আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৭৫৪ টি

হাদীস নং: ৪৬১২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১২. হযরত আবূ হুরায়রা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জান্নাতে ইয়াকূত বা চুন্নি পাথরের কিছু সুউচ্চ প্রাসাদ থাকবে। তার উপর থাকবে যবরজদের কতগুলো কক্ষ। তার দরজাগুলো থাকবে অবারিত। প্রাসাদগুলো এমনি চমকাবে যেমন উজ্জ্বল তারকা চমকায়। আবু হুরায়রা (রা) বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ। কারা সেখান থাকবে? উত্তরে তিনি বললেনঃ যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে ভালবাসে, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাসিধেভাবে ইবাদতে তৎপর থাকে এবং যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের সাথে সাক্ষাৎ করে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4612- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة لعمدا من ياقوت عَلَيْهَا غرف من زبرجد لَهَا أَبْوَاب مفتحة تضيء كَمَا يضيء الْكَوْكَب الدُّرِّي
قَالَ قُلْنَا يَا رَسُول الله من يسكنهَا قَالَ المتحابون فِي الله والمتباذلون فِي الله والمتلاقون فِي الله

رَوَاهُ الْبَزَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬১৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৩. হযরত বুরায়দা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: জান্নাতে এমন কতগুলো কক্ষ
থাকবে, যেগুলোর বাইরে অংশ ভিতর থেকে এবং ভিতরাংশ বাইরে থেকে দেখা যাবে। এগুলো আল্লাহ তা'আলা তাদের জন্য তৈরী করেছেন, যারা তাঁর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালবাসে, যারা তাঁর সন্তুষ্টির জন্যে একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং যারা তাঁর সন্তুষ্টির জন্য বিনয়ের সাথে তৎপর থাকে। (তাবারানী (র) তাঁর 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4613- وَرُوِيَ عَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي الْجنَّة غرفا ترى ظواهرها من بواطنها وبواطنها من ظواهرها أعدهَا الله للمتحابين فِيهِ والمتزاورين فِيهِ والمتباذلين فِيهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬১৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৪. হযরত মু'আয ইব্‌ন আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে উত্তম ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেন। উত্তরে তিনি বলেন, তুমি আল্লাহর উদ্দেশ্যে ভালবাসবে, আল্লাহর উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করবে এবং তোমার রসনাকে আল্লাহর যিকর মশগুল রাখবে। তিনি (মু'আয) বললেন, ইয়া রাসূলাল্লাহ(ﷺ)। তার পদ্ধতি কি? উত্তরে তিনি বললেন, তুমি নিজের জন্য যা পসন্দ কর, মানুষের জন্যে তা পসন্দ করবে এবং নিজের জন্য যা অপসন্দ কর, তা মানুষের জন্যেও অপসন্দ করবে।
(আহমাদ বর্ণানা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4614- وَرُوِيَ عَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ أَنه سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أفضل الْإِيمَان قَالَ أَن تحب لله وَتبْغض لله وتعمل لسَانك فِي ذكر الله قَالَ وماذا يَا رَسُول الله قَالَ وَأَن تحب للنَّاس مَا تحب لنَفسك وَتكره لَهُم مَا تكره لنَفسك

رَوَاهُ أَحْمد
হাদীস নং: ৪৬১৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৫. হযরত আম্ম্ম ইবন জামূহ (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি নবী(ﷺ)কে বলতে শুনেছেন। বান্দা নির্মল ঈমান লাভ করে না, যে পর্যন্ত না সে আল্লাহ তা'আলার উদ্দেশ্যে ভালবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করে। যখন সে আল্লাহ (তাবারাকা ওয়া তা'আলা)-এর উদ্দেশ্যে ভালবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করে, তখন সে আল্লাহ তা'আলার বিলায়াত বা বন্ধুত্বের অধিকারী হয়।
(আহমাদ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে রাশীদ ইবন সা'দ নামক একজন (দুর্বল) রাবী আছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4615- وَعَن عَمْرو بن الجموح رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تَجِد العَبْد صَرِيح الْإِيمَان حَتَّى يحب لله تَعَالَى وَيبغض لله فَإِذا أحب لله تبَارك وَتَعَالَى وَأبْغض لله فقد اسْتحق الْولَايَة لله تَعَالَى

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَفِيه رشدين بن سعد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬১৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৬. হযরত মু'আয ইব্‌ন আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে দান করল, আল্লাহর উদ্দেশ্যে দান থেকে বিরত রইল। আল্লাহর উদ্দেশ্যে ভালবাসল, আল্লাহরই উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করল এবং আল্লাহর উদ্দেশ্যে বিবাহ করল, সে তার ঈমানের পূর্ণতা সাধন করল।
(আহমাদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি মুনকার। হাকিম (র) হাদীসটি উল্লেখ করে বলেন, এর সনদ সহীহ। বায়হাকী প্রমুখ ও হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4616- وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أعْطى لله وَمنع لله وَأحب لله وأنكح لله فقد اسْتكْمل إيمَانه

رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث مُنكر وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَالْبَيْهَقِيّ وَغَيرهم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬১৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৭. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালবাসল, আল্লাহর উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করল, আল্লাহর উদ্দেশ্যে দান করল এবং আল্লাহর উদ্দেশ্যে দান থেকে বিরত রইল। সে ঈমানের পূর্ণতা সাধন করল।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4617- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أحب لله وَأبْغض لله وَأعْطى لله وَمنع لله فقد اسْتكْمل الْإِيمَان

رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৬১৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৮. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী (ﷺ)-এর কাছে উপবিষ্ট ছিলাম, এসময় তিনি বললেন, ইসলামের কোন বন্ধনটি (আসলটি) সবচেয়ে মযবূত। তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, সালাত। তিনি বললেন, ভাল আমল বটে, তবে এটা আমার সেই উদ্দিষ্ট বিষয়টি নয়। তাঁরা বললেন, রামাযানের সাওম পালন। তিনি বললেন, ভাল আমল বটে, তবে এটাও আমার সেই উদ্দিষ্ট বিষয় নয়। তাঁরা বললেন, জিহাদ। তিনি বললেন, ভাল আমল বটে, তবে এটাও আমার উদ্দিষ্ট বিষয় নয়। অতঃপর তিনি বললেন, ঈমানের সবচেয়ে সুদৃঢ় বন্ধন হল, আল্লাহর উদ্দেশ্যে তোমার ভালবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে তোমার বিদ্বেষ পোষণ করা।
(আহমাদ ও বায়হাকী উভয়ে হাদীসটি লায়স ইবন আবূ সুলায়মের সূত্রে বর্ণনা করেছেন এবং তাবারানী হাদীসটি হযরত ইবন মাসউদ (রা)-এর সূত্রে সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4618- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ كُنَّا جُلُوسًا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَي عرى الْإِسْلَام أوثق قَالُوا الصَّلَاة
قَالَ حَسَنَة وَمَا هِيَ بهَا قَالُوا صِيَام رَمَضَان
قَالَ حسن وَمَا هُوَ بِهِ قَالُوا الْجِهَاد
قَالَ حسن وَمَا هُوَ بِهِ قَالَ إِن أوثق عرى الْإِيمَان أَن تحب فِي الله وَتبْغض فِي الله

رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة لَيْث بن أبي سليم وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث ابْن مَسْعُود أخصر مِنْهُ
হাদীস নং: ৪৬১৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১৯. হযরত আবূ যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সর্বোৎকৃষ্ট আমল হলো
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা এবং আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করা।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের আহমাদ বর্ণিত রিওয়ায়াতটি এর চেয়ে দীর্ঘ। তিনি তাতে বলেন: আল্লাহ্ (আয্যা ওয়া জাল্লা)-এর কাছে প্রিয়তম কাজ হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা এবং আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে বিদ্বেষ পোষণ করা। উভয় হাদীসের সনদে অজ্ঞাতনামা একজন রাবী রয়েছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4619- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْأَعْمَال الْحبّ فِي الله والبغض فِي الله

رَوَاهُ أَبُو دَاوُد وَهُوَ عِنْد أَحْمد أطول مِنْهُ وَقَالَ فِيهِ إِن أحب الْأَعْمَال إِلَى الله عز وَجل الْحبّ فِي الله والبغض فِي الله
وَفِي إسنادهما راو لم يسم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬২০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করল, কিয়ামত কবে সংঘটিত হবে? তিনি বললেন, কিয়ামতের জন্যে তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছে হে? লোকটি বলল, কিছুই নয়, তবে এইটুকু যে, আমি আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)কে ভালবাসি। আনাস (রা) বলেন, আমরা নবী ভালবাস" কথাটি দ্বারা যতটুকু আনন্দিত হয়েছিল, আর কোন কিছুতে এত আনন্দিত হইনি।আনাস (রা) বলেন, অতএব আমি নবী (ﷺ) আবু বকর ও উমর (রা)-কে ভালবাসি এবং আমি আশা করি তাঁদের প্রতি আমার ভালবাসার কারণে আমি তাঁদের সাথে থাকব।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4620- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رجلا سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَتى السَّاعَة قَالَ وَمَا أَعدَدْت لَهَا قَالَ لَا شَيْء إِلَّا أَنِّي أحب الله وَرَسُوله
قَالَ أَنْت مَعَ من أَحْبَبْت
قَالَ أنس فَمَا فرحنا بِشَيْء فرحنا بقول النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنْت مَعَ من أَحْبَبْت
قَالَ أنس فَأَنا أحب
النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَأَبا بكر وَعمر وَأَرْجُو أَن أكون مَعَهم بحبي إيَّاهُم

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৪৬২১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২১. বুখারী (র) বর্ণিত এক রিওয়ায়াতে আছে যে, মরুবাসী এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। কিয়ামত কবে সংঘটিত হবে? তিনি বললেন, আশ্চর্যান্বিত করলে হে কিয়ামতের জন্যে তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? লোকটি বলল, আমি তার জন্যে কোন প্রস্তুতিই গ্রহণ করি নি। তবে এইটুকু যে, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। তিনি (ﷺ) বললেন, তুমি যাকে ভালবাস (কিয়ামতের দিন) তুমি তার সাথে থাকবে। আনাস (রা) জিজ্ঞেস করলেন, আমাদের ক্ষেত্রেও কি তাই হবে? তিনি (নবী) বললেন হ্যাঁ, ফলে আমরা সেদিন অত্যন্ত আনন্দিত হলাম।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4621- وَفِي رِوَايَة للْبُخَارِيّ أَن رجلا من أهل الْبَادِيَة أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله مَتى السَّاعَة قَائِمَة قَالَ وَيلك وَمَا أَعدَدْت لَهَا قَالَ مَا أَعدَدْت لَهَا إِلَّا أَنِّي أحب الله وَرَسُوله
قَالَ إِنَّك مَعَ من أَحْبَبْت
قَالَ وَنحن كَذَلِك قَالَ نعم
ففرحنا يَوْمئِذٍ فَرحا شَدِيدا
হাদীস নং: ৪৬২২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২২. তিরমিযীও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর পাঠটি এ রকম: রাবী বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীগণকে কোন এক বিষয়ে এতই আনন্দবোধ করতে দেখলাম যে, অন্য কোন বিষয়ে তাঁদেরকে এর চেয়ে বেশী আনন্দবোধ করতে দেখি নি। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি অপর ব্যক্তিকে এমন কোন ভাল আমলের কারণে ভালবাসে, যা সে করে, কিন্তু সে (প্রথম ব্যক্তি) তার মত আমল করতে পারে না। তখন রাসূলুল্লাহ বললেন, কোন ব্যক্তি যাকে ভালবাসে তার সাথেই (কিয়ামতের দিন), সে থাকবে।
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4622- وَرَوَاهُ التِّرْمِذِيّ وَلَفظه قَالَ رَأَيْت أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فرحوا بِشَيْء لم أرهم فرحوا بِشَيْء أَشد مِنْهُ
قَالَ رجل يَا رَسُول الله الرجل يحب الرجل على الْعَمَل من الْخَيْر يعْمل بِهِ وَلَا يعْمل بِمثلِهِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَرْء مَعَ من أحب
হাদীস নং: ৪৬২৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২৩. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি এমন ব্যক্তি সম্পর্কে কি অভিমত পোষণ করেন, যে কোন সম্প্রদায়কে ভালবাসে
অথচ তাদের মত আমল করতে পারে নি? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কোন ব্যক্তি যাকে ভালবাসে (কিয়ামতের দিন) তার সাথেই সে থাকবে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। আহমাদ (র) হাসান সনদে হযরত জাবির (রা)-এর সূত্রে সংক্ষেপে এটুকু বর্ণনা করেছেন যে, "কোন ব্যক্তি যাকে ভালবাসে (কিয়ামতের দিন) সে তার সাথেই থাকবে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4623- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله كَيفَ ترى فِي رجل أحب قوما وَلم يلْحق بهم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَرْء مَعَ من أحب

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَرَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن مُخْتَصرا من حَدِيث جَابر الْمَرْء مَعَ من أحب
হাদীস নং: ৪৬২৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২৪. হযরত আবূ যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে। ভালবাসে, অথচ সে তাদের মত আমল করতে পারে না। (তার সম্পর্কে আপনার অভিমত কি?) রাসূলুল্লাহ বললেন, হে আবু যর। তুমি যাকে ভালবাস (কিয়ামতের দিন) তার সাথেই তুমি থাকবে। আবু যর (রা) বললেন, কিন্তু আমি তো আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। রাসূলুল্লাহ বললেন, অবশ্যই তুমি যাকে ভালবাস, তার সাথে থাকবে। রাবী বলেন, হযরত আবূ যর (রা) পুনরায় এ প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ পুনরায় এ উত্তর দিলেন।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4624- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ أَنه قَالَ يَا رَسُول الله الرجل يحب الْقَوْم وَلَا يَسْتَطِيع أَن يعْمل بعملهم
قَالَ أَنْت يَا أَبَا ذَر مَعَ من أَحْبَبْت
قَالَ فَإِنِّي أحب الله وَرَسُوله
قَالَ فَإنَّك مَعَ من أَحْبَبْت
قَالَ فَأَعَادَهَا أَبُو ذَر فَأَعَادَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৬২৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন, তুমি মু'মিন ব্যতীত কারও সাথে বন্ধুত্ব করো না এবং মুত্তাকী লোক ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়। (ইবনে হিব্বান (র) হাদীসটি তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4625- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تصاحب إِلَّا مُؤمنا وَلَا يَأْكُل طَعَامك إِلَّا تَقِيّ

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
হাদীস নং: ৪৬২৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২৬. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি বিষয় অবধারিত সত্য (এক) ইসলামে যার অংশ রয়েছে, তাকে আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তির মত করবেন না, যার কোন অংশ নেই। (দুই) আল্লাহ তা'আলা যার দায়িত্ব নেন, তার উপর অন্য কাউকে অভিভাবকত্ব করতে দেবেন না। (তিন) কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালবাসলে (কিয়ামতের দিন) সে তাদের সাথেই পুনরুত্থিত হবে।
(তাবারানী তাঁর 'আস-সাগীর' ও 'আল-আওসাত' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং
তাঁর আল-কাবীর গ্রন্থে হাদীসটি হযরত ইবন মাসউদ (রা)-এর সূত্রে উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4626- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث هن حق لَا يَجْعَل الله من لَهُ سهم فِي الْإِسْلَام كمن لَا سهم لَهُ وَلَا يتَوَلَّى الله عبدا فيوليه غَيره
وَلَا يحب رجل قوما إِلَّا حشر مَعَهم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط بِإِسْنَاد جيد وَرَوَاهُ فِي الْكَبِير من حَدِيث ابْن مَسْعُود
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬২৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তিনটি বিষয়ে আমি শপথ করছি (যে, এগুলো অবধারিত সত্য)। (এক) ইসলামে যার অংশ রয়েছে, তাকে আল্লাহ তা'আলা সেই ব্যক্তির মত করবেন না, যার কোন অংশ নেই। ইসলামের অংশ তিনটি: সালাত, সাওম ও যাকাত। (দুই) আল্লাহ্ তা'আলা দুনিয়াতে কোন বান্দার দায়িত্ব গ্রহণ করলে কিয়ামতের দিন তার উপর কাউকে অভিভাবকত্ব করতে দেবেন না। (তিন) কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালবাসলে আল্লাহ তা'আলা তাকে (কিয়ামতের দিন) তাদের সাথেই রাখবেন.........।
(আহমাদ হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4627- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة أَحْلف عَلَيْهِنَّ لَا يَجْعَل الله من لَهُ سهم فِي الْإِسْلَام كمن لَا سهم لَهُ وأسهم الْإِسْلَام ثَلَاثَة الصَّلَاة وَالصَّوْم وَالزَّكَاة وَلَا يتَوَلَّى الله عبدا فِي الدُّنْيَا فيوليه غَيره يَوْم الْقِيَامَة وَلَا يحب رجل قوما إِلَّا جعله الله مَعَهم الحَدِيث

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬২৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬২৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, শিরক আঁধার রাতে মসৃণ পাথরের উপর ক্ষুদ্র পিপীলিকার বিচরণের (পদধ্বনির) চেয়েও অধিকতর লুক্কায়িত ব্যাপার। সর্বনিম্ন পর্যায়ের হল এই যে, তুমি সামান্য যুলুমকেও সমর্থন করবে এবং সামান্য ইনসাফকেও তুমি অপসন্দ করবে। দীন হল (ভালোর প্রতি) ভালবাসা ও (মন্দের প্রতি) বিদ্বেষ পোষণের নাম। মহিমান্বিত ও প্রতিপালিত আল্লাহ বলেন: قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাস তবে আমাকে অনুসরণ কর, আল্লাহ্ তোমাদেরকে ভালবাসবেন।" (৩৪৩১)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4628- وعنها رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الشّرك أخْفى من دَبِيب الذَّر على الصَّفَا فِي اللَّيْلَة الظلماء وَأَدْنَاهُ أَن تحب على شَيْء من الْجور وَتبْغض على شَيْء من الْعدْل وَهل الدّين إِلَّا الْحبّ والبغض قَالَ الله عز وَجل قل إِن كُنْتُم تحبون الله فَاتبعُوني يحببكم الله آل عمرَان 13

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬২৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬২৯. হযরত আবু হুরায়রা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা সাতটি ধাংসাত্মক বিষয় থেকে বেঁচে থাক। তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, ইয়া রাসূলাল্লাহ্। সে বিষয়গুলো কি? তিনি বললেন, (১) আল্লাহর সাথে শরীক স্থাপন করা, (২) যাদু-টোনা করা, (৩) আল্লাহ্ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে সঙ্গত পন্থা ব্যতিরেকে হত্যা করা,* (৪) সুদ খাওয়া, (৫) ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, (৬) জিহাদের দিন পৃষ্ঠপ্রদর্শন করা এবং (৭) সতী-সাধ্বী সরলমনা মু'মিনা নারীর প্রতি অপবাদ দেওয়া।
(বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)

*বিচারানুষ্ঠানের মাধ্যমে বিচারকের রায়ে হত্যাই হচ্ছে সঙ্গতপস্থায় হত্যা। সম্পাদক এ রৎকালে যেহেতু যাদু করার এ পদ্ধতি চালু ছিল, তাই কথাটি এভাবে বলা হয়েছে।
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4629- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اجتنبوا السَّبع الموبقات
قَالُوا يَا رَسُول الله وَمَا هن قَالَ صلى الله عَلَيْهِ وَسلم الشّرك بِاللَّه وَالسحر وَقتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم والتولي يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات الْغَافِلَات الْمُؤْمِنَات

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৩০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩০. উক্ত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি (কোন কিছুতে) গিট দিয়ে তারপর ফুঁ দিল, সে যাদু করল* এবং যে যাদু করল সে শিরক করল। আর যে ব্যক্তি কোন বস্তুকে (প্রকৃত নিয়ামত মনে করে তাবীয কবয ইত্যাদি) ধারণ করল, সে তার উপরই সমর্পিত হল। (অর্থাৎ তার ব্যাপারে আল্লাহর আর কোন দায়িত্বই রইল না। -সম্পাদক)
(নাসাঈ হাদীসটি আবূ হুরায়রা (রা) থেকে হাসান (র)-এর মধ্যস্থতায় বর্ণনা করেছেন। কিন্তু অধিকাংশ হাদীস বিশারদের মতে হাসান (র) এর আবু হুরায়রা (রা) থেকে হাদীস শোনার আদৌ কোন সুযোগ হয়ে উঠেনি।)

*তৎকালে যেহেতু যাদু করার এ পদ্ধতি চালু ছিল, তাই কথাটি এভাবে বলা হয়েছে।
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4630- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من عقد عقدَة ثمَّ نفث فِيهَا فقد سحر وَمن سحر فقد أشرك وَمن تعلق بِشَيْء وكل إِلَيْهِ

رَوَاهُ النَّسَائِيّ من رِوَايَة الْحسن عَن أبي هُرَيْرَة وَلم يسمع مِنْهُ عِنْد الْجُمْهُور
وَقَوله تعلق أَي وعلق على نَفسه العوز والحروز
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৩১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩১. হাসান (র)-এর সূত্রে উসমান ইব্‌ন আবুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)
-কে বলতে শুনেছি, আল্লাহর নবী দাউদ (আ)-এর নিকট নির্ধারিত সময় ছিল। তখন তিনি তাঁর
পরিবারের লোকদের নিদ্রা থেকে জাগিয়ে বলতেন, হে দাউদ পরিবারের লোকেরা। তোমরা উঠে সালাত আদায় কর। কেননা আল্লাহ্ তা'আলা এসময় যাদুকর ও (যালিম) (অন্যান্য) কর আরোপকারী ব্যতীত (সবার) দু'আ কবুল করেন।
(আহমাদ (র) হাদীসটি আলী ইবন যায়িদ (র) এর সূত্রে হাসান (র) থেকে বর্ণনা করেছেন। এ হাদীসের অন্যান্য রাবীগণ সহীহ হাদীসের শর্তানুকূলে গ্রহণযোগ্য। তবে, উসমান (ইব্‌ন আবুল আ'স) থেকে হাসান
(র)-এর হাদীস শ্রবণ সম্পর্কে দ্বিমত রয়েছে।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4631- وَعَن الْحسن عَن عُثْمَان بن أبي العَاصِي رَضِي الله عَنهُ قَالَ سَمِعت
رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كَانَ لداود نَبِي الله صلوَات الله وَسَلَامه عَلَيْهِ سَاعَة يوقظ فِيهَا أَهله يَقُول يَا آل دَاوُد قومُوا فصلوا فَإِن هَذِه السَّاعَة يستجيب الله فِيهَا الدُّعَاء إِلَّا لساحر أَو عَاشر

رَوَاهُ أَحْمد عَن عَليّ بن زيد عَنهُ وَبَقِيَّة رُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَاخْتلف فِي سَماع الْحسن من عُثْمَان
tahqiq

তাহকীক: