আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৫৪ টি
হাদীস নং: ৪৪১২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হিংসা-বিদ্বেষ করার প্রতি ভীতি প্রদর্শন এবং অন্তর পাপমুক্ত রাখার কযীলত
৪৪১২. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্। কোন ব্যক্তি সর্বোত্তম? জবাবে তিনি বলেন: প্রত্যেক হিংসামুক্ত অন্তরের অধিকারী এবং সত্যবাদী। সাহাবায়ে কিরাম বলেন: সত্যবাদী কী তা আমরা বুঝলাম, আর مَخْمُوم القلب (কলুষ মুক্ত অন্তর) কি? তিনি বলেনঃ আল্লাহ্ ভীরু পবিত্র আত্মা, যার মধ্যে কোন অপরাধের স্থান নেই এবং স্থান নেই বিদ্রোহের, নেই কোন পরশ্রীকারতা এবং নেই কোন হিংসা।
(ইবন মাজা উত্তম সনদে, বায়হাকী ও অন্যান্যগণ আরো দীর্ঘ হাদীস বর্ণনা করেন।)

كتاب الأدب
التَّرْهِيب من الْحَسَد وَفضل سَلامَة الصَّدْر
4412- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قيل يَا رَسُول الله أَي النَّاس أفضل قَالَ كل مخموم الْقلب صَدُوق اللِّسَان
قَالُوا صَدُوق اللِّسَان نعرفه فَمَا مخموم الْقلب قَالَ هُوَ التقي النقي لَا إِثْم فِيهِ وَلَا بغي وَلَا غل وَلَا حسد
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح وَالْبَيْهَقِيّ وَغَيره أطول مِنْهُ

তাহকীক:
হাদীস নং: ৪৪১৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হিংসা-বিদ্বেষ করার প্রতি ভীতি প্রদর্শন এবং অন্তর পাপমুক্ত রাখার কযীলত
৪৪১৩. হযরত হাসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আমার উম্মাতের কুতব-আবদাল অধিক সালাত, সিয়াম ও সাদাকার কারণে জান্নাতে যাবে না বরং তারা আল্লাহর রহমতে দানশীল আত্মা এবং ত্রুটিমুক্ত মনের অধিকারী হওয়ার কারণেই জান্নাতী হবে।
(ইবন আবুদ দুনিয়া 'কিতাবুল আওলিয়া'-এ মুরসাল সূত্রে বর্ণনা করেছেন।)
(ইবন আবুদ দুনিয়া 'কিতাবুল আওলিয়া'-এ মুরসাল সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحَسَد وَفضل سَلامَة الصَّدْر
4413- وروى الْحسن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن بدلاء أمتِي لم يدخلُوا الْجنَّة بِكَثْرَة صَلَاة وَلَا صَوْم وَلَا صَدَقَة وَلَكِن دخلوها برحمة الله وسخاوة الْأَنْفس وسلامة الصُّدُور
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْأَوْلِيَاء مُرْسلا
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا فِي كتاب الْأَوْلِيَاء مُرْسلا
তাহকীক:
হাদীস নং: ৪৪১৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ হিংসা-বিদ্বেষ করার প্রতি ভীতি প্রদর্শন এবং অন্তর পাপমুক্ত রাখার কযীলত
৪৪১৪. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ঈমানের জন্য তার অন্তর বিশুদ্ধ রেখেছে, তার মনকে ত্রুটিমুক্ত করা হয়েছে; যার যবানে রয়েছে সত্যবাদিতা, যার মন প্রশান্তিময় এবং যার চরিত্র সুপ্রতিষ্ঠিত, সেই কল্যাণের অধিকারী। আল-হাদীস।
(আহমাদ ও বায়হাকী বর্ণিত এ হাদীসের পূর্ণ বিবরণ ইখলাস অনুচ্ছেদে অতিবাহিত হয়েছে।)
(আহমাদ ও বায়হাকী বর্ণিত এ হাদীসের পূর্ণ বিবরণ ইখলাস অনুচ্ছেদে অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحَسَد وَفضل سَلامَة الصَّدْر
4414- وَرُوِيَ عَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قد أَفْلح من أخْلص قلبه للْإيمَان وَجعل قلبه سليما وَلسَانه صَادِقا وَنَفسه مطمئنة وخليقته مُسْتَقِيمَة الحَدِيث
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ وَتقدم بِتَمَامِهِ فِي الْإِخْلَاص
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار

হাদীস নং: ৪৪১৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪১৫. হযরত ইয়ায ইবন হাম্মাদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ আমার নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছেন যে, তোমরা পরস্পরে বিনয়ী হবে, এমনকি তোমরা একের উপর অন্যে অহংকার করবে না। এবং একে অন্যের প্রতি বড়াই করবে না।
(মুসলিম, আবু দাউদ ও ইবন মাজা।)
(মুসলিম, আবু দাউদ ও ইবন মাজা।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4415- عَن عِيَاض بن حَمَّاد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله أوحى إِلَيّ أَن تواضعوا حَتَّى لَا يفخر أحد على أحد وَلَا يَبْغِي أحد على أحد
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৪৪১৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪১৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: দান-সাদকায় সম্পদ কমে না। বান্দার ক্ষমায় তার সম্মানই বৃদ্ধি পায়। আল্লাহর উদ্দেশ্যে পরস্পর বিনয়ী হওয়ায় আল্লাহ্ তার মর্যাদা বাড়িয়ে দেন।
(মুসলিম ও তিরমিযী বর্ণিত।)
(মুসলিম ও তিরমিযী বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4416- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا نقصت صَدَقَة من مَال وَمَا زَاد الله عبدا بِعَفْو إِلَّا عزا وَمَا تواضع أحد لله إِلَّا رَفعه الله
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৪১৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪১৭. নাসিহ আল-আনসী (র) হতে, তিনি একদল মিসরীয় পরিব্রাজক মুহাদ্দিস থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি নিরপরাধ বিনয়ী, যে ব্যক্তি কারো কাছে কিছু না চেয়ে নিজকে তুচ্ছ জ্ঞান করে, যে ব্যক্তি বৈধ উপায়ে সম্পদ সঞ্চয় করে ব্যয় করে, যে ব্যক্তি দুঃস্থ- বঞ্চিত মানুষের প্রতি দয়া করে, যে ব্যক্তি ফিক্হবিদ ও জ্ঞানীদের সাহচর্য লাভ করে তার জন্য রয়েছে সুসংবাদ। যে ব্যক্তির উপার্জন পবিত্র, তার ভেতর পরিষ্কার, বাহ্যিক ভদ্র, মানুষকে কষ্টদান থেকে দূরে অবস্থানকারী, তার জন্যও রয়েছে সুসংবাদ। যে ব্যক্তি তার ইলম অনুসারে নেকআমল করে, প্রয়োজনাতিরিক্ত সম্পদ দান করে, নিরর্থক বাক্যালাপ থেকে বিরত থাকে, তার জন্য রয়েছে সুসংবাদ।
(তাবারানী বর্ণিত। তিনি বলেন: নাসীহ্ পর্যন্ত সনদের সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত। আবু আমর নাসরী ও অন্যান্যগণ উক্ত হাদীসটিকে হাসান বলেছেন।
ইমাম বাগাবী (র) বলেন: তিনি নবী (ﷺ) থেকে হাদীসটি শুনেছেন কি-না, তা আমার জানা নেই। ইবন মানদা (র) বলেনঃ তিনি সাহাবী কি-না তা আমার জানা নেই, আর অন্যান্যদের মতে তিনি সাহাবী। বর্ণনার ক্ষেত্রে এই হাদীসটি ব্যতীত আমার কোন হাদীস জানা নেই।)
(তাবারানী বর্ণিত। তিনি বলেন: নাসীহ্ পর্যন্ত সনদের সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত। আবু আমর নাসরী ও অন্যান্যগণ উক্ত হাদীসটিকে হাসান বলেছেন।
ইমাম বাগাবী (র) বলেন: তিনি নবী (ﷺ) থেকে হাদীসটি শুনেছেন কি-না, তা আমার জানা নেই। ইবন মানদা (র) বলেনঃ তিনি সাহাবী কি-না তা আমার জানা নেই, আর অন্যান্যদের মতে তিনি সাহাবী। বর্ণনার ক্ষেত্রে এই হাদীসটি ব্যতীত আমার কোন হাদীস জানা নেই।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4417- وَعَن نصيح الْعَنسِي عَن ركب الْمصْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طُوبَى لمن تواضع فِي غير منقصة وذل فِي نَفسه من غير مَسْأَلَة وَأنْفق مَالا جمعه فِي غير مَعْصِيّة ورحم أهل الذل والمسكنة وخالط أهل الْفِقْه وَالْحكمَة
طُوبَى لمن طَابَ كَسبه وصلحت سَرِيرَته وكرمت عَلَانِيَته وعزل عَن النَّاس شَره
طُوبَى لمن عمل بِعِلْمِهِ وَأنْفق الْفضل من مَاله وَأمْسك الْفضل من قَوْله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته إِلَى نصيح ثِقَات وَقد حسن هَذَا الحَدِيث أَبُو عمر النمري وَغَيره
وَركب قَالَ الْبَغَوِيّ لَا أَدْرِي سمع من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أم لَا وَقَالَ ابْن مَنْدَه لَا نَعْرِف لَهُ صُحْبَة وَذكر غَيرهمَا أَن لَهُ صُحْبَة وَلَا أعرف لَهُ غير هَذَا الحَدِيث

হাদীস নং: ৪৪১৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪১৮. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিরহংকার, সম্পদ
আত্মসাৎকারী নয় এবং ঋণমুক্ত, সে জান্নাতী।
(তিরমিযী (র) নিজ শব্দে বর্ণনা করেন। নাসাঈ, ইবন মাজা, ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্। এ বর্ণনায় كبر এর স্থলে كنز রয়েছে। এ সম্পর্কে ঋণ বিষয়ক অধ্যায়ে আলোচনা অতিবাহিত হয়েছে।)
আত্মসাৎকারী নয় এবং ঋণমুক্ত, সে জান্নাতী।
(তিরমিযী (র) নিজ শব্দে বর্ণনা করেন। নাসাঈ, ইবন মাজা, ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্। এ বর্ণনায় كبر এর স্থলে كنز রয়েছে। এ সম্পর্কে ঋণ বিষয়ক অধ্যায়ে আলোচনা অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4418- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَاتَ وَهُوَ بَرِيء من الْكبر والغلول وَالدّين دخل الْجنَّة
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَقد ضَبطه بعض الْحفاظ
الْكَنْز بالنُّون وَالزَّاي وَلَيْسَ بِمَشْهُور وَتقدم الْكَلَام عَلَيْهِ فِي الدّين

হাদীস নং: ৪৪১৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪১৯. তারিক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা উমার (রা) সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তাঁর সাথে আবু উবায়দা (রা)ও ছিলেন। পরে তাঁরা একটি কূপের নিকট উপস্থিত হন। হযরত উমার (রা) তাঁর উটের উপর আরোহী অবস্থায় ছিলেন। তার পর তিনি অবতরণ করে পায়ের মোজা খুলে কাঁধে রাখেন এবং উটের রশি ধরে পানি পান করান। এতদর্শনে হযরত আবু উবায়দা (রা) বলেনঃ হে আমীরুল মু'মিনীন! আপনি একাজ করেছেন? লোকেরা আপনাকে অভদ্র বলবে, আর তা আমার কাছে ভালো লাগে না। আহ্! আবু উবায়দা, তুমি ব্যতীত অন্য কেউ একথা বললে আমি তাকে কঠোর শাস্তি দিতাম, যা উম্মাতে মুহাম্মদীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকত। জেনে রেখ, আমরা এক সময় লাঞ্ছিত ছিলাম, আল্লাহ্ ইসলাম দ্বারা আমাদের সম্মানিত করেছেন। এরপর যখনই আমরা আল্লাহ্ প্রদত্ত পথ ব্যতীত অন্য পথে সম্মান প্রাপ্তির চেষ্টা করব, তখনই আল্লাহ্ আমাদের লাঞ্ছিত করবেন।
(হাকিম বর্ণিত। তিনি বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
(হাকিম বর্ণিত। তিনি বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4419- وَعَن طَارق قَالَ خرج عمر رَضِي الله عَنهُ إِلَى الشَّام ومعنا أَبُو عُبَيْدَة فَأتوا على مخاضة وَعمر على نَاقَة لَهُ فَنزل وخلع خفيه فوضعهما على عَاتِقه وَأخذ بزمام نَاقَته فَخَاضَ فَقَالَ أَبُو عُبَيْدَة يَا أَمِير الْمُؤمنِينَ أَنْت تفعل هَذَا مَا يسرني أَن أهل الْبَلَد استشرفوك فَقَالَ أوه وَلَو يقل ذَا غَيْرك أَبَا عُبَيْدَة جعلته نكالا لأمة مُحَمَّد
إِنَّا كُنَّا أذلّ قوم فأعزنا الله بِالْإِسْلَامِ فمهما نطلب الْعِزّ بِغَيْر مَا أعزنا الله بِهِ أذلنا الله
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا

হাদীস নং: ৪৪২০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২০. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একধাপ বিনয়ী হয়, আল্লাহ তার এক ধাপ মর্যাদা সমুন্নত করেন। এভাবে আল্লাহ্ তাকে ইল্লীনের সর্বোচ্চ শিখরে সমাসীন করেন। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে একধাপ গর্ব করে, আল্লাহ্ তাকে একধাপ অপদস্থ করেন। এভাবে তিনি তাকে (জাহান্নামের) সর্বনিম্নস্তরে পৌছিয়ে দেন। জেনে রেখ, তোমাদের কেউ যদি নিশ্চিদ্র পাথরের মধ্যে থেকে কোন আমল করে, যার কোন দরজা-জানালা নেই, নিশ্চয়ই লোক চক্ষুর অন্তরালে যা কিছু গোপন রয়েছে, তা প্রকাশ পাবেই।
(ইবন মাজা, ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। তাঁরা উভয়ে দাররাজ সূত্রে তিনি আবু হায়সাম হতে বর্ণনা করেন। তবে ইবন মাজার বর্ণনায় لو أن أحدكم থেকে শেষ পর্যন্ত বর্ণনায় এই শাব্দমালা নেই।)
(ইবন মাজা, ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। তাঁরা উভয়ে দাররাজ সূত্রে তিনি আবু হায়সাম হতে বর্ণনা করেন। তবে ইবন মাজার বর্ণনায় لو أن أحدكم থেকে শেষ পর্যন্ত বর্ণনায় এই শাব্দমালা নেই।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4420- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من تواضع لله دَرَجَة يرفعهُ الله دَرَجَة حَتَّى يَجعله الله فِي أَعلَى عليين وَمن تكبر على الله دَرَجَة يَضَعهُ الله دَرَجَة حَتَّى يَجعله فِي أَسْفَل سافلين وَلَو أَن أحدكُم يعْمل فِي صَخْرَة صماء لَيْسَ عَلَيْهَا بَاب وَلَا كوَّة لخرج مَا غيبه للنَّاس كَائِنا مَا كَانَ
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا من طَرِيق دراج عَن أبي الْهَيْثَم عَنهُ وَلَيْسَ عِنْد ابْن مَاجَه وَلَو أَن أحدكُم إِلَى آخِره

হাদীস নং: ৪৪২১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২১. হযরত উমর ইব্ন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি হাদীস সূত্রে বর্ণনা করেছেন বলে আমি মনে করি। তিনি বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন: যে ব্যক্তি আমার উদ্দেশ্যে এই পরিমাণ বিনয়ী হয়, এই কথা বলে তিনি তাঁর হাতের তালু যমীনের দিকে বাড়ান এবং নিকটবর্তী করেন। আমি-তাকে এই পরিমাণ সমুন্নত করব, (এই বলে তিনি তার হাতের তালু আসমানের দিকে উঠান।)
(আহমাদ, বাযযার; তাদের উভয়ের বর্ণনা কারীগণের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ এবং তাবারানী বর্ণিত। তবে তাবারানীর শব্দমালা এরূপঃ "একদা উমার (রা) মিম্বরে উঠে বলেনঃ হে মানবমণ্ডলী! তোমরা পরস্পরের প্রতি বিনয়ী হবে। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ্ তার মর্যাদা সমুন্নত করেন। তিনি বলেন, তুমি সতর্ক হও, আল্লাহ্ তোমাকে বিবেক দিন। যে ব্যক্তি বিনয়ী হয়, সে মানুষের দৃষ্টিতে মহান, যদিও সে নিজকে ছোট মনে করে। যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ্ তাকে অপদস্থ করেন। তিনি বলেন, তুমি ধ্বংস হও। সে ব্যক্তি মানুষের দৃষ্টিতে লাঞ্ছিত, যদি সে নিজকে বড় মনে করে।)
(আহমাদ, বাযযার; তাদের উভয়ের বর্ণনা কারীগণের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ এবং তাবারানী বর্ণিত। তবে তাবারানীর শব্দমালা এরূপঃ "একদা উমার (রা) মিম্বরে উঠে বলেনঃ হে মানবমণ্ডলী! তোমরা পরস্পরের প্রতি বিনয়ী হবে। কেননা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ্ তার মর্যাদা সমুন্নত করেন। তিনি বলেন, তুমি সতর্ক হও, আল্লাহ্ তোমাকে বিবেক দিন। যে ব্যক্তি বিনয়ী হয়, সে মানুষের দৃষ্টিতে মহান, যদিও সে নিজকে ছোট মনে করে। যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ্ তাকে অপদস্থ করেন। তিনি বলেন, তুমি ধ্বংস হও। সে ব্যক্তি মানুষের দৃষ্টিতে লাঞ্ছিত, যদি সে নিজকে বড় মনে করে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4421- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ لَا أعلمهُ إِلَّا رَفعه قَالَ يَقُول الله تبَارك وَتَعَالَى من تواضع لي هَكَذَا وَجعل يزِيد بَاطِن كَفه إِلَى الأَرْض وَأَدْنَاهَا رفعته هَكَذَا وَجعل بَاطِن كَفه إِلَى السَّمَاء ورفعها نَحْو السَّمَاء
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورواتهما مُحْتَج بهم فِي الصَّحِيح وَالطَّبَرَانِيّ وَلَفظه قَالَ عمر بن الْخطاب رَضِي الله عَنهُ على الْمِنْبَر أَيهَا النَّاس تواضعوا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تواضع لله رَفعه الله وَقَالَ انْتَعش نَعشك الله فَهُوَ فِي أعين النَّاس عَظِيم وَفِي نَفسه صَغِير وَمن تكبر قصمه الله وَقَالَ اخْسَأْ فَهُوَ فِي أعين النَّاس صَغِير وَفِي نَفسه كَبِير

হাদীস নং: ৪৪২২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২২. হযরত ইব্ন আব্বাস (রা) সূত্রে রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: প্রত্যেক মানুষের মাথার উপর একজন ফিরিশতা হিকমত ধারণ করে অবস্থান করেন। এরপর যখন সে বিনয়ী হয়, তখন ফিরিশতাকে বলা হয়, তুমি তার প্রজ্ঞা সমুন্নত কর। আর যখন সে অহংকার করে, 'তখন ফিরিশতাকে বলা হয়, তুমি তার প্রজ্ঞা কমিয়ে দাও।
(তাবারানী, বাযযার, হযরত আবু হুরায়রা (রা) এর হাদীসের অনুরূপ বলেছেন। তবে তাদের বর্ণনা সূত্র উত্তম।
الحكمة বাহনের মাথার উপরে রশির মত, লাগাম ইত্যাদি।)
(তাবারানী, বাযযার, হযরত আবু হুরায়রা (রা) এর হাদীসের অনুরূপ বলেছেন। তবে তাদের বর্ণনা সূত্র উত্তম।
الحكمة বাহনের মাথার উপরে রশির মত, লাগাম ইত্যাদি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4422- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من آدَمِيّ إِلَّا فِي
رَأسه حِكْمَة بيد ملك فَإِذا تواضع قيل للْملك ارْفَعْ حكمته وَإِذا تكبر قيل للْملك ضع حكمته
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَزَّار بِنَحْوِهِ من حَدِيث أبي هُرَيْرَة وإسنادهما حسن
الْحِكْمَة بِفَتْح الْحَاء الْمُهْملَة وَالْكَاف هِيَ مَا تجْعَل فِي رَأس الدَّابَّة كاللجام وَنَحْوه

হাদীস নং: ৪৪২৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে বিনয়ী আচরণ করে, আল্লাহ্ তার মর্যাদা সমুন্নত করেন। যে ব্যক্তি নিজকে অন্যের উপর প্রাধান্য দেয়, আল্লাহ্ তাকে অপদস্থ করেন।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4423- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تواضع لِأَخِيهِ الْمُسلم رَفعه الله وَمن ارْتَفع عَلَيْهِ وَضعه الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৪৪২৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২৪. হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে কাজ করে প্রশংসা কুড়াতে চায়, আল্লাহ্ তাকে রিয়ার (প্রদর্শনেচ্ছা) শাস্তি দেবেন। আর যে ব্যক্তি মানুষকে শোনানোর উদ্দেশ্যে কাজ করে, আল্লাহ্ তাকে শাস্তি দেবেন। যে ব্যক্তি নিজ মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে অহংকার করে, আল্লাহ্ তাকে লাঞ্ছিত করবেন। পক্ষান্তরে আল্লাহর উদ্দেশ্যে যে বিনয়ী হবে, আল্লাহ্ তার মর্যাদা সমুন্নত করবেন।
(তাবারানী (র) মাসউদী সূত্রে বর্ণনা করেন। আমার মতে মূলত হাদীসটি মারফু' নয়।)
(তাবারানী (র) মাসউদী সূত্রে বর্ণনা করেন। আমার মতে মূলত হাদীসটি মারফু' নয়।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4424- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ من يرائي يرائي الله بِهِ وَمن يسمع يسمع الله بِهِ وَمن تطاول تَعْظِيمًا يخفضه الله وَمن تواضع خشيَة يرفعهُ الله الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة المَسْعُودِيّ وَلَيْسَ فِي أُصَلِّي رَفعه

হাদীস নং: ৪৪২৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২৫. হযরত আবদুল্লাহ্ ইবন উমার (রা) সূত্রে রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমরা অহংকার থেকে বিরত থাক। কেননা, অতি দামী পোশাক পরায় (অধিকাংশ সময়) লোকের মধ্যে অহংকার আসে।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত এবং তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত এবং তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4425- وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إيَّاكُمْ وَالْكبر فَإِن الْكبر يكون فِي الرجل وَإِن عَلَيْهِ العباءة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৪৪২৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সে আমার নিকট সর্বাদিক প্রিয় এবং কিয়ামতের দিন সে কাছে অবস্থান করবে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক বাক্যালাপকারী, অহংকারী, আত্মম্ভরিতাকারী, সে আমার নিকট সর্বাধিক ঘৃণার পাত্র এবং কিয়ামতের দিন সে আমার নিকট থেকে দূরে অবস্থান করবে। সাহবায়ে কিরাম বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্। সারসারীন ও মুতাশাদ্দিকীন এর অর্থ তো বুঝলাম, মুতাফাইহিকুন কি? তিনি বলেন, অহংকারী।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান গরীব। আহমাদ, তাবারানী, ইবন হিব্বানের সহীহ গ্রন্থে আবু সা'লাবা থেকে উক্ত হাদীসাটি বর্ণনা করেন।
الثرثار নিরর্থক অধিক বাক্যালাপ করা।
والمتشدق - যে ব্যক্তি অঙ্গভঙ্গি করে আত্মম্ভরিতার স্বরে কথা বলে। এটি অহংকারী অর্থেও ব্যবহৃত হয়।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান গরীব। আহমাদ, তাবারানী, ইবন হিব্বানের সহীহ গ্রন্থে আবু সা'লাবা থেকে উক্ত হাদীসাটি বর্ণনা করেন।
الثرثار নিরর্থক অধিক বাক্যালাপ করা।
والمتشدق - যে ব্যক্তি অঙ্গভঙ্গি করে আত্মম্ভরিতার স্বরে কথা বলে। এটি অহংকারী অর্থেও ব্যবহৃত হয়।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4426- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن من أحبكم إِلَيّ وأقربكم مني مَجْلِسا يَوْم الْقِيَامَة أحاسنكم أَخْلَاقًا وَإِن أبغضكم إِلَيّ وأبعدكم مني مَجْلِسا يَوْم الْقِيَامَة الثرثارون والمتشدقون والمتفيهقون
قَالُوا يَا رَسُول الله قد علمنَا الثرثارين والمتشدقين فَمَا المتفيهقون قَالَ المتكبرون
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه من حَدِيث أبي ثَعْلَبَة وَتقدم
الثرثار بثاءين مثلثتين مفتوحتين وتكرير الرَّاء هُوَ الْكثير الْكَلَام تكلفا
والمتشدق هُوَ الْمُتَكَلّم بملء شدقيه تفاصحا وتعاظما واستعلاء على غَيره وَهُوَ معنى المتفيهق أَيْضا

হাদীস নং: ৪৪২৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২৭. হযরত আবু সাঈদ খুদরী ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা বলেন। সম্মান তাঁর ভূষণ এবং অহংকার তাঁর চাদর। যে ব্যক্তি তা নিয়ে আমার সাথে। টানাটানি করবে, আমি তাকে শাস্তি দেব।
(মুসলিম বর্ণিত। বারকানী মুসলিম (র) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তার শব্দমালা এরূপ: আল্লাহ্ তা'আলা বলেন: সম্মান আমার ভূষণ, অহংকার আমার চাদর। যে ব্যক্তি তার কিছু অংশ নিয়েও টানাটানি করবে, আমি তাকে শাস্তি দেব।"
আবু দাউদ, ইবন মাজা ও ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে কেবলমাত্র আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন।)
(মুসলিম বর্ণিত। বারকানী মুসলিম (র) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তার শব্দমালা এরূপ: আল্লাহ্ তা'আলা বলেন: সম্মান আমার ভূষণ, অহংকার আমার চাদর। যে ব্যক্তি তার কিছু অংশ নিয়েও টানাটানি করবে, আমি তাকে শাস্তি দেব।"
আবু দাউদ, ইবন মাজা ও ইবন হিব্বানের সহীহ্ গ্রন্থে কেবলমাত্র আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4427- وَعَن أبي سعيد الْخُدْرِيّ وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله عز وَجل الْعِزّ إزَاره والكبرياء رِدَاؤُهُ فَمن يُنَازعنِي عَذبته
رَوَاهُ مُسلم وَرَوَاهُ البرقاني فِي مستخرجه من الطَّرِيق الَّذِي أخرجه مُسلم وَلَفظه
يَقُول الله عز وَجل الْعِزّ إزَارِي والكبرياء رِدَائي فَمن نَازَعَنِي شَيْئا مِنْهُمَا عَذبته
وَرَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه من حَدِيث أبي هُرَيْرَة وَحده قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله تبَارك وَتَعَالَى الْكِبْرِيَاء رِدَائي وَالْعَظَمَة إزَارِي فَمن نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا قَذَفته فِي النَّار

হাদীস নং: ৪৪২৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা বলেন: অহংকার আমার চাদর, মাহাত্ম্য আমার ভূষণ। যে ব্যক্তি এ দু'টির একটি নিয়েও আমার সাথে টানাটানি করবে, আমি তাকে আহান্নামে নিক্ষেপ করব।
(ইবন মাজা (র) নিজ শব্দে, ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তাঁরা উভয়ে আতা ইবন সায়িব (র) থেকে বর্ণনা করেন।)
(ইবন মাজা (র) নিজ শব্দে, ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তাঁরা উভয়ে আতা ইবন সায়িব (র) থেকে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4428- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله جلّ وَعلا الْكِبْرِيَاء رِدَائي وَالْعَظَمَة إزَارِي فَمن نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا أَلقيته فِي النَّار
رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا من رِوَايَة عَطاء بن السَّائِب

হাদীস নং: ৪৪২৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪২৯. হযরত ফাযালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন শ্রেণীর লোককে প্রশ্ন করা হবে না। তারা হলঃ ১. যে ব্যক্তি আল্লাহর (অহংকারের) চাদর নিয়ে টানাটানি করে; কেননা তার চাদর হল অহংকার এবং তাঁর ভূষণ হল সম্মান। ২. যে ব্যক্তি আল্লাহর আদেশের ব্যাপারে সন্দিহান এবং ৩. আল্লাহর রহমত থেকে নিরাশ ব্যক্তি।
(তাবারানী নিজ শব্দে ও ইবন হিব্বানের সহীহ গ্রন্থে দীর্ঘ বর্ণনায় উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী নিজ শব্দে ও ইবন হিব্বানের সহীহ গ্রন্থে দীর্ঘ বর্ণনায় উক্ত হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4429- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يسْأَل عَنْهُم رجل نَازع الله رِدَاءَهُ فَإِن رِدَاءَهُ الْكبر وَإِزَاره الْعِزّ وَرجل فِي شكّ من أَمر الله والقنوط من رَحمته
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه أطول مِنْهُ

হাদীস নং: ৪৪৩০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩০. হযরত হারিসা ইবন ওয়াহব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমি কি তোমাদের জাহান্নামীদের ব্যাপারে অবহিত করব? তারা হল। নির্দয় অন্তরের অধিকারী, রুক্ষভাষী এবং অহংকারী।
(বুখারী ও মুসলিম বর্ণিত।
العتل - নির্দয় অন্তরের অধিকারী।
الجواظ - সম্পদ ব্যয়ে কৃপণ ব্যক্তি। কারো কারো মতে চাল চলনে অহংকারী, কারো কারো মতে, বেটে অথবা স্থল পেটের অধিকারী।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।
العتل - নির্দয় অন্তরের অধিকারী।
الجواظ - সম্পদ ব্যয়ে কৃপণ ব্যক্তি। কারো কারো মতে চাল চলনে অহংকারী, কারো কারো মতে, বেটে অথবা স্থল পেটের অধিকারী।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4430- وَعَن حَارِثَة بن وهب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَلا أخْبركُم بِأَهْل النَّار كل عتل جواظ مستكبر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
العتل بِضَم الْعين وَالتَّاء وَتَشْديد اللَّام هُوَ الغليظ الجافي
والجواظ بِفَتْح الْجِيم وَتَشْديد الْوَاو وبالظاء الْمُعْجَمَة هُوَ الجموع المنوع وَقيل الضخم المختال فِي مشيته وَقيل الْقصير البطين

হাদীস নং: ৪৪৩১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিনয়ী হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং অহংকার ও আত্ম প্রশংসায় পঞ্চমুখ এবং আত্মম্ভরিতার প্রতি ভীতি প্রদর্শন
৪৪৩১. হযরত হারিসা ইব্ন ওয়াহব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: রুক্ষতাষী ও চালন-চলনে অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। جواظ-এর ব্যাখ্যায় তিনি বলেন: কঠিন অন্তরের অধিকারী ও রক্ষুভাষী।
(আবু দাউদ বর্ণিত।)
(আবু দাউদ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي التَّوَاضُع والترهيب من الْكبر وَالْعجب والافتخار
4431- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يدْخل الْجنَّة الجواظ وَلَا الجعظري
قَالَ والجواظ الغليظ الْفظ
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ والجواظ الغليظ الْفظ
رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক: