আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৭৫৪ টি

হাদীস নং: ৪৪৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩২. হযরত সুরাকা ইবন মালিক ইবন জু'সাম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন: হে সুরাকা। কারা আন্নাতী এবং কারা জাহান্নামী, তা কি আমি তোমাদের অবহিত করব? আমি বললাম: হাঁ, ইয়া রাসূলাল্লাহ্। তিনি বলেন। প্রত্যেক চাল চলনে অহংকারী ও রুক্ষভাষী, গর্ববোধকারী ব্যক্তি জাহান্নামী। আর দুঃস্থ-পরাভূত ব্যক্তি জান্নাতী।
(তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে উত্তম সনদে বর্ণিত এবং হাকিম। তিনি বলেনঃ হাদীসটি মুসলিম (র) এর শর্তানুসারে বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4432- وَعَن سراقَة بن مَالك بن جعْشم رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَا سراقَة أَلا أخْبرك بِأَهْل الْجنَّة وَأهل النَّار قلت بلَى يَا رَسُول الله قَالَ أما أهل
النَّار فَكل جعظري جواظ مستكبر وَأما أهل الْجنَّة فالضعفاء المغلوبون

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَاد حسن وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
হাদীস নং: ৪৪৩৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩৩. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন একদা আমরা নবী (ﷺ)-এর সাথে এক জানাযায় অংশগ্রহণ করি। এসময় তিনি বলেনঃ আমি কি আল্লাহর নিকৃষ্ট বান্দা সম্পর্কে তোমাদের অবহিত করব? তারা হল: কথায় ও চাল-চলনে যারা অহংকারের আশ্রয় নেয়। আমি কি তোমাদের আল্লাহর উত্তম বান্দাদের ব্যাপারে অবহিত করব না? তারা হল: নিতান্ত দুর্বল এবং ছিন্ন বস্ত্রপরিধানকারী (মানুষের কাছে যার কোন মর্যাদা নেই)। কেউ তাকে মূল্যায়ন করে না, অথচ যদি সে আল্লাহর নামে শপথ করে কিছু বলে, তিনি তা বাস্তবায়ন করেন।
(আহমাদ বর্ণিত। তবে মুহাম্মদ ইব্‌ন জাবির ব্যতীত সূত্রের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4433- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي جَنَازَة قَالَ أَلا أخْبركُم بشر عباد الله الْفظ المستكبر أَلا أخْبركُم بِخَير عباد الله الضَّعِيف المستضعف ذُو الطمرين لَا يؤبه لَهُ لَو أقسم على الله لَأَبَره

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا مُحَمَّد بن جَابر
হাদীস নং: ৪৪৩৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩৪. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: একবার জান্নাত ও জাহান্নাম বাদানুবাদে জড়িয়ে পড়ে। জাহান্নাম বলে। আমার উদরে রয়েছে অত্যাচারী ও অহংকারীগণ।
জান্নাত বলে: আমার উদরে রয়েছে মুসলমানদের মধ্যকার দুর্বল ও নিঃস্বগণ। এর পর আল্লাহ্ তাদের উভয়ের মধ্যে ফয়সালা করে দেন। আল্লাহ্ জান্নাতকে লক্ষ্য করে বলেন। তুমি আমার রহমতের অংশ, যার প্রতি ইচ্ছা হয় আমি তোমাকে দিয়ে তার প্রতি দয়া করি। হে জাহান্নাম! তুমি আমার শাস্তির অংশ, আমি যাকে ইচ্ছা তোমার দ্বারা শাস্তি দেই। তোমাদের উভয়ের উদরপূর্ণ করা আমার দায়িত্ব।
(মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4434- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ احتجت الْجنَّة وَالنَّار فَقَالَت النَّار فِي الجبارون والمتكبرون وَقَالَت الْجنَّة فِي ضعفاء الْمُسلمين ومساكينهم فَقضى الله بَينهمَا إِنَّك الْجنَّة رَحْمَتي أرْحم بك من أَشَاء وَإنَّك النَّار عَذَابي أعذب بك من أَشَاء ولكليكما عَليّ ملؤُهَا

رَوَاهُ مُسلم
হাদীস নং: ৪৪৩৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ্ কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের প্রতি তাকাবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, তারা হল : ১. বৃদ্ধ ব্যতিচারী, ২. মিথ্যাবাদী শাসক এবং ৩. অহংকারী ভিক্ষুক।
(মুসলিম ও নাসাঈ বর্ণিত।
العائل- ভিক্ষুক।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4435- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث لَا يكلمهم الله يَوْم الْقِيَامَة وَلَا يزكيهم وَلَا ينظر إِلَيْهِم وَلَهُم عَذَاب أَلِيم شيخ زَان وَملك كَذَّاب وعائل مستكبر

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ
العائل بِالْمدِّ هُوَ الْفَقِير
হাদীস নং: ৪৪৩৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: চার শ্রেণীর লোকের প্রতি আল্লাহ ক্ষুদ্ধ। তারা হলঃ ১. ক্রয়-বিক্রয়ে মিথ্যা শপথকারী, ২. অহংকারী ভিক্ষুক ৩. বৃদ্ধ ব্যভিচারী এবং ৪. যালিম শাসক।
(নাসাঈ ও ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4436- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَرْبَعَة يبغضهم الله البياع الحلاف وَالْفَقِير المختال وَالشَّيْخ الزَّانِي وَالْإِمَام الجائر

رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। প্রথমত যে তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তাদের কে আমার কাছে পেশ করা হয়েছে। তারা হলঃ ১. স্বৈরাচারী শাসক, ২. যে ব্যক্তি অধিক ধন সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহর হক আদায় করে না এবং ৩. অহংকারী ভিক্ষুক। (ইবন খুযায়মা ও ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4437- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عرض عَليّ أول ثَلَاث يدْخلُونَ النَّار أَمِير مسلط وَذُو ثروة من مَال لَا يُؤَدِّي حق الله فِيهِ وفقير فخور

رَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৩৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩৮. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা হলঃ ১. বৃদ্ধ ব্যতিচারী, ২. মিথ্যাবাদী শাসক এবং ৩. অহংকারী ভিক্ষুক।
(বাযযার উত্তম সনদে বর্ণনা করেন।।
المزهر - আত্মম্ভরিতাকারী।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4438- وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة لَا يدْخلُونَ الْجنَّة الشَّيْخ الزَّانِي وَالْإِمَام الْكذَّاب والعائل المزهو

رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد
المزهو هُوَ المعجب بِنَفسِهِ المتكبر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৩৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩৯. রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মুক্তদাস হযরত নাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: অহংকারী মিসকীন, বৃদ্ধব্যতিচারী, আল্লাহর উদ্দেশ্যে আমল করে তা প্রকাশকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না।
(তাবারানী (র) সাব্বাহ ইবন খালিদ ইবন উমায়্যা থেকে নাফি' (রা) সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেন এবং সাব্বাহ পর্যন্ত তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4439- وَعَن نَافِع مولى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يدْخل الْجنَّة مِسْكين مستكبر وَلَا شيخ زَان وَلَا منان على الله بِعَمَلِهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة الصَّباح بن خَالِد بن أُميَّة عَن نَافِع وَرُوَاته إِلَى الصَّباح ثِقَات
হাদীস নং: ৪৪৪০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪০. আবু সালামা ইবন আবদুর রহমান ইবন আউফ (র) থেকে বর্ণিত। তিনি বলেন। একবার আবদুল্লাহ্ ইবন উমার এবং আবদুল্লাহ্ ইব্‌ন আমর ইবন আ'স (রা)-এর মধ্যে মারওয়া পাহাড়ে সাক্ষাৎ হয় এবং উভয়ের মধ্যে বাক্যালাপ হয়। হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমর (রা) চলে যাওয়ার পর আবদুল্লাহ্ ইব্‌ন উমার (রা) কাঁদেন। তখন এক ব্যক্তি তাকে বললঃ হে আবু আবদুর রহমান! কি কারণে আপনি কাঁদছেন? জবাবে তিনি বলেন: ইনি (আবদুল্লাহ্ ইব্‌ন আমর আমাকে কাঁদাচ্ছেন)। তিনি বলেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন: যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ্ তাকে অধোঃমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
(আহমাদ বর্ণিত। তার বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4440- وَعَن أبي سَلمَة بن عبد الرَّحْمَن بن عَوْف قَالَ التقى عبد الله بن عمر وَعبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُم على الْمَرْوَة فتحدثا ثمَّ مضى عبد الله بن عَمْرو وَبَقِي عبد الله بن عمر يبكي فَقَالَ لَهُ رجل مَا يبكيك يَا أَبَا عبد الرَّحْمَن قَالَ هَذَا يَعْنِي عبد الله بن عَمْرو زعم أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من كَانَ فِي قلبه مِثْقَال حَبَّة من خَرْدَل من كبر كَبه الله لوجهه فِي النَّار

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪১. আহমাদের অন্য বর্ণনায় বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি (রাবী) বরেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4441- وَفِي أُخْرَى لَهُ أَيْضا رواتهما رُوَاة الصَّحِيح سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يدْخل الْجنَّة إِنْسَان فِي قلبه مِثْقَال حَبَّة من خَرْدَل من كبر
حنه
হাদীস নং: ৪৪৪২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪২. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন। যে ব্যক্তি তার নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করে, অথচ যদি তার অন্তরে সরিষা পরিমাণ অহংকারও থাকে, তার জন্য জান্নাতের সুঘ্রাণও হালাল হবে না এবং সে জান্নাত দেখতেও পাবে না।
(আহমাদ (র) শাহর ইবন হাওশাব সূত্রে নামোল্লেখ না করে জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4442- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من رجل يَمُوت حِين يَمُوت وَفِي قلبه مِثْقَال حَبَّة من خَرْدَل من كبر تحل لَهُ الْجنَّة أَن يرِيح رِيحهَا وَلَا يَرَاهَا الحَدِيث

رَوَاهُ أَحْمد من رِوَايَة شهر بن حَوْشَب عَن رجل لم يسم عَنهُ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৪৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪৩. হযরত আবদুল্লাহ ইবন সালাম (রা) থেকে বর্ণিত। একবার তিনি লাকড়ীর বোঝা বহন করে বাজারের দিকে যান। তখন তাকে বলা হলঃ আপনাকে একাজ করতে কিসে বাধ্য করল? অথচ আল্লাহ আপনাকে এর প্রতি মুখাপেক্ষী রাখেননি। তিনি বলেনঃ আমি অহংকার মুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
(তাবারানী উত্তম সনদে এবং ইস্পাহানী (র) বর্ণনা করেন। তবে তাঁর বর্ণনায় خردل শব্দের স্থলে مثقال শব্দ রয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4443- وَعَن عبد الله بن سَلام رَضِي الله عَنهُ أَنه مر فِي السُّوق وَعَلِيهِ حزمة من حطب فَقيل لَهُ مَا يحملك على هَذَا وَقد أَغْنَاك الله عَن هَذَا قَالَ أردْت أَن أدفَع الْكبر سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يدْخل الْجنَّة من فِي قلبه خردلة من كبر

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن والأصبهاني إِلَّا أَنه قَالَ مِثْقَال ذرة من كبر
হাদীস নং: ৪৪৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪৪. হযরত আমর ইবন শু'আয়ব (র) পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট ছোট পিপীলিকার ন্যায় করে মানুষের আকৃতিতে হাশরের মাঠে উঠানো হবে। লাঞ্ছনা তাদের চারদিক ঘিরে রাখবে। জাহান্নামের বুলাস নামক বন্দীখানার দিকে তাদের তাড়িয়ে নেয়া হবে। তাদের উপর সর্বাধিক উত্তাপ্ত আগুন চাপিয়ে দেওয়া হবে। অন্যান্য জাহান্নামীদের নির্গত পুঁজ ও রক্ত তাদের পান করানো হবে, আর এই হচ্ছে 'তীনাতুল খাবাল'।
(তিরমিযি ও নাসাঈ হতে বর্ণিত। তার শব্দাবলী। তিনি বলেন- হাদীসটি উত্তম।
بولس - জাহান্নামের একটি বন্দী খানার নাম।
والخبال – জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুঁজ ও রক্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4444- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنْهُم قَالَ يحْشر المتكبرون
يَوْم الْقِيَامَة أَمْثَال الذَّر فِي صور الرِّجَال يَغْشَاهُم الذل من كل مَكَان يساقون إِلَى سجن فِي جَهَنَّم يُقَال لَهُ بولس تعلوهم نَار الأنيار يسقون من عصارة أهل النَّار طِينَة الخبال

رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن
بولس بِضَم الْبَاء الْمُوَحدَة وَسُكُون الْوَاو وَفتح اللَّام بعْدهَا سين مُهْملَة
والخبال بِفَتْح الْخَاء الْمُعْجَمَة وَالْبَاء الْمُوَحدَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৪৪৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪৫. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন এক ব্যক্তি বলল: মানুষের বস্ত্র ও জুতা উত্তম হওয়া সে পসন্দ করে। কাজেই তা কি অহংকারের অন্তর্ভুক্ত হবে? তিনি বলেন, আল্লাহ্ সুন্দর,
তিনি সৌন্দর্য পসন্দ করেন। পক্ষান্তরে, অহংকার সত্যকে মিটিয়ে দেয় এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করতে সাহায্য করে।
(মুসলিম ও তিরমিযী বর্ণিত।
بطر الحق - সত্যকে মিটিয়ে দেওয়া, সত্যকে প্রতিহত করা।
وغمط الناس – মানুষকে তুচ্ছ জ্ঞান করা এবং বেপরোয়াভাব প্রদর্শন।
অনুরূপ غمص একই অর্থে ব্যবহৃত হয়। হাকিম (র) উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। তার বর্ণনায় রয়েছেঃ পক্ষান্তরে যে ব্যক্তি সত্যকে মিটিয়ে দেয় এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করে, এ কাজই অহংকারের অন্তর্ভুক্ত। তিনি বলেন: বর্ণনাকারীদের বর্ণনা দলীলরূপে গ্রহণযোগ্য।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4445- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يدْخل الْجنَّة من كَانَ فِي قلبه مِثْقَال ذرة من كبر فَقَالَ رجل إِن الرجل يحب أَن يكون ثَوْبه حسنا وَنَعله حَسَنَة قَالَ إِن الله جميل يحب الْجمال الْكبر بطر الْحق وغمط النَّاس

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
بطر الْحق بِفَتْح الْبَاء الْمُوَحدَة والطاء الْمُهْملَة جَمِيعًا هُوَ دَفعه ورده
وغمط النَّاس بِفَتْح الْغَيْن الْمُعْجَمَة وَسُكُون الْمِيم وبالطاء الْمُهْملَة هُوَ احتقارهم وازدراؤهم وَكَذَلِكَ غمصهم بالصَّاد الْمُهْملَة وَقد رَوَاهُ الْحَاكِم فَقَالَ وَلَكِن الْكبر من بطر الْحق وازدرى النَّاس وَقَالَ احتجا برواته
হাদীস নং: ৪৪৪৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪৬. হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের পূর্বকার উম্মাতের এক ব্যক্তি অহংকারবশত তার বস্ত্র হেচড়িয়ে চলত। যার ফলে মাটি তাকে গ্রাস করে ফেলেছে এবং কিয়ামতের দিন পর্যন্ত সে নিচের দিকে যেতে থাকবে।
(নাসাঈ ও অন্যান্যগণ বর্ণিত।
الخيلاء- অহংকার করা নিজকে অন্যের কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মনে করা।
ويتجلجل - ডুবে যাওয়া, নিচের দিকে পড়ে যাওয়া।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4446- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَيْنَمَا رجل مِمَّن كَانَ قبلكُمْ يجر إزَاره من الْخُيَلَاء خسف بِهِ فَهُوَ يتجلجل فِي الأَرْض إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ النَّسَائِيّ وَغَيرهمَا
الْخُيَلَاء بِضَم الْخَاء الْمُعْجَمَة وتكسر وبفتح الْيَاء ممدودا هُوَ الْكبر وَالْعجب
ويتجلجل بجيمين أَي يغوص وَينزل فِيهَا
হাদীস নং: ৪৪৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪৭. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমাদের পূর্বেকার উম্মাতের এক ব্যক্তি আত্মম্ভরিতা প্রকাশের উদ্দেশ্যে সবুজ রঙ্গের দু'টি চাদর পরিধান করে বের হয়। তখন আল্লাহ্ তা'আলা যমীনকে তাকে ধরার জন্য নির্দেশ দেন। ফলে, যমীন তাকে ধরে ফেলে। এরপর সে কিয়ামতের দিন পর্যন্ত যমীনের নিচে তলিয়ে যেতে থাকবে।
(আহমাদ ও বাযযার কয়েকটি সূত্রে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। তাদের উভয়ের বর্ণনার একটি সূত্র দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4447- وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَينا رجل مِمَّن كَانَ قبلكُمْ خرج فِي بردين أخضرين يختال فيهمَا أَمر الله عز وَجل الأَرْض فَأَخَذته فَهُوَ يتجلجل فِيهَا إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار بأسانيد رُوَاة أَحدهَا مُحْتَج بهم فِي الصَّحِيح
হাদীস নং: ৪৪৪৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪৮. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। আমার মনে হয় তিনি মারুফু' সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন: এক ব্যক্তি লাল রঙ্গের একটি চাদর পরিধান করে অহংকার করত। আল্লাহ্ যমীনের মধ্যে তাকে ধসিয়ে দেন। ফলে সে কিয়ামতের দিন পর্যন্ত যমীনের নিচে তলিয়ে যেতে থাকবে।
(বাযযার বর্ণিত তাঁর বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4448- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَحْسبهُ رَفعه أَن رجلا كَانَ فِي حلَّة حَمْرَاء فتبختر واختال فِيهَا فَخسفَ الله بِهِ الأَرْض فَهُوَ يتجلجل فِيهَا إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته رُوَاة الصَّحِيح
হাদীস নং: ৪৪৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৪৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: একদা এক ব্যক্তি একটি আকর্ষণীয় চাদর পরে মাথার চুল আঁচড়িয়ে গর্বের সাথে পথ চলছিল। হঠাৎ আল্লাহ তাকে যমীনে ধসিয়ে দেন। ফলে, সে কিয়ামতের দিন পর্যন্ত যমীনের নিচে তলিয়ে যেতে থাকবে।
(বুখারী ও মুসলিম বর্ণিত।
مرجل – চুল আঁচড়ানো, চুল পরিপাটি করা।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4449- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَيْنَمَا رجل يمشي فِي حلَّة تعجبه نَفسه مرجل رَأسه يختال فِي مشيته إِذْ خسف الله بِهِ فَهُوَ يتجلجل فِي الأَرْض إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
مرجل أَي ممشط
হাদীস নং: ৪৪৫০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৫০. কুরায়ব (র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি ইবন আব্বাস (রা)-কে আবু লাহাব গলির দিকে নিয়ে যাচ্ছিলাম। তখন তিনি বলেনঃ হে কুরায়ব! আমরা কি অমুক অমুক স্থানে পৌঁছেছি? আমি বললাম। আপনি এখন এখানেই আছেন। এরপর তিনি বলেন, আব্বাস ইবন আবদুল মুতালিব (রা) হাদীস বর্ণনা করেছেন: আমরা এক সময় নবী (ﷺ)-এর সঙ্গে এই স্থানে ছিলাম। হঠাৎ এক ব্যক্তি চাদরের দুই আঁচলের দিকে আত্মম্ভরিতা প্রকাশ করে তাকানো অবস্থায় সামনে এসে পড়ল। সে নিজে খুবই গর্ববোধ করছিল। তৎক্ষণাৎ আল্লাহ্ যমীন দ্বারা এই স্থানে তাকে ধসিয়ে দেন। ফলে সে কিয়ামতের দিন পর্যন্ত মাটির নিচে তলিয়ে যেতে থাকবে।
(আবূ ই'আলা বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4450- وَرُوِيَ عَن كريب قَالَ كنت أَقُود ابْن عَبَّاس فِي زقاق أبي لَهب فَقَالَ يَا كريب بلغنَا مَكَان كَذَا وَكَذَا قلت أَنْت عِنْده الْآن فَقَالَ حَدثنِي الْعَبَّاس بن عبد الْمطلب رَضِي الله عَنهُ قَالَ بَينا أَنا مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي هَذَا الْموضع إِذْ أقبل رجل يتبختر بَين بردين وَينظر إِلَى عطفيه وَقد أَعْجَبته نَفسه إِذْ خسف الله بِهِ الأَرْض فِي هَذَا الْموضع فَهُوَ يتجلجل فِيهَا إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَبُو يعلى
হাদীস নং: ৪৪৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৫১. হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার পরিধেয় বস্ত্র অহংকার বশত যমীনে হেঁচড়িয়ে চলে, আল্লাহ্ কিয়ামতের দিন তার প্রতি তাকাবেন না। তখন হযরত আবু বকর (রা) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্। আমি সতর্ক থাকা সত্ত্বেও আমার বস্তু নিচের দিকে ঝুলে পড়ে। রাসুলুল্লাহ (ﷺ) বলেন: যারা অহংকারবশত কাপড় ঝুলিয়ে পরে তুমি তাদের অন্তর্ভুক্ত নও।
(মালিক, বুখারী নিজ শব্দে বর্ণনা করেন। তার বর্ণনা পূর্ণাঙ্গ এবং মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণিত। এই জাতীয় বহু হাদীস - كتاب اللباس - এ বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4451- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من جر ثَوْبه خُيَلَاء لم ينظر الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة فَقَالَ أَبُو بكر رَضِي الله عَنهُ يَا رَسُول الله إِن إزَارِي يسترخي إِلَّا أَن أتعاهده فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّك لست مِمَّن يَفْعَله خُيَلَاء

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَهُوَ أتم وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَتقدم فِي اللبَاس أَحَادِيث من هَذَا