট রাখা হবে।
(তিরমিযী, ইবনে মাজাহ ও বায়হাকী তারা সকলে ইয়াহইয়া ইবনে বুকা থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3251- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ تجشأ رجل عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ كف عَنَّا جشاءك فَإِن أَكْثَرهم شبعا فِي الدُّنْيَا أطولهم جوعا يَوْم الْقِيَامَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة يحيى الْبكاء عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৫২
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫২. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়ার যারা অতি ভোজী, আখিরাতে তারা সর্বাপেক্ষা ক্ষুধার্ত থাকবে।
(তাবরানী উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3252- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أهل الشِّبَع فِي الدُّنْيَا هم أهل الْجُوع غَدا فِي الْآخِرَة

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৫৩
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৩. হযরত অতিয়্যা ইবনে আমির জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালমান (রা) আহার করতে চাপ সৃষ্টি করায় তিনি বলেন, আমি যা খেয়েছি তা যথেষ্ট। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ দুনিয়ায় এমন বহু লোক রয়েছে যারা অধিক আহার করবে, তারা আখিরাতে দীর্ঘকাল ক্ষুধার্ত অবস্থায় থাকবে।
(ইবনে মাজাহ ও বায়হাকী বর্ণিত। ইমাম বায়হাকী তাঁর বর্ণনার শেষ পর্যায়ে আরও বাড়িয়ে বলেন, তিনি বললেন: হে সালমান। "দুনিয়া মু'মিনের জেলখানা এবং কাফিরের জন্য সুখময় স্থান"।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3253- وَرُوِيَ عَن عَطِيَّة بن عَامر الْجُهَنِيّ قَالَ سَمِعت سلمَان رَضِي الله عَنهُ وأكره على طَعَام يَأْكُلهُ فَقَالَ حسبي أَنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن أَكثر النَّاس شبعا فِي الدُّنْيَا أطولهم جوعا يَوْم الْقِيَامَة

رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ وَزَاد فِي آخِره وَقَالَ يَا سلمَان الدُّنْيَا سجن الْمُؤمن وجنة الْكَافِر