আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৮২ টি

হাদীস নং: ৩২৫৪
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মাতে মুহাম্মাদীর উপর সর্বপ্রথম পরীক্ষা হল ক্ষুধা। কেননা, আমার উম্মাত যখন পেট পুরে খাবে, তখন তাদের শরীর স্থুল হবে, তাদের অন্তর দুর্বল হবে এবং তাদের প্রবৃত্তি শক্তিশালী হবে।
(বুখারী (র) কিতাবুদ দু'আফা এবং ইবনে আবুদ দুনিয়া (র) কিতাবুল জু'উতে এরূপ বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3254- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت أول بلَاء حدث فِي هَذِه الْأمة بعد نبيها الشِّبَع فَإِن الْقَوْم لما شبعت بطونهم سمنت أبدانهم فضعفت قُلُوبهم وجمحت شهواتهم

رَوَاهُ البُخَارِيّ فِي كتاب الضُّعَفَاء وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৫৫
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৫. হযরত জা'দা (রা) থেকে বর্ণিত। একদা নবী (ﷺ) স্থূলপেট বিশিষ্ট এক ব্যক্তিকে দেখতে পান। তিনি তাঁর আঙ্গুল দ্বারা (ইশারা করে) তাকে বললেনঃ তোমার পেটটি যদি স্থূলকায় না হয়ে বুদ্ধিমত্তাপূর্ণ হত, তাহলে তোমার জন্য কল্যাণকর হত।
(ইবনে আবুদ দুনিয়া, তাবারানী উত্তম সনদে। হাকিম ও বায়হাকী বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3255- وَعَن جعدة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رأى رجلا عَظِيم الْبَطن فَقَالَ بِأُصْبُعِهِ لَو كَانَ هَذَا فِي غير هَذَا لَكَانَ خيرا لَك

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৫৬
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন দীর্ঘদেহী ও অতি পানাহারকারীদের উপস্থিত করা হবে, অথচ আল্লাহর নিকট তাদের গুরুত্ব মশার ডানার ন্যায়ও হবে না। তোমরা চাইলে পাঠ কর: فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا কিয়ামতের দিন আমি তাদের জন্য কোন গুরুত্ব রাখব না" (সূরা কাহফঃ ১০৫)।
(বায়হাকী নিজ শব্দযোগে বর্ণনা করেন। ইমাম বুখারী ও মুসলিম (র) সংক্ষেপে বর্ণনা করেন, তিনি বলেছেন: "কিয়ামতের দিন স্থুলদেহী লোক উপস্থিত করা হবে অথচ আল্লাহর কাছে তাদের গুরুত্ব মশার ডানার সমানও হবে না"।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3256- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ ليؤتين يَوْم الْقِيَامَة بالعظيم الطَّوِيل الأكول الشروب فَلَا يزن عِنْد الله جنَاح بعوضة واقرؤوا إِن شِئْتُم فَلَا نُقِيم لَهُم يَوْم الْقِيَامَة وزنا الْكَهْف 501

رَوَاهُ الْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ
وَرَوَاهُ البُخَارِيّ وَمُسلم بِاخْتِصَار قَالَ إِنَّه ليَأْتِي الرجل الْعَظِيم السمين يَوْم الْقِيَامَة فَلَا يزن عِنْد الله جنَاح بعوضة
হাদীস নং: ৩২৫৭
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৭. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর অনাহার ক্লিষ্ট সাহাবীদের প্রতি তাকালেন এবং বললেন: তোমরা সুসংবাদ গ্রহণ করো। কেননা, অচিরেই এমন এক সময় আসবে যে, তোমাদের একেক জনে ভোরবেলা এক পাত্রপূর্ণ করে সারীদ আহার করবে এবং বিকেলেও অনুরূপ আহার করবে। তারা বলল, ইয়া রাসূলাল্লাহ্! অদ্য কি আমরা কল্যাণের উপর নেই? তিনি বললেন, তা বটে, তবে ঐ সময়ের তুলনায় তোমরা ভাল আছ।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3257- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ نظر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى الْجُوع فِي وُجُوه أَصْحَابه فَقَالَ أَبْشِرُوا فَإِنَّهُ سَيَأْتِي عَلَيْكُم زمَان يغدى على أحدكُم بالقصعة من الثَّرِيد وَيرَاح عَلَيْهِ بِمِثْلِهَا
قَالُوا يَا رَسُول الله نَحن يَوْمئِذٍ خير قَالَ بل أَنْتُم الْيَوْم خير مِنْكُم يَوْمئِذٍ

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৫৮
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৮. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন,আজ তোমরা কল্যাণের উপর রয়েছ, না কি তোমাদের কাউকে যখন ভোরবেলা রুটি ও গোশত ভর্তি পাত্র পরিবেশন করা হবে এবং বিকেলেও অনুরূপ দেয়া হবে, ভোরবেলা একটি চাদর দেয়া হবে এবং বিকেলেও অনুরূপ একটি এবং তোমাদের ঘর কা'বা ঘরের ন্যায় আবৃত করবে (সে অবস্থা উত্তম)? আমরা বললামঃ বরং আমরা ঐ সময় বর্তমানের তুলনায় ইবাদতের জন্য অবসর পাব। তিনি বললেন। বরং হাঁ, তোমরা বর্তমানে প্রভৃত কল্যাণের উপর রয়েছে।
(ইমাম তিরমিযী (র)-এর বরাতে "লিবাস" অধ্যায়ে পেছনে এ হাদীস অতিবাহিত হয়েছে এবং তিনি এই হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3258- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنْتُم الْيَوْم خير أم إِذا غدي على أحدكُم بِجَفْنَة من خبز وَلحم وريح عَلَيْهِ بِأُخْرَى وَغدا فِي حلَّة وَرَاح فِي أُخْرَى وسترتم بُيُوتكُمْ كَمَا الْكَعْبَة قُلْنَا بل نَحن يَوْمئِذٍ خير نتفرغ لِلْعِبَادَةِ فَقَالَ بل أَنْتُم الْيَوْم خير

رَوَاهُ التِّرْمِذِيّ فِي حَدِيث تقدم فِي اللبَاس وَحسنه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৫৯
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৯. নবী (ﷺ)-এর সাহাবী হযরত ইবনে বুজায়র (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ)-এর ভীষণ ক্ষুধা পেল। তখন তিনি একটি পাথর তুলে নেন এবং তার পেটের উপর রাখেন। এরপর তিনি বলেন: সাবধান! দুনিয়াতে অনেক বিলাসী লোভী লোক রয়েছে, কিয়ামতের দিন তারা হবে ক্ষুধার্ত ও উলঙ্গ। সাবধান! অনেক লোক এমন আছে, যারা নিজকে সম্মানিত মনে করে, অথচ তারা অসম্মানিত। সাবধান! অনেক লোক এমন আছে, যারা নিজকে লাঞ্ছিত মনে করে, অথচ তারা সম্মানিত।
(ইবনে আবুদ দুনিয়া বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3259- وَرُوِيَ عَن ابْن بجير رَضِي الله عَنهُ وَكَانَ من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أصَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم جوع يَوْمًا فَعمد إِلَى حجر فَوَضعه على بَطْنه ثمَّ قَالَ أَلا رب نفس طاعمة ناعمة فِي الدُّنْيَا جائعة عَارِية يَوْم الْقِيَامَة
أَلا رب مكرم لنَفسِهِ وَهُوَ لَهَا مهين
أَلا رب مهين لنَفسِهِ وَهُوَ لَهَا مكرم

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬০
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬০. হযরত লাজলাজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে ইসলামের দীক্ষা গ্রহণ করার পর থেকে পেট পুরে আহার করিনি ও পানও করিনি এবং আমার চলৎশক্তি যাতে রহিত না হয়, সে পরিমাণ পানাহার আমি যথেষ্ট মনে করি।
(তাবারানী ত্রুটিমুক্তি সনদে এবং বায়হাকী বর্ণনা করেন। ইমাম বায়হাকী (র) আরও বাড়িয়ে বলেন: "তিনি (লাজলাজ) একশ বিশ বছর জীবিত ছিলেন। তাঁর জীবনের পঞ্চাশ বছর অতিবাহিত হয় জাহিলিয়া যুগে এবং সত্তর বছর অতিবাহিত হয় ইসলামে।" )
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3260- وَعَن اللَّجْلَاج رَضِي الله عَنهُ قَالَ مَا مَلَأت بَطْني طَعَاما مُنْذُ أسلمت مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم آكل حسبي وأشرب حسبي يَعْنِي قوتي

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالْبَيْهَقِيّ
وَزَاد وَكَانَ قد عَاشَ مائَة وَعشْرين سنة خمسين فِي الْجَاهِلِيَّة وَسبعين فِي الْإِسْلَام
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬১
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখলেন যে, আমি দৈনিক দু'বেলা আহার করি। তিনি বললেন: হে আয়েশা! তুমি কি চাও যে, তোমার মুখ পানাহারে লিপ্ত থাকুক। কেননা, দৈনিক দু'বেলা আহার করা অপচয়ের শামিল। আল্লাহ্ অপচয়কারীদের ভালবাসেন না।
(বায়হাকী বর্ণিত, তার সনদ সূত্রে ইবনে লাহীয়া নামে একজন রাবী রয়েছেন। তাঁর অন্য বর্ণনায় আছে, তিনি বলেনঃ "হে আয়েশা! দুনিয়া তোমার পেটকে ধরে রাখছে। দৈনিক একবেলার অধিক আহারও অপচয়। আল্লাহ্ অপচয়কারীদের ভালোবাসেন না"।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3261- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت رَآنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقد أكلت فِي الْيَوْم مرَّتَيْنِ فَقَالَ يَا عَائِشَة أما تحبين أَن يكون لَك شغل إِلَّا جوفك الْأكل فِي الْيَوْم مرَّتَيْنِ من الْإِسْرَاف وَالله لَا يحب المسرفين

رَوَاهُ الْبَيْهَقِيّ وَفِيه ابْن لَهِيعَة

وَفِي رِوَايَة فَقَالَ يَا عَائِشَة اتَّخذت الدُّنْيَا بَطْنك أَكثر من أَكلَة كل يَوْم سرف وَالله لَا يحب المسرفين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬২
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬২. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমার মনে যা চায়, তা আহার করা অপচয়ের শামিল।
(ইবনে মাজাহ বর্ণিত। ইবনে আবুদ দুনিয়া 'জু'উ অধ্যায়ে' বর্ণনা করেন এবং বায়হাকী উল্লিখিত সনদ ব্যতীত হাকিম অন্যান্য সনদ সূত্রে বিশুদ্ধ বলেছেন এবং অন্যান্যরা এটিকে হাসান বলেছেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3262- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْإِسْرَاف أَن تَأْكُل كل مَا اشْتهيت

رَوَاهُ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع وَالْبَيْهَقِيّ وَقد صحّح الْحَاكِم إِسْنَاده لمتن غير هَذَا وَحسنه غَيره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬৩
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৩. হযরত আবু বারযা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি তোমাদের উপর তোমাদের ভেতরের মধ্যে অবাধ্য কামনামূলক প্রবৃত্তি, তোমাদের লজ্জাস্থান ও প্রবৃত্তির ভ্রষ্টতা সম্পর্কে অধিক ভয় করছি।
(আহমাদ, তাবারানী ও বাযযার বর্ণিত। তাঁদের কোন কোন সনদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3263- وَعَن أبي بَرزَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنَّمَا أخْشَى عَلَيْكُم شهوات الغي فِي بطونكم وفروجكم ومضلات الْهوى

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَالْبَزَّار وَبَعض أسانيدهم رِجَاله ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬৪
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৪. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা উমার ইবনে খাত্তাব (রা) আমার সাথে সাক্ষাৎ করেন। আমি এক দিরহাম মূল্যের গোশত ক্রয় করলাম। তিনি বললেন: হে জাবির! এ কি করলে? আমি বললামঃ আমার পরিবার আকাঙ্ক্ষা করেছে। তাই আমি তাদের জন্য এক দিরহাম মূল্যের গোশত কিনেছি। উমার (রা) কথাটি বারবার বলছিলেন, এতে আমি মনে মনে বলছিলাম, যদি টাকাটি আমার হাত থেকে পড়ে যেত এবং হযরত উমার (রা)-এর সাথে আমার সাক্ষাৎ না হতো।
(বায়হাকী বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3264- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ لَقِيَنِي عمر بن الْخطاب رَضِي الله عَنهُ وَقد ابتعت لَحْمًا بدرهم فَقَالَ مَا هَذَا يَا جَابر قلت قرم أَهلِي فابتعت لَهُم لَحْمًا بدرهم فَجعل عمر يردد قرم أَهلِي حَتَّى تمنيت أَن الدِّرْهَم سقط مني وَلم ألق عمر

رَوَاهُ الْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬৫
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৫. হযরত মালিক (র) ইয়াহইয়া ইবনে সাঈদ (রা) থেকে বর্ণনা করেন যে, উমার ইবনে খাত্তাব (রা) জাবির ইবনে আবদুল্লাহ্ (রা)-কে গোশতের একটি পোটলা হাতে দেখেন। উমার (রা) তাঁকে বলেনঃ তোমাদের কেউ কি একথা পসন্দ করবে যে, তার প্রতিবেশীর জন্য তার চাচাত ভাইয়ের নাড়িভূড়ি (কিয়ামতের দিন) পেচিয়ে যাবে। তোমাদের থেকে এই আয়াতের মর্ম কোথায় যাচ্ছে..... أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ - "তোমরা তো পার্থিব জীবনে সুখ সম্ভার ভোগ করে নিঃশেষ করেছ"। (সূরা আহকাফ: ২০)
ইমাম বায়হাকী (র) বলেন, উক্ত হাদীসটি আবদুল্লাহ্ ইবনে দীনার হতে মুরসাল ও মুত্তাসিল উভয় সূত্রে বর্ণিত আছে।
قوله قرم أهلى - "তাদের প্রবৃত্তি গোশত খাওয়ার জন্য তীব্রভাবে আগ্রহান্বিত হয়েছে।" হালিমী (র) বলেন, উক্ত আয়াতটি কাফিরদের লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে। যারা নিষিদ্ধ উত্তম খাদ্য অগ্রাধিকার দেয় যদিও আল্লাহ্ তা'আলা বলেছেন: فاليوم تجزون عذاب الهون (অর্থাৎ আজ লাঞ্ছনাদায়ক শাস্তি দ্বারা তোমাদের প্রতিফল দেয়া হবে।) এটা যদিও কাফিরদের প্রতি ধমকরূপে অবতীর্ণ হয়েছে মু'মিনদের মধ্যে যারা বৈধ উত্তম খাদ্যের প্রতি অধিক লালায়িত, আখিরাতে তাদের জন্যও ভয় আছে। কেননা, যে ব্যক্তি উত্তম পানাহারে অভ্যস্থ, তার প্রবৃত্তি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে। কাজেই, যে ব্যক্তি প্রবৃত্তির তাড়নায় সুস্বাদু একটি খাদ্যের প্রতি ঝুঁকে পড়ে, তখন অন্যটির প্রতিও তার দৃষ্টি পড়বে। এরপর পরিণামে সে তার নিজকে প্রবৃত্তির চাপের মুখে পাপ থেকে বাঁচতে পারবে না এবং তার ইবাদত ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। অনুরূপ, যখন ব্যাপার এদিকে গড়াতে থাকবে, তখন অসম্ভব নয় যে, সেও কিয়ামতের দিন অনুরূপ ধমকের সম্মুখীন হবে। কাজেই, যে কাজ মানুষকে পাপের দিকে আকৃষ্ট করে, সে কাজ থেকে নিজেকে বিরত রাখা সকলের একান্ত কর্তব্য। কেননা, অভ্যস্থ হওয়া কাজ থেকে বিরত থাকা কঠিন এবং জীবনের প্রথম থেকে সে প্রবৃত্তি হতে নিজকে বিরত রাখা উচিত। বিপদে পড়ে পাপমুক্ত হওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণ নিয়ে সংশোধন হওয়ার চেয়ে, পূর্বাহ্নেই পাপ থেকে বিরত থাকা অধিক সহজ। আল্লাহ সর্বজ্ঞ।
ইমাম বায়হাকী (র) বলেন, ইবনে উমার (রা) থেকে আমরা বর্ণনা করেছি যে, একবার তিনি একটি দুর্বল উটের গোশত ক্রয় করেন এবং ঘি দিয়ে তা রান্না করেন। হযরত উমার (রা)-এর নিকট তা পরিবেশন করা হলে তিনি হাত উঠিয়ে নেন, এবং বলেন, আল্লাহর শপথ! দু'টি খাদ্য কখনো রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে একত্র হয়নি। একত্র হলে তিনি একটি আহার করতেন এবং অপরটি দান করে দিতেন। ইবনে উমার (রা) বলেন: হে আমীরুল মু'মিনীন। আপনি তা আহার করুন। আল্লাহর শপথ, আজকের খাদ্য ব্যতীত আর কখনো আমার নিকট দু'টি খাদ্য একত্র হয়নি।
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3265- وروى مَالك عَن يحيى بن سعيد أَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أدْرك جَابر بن عبد الله وَمَعَهُ حَامِل لحم فَقَالَ عمر أما يُرِيد أحدكُم أَن يطوي بَطْنه لجاره وَابْن عَمه فَأَيْنَ تذْهب عَنْكُم هَذِه الْآيَة أَذهَبْتُم طَيِّبَاتكُمْ فِي حَيَاتكُم الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بهَا الْأَحْقَاف 02
قَالَ الْبَيْهَقِيّ وَرُوِيَ عَن عبد الله بن دِينَار مُرْسلا وموصولا
قَوْله قرم أَهلِي أَي اشتدت شهوتهم للحم
قَالَ الْحَلِيمِيّ رَحمَه الله وَهَذَا الْوَعيد من الله تَعَالَى وَإِن كَانَ للْكفَّار الَّذين يقدمُونَ على الطَّيِّبَات المحظورة وَلذَلِك قَالَ فاليوم تُجْزونَ عَذَاب الْهون الْأَحْقَاف 02 فقد يخْشَى مثله على المنهمكين فِي الطَّيِّبَات الْمُبَاحَة لِأَن من يعودها مَالَتْ نَفسه إِلَى الدُّنْيَا فَلم يُؤمن أَن يرتبك فِي الشَّهَوَات والملاذ كلما أجَاب نَفسه إِلَى وَاحِد مِنْهَا دَعَتْهُ إِلَى غَيرهَا فَيصير إِلَى أَن لَا يُمكنهُ عصيان نَفسه فِي هوى قطّ وينسد بَاب الْعِبَادَة دونه فَإِذا آل بِهِ الْأَمر إِلَى هَذَا لم يبعد أَن يُقَال أَذهَبْتُم طَيِّبَاتكُمْ فِي حَيَاتكُم الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بهَا فاليوم تُجْزونَ عَذَاب الْهون فَلَا يَنْبَغِي أَن تعود النَّفس رُبمَا تميل بِهِ إِلَى الشره ثمَّ يصعب تداركها ولترض من أول الْأَمر على السداد فَإِن ذَلِك أَهْون من أَن تدرب على الْفساد ثمَّ يجْتَهد فِي إِعَادَتهَا إِلَى الصّلاح وَالله أعلم
قَالَ الْبَيْهَقِيّ وروينا عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَنه اشْترى من اللَّحْم المهزول وَجعل عَلَيْهِ سمنا فَرفع عمر يَده وَقَالَ وَالله مَا اجْتمعَا عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قطّ إِلَّا أكل أَحدهمَا وَتصدق بِالْآخرِ فَقَالَ ابْن عمر اطعم يَا أَمِير الْمُؤمنِينَ فوَاللَّه لَا يَجْتَمِعَانِ عِنْدِي أبدا إِلَّا فعلت ذَلِك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬৬
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৬. হযরত আমর ইবনে শু‘আয়ব (রা) পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা খাও এবং পান কর এবং দান কর যতক্ষণে তা অপব্যয় ও অহংকারের পর্যায়ে না পড়ে।
(নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত। উমার (রা) পর্যন্ত তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও তাঁদের বর্ণনা দলীল হিসেবে গ্রহণ করা যায়।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3266- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلوا وَاشْرَبُوا وتصدقوا مَا لم يخالطه إِسْرَاف وَلَا مخيلة

رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَرُوَاته إِلَى عمر ثِقَات يحْتَج بهم فِي الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬৭
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৭. হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে ইয়ামানে প্রেরণের সময় বলেন, নিজকে বিলাসিতা থেকে বাঁচিয়ে রাখবে। কেননা, আল্লাহর (খালিস) বান্দাগণ বিলাসী জীবন যাপন করে না।
(আহমাদ ও বায়হাকী বর্ণিত এবং আহমাদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3267- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لما بعث بِهِ إِلَى الْيمن قَالَ لَهُ إياك والتنعم فَإِن عباد الله لَيْسُوا بالمتنعمين

رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ ورواة أَحْمد ثِقَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬৮
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আমার উম্মাতের মধ্যে তারাই নিকৃষ্ট, যারা বিলাসবহুল জীবন যাপন করে এবং তার দ্বারা তাদের শরীর হৃষ্টপুষ্ট হয়।
(বাযযার বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত কেবলমাত্র আবদুর রহমান ইবনে যিয়াদ ইবনে আনয়ূম ব্যতীত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3268- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أشرار أمتِي الَّذين غذوا بالنعيم ونبتت عَلَيْهِ أجسامهم

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৬৯
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৯. হযরত আবু উমামা (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: অচিরেই আমার উম্মাতের একদল লোক রকমারী খানা খাবে, রকমারী পানীয় পান করবে, রকমারী পোশাক পরিধান করবে এবং অধিক বেহুদা কথা বলবে, তারা আমার উম্মাতের নিকৃষ্ট লোক।
(ইবনে আবু দুনিয়া ও তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3269- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَيكون رجال من أمتِي يَأْكُلُون ألوان الطَّعَام وَيَشْرَبُونَ ألوان الشَّرَاب وَيلبسُونَ ألوان الثِّيَاب ويتشدقون فِي الْكَلَام فَأُولَئِك شرار أمتِي

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৭০
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৭০. হযরত আবদুল্লাহ ইবনে জা'ফর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমার উম্মাতের নিকৃষ্ট লোক হল তারা: যারা বিলাসিতার মধ্যে জন্ম নেয় এবং বিলাসিতার মধ্যে জীবন যাপন করে। রকমারী খানা খায় এবং অনর্থক বেশী কথা বলে।
(ইবনে আবু দুনিয়া ও তাবারানী তাঁর হাদীসে বর্ণনা করেছেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3270- وَرُوِيَ عَن عبد الله بن جَعْفَر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول شرار أمتِي الَّذين ولدُوا فِي النَّعيم وغذوا بِهِ يَأْكُلُون من الطَّعَام ألوانا ويتشدقون فِي الْكَلَام

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ فِي حَدِيث
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৭১
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৭১. হযরত উবাই ইবনে কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বনী আদমের খানাকে দুনিয়ার সাথে তুলনা করা হয়েছে। যদিও সে উট যবাই করে এবং তার গোল্ড উত্তমরূপে রান্না করে। তোমরা দেখ, তার শেষ ফল কোথায়। অর্থাৎ তার শেষ ফল বলতে কিছু নেই।
(আবদুল্লাহ ইবনে আহমাদ উত্তম সনদে তাঁর যাওয়ায়িদ গ্রন্থে এবং ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেন। তবে বায়হাকী আরও বাড়িয়ে বলেন, হাসান (র) উক্ত হাদীসের সমর্থনে বলেন, তোমরা কি লক্ষ্য কর না, তা কত উত্তমরূপে পাকানো হয় এবং মুখ তৃপ্তি সহকারে খায়, এরপর তোমরা দেখ পায়খানা রূপে তা নিক্ষিপ্ত হয়।
উট ধরা- قزحة)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3271- وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن مطعم ابْن آدم جعل مثلا للدنيا وَإِن قزحه وملحه فَانْظُر إِلَى مَا يصير

رَوَاهُ عبد الله بن أَحْمد فِي زوائده بِإِسْنَاد جيد قوي وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
وَزَاد فِي بعض طرقه ثمَّ يَقُول الْحسن أَو مَا رَأَيْتهمْ يطبخونه بالأفواه وَالطّيب ثمَّ يرْمونَ كَمَا رَأَيْتُمْ
قَوْله قزحه بتَشْديد الزَّاي أَي وضع فِيهِ القزح وَهُوَ التابل وملحه بتَخْفِيف اللَّام مَعْرُوف
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৭২
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৭২. হযরত যাহহাক ইবনে সুফিয়ান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছেন: হে যাহ্হাক! তুমি কি ধরনের খানা খাও? সে বলল: ইয়া রাসূলাল্লাহ্! গোশত ও দুধ। তিনি বলেন, এরপর তা কি হয়? সে বলল, আপনি তো জানেন, তা কি হয়। তিনি বলেন: আল্লাহ্ বনী আদমের উদর হতে নির্গত বস্তুকে দুনিয়ার সাথে তুলনা করেছেন।
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীগণের বর্ণনা বিশুদ্ধ, একমাত্র আলী ইবনে যায়িদ ইবনে জাদ'আন ব্যতীত। [হাফিয মুনযিরী (র) বলেন]। ইনশাল্লাহ "দুনিয়া বর্জন অধ্যায়ে" নবী (ﷺ) ও তাঁর সাহাবীদের বিবরণ বর্ণিত হবে।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3272- وَعَن الضَّحَّاك بن سُفْيَان رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ يَا ضحاك مَا طَعَامك قَالَ يَا رَسُول الله اللَّحْم وَاللَّبن
قَالَ ثمَّ يصير إِلَى مَاذَا قَالَ إِلَى مَا قد علمت قَالَ فَإِن الله تَعَالَى ضرب مَا يخرج من ابْن آدم مثلا للدنيا

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا عَليّ بن زيد بن جدعَان
قَالَ الْحَافِظ وَيَأْتِي فِي الزّهْد ذكر عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه إِن شَاءَ الله تَعَالَى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৭৩
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ মানুষকে খানার দিকে আহবান করা হলে তা বিনা ওযরে প্রত্যাখ্যান করার প্রতি ভীতি প্রদর্শন এবং দাওয়াত কবুল করার নির্দেশ এবং সৎলোকের খানা গ্রহণ প্রসঙ্গে
৩২৭৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলতেন, নিকৃষ্টখানা হল ওয়ালীমার (বিয়ের ভোজ) খানা,
যেখানে কেবলমাত্র ধনীদের দাওয়াত করা হয় এবং মিসকীনদের (দরিদ্র) দাওয়াত করা হয় না। যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করে না, সে আল্লাহ্ ও তার রাসূলের নাফরমানী করল।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজাহ (র) আবু হুরায়রা সূত্রে মাওকুফ বর্ণনা করেন। ইমাম মুসলিম (র) নবী (ﷺ) থেকে মারফু' সনদ সূত্রে বর্ণনা করেন যে, নিকৃষ্ট খানা হল ওয়ালীমার খানা, যেখানে আগন্তুকদের নিষেধ করে এবং যারা আসতে অস্বীকার করে, তাদের দাওয়াত করা হয়। যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করে না, সে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করে।)
كتاب الطعام
التَّرْهِيب من أَن يدعى الْإِنْسَان إِلَى الطَّعَام فَيمْتَنع من غير عذر وَالْأَمر بإجابة الدَّاعِي وَمَا جَاءَ فِي طَعَام المتباريين
3273- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه كَانَ يَقُول شَرّ الطَّعَام طَعَام الْوَلِيمَة يدعى إِلَيْهَا الْأَغْنِيَاء وتترك الْمَسَاكِين وَمن لم يَأْتِ الدعْوَة فقد عصى الله وَرَسُوله

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه مَوْقُوفا على أبي هُرَيْرَة
وَرَوَاهُ مُسلم أَيْضا مَرْفُوعا إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم شَرّ الطَّعَام طَعَام الْوَلِيمَة يمْنَعهَا من يَأْتِيهَا ويدعى إِلَيْهَا من يأباها وَمن لم يجب الدعْوَة فقد عصى الله وَرَسُوله