আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৫৪ টি
হাদীস নং: ৪৬৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩২. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলাল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন কিছু দ্বারা অমঙ্গল নির্ণয় করে অথবা যার জন্য অমঙ্গল নির্ণয় করা হয়, যে ব্যক্তি অদৃশ্যের কথা বলে অথবা যার জন্য অদৃশ্যের কথা বলা হয় এবং যে ব্যক্তি যাদুটোনা করে অথবা যার জন্য জাদুটোনা করা হয় সে আমাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি কোন গণকের কাছে এসে তার উক্তি মুতাবিক তাকে বিশ্বাস করল সে মুহাম্মদ (স)-এর উপর যা অবতীর্ণ হয়েছে তার সাথে কুফরী করল।
(বাযযার হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন। তাবারানী হাদীসটি হযরত ইব্ন আব্বাস (রা)-এর সূত্রে হাসান সনদে উল্লেখ করেছেন। তবে তাতে "যে ব্যক্তি কোন গণকের কাছে এসে......" (শেষ পর্যন্ত) কথাটি নেই।)

كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4632- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ منا من تطير أَو تطير لَهُ أَو تكهن أَو تكهن لَهُ أَو سحر أَو سحر لَهُ وَمن أَتَى كَاهِنًا فَصدقهُ بِمَا يَقُول فقد كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث ابْن عَبَّاس دون قَوْله وَمن أَتَى
إِلَى آخِره بِإِسْنَاد حسن

তাহকীক:
হাদীস নং: ৪৬৩৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩৩. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার মধ্যে তিনটি বিষয়ের কোন একটিও নেই, আল্লাহ্ তা'আলা ইচ্ছা করলে তার অন্য সব গুণাহ মাফ করে দেবেন। (এক) যে ব্যক্তি মৃত্যুমুখে পতিত হল, অথচ আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক স্থাপন করেনি। (দুই) যে ব্যক্তি যাদুকরদের অনুসরণ করে, এমন যাদুকর ছিল না, (তিন) যে ব্যক্তি তার অপর (দীনী) ভাইয়ের বিদ্বেষ পোষণ করেনি।
(তাবারানী তাঁর 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে লায়স
ইবন আবূ সুলায়ম নামক একজন (দুর্বল) রাবী রয়েছেন।)
(তাবারানী তাঁর 'আল-কাবীর' ও 'আল-আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে লায়স
ইবন আবূ সুলায়ম নামক একজন (দুর্বল) রাবী রয়েছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4633 - وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ : ثَلَاث مَنْ لَمْ يَكُنْ فِيهِ وَاحِدَة مِنْهُنَّ، فَإِنَّ اللهَ يَغْفِرُ لَهُ مَا سِوَى ذَلِكَ لِمَنْ يَشَاء مَنْ مَاتَ لَمْ يُشْرِكْ بِاللَّهِ شَيْئًا، وَلَمْ يَكُنْ سَاحرًا يَتْبَعُ السَّحَرَةَ، وَلَمْ يَحْقِدُ عَلَى أَخِيهِ.
رواه الطبراني في الكبير والأوسط، وفيه ليث بن أبي سليم.
رواه الطبراني في الكبير والأوسط، وفيه ليث بن أبي سليم.
তাহকীক:
হাদীস নং: ৪৬৩৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩৪. উবায়দ ইবন উমায়ের লায়সী (র)-এর সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি বলল: ইয়া
রাসূলাল্লাহ্ (ﷺ)। কবীরা গুণাহ কয়টি? উত্তরে তিনি বললেন, নয়টি। তন্মধ্যে সবচেয়ে বড় হল আল্লাহর সাথে শরীক স্থাপন করা। (তাছাড়া) মু'মিনকে অন্যায়ভাবে হত্যা করা, জিহাদ থেকে পলায়ন করা, সতী-সাধ্বী নারীর প্রতি অপবাদ দেওয়া, যাদু-টোনা করা, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা এবং সুদ খাওয়া...........।*
(তাবারানী পূর্বে উল্লিখিত 'জিহাদ থেকে পলায়ন' সম্পর্কিত একটি হাদীসের অংশ হিসেবে এ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বান ইয়ামানবাসীর প্রতি ফরয, সুন্নাত, দিয়াত ও যাকাত সম্পর্কে লিখিত নবী (ﷺ) -এর পত্র সম্বলিত আবূ বকর ইবন মুহাম্মদ ইবন আমর ইবন হাযম (র)-এর বর্ণিত হাদীসটি তাঁর পিতার মধ্যস্থতায় তাঁর পিতামহ থেকে নিজ সহীহ-তে বর্ণনা করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন যে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য কবীরা গুণাহরূপে সাব্যস্ত হবে, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, (তাছাড়া) মু'মিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, যুদ্ধের দিন জিহাদ থেকে পলায়ন করা, পিতামাতার অবাধ্য হওয়া, সতী- সাধ্বী নারীর প্রতি অপবাদ দেওয়া, যাদুটোনা শিক্ষা করা, সুদ খাওয়া এবং ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা।)
*হাদীসের এ অংশে সাতটি কবীরা গুণাহের উল্লেখ করা হয়েছে। অবশিষ্ট দু'টি এই- ১. মুসলমান পিতা-মাতার অবাধ্য হওয়া, ২. হারাম শরীফকে শিকার, হত্যা ও বৃক্ষকর্তন ইত্যাদি নিষিদ্ধ কাজের জন্য হালাল মনে করা।

4634- وَعَن عبيد بن عُمَيْر اللَّيْثِيّ عَن أَبِيه أَن رجلا قَالَ يَا رَسُول الله وَكم الْكَبَائِر قَالَ تسع أعظمهن الْإِشْرَاك بِاللَّه وَقتل الْمُؤمن بِغَيْر حق والفرار من الزَّحْف وَقذف المحصنة وَالسحر وَأكل مَال الْيَتِيم وَأكل الرِّبَا الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي حَدِيث تقدم فِي الْفِرَار من الزَّحْف
وروى ابْن حبَان فِي صَحِيحه حَدِيث أبي بكر بن مُحَمَّد بن عَمْرو بن حزم عَن أَبِيه عَن جده فِي كتاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الَّذِي كتبه إِلَى أهل الْيمن فِي الْفَرَائِض وَالسّنَن والديات وَالزَّكَاة فَذكر فِيهِ وَإِن أكبر الْكَبَائِر عِنْد الله يَوْم الْقِيَامَة الْإِشْرَاك بِاللَّه وَقتل النَّفس المؤمنة بِغَيْر حق والفرار فِي سَبِيل الله يَوْم الزَّحْف وعقوق الْوَالِدين وَرمي المحصنة وَتعلم السحر وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم

হাদীস নং: ৪৬৩৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩৫. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা)-এর সূত্রে নবী থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কোন গণকের কাছে একে তার উক্তি মুতাবিক তাকে বিশ্বাস করল, সে মুহাম্মদ (ﷺ)-এর প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি অস্বীকৃতি জানাল।
(বাযযার হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।
(বাযযার হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4635- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى كَاهِنًا فَصدقهُ بِمَا قَالَ فقد كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد قوي
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد جيد قوي
তাহকীক:
হাদীস নং: ৪৬৩৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩৬. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন গণকের কাছে এসে তাকে তার উক্তি মুতাবিক বিশ্বাস করল, সে মুহাম্মদ (স) এর উপর যা অবতীর্ণ হয়েছে তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর যে ব্যক্তি তার কাছে গেল, অথচ তাকে বিশ্বাস করল না, তার চল্লিশ রাত্রির সালাত কবুল হবে না।
(তাবারানী রশীদ বিন সা‘আদের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।
গনক/পুরোহিত হলো, যে আংশিক অদৃশ্যের সংবাদ প্রচার করে, এর কিছু সঠিক হয় তবে অধিকাংশই ভুল। এ বিষয়ে ধারণা করা হয়, জিন্ন এর সংবাদদাতা।)
(তাবারানী রশীদ বিন সা‘আদের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন।
গনক/পুরোহিত হলো, যে আংশিক অদৃশ্যের সংবাদ প্রচার করে, এর কিছু সঠিক হয় তবে অধিকাংশই ভুল। এ বিষয়ে ধারণা করা হয়, জিন্ন এর সংবাদদাতা।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4636- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَتَى كَاهِنًا فَصدقهُ بِمَا يَقُول فقد برىء مِمَّا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَمن أَتَاهُ غير مُصدق لَهُ لم تقبل لَهُ صَلَاة أَرْبَعِينَ لَيْلَة
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة رشدين بن سعد
الكاهن هُوَ الَّذِي يخبر عَن بعض الْمُضْمرَات فَيُصِيب بَعْضهَا ويخطىء أَكْثَرهَا وَيَزْعُم أَن الْجِنّ تخبره بذلك

হাদীস নং: ৪৬৩৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩৭. হযরত ওয়াসিলা ইবন আসকা' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন গণকের কাছে এসে তাকে (জানার জন্য) কোন কিছু জিজ্ঞেস করল, চল্লিশ রাত্রি পর্যন্ত তার তাওবার দরজা বন্ধ হয়ে গেল। তারপর যদি সে তার উক্তিকে সত্য জ্ঞান করল, তবে সে কুফরী করল।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4637- وَرُوِيَ عَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أَتَى كَاهِنًا فَسَأَلَهُ عَن شَيْء حجبت عَنهُ التَّوْبَة أَرْبَعِينَ لَيْلَة فَإِن صدقه بِمَا قَالَ كفر
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৬৩৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩৮. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অদৃশ্যের কথা বলে অথবা তীরের সাহায্যে অংশ বণ্টন করে অথবা অমঙ্গল আশঙ্কায় নিজ সফর থেকে ফিরে আসে, সে কখনো মর্যাদা লাভ করতে পারবে না।
(তাবারানী (র) দুই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটির সকল রাবী নির্ভরযোগ্য।)
(তাবারানী (র) দুই সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তন্মধ্যে একটির সকল রাবী নির্ভরযোগ্য।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4638- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لن ينَال الدَّرَجَات العلى من تكهن أَو استقسم أَو رَجَعَ من سَفَره تطيرا
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৪৬৩৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩৯. হযরত সাফিয়্যা বিনত আবু উবায়দ (র)-এর সূত্রে নবী (ﷺ)-এর কোন এক পত্নী থেকে বর্ণিত। তিনি
(ﷺ) বলেনঃ যে ব্যক্তি কোন ভবিষ্যৎ বক্তার কাছে এসে (জানার জন্য) তাকে কিছু জিজ্ঞেস করে
এবং তার কথায় বিশ্বাস করে, তার চল্লিশ দিনের সালাত আদৌ কবুল হবে না।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(ﷺ) বলেনঃ যে ব্যক্তি কোন ভবিষ্যৎ বক্তার কাছে এসে (জানার জন্য) তাকে কিছু জিজ্ঞেস করে
এবং তার কথায় বিশ্বাস করে, তার চল্লিশ দিনের সালাত আদৌ কবুল হবে না।
(মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4639- وَعَن صَفِيَّة بنت أبي عبيد عَن بعض أَزوَاج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى عرافا فَسَأَلَهُ عَن شَيْء فَصدقهُ لم تقبل لَهُ صَلَاة أَرْبَعِينَ يَوْمًا
رَوَاهُ مُسلم
رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৬৪০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৪০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন ভবিষ্যৎ বক্তা অথবা গণকের কাছে এসে তার উক্তিতে বিশ্বাস স্থাপন করল, সে মুহাম্মাদ (ﷺ)-এর প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করল।
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা হাদীসটি বর্ণনা করেছেন। তাঁদের সকল সনদে আপত্তি রয়েছে। আমি 'মুখতাসারুস সুনান'-এ তা উল্লেখ করেছি। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এটা বুখারী ও মুসলিমের শর্তানুকূলে সহীহ।)
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা হাদীসটি বর্ণনা করেছেন। তাঁদের সকল সনদে আপত্তি রয়েছে। আমি 'মুখতাসারুস সুনান'-এ তা উল্লেখ করেছি। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এটা বুখারী ও মুসলিমের শর্তানুকূলে সহীহ।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4640- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَتَى عرافا أَو كَاهِنًا فَصدقهُ بِمَا يَقُول فقد كفر بِمَا أنزل على مُحَمَّد
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَفِي أسانيدهم كَلَام ذكرته فِي مُخْتَصر السّنَن وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا

হাদীস নং: ৪৬৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৪১. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কোন ভবিষ্যৎ বক্তা অথবা যাদুকর অথবা গনকের কাছে এসে তাকে কিছু জিজ্ঞেস করে তার উক্তি মুতাবিক তাকে বিশ্বাস করল, সে মুহাম্মাদ (ﷺ) -এর উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করল।
(বাযযার ও আবূ ইয়ালা উত্তম সনদে মওকূফ রিওয়ায়াতরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার ও আবূ ইয়ালা উত্তম সনদে মওকূফ রিওয়ায়াতরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4641- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ من أَتَى عرافا أَو ساحرا أَو كَاهِنًا فَسَأَلَهُ فَصدقهُ بِمَا يَقُول فقد كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى بِإِسْنَاد جيد مَوْقُوفا
رَوَاهُ الْبَزَّار وَأَبُو يعلى بِإِسْنَاد جيد مَوْقُوفا
তাহকীক:
হাদীস নং: ৪৬৪২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৪২. উক্ত হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কোন ভবিষ্যৎ বক্তা অথবা যাদুকর অথবা গণকের কাছে এসে তার উক্তি মুতাবিক তাকে বিশ্বাস করল, সে মুহাম্মদ (ﷺ)-এর উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করলো।
(তাবারানী (র) তাঁর 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
(তাবারানী (র) তাঁর 'আল-কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4642- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ من أَتَى عرافا أَو ساحرا أَو كَاهِنًا يُؤمن بِمَا يَقُول فقد كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৪৬৪৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৪৩. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, যাদুটোনায় বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি এবং আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
(ইবন হিব্বান (র) তাঁর সহীহতে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান (র) তাঁর সহীহতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4643- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يدْخل الْجنَّة مدمن خمر وَلَا مُؤمن بِسحر وَلَا قَاطع رحم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৪৬৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৪৪. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে জ্যোতির্বিদ্যা থেকে কোন জ্ঞান আহরণ করল, সে যাদুটোনার নিকট শাখা গ্রহণ করল। (এবং) যতটুকু তার জ্যোতির্বিদ্যার জ্ঞান বৃদ্ধি পেল, ততটুকু তার যাদুটোনার জ্ঞান বৃদ্ধি পেল?? *
(আবূ দাউদ, ইবন মাজাহ প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
হাফিয (র) বলেন: জ্যোতির্বিদ্যার মধ্যে নিষিদ্ধ বিষয় হল, জ্যোতির্বিদ কর্তৃক ভবিষ্যতে সংঘটিতব্য বিষয়াদি জানার দাবী করা। যেমন, বৃষ্টি বর্ষণ, বরফ পড়া, বায়ু প্রবাহিত হওয়া, দ্রব্যমূল্য পরিবর্তন হওয়া ইত্যাদি। জ্যোতির্বিদগণ দাবী করেন যে, তারা নক্ষত্রমালার গতি, মিলন, বিচ্ছিন্নতা ও সময় বিশেষে তাদের প্রকাশ থেকে এসব বিষয় উপলব্ধি করে। অথচ এজ্ঞান একমাত্র আল্লাহ তা'আলার কাছেই রয়েছে। তিনি ব্যতীত অন্য কেউ এসব বিষয় জানে না। তবে চক্ষু দ্বারা যতটুকু জ্যোতির্বিদ্যা উপলব্ধি করা যায়, যদ্ধারা অপরাহ্ন কিবলার দিক এবং রাত্রির অতিবাহিত অংশ ও অবশিষ্টাংশ চেনা সম্ভব হয়, তা নিষিদ্ধ নয়। واللّٰه أعلم
*অতএব যাদুটোনা যেমন হারাম তেমনি জ্যোতির্বিদ্যা চর্চাও হারাম।
(আবূ দাউদ, ইবন মাজাহ প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
হাফিয (র) বলেন: জ্যোতির্বিদ্যার মধ্যে নিষিদ্ধ বিষয় হল, জ্যোতির্বিদ কর্তৃক ভবিষ্যতে সংঘটিতব্য বিষয়াদি জানার দাবী করা। যেমন, বৃষ্টি বর্ষণ, বরফ পড়া, বায়ু প্রবাহিত হওয়া, দ্রব্যমূল্য পরিবর্তন হওয়া ইত্যাদি। জ্যোতির্বিদগণ দাবী করেন যে, তারা নক্ষত্রমালার গতি, মিলন, বিচ্ছিন্নতা ও সময় বিশেষে তাদের প্রকাশ থেকে এসব বিষয় উপলব্ধি করে। অথচ এজ্ঞান একমাত্র আল্লাহ তা'আলার কাছেই রয়েছে। তিনি ব্যতীত অন্য কেউ এসব বিষয় জানে না। তবে চক্ষু দ্বারা যতটুকু জ্যোতির্বিদ্যা উপলব্ধি করা যায়, যদ্ধারা অপরাহ্ন কিবলার দিক এবং রাত্রির অতিবাহিত অংশ ও অবশিষ্টাংশ চেনা সম্ভব হয়, তা নিষিদ্ধ নয়। واللّٰه أعلم
*অতএব যাদুটোনা যেমন হারাম তেমনি জ্যোতির্বিদ্যা চর্চাও হারাম।
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4644- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اقتبس علما من النُّجُوم اقتبس شُعْبَة من السحر زَاد مَا زَاد
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَغَيرهمَا
قَالَ الْحَافِظ والمنهي عَنهُ من علم النُّجُوم هُوَ مَا يَدعِيهِ أَهلهَا من معرفَة الْحَوَادِث الْآتِيَة فِي مُسْتَقْبل الزَّمَان كمجيء الْمَطَر وَوُقُوع الثَّلج وهبوب الرّيح وتغيير الأسعار وَنَحْو ذَلِك ويزعمون أَنهم يدركون ذَلِك بسير الْكَوَاكِب واقترانها وافتراقها وظهورها فِي بعض الْأَزْمَان وَهَذَا علم اسْتَأْثر الله بِهِ لَا يُعلمهُ أحد غَيره فَأَما مَا يدْرك من طَرِيق الْمُشَاهدَة من علم النُّجُوم الَّذِي يعرف بِهِ الزَّوَال وَجه الْقبْلَة وَكم مضى من اللَّيْل وَالنَّهَار وَكم بَقِي فَإِنَّهُ غير دَاخل فِي النَّهْي وَالله أعلم

হাদীস নং: ৪৬৪৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৪৫. কাতান ইবন কাবীসা (র)-এর সূত্রে তাঁর পিতা (কাবীসা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি রাসূলুল্লাহ(ﷺ) -কে বলতে শুনেছি, 'ইয়াফা, তিয়ারা' ও তারক' প্রতিমাপূজার শামিল।
(আবূ দাউদ, নাসাঈ ও ইবন হিব্বান (তাঁর সাহীহ) হাদীসটি বর্ণনা করেছেন।)
শব্দ বিশ্লেষণঃ আবু দাউদ বলেন। الطرق (তারকা): গণনা করা, العيافة (আল-ইয়াফা) ভূমিতে অংকন করে ভবিষ্যৎ নির্ণয় করা। ইব্ন ফারিস বলেন: তারক মানে যষ্টি দ্বারা আঘাত করা। এটাও গণনার একটি পদ্ধতি। طا - الطرقতে যবর'- ر তে জযম যোগে গঠিত। جيم - الجبت এ যের যোগে পঠিত। অর্থাৎ, আল্লাহ্ ব্যতীত সকল পূজ্যবস্তু।
১: ইয়াফা- পাখি উড়িয়ে এবং তার নাম, ডাক ও গতির সাহায্যে শুভাশুভ নির্ণয় করা।
২. তিয়ারা- পাখি উড়িয়ে তার ডান ও বাম গতির ভিত্তিতে অন্য কোন সাহায্যে মঙ্গলামঙ্গল পরীক্ষা করা।
৩. তারকা যাদু-টোনার উদ্দেশ্যে কংকর নিক্ষেপ করা।
(আবূ দাউদ, নাসাঈ ও ইবন হিব্বান (তাঁর সাহীহ) হাদীসটি বর্ণনা করেছেন।)
শব্দ বিশ্লেষণঃ আবু দাউদ বলেন। الطرق (তারকা): গণনা করা, العيافة (আল-ইয়াফা) ভূমিতে অংকন করে ভবিষ্যৎ নির্ণয় করা। ইব্ন ফারিস বলেন: তারক মানে যষ্টি দ্বারা আঘাত করা। এটাও গণনার একটি পদ্ধতি। طا - الطرقতে যবর'- ر তে জযম যোগে গঠিত। جيم - الجبت এ যের যোগে পঠিত। অর্থাৎ, আল্লাহ্ ব্যতীত সকল পূজ্যবস্তু।
১: ইয়াফা- পাখি উড়িয়ে এবং তার নাম, ডাক ও গতির সাহায্যে শুভাশুভ নির্ণয় করা।
২. তিয়ারা- পাখি উড়িয়ে তার ডান ও বাম গতির ভিত্তিতে অন্য কোন সাহায্যে মঙ্গলামঙ্গল পরীক্ষা করা।
৩. তারকা যাদু-টোনার উদ্দেশ্যে কংকর নিক্ষেপ করা।
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4645- وَعَن قطن بن قبيصَة عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول العيافة والطيرة والطرق من الجبت
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ أَبُو دَاوُد الطّرق الزّجر والعيافة الْخط انْتهى
وَقَالَ ابْن فَارس الطّرق الضَّرْب بالعصى وَهُوَ جنس من التكهن
الطّرق بِفَتْح الطَّاء وَسُكُون الرَّاء
والجبت بِكَسْر الْجِيم كل مَا عبد من دون الله تَعَالَى

হাদীস নং: ৪৬৪৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৪৬. হযরত উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যারা এসব (প্রাণী) চিত্র তৈরী করে তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে। তোমরা যা সৃষ্টি করেছ, তাতে জীবন সঞ্চার কর।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4646- عَن عمر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الَّذين يصنعون هَذِه الصُّور يُعَذبُونَ يَوْم الْقِيَامَة يُقَال لَهُم أحيوا مَا خلقْتُمْ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
তাহকীক:
হাদীস নং: ৪৬৪৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৪৭. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ কোন এক সফর থেকে এলেন। আমি আমার (ঘরের) দেরাজটি এমন একটি পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে ছিল প্রাণীর ছবি। রাসূলুল্লাহ (ﷺ) যখন সেটি দেখলেন, তখন তাঁর চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল এবং তিনি বললেনঃ হে আয়েশা! কিয়ামতের দিন আল্লাহর কাছে তারাই সবচেয়ে কঠিন শাস্তিপ্রাপ্ত হবে, যারা আল্লাহর সৃষ্টি অনুরূপ সৃষ্টি করে। তিনি (আয়েশা) বলেন, অতঃপর আমি পর্দাটি ছিঁড়ে তদ্বারা একটা বা দু'টা বালিশ তৈরী করি।
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4647- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قدم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سفر وَقد سترت سهوة لي بقرام فِيهِ تماثيل فَلَمَّا رَآهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تلون وَجهه وَقَالَ يَا عَائِشَة أَشد النَّاس عذَابا عِنْد الله يَوْم الْقِيَامَة الَّذين يضاهون بِخلق الله
قَالَت فقطعناه فَجعلنَا مِنْهُ وسَادَة أَو وسادتين
قَالَت فقطعناه فَجعلنَا مِنْهُ وسَادَة أَو وسادتين
তাহকীক:
হাদীস নং: ৪৬৪৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৪৮. অপর এক রিওয়ায়াতে আছে, তিনি (আয়েশা) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমার কাছে এলেন। তখন ঘরে ছিল একটি পর্দা, তাতে ছিল কতগুলো প্রাণীর ছবি। ফলে তাঁর চেহারা মুবারক বিবর্ণ হয়ে যায়। অতঃপর তিনি পর্দাটি নিয়ে ছিড়ে ফেললেন এবং বললেন, কিয়ামতের দিন তারা সর্বাধিক শাস্তিপ্রাপ্ত লোক হবে, যারা এসব ছবি অংকন করে।
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4648- وَفِي رِوَايَة قَالَت دخل عَليّ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَفِي الْبَيْت قرام فِيهِ صور فَتَلَوَّنَ وَجهه ثمَّ تنَاول السّتْر فهتكه وَقَالَ إِن من أَشد النَّاس عذَابا يَوْم الْقِيَامَة الَّذين يصورون هَذِه الصُّور
তাহকীক:
হাদীস নং: ৪৬৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৪৯. আরেক রিওয়ায়াতে আছে যে, তিনি (আয়েশা) একটি বালিশ ক্রয় করে, তাতে ছিল কতগুলো (প্রাণীর) ছবি। রাসূলুল্লাহ (ﷺ) যখন বালিশটি দেখতে পেলেন, তথা দরজায় দাঁড়িয়ে গেলেন, আর (ঘরে) প্রবেশ করলেন না। আমি তাঁর মুবারক চেহারায় অসন্তোষের ছাপ লক্ষ্য করলাম। আয়েশা (রা) বলেন, অতঃপর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আল্লাহ ও তাঁর রাসূলের কাছে তাওবা করছি, আমি কি অপরাধ করলাম? উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, এ বালিশ কোত্থেকে এল? আমি বললাম, এটা আমি আপনার জন্য ক্রয় করেছি, যাতে আপনি এর উপর ভর করে বসতে পারেন এবং এটা বালিশরূপে ব্যবহার করতে পারেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, কিয়ামতের দিন এসব ছবি অংকনকারীদেরকে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা যা সৃষ্টি করেছ, তাতে জীবন সঞ্চার কর। তিনি আরও বলেন, যে ঘরে কোন প্রাণীর ছবি থাকে, তাতে ফিরিশতাগণ প্রবেশ করে না।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4649- وَفِي أُخْرَى أَنَّهَا اشترت نمرقة فِيهَا تصاوير فَلَمَّا رَآهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَامَ على الْبَاب فَلم يدْخل فَعرفت فِي وَجهه الْكَرَاهِيَة
قَالَت فَقلت يَا رَسُول الله أَتُوب إِلَى الله وَإِلَى رَسُوله مَاذَا أذنبت فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا بَال هَذِه النمرقة فَقلت اشْتَرَيْتهَا لَك لتقعد عَلَيْهَا وتوسدها
فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أَصْحَاب هَذِه الصُّور يُعَذبُونَ يَوْم الْقِيَامَة فَيُقَال لَهُم أحيوا مَا خلقْتُمْ وَقَالَ إِن الْبَيْت الَّذِي فِيهِ الصُّور لَا تدخله الْمَلَائِكَة

হাদীস নং: ৪৬৫০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৫০. হযরত সাঈদ ইব্ন আবুল হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন আব্বাস (রা)-এর কাছে এসে বলল, আমি একজন (শিল্পী) মানুষ, আমি এসব ছবি অংকন করি। সুতরাং আপনি আমাকে এ ব্যাপারে শরী'আতের সিদ্ধান্ত দিন। উত্তরে ইবন আব্বাস (রা) তাকে বললেন, তুমি আমার কাছে আস। লোকটি কাছে গেল। তিনি আবার বললেন, তুমি আমার কাছে আস। লোকটি (আরও) কাছে গেল। তারপর তিনি লোকটির মাথায় তাঁর হাত রেখে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে যা শুনেছি তা তোমাকে জানাব। আমি রাসুলুল্লাহকে বলতে শুনেছি, সকল ছবি অংকনকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাকে তার অংকিত প্রতিটি ছবির বদলে একটি করে প্রাণ দেওয়া হবে। এগুলো তাকে জাহান্নামে শাস্তি দেবে। ইবন আববাস (রা) বলেন: একান্তই যদি তোমাকে ছবি অংকন করতেই হয়, তবে গাছ-গাছালি ও প্রাণহীন বস্তুর ছবি অংকন কর।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4650- وَعَن سعيد بن أبي الْحسن رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى ابْن عَبَّاس رَضِي الله
عَنْهُمَا فَقَالَ لَهُ إِنِّي رجل أصور هَذِه الصُّور فأفتني فِيهَا فَقَالَ ادن مني فَدَنَا ثمَّ قَالَ ادن مني فَدَنَا حَتَّى وضع يَده على رَأسه وَقَالَ أنبئك بِمَا سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كل مُصَور فِي النَّار يَجْعَل لَهُ بِكُل صُورَة صورها نفسا فيعذبه فِي جَهَنَّم
قَالَ ابْن عَبَّاس فَإِن كنت لَا بُد فَاعِلا فَاصْنَعْ الشّجر وَمَا لَا نفس لَهُ

হাদীস নং: ৪৬৫১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ ঘর-বাড়ী ইত্যাদিতে জীব-জন্তু ও পাখ-পাখালির ছবি অংকন সম্পর্কে ভীতি প্রদর্শন
৪৬৫১. বুখারীর অপর এক রিওয়ায়াতে আছে, রাবী বলেন। আমি ইব্ন আব্বাস (রা)-এর কাছে ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে ইবন আব্বাস। আমি এমন একজন মানুষ। হস্তশিল্প দ্বারাই যার জীবিকা নির্বাহ হয় এবং আমি এসব ছবি অংকন করে থাকি। (এ ব্যাপারে শরী'আতের সিদ্ধান্ত কি? তা আমাকে বলুন।) উত্তরে ইব্ন আব্বাস (রা) বললেন। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে যা শুনেছি, তোমাকে তাই বলব। আমি তাঁকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন (প্রাণীর) ছবি অংকন করে আল্লাহ্ তা'আলা তাকে শাস্তি দেবেন, যে পর্যন্ত না সে উক্ত ছবিতে প্রাণ সঞ্চার করে। কিন্তু সে উক্ত ছবিতে কস্মিনকালেও প্রাণ সঞ্চার করতে পারবে না। লোকটি (তাঁর উত্তর শোনে) ফুঁসে উঠল। অতঃপর তিনি বললেন, ওরে দুর্ভাগা। একান্তই যদি তোমাকে ছবি আঁকতেই হয়, তবে তুমি এসব গাছ-গাছালি এবং প্রাণহীন যে কোন বস্তুর ছবি আঁকবে।
كتاب الأدب
التَّرْهِيب من تَصْوِير الْحَيَوَانَات والطيور فِي الْبيُوت وَغَيرهَا
4651- وَفِي رِوَايَة للْبُخَارِيّ قَالَ كنت عِنْد ابْن عَبَّاس إِذْ جَاءَهُ رجل فَقَالَ يَا ابْن عَبَّاس إِنِّي رجل إِنَّمَا معيشتي من صَنْعَة يَدي وَإِنِّي أصنع هَذِه التصاوير فَقَالَ ابْن عَبَّاس لَا أحَدثك إِلَّا مَا سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سمعته يَقُول من صور صُورَة فَإِن الله معذبه حَتَّى ينْفخ فِيهَا الرّوح وَلَيْسَ بنافخ فِيهَا أبدا فربا الرجل ربوة شَدِيدَة فَقَالَ وَيحك إِن أَبيت إِلَّا أَن تصنع فَعَلَيْك بِهَذَا الشّجر وكل شَيْء لَيْسَ فِيهِ روح
رَبًّا الْإِنْسَان إِذا انتفخ غيظا أَو كبرا