আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৫৪ টি
হাদীস নং: ৪৫৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা নবী (ﷺ) একটি হাদীস বর্ণনা করেন। সে দিন আমরা যেরূপ খুশী হই, ইসলাম গ্রহণ অবধি তদনুরূপ খুশী আর কখনো হইনি। তিনি বলেন: রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়ায় মু'মিন লোককে পুরষ্কৃত করা হবে, পথহারাকে পথ প্রদর্শন, তোতলা ব্যক্তির কথা বুঝিয়ে দেওয়া, দুধপান করানো, এমনকি দুগ্ধদায়িনী উটনীর কষ্ট লাঘবে হাত দ্বারা দুধ দোহন করা ও সাদাকাতুল্য।
(আবু ই'আলাও বাযযার বর্ণিত। তবে বায়ার তার অন্য বর্ণনায় আরও বাড়িয়ে বলেন: স্ত্রী সহবাসেও রয়েছে স্বামীর জন্য সাওয়াব। এমন কি কেউ যদি কোন বস্তু হাত দিয়ে খুঁজে বস্তুর স্থান সনাক্ত করতে না পারে, তবে তা ধরে দেওয়া সাদাকাতুল্য অথবা তিনি অনুরূপ কোন শব্দ বলেছেন। কোন বস্তু হারিয়ে তজ্জন্য পেরেশানীর পর যদি আল্লাহ্ তাকে তা ফিরিয়ে দেন তবে উক্ত পেরেশানীও তার জন্য সাদাদাতুল্য এবং আল্লাহ্ তাকে সাওয়াব দান করবেন। তার সনদে মিনহাল ইব্ন খালীফা নামে এক জন অপরিচিত রাবী রয়েছেন। একাধিক মুহাদ্দিগণের নিকট তিনি বিশ্বস্ত। উক্ত মর্মের আরো হাদীস পেছনে অতিবাহিত হয়েছে।)

كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4532- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ حدث نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم بِحَدِيث فَمَا فرحنا بِشَيْء مُنْذُ عرفنَا الْإِسْلَام أَشد من فرحنا بِهِ قَالَ إِن الْمُؤمن ليؤجر فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَفِي هِدَايَة السَّبِيل وَفِي تَعْبِيره عَن الأرتم وَفِي منحة اللَّبن حَتَّى إِنَّه ليؤجر فِي السّلْعَة تكون مصرورة فيلمسها فتخطؤها يَده
رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار وَزَاد إِنَّه ليؤجر فِي إِتْيَانه أَهله حَتَّى إِنَّه ليؤجر فِي السّلْعَة تكون فِي طرف ثَوْبه فيلمسها فيفقد مَكَانهَا أَو كلمة نَحْوهَا فيخفق بذلك فُؤَاده فيردها الله عَلَيْهِ وَيكْتب لَهُ أجرهَا
وَفِي إِسْنَاده الْمنْهَال بن خَليفَة وَقد وَثَّقَهُ غير وَاحِد وَتقدم مَا يشْهد لهَذَا الحَدِيث

তাহকীক:
হাদীস নং: ৪৫৩৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩৩. হযরত আবু শায়বা হারাবী (র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা মু'আয (রা) পথ চলার সময় তার সাথে এক ব্যক্তি ছিলেন। তিনি রাস্তা থেকে পাথর কণা তুলে নেন। তখন তিনি বলেনঃ আপনি এ কি কাজ করলেন? তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি রাস্তা থেকে পাথর সরাবে, তাকে নেকী দেওয়া হবে এবং যার নেককাজ রয়েছে সে জান্নাতী।
(তাবারানীর কাবীর গ্রন্থে বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত। ইমাম তাবারানী তাঁর আওসাত গ্রন্থে আবু দারদা সূত্রেও বর্ণনা করেন। তিনি (রাসূলুল্লাহ্ ﷺ) বলেনঃ "যে ব্যক্তি মুসলমানের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে, আল্লাহ্ তাকে নেকী দান করবেন এবং তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন"।)
(তাবারানীর কাবীর গ্রন্থে বর্ণিত। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত। ইমাম তাবারানী তাঁর আওসাত গ্রন্থে আবু দারদা সূত্রেও বর্ণনা করেন। তিনি (রাসূলুল্লাহ্ ﷺ) বলেনঃ "যে ব্যক্তি মুসলমানের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে, আল্লাহ্ তাকে নেকী দান করবেন এবং তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন"।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4533- وَعَن أبي شيبَة الْهَرَوِيّ قَالَ كَانَ معَاذ يمشي وَرجل مَعَه فَرفع حجرا من الطَّرِيق فَقَالَ مَا هَذَا فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من رفع حجرا من الطَّرِيق كتبت لَهُ حَسَنَة وَمن كَانَت لَهُ حَسَنَة دخل الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات وَرَوَاهُ فِي الْأَوْسَط من حَدِيث أبي الدَّرْدَاء إِلَّا أَنه قَالَ من أخرج من طَرِيق الْمُسلمين شَيْئا يؤذيهم كتب الله لَهُ بِهِ حَسَنَة وَمن كتب لَهُ عِنْده حَسَنَة أدخلهُ بهَا الْجنَّة

হাদীস নং: ৪৫৩৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন। প্রত্যেক বনী আদমকে তিনশত ষাটটি করে জোড়া দিয়ে সৃষ্টি করা হয়েছে। যে ব্যক্তি আল্লাহু আকবার, আল-হামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ্ ও আসতাগফিরুল্লাহ বলবে এবং মুসলমানদের চলার পথ থেকে পাথর অথবা কাঁটা অথবা মুসলমানদের চলার পথ থেকে হাড় সরাবে, সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে, তা তিনশ ষাটটি জোড়ার সাদাকারূপে গণ্য করা হবে। কেননা, সে সেদিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। আবু তাওবা বলেছেন: কোন কোন বর্ণনায় يمسى এর স্থলে بمشی এসেছে।
(মুসলিম ও নাসাঈ বর্ণিত।)
(মুসলিম ও নাসাঈ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4534- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ خلق كل إِنْسَان من بني آدم على سِتِّينَ وثلاثمائة مفصل فَمن كبر الله وَحمد الله وَهَلل الله وَسبح الله واستغفر الله وعزل حجرا عَن طَرِيق الْمُسلمين أَو شَوْكَة أَو عظما عَن طَرِيق الْمُسلمين وَأمر بِمَعْرُوف أَو نهى عَن مُنكر عدد تِلْكَ السِّتين والثلاثمائة فَإِنَّهُ يُمْسِي يَوْمئِذٍ وَقد زحزح نَفسه عَن النَّار
قَالَ أَبُو تَوْبَة وَرُبمَا قَالَ يمشي يَعْنِي بِالْمُعْجَمَةِ
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ

হাদীস নং: ৪৫৩৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩৫. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কোন ব্যক্তি পথ চলাকালে কাঁটাযুক্ত ডাল পেয়ে তা সরিয়ে দিলে, আল্লাহ্ তার আমল কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দেবেন।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4535- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَيْنَمَا رجل يمشي بطرِيق وجد غُصْن شوك فَأَخَّرَهُ فَشكر الله لَهُ فغفر الله لَهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৫৩৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩৬. মুসলিম শরীফের এক বর্ণনায় আছে, তিনি (রাসূলুল্লাহ্ ﷺ) বলেন: পথের কাঁটা, যা মুসলমানদের কষ্ট দিচ্ছিল, এমন কাঁটা অপসারিত করায় আমি এক ব্যক্তিকে জান্নাতে দেখতে পেয়েছি।
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4536- وَفِي رِوَايَة لمُسلم قَالَ لقد رَأَيْت رجلا يتقلب فِي الْجنَّة فِي شَجَرَة قطعهَا من ظهر الطَّرِيق كَانَت تؤذي الْمُسلمين
তাহকীক:
হাদীস নং: ৪৫৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩৭. মুসলিম শরীফের অন্য বর্ণনায় আছে, এক ব্যক্তি রাস্তায় গাছের ডালার পাশ দিয়ে পথ চলল, সে বলল: আল্লাহর শপথ! মুসলমানদেরকে যাতে তা কষ্ট দিতে না পারে, সেজন্য আমি তা সরিয়ে ফেলব। তাকে (এরূপ আমল কারীকে) জান্নাতে প্রবেশ করানো হবে।
ইমাম আবু দাউদ (র) নিজ শব্দ যোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাটাদার ডালা সরানো ব্যতীত আর কোন নেক আমল করেনি। বর্ণনাকারী বলেন: হাদীসের শব্দ মালায় ،كان في شجرة فقطعه অথবা তিনি বলেছেন: كان موضوعاً এরপর সে তা রাস্তা থেকে সরিয়ে দেবে, এর বিনিময়ে আল্লাহ্ তার আমল কবুল করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
ইমাম আবু দাউদ (র) নিজ শব্দ যোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাটাদার ডালা সরানো ব্যতীত আর কোন নেক আমল করেনি। বর্ণনাকারী বলেন: হাদীসের শব্দ মালায় ،كان في شجرة فقطعه অথবা তিনি বলেছেন: كان موضوعاً এরপর সে তা রাস্তা থেকে সরিয়ে দেবে, এর বিনিময়ে আল্লাহ্ তার আমল কবুল করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4537- وَفِي أُخْرَى لَهُ مر رجل بِغُصْن شَجَرَة على ظهر الطَّرِيق فَقَالَ وَالله لأنحين هَذَا عَن الْمُسلمين لَا يؤذيهم فَأدْخل الْجنَّة
وَرَوَاهُ أَبُو دَاوُد وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نزع رجل لم يعْمل خيرا قطّ غُصْن شوك عَن الطَّرِيق إِمَّا قَالَ كَانَ فِي شَجَرَة فَقَطعه وَإِمَّا كَانَ مَوْضُوعا فأماطه عَن الطَّرِيق فَشكر الله ذَلِك لَهُ فَأدْخلهُ الْجنَّة

হাদীস নং: ৪৫৩৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ও এই জাতীয় বিষয়ের প্রতি অনুপ্রেরণা
৪৫৩৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একটি গাছ লোকদের কষ্ট দিচ্ছিল। এরপর এক ব্যক্তি এলো এবং তা লোকদের চলার পথ থেকে সরিয়ে দিল। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন: আমি তাকে জান্নাতের গাছের ছায়ায় বিচরণ করতে দেখেছি।
(আহমাদ এবং আবূ ই'আলা বর্ণিত। তিনি ত্রুটি মুক্ত সনদে দুতাবা'আত বর্ণনা করেছেন।)
(আহমাদ এবং আবূ ই'আলা বর্ণিত। তিনি ত্রুটি মুক্ত সনদে দুতাবা'আত বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي إمَاطَة الْأَذَى عَن الطَّرِيق وَغير ذَلِك مِمَّا يذكر
4538- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ كَانَت شَجَرَة تؤذي النَّاس فَأَتَاهَا رجل فعزلها عَن طَرِيق النَّاس قَالَ قَالَ نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم فَلَقَد رَأَيْته يتقلب فِي ظلها فِي الْجنَّة
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَلَا بَأْس بِإِسْنَادِهِ فِي المتابعات

হাদীস নং: ৪৫৩৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৩৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি বিষধর জন্তু এক আঘাতে মেরে ফেলবে, তার জন্য এই এই সাওয়াব রয়েছে। আর যে ব্যক্তি দুই আঘাতে মেরে ফেলবে, তার জন্য প্রথম বারের তুলনায় এই এই কম সাওয়াব রয়েছে এবং যে ব্যক্তি তিনটি আঘাত করে হত্যা করবে, তার জন্য দ্বিতীয়বারের তুলনায় এই এই সাওয়াব রয়েছে।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজা বর্ণিত।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজা বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4539- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قتل وزغة فِي أول ضَرْبَة فَلهُ كَذَا وَكَذَا حَسَنَة وَمن قَتلهَا فِي الضَّرْبَة الثَّانِيَة فَلهُ كَذَا وَكَذَا حَسَنَة دون الْحَسَنَة الأولى وَمن قَتلهَا فِي الضَّرْبَة الثَّالِثَة فَلهُ كَذَا وَكَذَا حَسَنَة لدوّنَ الثَّانِيَة
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ৪৫৪০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪০. মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় আছেঃ যে ব্যক্তি একবার আঘাত করে কোন বিষধর জন্তু মেরে ফেলবে, তাকে একশটি সাওয়াব দেওয়া হবে। দু'টি আঘাত করে মারায় রয়েছে কম সাওয়াব এবং তিনটি আঘাত করে মারায় রয়েছে (দ্বিতীয় বারের তুলনায় অপেক্ষাকৃত) কম সাওয়াব।
মুসলিম ও আবু দাউদের বর্ণনায় আছে যে, তিনি বলেনঃ প্রথম আঘাতে মেরে ফেলায় রয়েছে সত্তরটি নেকী। হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেনঃ এই হাদীসের সনদ সূত্র বিচ্ছিন্ন (منقطع)। কেননা, সুহায়ল (র) বলেছেন: আমার বোন আবু হুরায়রা (রা) সূত্রে আমার নিকট হাদীস বর্ণনা করেছেন। মুসলিমের এক বর্ণনায় اختى (আমার বোন)এর স্থলে اخى (আমার ভাই) এসেছে। ইমাম আবু দাউদ (র) এর বর্ণনায় সন্দেহের শিকার হওয়ার اخى (আমার ভাই) অথবা اختى আমার (বোন) উভয়টি এসেছে। কোন বর্ণনায় (اخى واختى) আমার ভাই ও আমার বোন, ওয়াও আফ সহকারে এসেছে। বলাবাহুল্য, প্রত্যেকটিই যথাস্থানে যথার্থ। আবু সালিহ্ (র) এর কয়েকটি সন্তান রয়েছে। তারা হলঃ সুহায়ল, সালিহ, আব্বাদ এবং সাওদা। তাদের কেউ হযরত আবূ হুরায়রা (রা) থেকে এই বর্ণনাটি শোনেন নি। মুসলিমের কোন কোন নোসখায় এরূপ বর্ণনা পাওয়া যায় যে, সুহায়ল বলেছেন: আমার পিতা আমার নিকট প্রথম দু'টি হাদীস বর্ণনা করেছেন। তবে তা ভুল। আল্লাহ সর্বজ্ঞ।
الوزع বিষধর বিরাট জন্তু।

4540- وَفِي رِوَايَة لمُسلم من قتل وزغا فِي أول ضَرْبَة كتبت لَهُ مائَة حَسَنَة وَفِي الثَّانِيَة دون ذَلِك وَفِي الثَّالِثَة دون ذَلِك
وَفِي أُخْرَى لمُسلم وَأبي دَاوُد أَنه قَالَ فِي أول ضَرْبَة سبعين حَسَنَة
قَالَ الْحَافِظ وَإسْنَاد هَذِه الرِّوَايَة الْأَخِيرَة مُنْقَطع لِأَن سهيلا قَالَ حَدَّثتنِي أُخْتِي عَن أبي هُرَيْرَة وَفِي بعض نسخ مُسلم أخي
وَعند أبي دَاوُد أخي أَو أُخْتِي على الشَّك وَفِي بعض نسخ أخي وأختي بواو الْعَطف وعَلى كل تَقْدِير فأولاد أبي صَالح وهم سُهَيْل وَصَالح وَعباد وَسَوْدَة لَيْسَ مِنْهُم من سمع من أبي هُرَيْرَة وَقد وجد فِي بعض نسخ مُسلم فِي هَذِه الرِّوَايَة قَالَ سُهَيْل حَدثنِي أبي كَمَا فِي الرِّوَايَتَيْنِ الْأَوليين وَهُوَ غلط وَالله أعلم
الوزغ هُوَ الْكِبَار من سَام أبرص

হাদীস নং: ৪৫৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪১. হযরত ফাকিহ ইব্ন মুগীরার মুক্তদাস সায়িবা (র) থেকে বর্ণিত। তিনি হযরত আয়েশা (রা)-এর নিকট প্রবেশ করেন এবং তার ঘরে একটি তীর দেখতে পান। তিনি বলেনঃ হে উম্মুল মু'মিনীন! আপনি এটি দ্বারা কি করেন। তিনি বলেন: বিষধর জন্তু মেরে ফেলার জন্য এটি রেখেছি। কেননা, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের অবহিত করেছেন যে, ইব্রাহীম (আ)-কে যখন আগুনে ফেলা হল, তখন একমাত্র বিষধর জন্তু (রক্তচোষা) ব্যতীত ভুগর্ভস্থ সকল প্রাণী আগুন নেভাতে আসে। কিন্তু সে আগুনে ফুঁক দেয়। তাই রাসূলুল্লাহ্ (ﷺ) তা মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।
(ইবন হিব্বান (র) সহীহ গ্রন্থে এবং নাসাঈ আরো অধিক শব্দ যোগে বর্ণনা করেন।)
(ইবন হিব্বান (র) সহীহ গ্রন্থে এবং নাসাঈ আরো অধিক শব্দ যোগে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4541- وَعَن سائبة مولاة الْفَاكِه بن الْمُغيرَة أَنَّهَا دخلت على عَائِشَة رَضِي الله عَنْهَا فرأت فِي بَيتهَا رمحا مَوْضُوعا فَقَالَت يَا أم الْمُؤمنِينَ مَا تصنعين بِهَذَا قَالَت أقتل بِهِ الأوزاغ فَإِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أخبرنَا أَن إِبْرَاهِيم عَلَيْهِ السَّلَام لما ألقِي فِي النَّار لم تكن دَابَّة فِي الأَرْض إِلَّا أطفأت النَّار عَنهُ غير الوزغ فَإِنَّهُ كَانَ ينْفخ عَلَيْهِ فَأمر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بقتْله
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالنَّسَائِيّ بِزِيَادَة
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالنَّسَائِيّ بِزِيَادَة
তাহকীক:
হাদীস নং: ৪৫৪২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪২. হযরত উম্মু শারীক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) রক্তচোষা জন্তু মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন: তা ইব্রাহীম (আ)-এর উপর ফুঁক দিয়েছিল।
(বুখারী নিজ শব্দযোগে ও মুসলিম বর্ণিত। নাসাঈ النفخ শব্দযোগে সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করেছেন।)
(বুখারী নিজ শব্দযোগে ও মুসলিম বর্ণিত। নাসাঈ النفخ শব্দযোগে সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4542- وَعَن أم شريك رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَمر بقتل الأوزاغ وَقَالَ كَانَ ينْفخ على إِبْرَاهِيم
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَالنَّسَائِيّ بِاخْتِصَار ذكر النفخ

হাদীস নং: ৪৫৪৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪৩. আমির ইবন সা'দ থেকে তার পিতা সূত্রে বর্ণিত। নবী (ﷺ) রক্তচোষা জন্তু মেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং তাকে ফাসিক (চরম দুষ্ট প্রাণী) নামকরণ করেছেন।
(মুসলিম ও আবূ দাউদ বর্ণিত।)
(মুসলিম ও আবূ দাউদ বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4543- وَعَن عَامر بن سعد عَن أَبِيه رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَمر بقتل الوزغ وَسَماهُ فويسقا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪৫৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪৪. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি সাপ মেরে ফেলবে, তাকে সাতটি নেকী দান করা হবে। যে ব্যক্তি রক্তচোষা জন্তু মেরে ফেলবে, তার জন্য সাওয়াব রয়েছে এবং যে ব্যক্তি সাপের দংশনের আশংকায় তা মেরে ফেলা বর্জন করবে, সে আমাদের দলভুক্ত নয়।
(আহমাদ, ইব্ন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে من ترك إلى آخره ব্যতীত। হাফিয মুনযিরী (র) বলেনঃ মুসায়্যাব ইবন রাফি থেকে, তিনি ইবন রাফি' থেকে, তিনি ইবন মাসউদ (রা) সূত্রে বর্ণনা করেন। তবে তিনি ইবন মাসউদ (রা) থেকে শোনেন নি।)
(আহমাদ, ইব্ন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে من ترك إلى آخره ব্যতীত। হাফিয মুনযিরী (র) বলেনঃ মুসায়্যাব ইবন রাফি থেকে, তিনি ইবন রাফি' থেকে, তিনি ইবন মাসউদ (রা) সূত্রে বর্ণনা করেন। তবে তিনি ইবন মাসউদ (রা) থেকে শোনেন নি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4544- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قتل حَيَّة فَلهُ سبع
حَسَنَات وَمن قتل وزغا فَلهُ حَسَنَة وَمن ترك حَيَّة مَخَافَة عَاقبَتهَا فَلَيْسَ منا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه دون قَوْله وَمن ترك
إِلَى آخِره
قَالَ الْحَافِظ روياه عَن الْمسيب بن رَافع عَن ابْن مَسْعُود وَلم يسمع مِنْهُ

হাদীস নং: ৪৫৪৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪৫. আবুল আহ্ওয়াস জুশামী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন হযরত ইবন মাসউদ (রা) আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় একটি সাপ দেয়াল ঘেঁষে হাঁট ছিল। তখন তিনি খুতবা থামিয়ে দেন এবং তাকে লাঠিপেটা করেন, এমন কি তিনি তা মেরে ফেলেন। এর পর তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ্ -কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি একটি সাপ মেরে ফেলবে, সে যেন একটি মুশরিককে হত্যা করলো। আল্লাহ্ তার রক্ত বৈধ করে দিয়েছেন।
(আহমাদ, আবু ই'আলা এবং তাবারানী মারফু' ও মাওকুফ সনদে বর্ণনা করেন এবং বাযযার। তবে তিনি বলেছেন: যে ব্যক্তি সাপ অথবা বিচ্ছু মেরে ফেলে।)
(আহমাদ, আবু ই'আলা এবং তাবারানী মারফু' ও মাওকুফ সনদে বর্ণনা করেন এবং বাযযার। তবে তিনি বলেছেন: যে ব্যক্তি সাপ অথবা বিচ্ছু মেরে ফেলে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4545- وَرُوِيَ عَن أبي الْأَحْوَص الْجُشَمِي قَالَ بَيْنَمَا ابْن مَسْعُود يخْطب ذَات يَوْم فَإِذا هُوَ بحية تمشين على الْجِدَار فَقطع خطبَته ثمَّ ضربهَا بِقَضِيبِهِ حَتَّى قَتلهَا ثمَّ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قتل حَيَّة فَكَأَنَّمَا قتل مُشْركًا قد حل دَمه
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ مَرْفُوعا وموقوفا وَالْبَزَّار إِلَّا أَنه قَالَ من قتل حَيَّة أَو عقربا

হাদীস নং: ৪৫৪৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪৬. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা সকল প্রকার সাপ মেরে ফেলবে। যে ব্যক্তি তার অনিষ্টের আশংকা করে (মেরে ফেলবে না), সে আমার দলভুক্ত নয়।
(আবু দাউদ, নাসাঈ, তাবারানী অনেকগুলো সনদে বর্ণনা করেছেন এবং তার রাবীগণ বিশ্বস্ত তবে আবদুর রহমান ইবন মাসউদ তার পিতা (ইবন মাসউদ) থেকে এটি শোনেন নি।)
(আবু দাউদ, নাসাঈ, তাবারানী অনেকগুলো সনদে বর্ণনা করেছেন এবং তার রাবীগণ বিশ্বস্ত তবে আবদুর রহমান ইবন মাসউদ তার পিতা (ইবন মাসউদ) থেকে এটি শোনেন নি।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4546- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْتُلُوا الْحَيَّات كُلهنَّ فَمن خَافَ نارهن فَلَيْسَ مني
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالطَّبَرَانِيّ بأسانيد رواتها ثِقَات إِلَّا أَن عبد الرَّحْمَن بن مَسْعُود لم يسمع من أَبِيه

হাদীস নং: ৪৫৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী বলেছেন। যে দিন থেকে আমাদের সাথে সাপের বৈরিতা শুরু হয়েছে, সেদিন সাপকে আমরা নিরাপদ মনে করি না। যে ব্যক্তি ভয়ে এ জাতীয় কোন প্রাণী মেরে ফেলা বর্জন করে সে আমার দলভুক্ত নয়।
(আবু দাউদ ও ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(আবু দাউদ ও ইবন হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4547- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا سالمناهن مُنْذُ حاربناهن يَعْنِي الْحَيَّات وَمن ترك قتل شَيْء مِنْهُنَّ خيفة فَلَيْسَ منا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৪৫৪৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সাপে দংশন করার আশংকায় তা মারে না, সে আমার দলভুক্ত হয়। যে দিন থেকে আমাদের সাথে সাপের বৈরিতা শুরু হয়েছে, সে দিন থেকে আমরা সাপকে নিরাপদ মনে করি না।
(আবু দাউদ বর্ণিত। মুসা ইবন মুসলিম (র) হযরত ইকরিমা (রা) সূত্রে হযরত ইবন আব্বাস (রা)-এর মারফু' বর্ণনা যথার্থ মনে করেন না।)
(আবু দাউদ বর্ণিত। মুসা ইবন মুসলিম (র) হযরত ইকরিমা (রা) সূত্রে হযরত ইবন আব্বাস (রা)-এর মারফু' বর্ণনা যথার্থ মনে করেন না।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4548- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك الْحَيَّات مَخَافَة طلبهن فَلَيْسَ منا مَا سالمناهن مُنْذُ حاربناهن
رَوَاهُ أَبُو دَاوُد وَلم يجْزم مُوسَى بن مُسلم رَاوِيه بِأَن عِكْرِمَة رَفعه إِلَى ابْن عَبَّاس

হাদীস নং: ৪৫৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৪৯. হযরত আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলেন: আমরা যমযম কূপ পরিষ্কার করার ইচ্ছা করেছি। কেননা, তাতে অনেক ছোট সাপ রয়েছে। তখন নবী (ﷺ) সে গুলোকে মেরে ফেলার নির্দেশ দেন।
(আবু দাউদ (র) বর্ণিত। তাঁর বর্ণনা সূত্র বিশুদ্ধ, তবে আবদুর রহমান ইবন সারিত (র) ব্যতীত। সে আব্বাস (রা) থেকে শুনেছে বলে আমি মনে করি না।
الجنان একবচনে جان হাদীসের ভাষ্য অনুযায়ী এর অর্থ ছোট সাপ। কারো কারো মতে ছোট ছোট কীট কারো কারো মতে, সাদা কীট।
ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, কিছু সংখ্যক জিনের বিকৃত রূপ হল সাপ, যেমন বনী ইস্রাঈলের (কতিপয় লোকের) বিকৃত রূপ হল বানর।)
(আবু দাউদ (র) বর্ণিত। তাঁর বর্ণনা সূত্র বিশুদ্ধ, তবে আবদুর রহমান ইবন সারিত (র) ব্যতীত। সে আব্বাস (রা) থেকে শুনেছে বলে আমি মনে করি না।
الجنان একবচনে جان হাদীসের ভাষ্য অনুযায়ী এর অর্থ ছোট সাপ। কারো কারো মতে ছোট ছোট কীট কারো কারো মতে, সাদা কীট।
ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, কিছু সংখ্যক জিনের বিকৃত রূপ হল সাপ, যেমন বনী ইস্রাঈলের (কতিপয় লোকের) বিকৃত রূপ হল বানর।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4549- وَعَن الْعَبَّاس بن عبد الْمطلب رَضِي الله عَنهُ أَنه قَالَ لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّا نُرِيد أَن نكنس زَمْزَم وَإِن فِيهَا من هَذِه الْجنان يَعْنِي الْحَيَّات الصغار فَأمر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بقتلهن
رَوَاهُ أَبُو دَاوُد وَإِسْنَاده صَحِيح إِلَّا أَن عبد الرَّحْمَن بن سابط مَا أرَاهُ سمع من الْعَبَّاس
الْجنان بِكَسْر الْجِيم وَتَشْديد النُّون جمع جَان وَهِي الْحَيَّة الصَّغِيرَة كَمَا فِي الحَدِيث وَقيل الدقيقة الْخَفِيفَة وَقيل الدقيقة الْبَيْضَاء ويروى عَن ابْن عَبَّاس الْجنان مسخ الْجِنّ كَمَا مسخت القردة من بني إِسْرَائِيل

হাদীস নং: ৪৫৫০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৫০. হযরত আবু লায়লা (রা) থেকে বর্ণিত। একদা রাসুলুল্লাহ্ (ﷺ)-কে ঘরের ছোট ছোট (সাপ) (মেলে ফেলা) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেন। এ সবের কোন কিছু তোমাদের ঘরে দেখলে বলবে, আমি তোমাদের নূহ্ ও সুলায়মান (আ)-এর শপথ দিয়ে বলছি, তোমরা আমাদেরকে কষ্ট দিও না। এর পরেও যদি দেখা যায়, তবে তাদের মেরে ফেলবে।
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ বর্ণিত। তারা সবাই ইবন আবু লায়লা (র) থেকে, তিনি সাবিত থেকে, তিনি আবদুর রহমান ইব্ন আবু লায়লা থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান-গরীব। কেননা, আমি এই সূত্র ব্যতীত হাদীসটি জানি না। আবু লায়লা হলেন, মুহাম্মদ ইবুন আবদুর রহমান ইবন আবু লায়লা।)
(আবু দাউদ, তিরমিযী, নাসাঈ বর্ণিত। তারা সবাই ইবন আবু লায়লা (র) থেকে, তিনি সাবিত থেকে, তিনি আবদুর রহমান ইব্ন আবু লায়লা থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান-গরীব। কেননা, আমি এই সূত্র ব্যতীত হাদীসটি জানি না। আবু লায়লা হলেন, মুহাম্মদ ইবুন আবদুর রহমান ইবন আবু লায়লা।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4550- وَعَن أبي ليلى رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ عَن جنان الْبيُوت فَقَالَ إِذا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئا فِي مَسَاكِنكُمْ فَقولُوا أنْشدكُمْ الْعَهْد الَّذِي أَخذ عَلَيْكُم نوح أنْشدكُمْ الْعَهْد الَّذِي أَخذ عَلَيْكُم سُلَيْمَان أَن لَا تؤذونا فَإِن عدن فاقتلوهن
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ كلهم من رِوَايَة ابْن أبي ليلى عَن ثَابت عَن عبد الرَّحْمَن بن أبي ليلى عَن أَبِيه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب لَا نعرفه إِلَّا من هَذَا الْوَجْه وَابْن أبي ليلى هُوَ مُحَمَّد بن عبد الرَّحْمَن بن أبي ليلى يَأْتِي

হাদীস নং: ৪৫৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৫১. নাফি' (র) থেকে বর্ণিত। তিনি বলেন: হযরত ইবন উমার (রা) সর্বপ্রকার সাপ মেরে ফেলতেন। এমনকি এ বিষয়ে আবু লুবাবা (রা) আমাদের নিকট হাদীস বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ্ (ﷺ) ঘরের ক্ষুদ্র ক্ষুদ্র সাপ মেরে ফেলতে নিষেধ করেছেন। তখন তিনি (হযরত ইবন উমার (রা)) তা মারা থেকে বিরত হন।
(মুসলিম বর্ণিত।)
(মুসলিম বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4551- وَعَن نَافِع قَالَ كَانَ ابْن عمر يقتل الْحَيَّات كُلهنَّ حَتَّى حَدثنَا أَبُو لبَابَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن قتل جنان الْبيُوت فَأمْسك
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক: