আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
২২. অধ্যায়ঃ শিষ্টাচার - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭৫৪ টি
হাদীস নং: ৪৫৯২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে

৪৫৯২. হযরত আবু হুরায়রা (রা)-এর সূত্রে নবী করীম থেকে বর্ণিত। তিনি বলেনঃ ঈমানের স্বাদ আস্বাদন যাকে আনন্দ দেয়, তার উচিত মানুষকে ভালবাসা। সে মানুষকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই
ভালবাসবে।
(হাকিম হাদীসটি দুই সনদে বর্ণনা করেছেন এবং তন্মধ্যে একটিকে সহীহ সাব্যস্ত করেছেন।)

كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4592- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سره أَن يجد حلاوة الْإِيمَان فليحب الْمَرْء لَا يُحِبهُ إِلَّا لله
رَوَاهُ الْحَاكِم من طَرِيقين وَصحح أَحدهمَا

তাহকীক:
হাদীস নং: ৪৫৯৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৩. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ্ তা'আলা সাতশ্রেণীর লোককে সেদিন তাঁর (আরশের) ছায়াতলে ছায়াদান করবেন, যেদিন তাঁর (আরশের) ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না। (১) ন্যায়পরায়ণ শাসনকর্তা, (২) এমন যুবক, যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে লালিত হয়ে যৌবনে উপনীত হয়েছে, (৩) এমন ব্যক্তি, যার অন্তর মসজিদের প্রতি সংলগ্ন (৪) এমন দু'ব্যক্তি, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসেন, এই ভিত্তিতে তারা উভয়ে মিলিত হল আবার এরই ভিত্তিতে তারা পরস্পরের বিচ্ছিন্ন হল। (৫) এমন ব্যক্তি, যাকে কোন অভিজাত ও সুন্দরী রমনী (কুমতলবে) ডাকলো আর সে বলল, আমি আল্লাহকে ভয় করি, (৬) এমন ব্যক্তি, যে কিছু দান করল এবং তা এমনি গোপন রাখল যে তার ডান হাত কি দান করল তা তার বামহাত, তা টের পেলো না। (৭) এমন ব্যক্তি, যে নির্জনে আল্লাহকে স্মরণ করল, ফলে তার দু'চোখে অশ্রু-প্লাবিত হল।
(বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4593- وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سَبْعَة يظلهم الله فِي ظله يَوْم لَا ظلّ إِلَّا ظله الإِمَام الْعَادِل وشاب نَشأ فِي عبَادَة الله وَرجل قلبه مُعَلّق فِي الْمَسَاجِد
ورجلان تحابا فِي الله اجْتمعَا عَلَيْهِ وتفرقا عَلَيْهِ وَرجل دَعَتْهُ امْرَأَة ذَات منصب وجمال فَقَالَ إِنِّي أَخَاف الله وَرجل تصدق بِصَدقَة فأخفاها حَتَّى لَا تعلم شِمَاله مَا تنْفق يَمِينه وَرجل ذكر الله خَالِيا فَفَاضَتْ عَيناهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا

হাদীস নং: ৪৫৯৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৪. হযরত আবদুল্লাহ্ অর্থাৎ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা ঈমানের অঙ্গ। সে তাকে কোন অর্থ-সম্পদ প্রদান করেনি (যে এর বিনিময়ে সে ভালবাসে।) এটাই হল ঈমান।
(তাবারানী হাদীসটি তাঁর 'আল-আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি তাঁর 'আল-আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4594- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من الْإِيمَان أَن يحب الرجل رجلا لَا يُحِبهُ إِلَّا لله من غير مَال أعطَاهُ فَذَلِك الْإِيمَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৪৫৯৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা, এমন দু'ব্যক্তির ভালবাসা তার সাথীর জন্য আল্লাহ তা'আলার কাছে অধিকতর প্রিয়।
(তাবারানী ও আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। মুবারক ইবন ফুযালা ব্যতীত এ হাদীসের সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। এই হাদীসটি ইবন হিব্বান (র) তাঁর সহীহে এবং হাকিম তাঁর মুসতাদরাকে বর্ণনা করেছেন। তবে তাঁরা বলেন: 'উভয়ের মধ্যে সে ব্যক্তিই উত্তম, যে তার সাথীকে অধিকতর ভালবাসে।' হাকিম (র) বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা, এমন দু'ব্যক্তির ভালবাসা তার সাথীর জন্য আল্লাহ তা'আলার কাছে অধিকতর প্রিয়।
(তাবারানী ও আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। মুবারক ইবন ফুযালা ব্যতীত এ হাদীসের সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। এই হাদীসটি ইবন হিব্বান (র) তাঁর সহীহে এবং হাকিম তাঁর মুসতাদরাকে বর্ণনা করেছেন। তবে তাঁরা বলেন: 'উভয়ের মধ্যে সে ব্যক্তিই উত্তম, যে তার সাথীকে অধিকতর ভালবাসে।' হাকিম (র) বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4595- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا تحاب رجلَانِ فِي الله إِلَّا كَانَ أحبهما إِلَى الله عز وَجل أشدهما حبا لصَاحبه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا مبارك بن فضَالة وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم إِلَّا أَنَّهُمَا قَالَا كَانَ أفضلهما أشدهما حبا لصَاحبه
وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد

হাদীস নং: ৪৫৯৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৬. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বন্ধু-বান্ধবের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে উত্তম, যে তার বন্ধুর কাছে উত্তম এবং প্রতিবেশীদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর কাছে উত্তম, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং তাকে 'হাসান হাদীস' বলে আখ্যায়িত করেছেন। ইবন খুযায়মা ও ইবন হিব্বান (র) হাদীসটি তাঁদের 'সহীহ' গ্রন্থে উল্লেখ করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন। এটা মুসলিমের শর্ত মুতাবিক তা সহীহ।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং তাকে 'হাসান হাদীস' বলে আখ্যায়িত করেছেন। ইবন খুযায়মা ও ইবন হিব্বান (র) হাদীসটি তাঁদের 'সহীহ' গ্রন্থে উল্লেখ করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন। এটা মুসলিমের শর্ত মুতাবিক তা সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4596- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
خير الْأَصْحَاب عِنْد الله خَيرهمْ لصَاحبه وَخير الْجِيرَان عِنْد الله خَيرهمْ لجاره
رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم

হাদীস নং: ৪৫৯৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৭. হযরত আবুদ-দারদা (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর বরাত দিয়ে বলেন: যে দু' ব্যক্তি একে অপরের অবর্তমানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে, তাদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর কাছে অধিকতর প্রিয়, যে তার সাথীকে অধিকতর ভালবাসে।
(তাবারানী হাদীসটি মযবূত ও উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি মযবূত ও উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4597- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ يرفعهُ قَالَ مَا من رجلَيْنِ تحابا فِي الله بِظهْر الْغَيْب إِلَّا كَانَ أحبهما إِلَى الله أشدهما حبا لصَاحبه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد قوي
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد قوي
তাহকীক:
হাদীস নং: ৪৫৯৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৮. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি কাউকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসল এবং বললো, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাকে ভালবাসি, তারা উভয়ে জান্নাতে প্রবেশ করবে। যে ভালবাসে, সে অপরের তুলনায় উচ্চ মর্যাদার অধিকারী হবে এবং সে অধিক হকদার হবে। কারণ, সে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবেসেছে।
(বাযযার হাদীসটি 'হাসান সনদে' বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি 'হাসান সনদে' বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4598- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أحب رجلا لله فَقَالَ إِنِّي أحبك لله فدخلا جَمِيعًا الْجنَّة فَكَانَ الَّذِي أحب أرفع منزلَة من الآخر وأحق بِالَّذِي أحب لله
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৪৫৯৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৯. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। (তিনি বলেন) কোন ব্যক্তি অন্য জনপদে তার কোন (দ্বীনী) ভাইয়ের সাথে সাক্ষাত করতে গেল। আল্লাহ্ তা'আলা তার গমনপথে একজন ফিরিশতা বসিয়ে দিলেন। যখন লোকটি ফিরিশতার কাছে পৌছল, তখন সে (ফিরিশতা) বললেনঃ তুমি কোথায় যাচ্ছ হে? লোকটি বলল, এই জনপদে আমার এক (দ্বীনী) ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যাচ্ছি। ফিরিশতা বললেন? তার কাছে কি তোমার এমন কোন অর্থ-সম্পদ পাওনা রয়েছে, যা তুমি তত্ত্বাবধান কর (এবং সে উদ্দেশ্যে তুমি তার কাছে যাচ্ছ)। লোকটি বলল, না, কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি তাকে ভালবাসি। ফিরিশতা বললেন, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। আল্লাহ্ তা'আলা তোমাকে ঠিক তেমনি ভালবাসেন, যেমন তুমি তাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসে।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4599- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا زار أَخا لَهُ فِي قَرْيَة أُخْرَى فأرصد الله على مدرجته ملكا فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ أَيْن تُرِيدُ قَالَ أُرِيد أَخا لي فِي هَذِه الْقرْيَة
قَالَ هَل لَك عَلَيْهِ من نعْمَة تربها قَالَ لَا غير أَنِّي أحبه فِي الله
قَالَ فَإِنِّي رَسُول الله إِلَيْك إِن الله قد أحبك كَمَا أحببته فِيهِ
رَوَاهُ مُسلم

হাদীস নং: ৪৬০০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০০. হযরত আবূ ইদ্রীস খাওলানী (র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি দামেশকের মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম উজ্জ্বল দণ্ডবিশিষ্ট এক যুবক, তাঁর পাশে আরও লোকজন রয়েছে। তাঁরা কোন বিষয়ে মতানৈক্য করলে সে বিষয়টি তাঁর উপর ন্যস্ত করে এবং তাঁর অভিমত অনুযায়ী তারা কাজ করে। আমি লোকটি সম্পর্কে জিজ্ঞেস করলে (আমাকে) জানানো হল যে, তিনি মু'আয ইবন জাবাল (রা)। পরদিন খুব ভোরে আমি (মসজিদে) গিয়ে তাঁকে দেখতে পেলাম যে, তিনি আমার পূর্বেই এসে গেছেন এবং দেখতে পেলাম যে, তিনি সালাত আদায় করছেন। তাই আমি তাঁর সালাত শেষ করা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর তাঁর সামনে উপস্থিত হয়ে তাঁকে সালাম করলাম। তারপর তাঁকে বললাম, আল্লাহর কসম, আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসি। তিনি বললেন, সত্যি কি তাই? আমি বললাম, সত্যি তাই। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, সত্যি কি তাই? আমি পুনরায় বললাম, সত্যি তাই। অতঃপর তিনি আমার চাদরের আঁচল ধরে আমাকে তাঁর কাছে টেনে নিয়ে বললেন, তুমি সুসংবাদ নাও, আমি রাসূলুল্লাহ্-কে বলতে শুনেছি, আল্লাহ্ তা'আলা বলেনঃ যারা আমার উদ্দেশ্যে পরস্পরের ভালবাসে, আমার উদ্দেশ্যে একত্রে মিলিত হয় এবং আমারই উদ্দেশ্যে সাদাসিধেভাবে ইবাদতে তৎপর থাকে, তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে।
(মালিক সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে উল্লেখ করেছেন।)
(মালিক সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন এবং ইবন হিব্বানও তাঁর 'সহীহ' গ্রন্থে উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4600- وَعَن أبي إِدْرِيس الْخَولَانِيّ قَالَ دخلت مَسْجِد دمشق فَإِذا فَتى براق الثنايا وَإِذا النَّاس مَعَه فَإِذا اخْتلفُوا فِي شَيْء أسندوه إِلَيْهِ وصدروا عَن رَأْيه فَسَأَلت عَنهُ فَقيل هَذَا معَاذ بن جبل فَلَمَّا كَانَ من الْغَد هجرت فَوَجَدته قد سبقني بالتهجير وَوَجَدته يُصَلِّي فانتظرته حَتَّى قضى صلَاته ثمَّ جِئْته من قبل وَجهه فَسلمت عَلَيْهِ ثمَّ قلت لَهُ وَالله إِنِّي لَأحبك لله فَقَالَ آللَّهُ
فَقلت آللَّهُ فَقَالَ آللَّهُ فَقلت الله
فَأخذ بحبوة رِدَائي فجذبني إِلَيْهِ فَقَالَ أبشر فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ الله تبَارك وَتَعَالَى وَجَبت محبتي للمتحابين فِي وللمتجالسين فِي وللمتباذلين فِي
رَوَاهُ مَالك بِإِسْنَاد صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه

হাদীস নং: ৪৬০১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০১. হযরত আবু মুসলিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মু'আয (রা)-কে বললাম, আমি আপনার কাছে পাওয়ার আশা করতে পারি এমন কোন দুনিয়াবী স্বার্থ ব্যতিরেকে আপনাকে ভালবাসি, অথচ আমার ও আপনার মধ্যে আত্মীয়তার কোন বন্ধনও নেই। তিনি জিজ্ঞেস করলেন, অন্য কোন উদ্দেশ্য নেই? আমি বললাম, আল্লাহর উদ্দেশ্যে। আবু মুসলিম বলেন, অতঃপর তিনি আমার চাদরের আচল ধরে টান দিয়ে বললেন, তুমি যদি সত্যবাদী হও তবে সুসংবাদ নাও, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালবাসে, তারা সেদিন আরশের ছায়াতলে থাকবে, যেদিন আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না। নবী ও শহীদগণ তাঁদের মর্যাদার জন্য আকাঙ্ক্ষা করবেন। তিনি (আবূ মুসলিম) বলেন, আমি উবাদা ইবন সামিত (রা)-এর সাথে সাক্ষাৎ করে তাঁর কাছে মু'আয (রা) বর্ণিত হাদীসটি বর্ণনা করলাম। অতঃপর তিনি বললেনঃ আমি ইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-কে তাঁর রব (তাবারাকা ওয়া তা'আলা)-এর বরাত দিয়ে বলতে শুনেছি, "যারা আমারই উদ্দেশ্যে পরস্পরে ভালবাসে, যারা আমার উদ্দেশ্যে একে অপরের কল্যাণ কামনা করে এবং যারা আমার উদ্দেশ্যে সাদাসিধেভাবে ইবাদতে তৎপর থাকে, তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে। তারা (কিয়ামতের দিন) নূরের মিম্বরের উপর উপবিষ্ট থাকবে। নবী, শহীদ ও সিদ্দীকগণ তাঁদের মর্যাদার জন্য আকাঙ্ক্ষা করবেন।"
(ইবন হিব্বান তাঁর 'সহীহ'তে হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইবন হিব্বান তাঁর 'সহীহ'তে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4601- وَعَن أبي مُسلم قَالَ قلت لِمعَاذ وَالله إِنِّي لَأحبك لغير دنيا أَرْجُو أَن أصيبها مِنْك وَلَا قرَابَة بيني وَبَيْنك قَالَ فَلَا شَيْء قلت لله
قَالَ فجذب حبوتي ثمَّ قَالَ أبشر إِن كنت صَادِقا فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول المتحابون فِي الله فِي ظلّ الْعَرْش يَوْم لَا ظلّ إِلَّا ظله يَغْبِطهُمْ بمكانهم النَّبِيُّونَ وَالشُّهَدَاء
قَالَ وَلَقِيت عبَادَة بن الصَّامِت فَحَدَّثته بِحَدِيث معَاذ فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول عَن ربه تبَارك وَتَعَالَى حقت محبتي على المتحابين فِي وحقت محبتي على المتناصحين فِي وحقت محبتي على المتباذلين فِي هم على مَنَابِر من نور يَغْبِطهُمْ النَّبِيُّونَ وَالشُّهَدَاء وَالصِّدِّيقُونَ
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه

হাদীস নং: ৪৬০২
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০২. তিরমিযী কেবল মু'আয (রা) বর্ণিত হাদীসটুকু বর্ণনা করেছেন। মু'আয (রা) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আল্লাহ্ তা'আলা বলেন, যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরের ভালবাসে, তাদের জন্য (কিয়ামতের দিন) নূরের আসন থাকবে। নবী ও শহীদগণ তাঁদের মর্যাদার জন্য আকাঙ্ক্ষা করবেন।
(তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।)
(তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4602- وروى التِّرْمِذِيّ حَدِيث معَاذ خَ فَقَط وَلَفظه سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ الله عز وَجل المتحابون فِي جلالي لَهُم مَنَابِر من نور يَغْبِطهُمْ النَّبِيُّونَ وَالشُّهَدَاء
وَقَالَ حَدِيث حسن صَحِيح
وَقَالَ حَدِيث حسن صَحِيح
তাহকীক:
হাদীস নং: ৪৬০৩
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৩. হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর রব (তাবারাকা ওয়া তা'আলা)-এর উদ্ধৃতি দিয়ে বলতে শুনেছি, (আল্লাহ বলেন,) "যারা আমার উদ্দেশ্যে পরস্পর ভালবাসে তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে, যারা আমার উদ্দেশ্যে একে অপরের সাথে সাক্ষাৎ করে, তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে এবং যারা আমার উদ্দেশ্যে পরস্পরের জন্যে অর্থ ব্যয় করে তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে।"
(আহমদ সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমদ সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4603- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يأثر عَن ربه تبَارك وَتَعَالَى يَقُول حقت محبتي للمتحابين فِي وحقت محبتي للمتواصلين فِي وحقت محبتي للمتزاورين فِي وحقت محبتي للمتباذلين فِي
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
তাহকীক:
হাদীস নং: ৪৬০৪
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৪. শুরাহবীল ইবন সাম্ত (র) থেকে বর্ণিত। তিনি আমর ইবন আব্সা (রা)-কে বললেন: আপনি কি আমাকে এমন একটি হাদীস শুনাবেন, যা আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন এবং যাতে স্মৃতি ভ্রম ও মিথ্যার অবকাশ নেই? তিনি বলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মহিমান্বিত ও প্রতাপান্বিত আল্লাহ্ বলেন, "যারা আমার কারণে পরস্পর ভালবাসে তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে, যারা আমার কারণে একে অপরের সাথে সাক্ষাৎ করে, তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে। যারা আমার কারণে একে অপরের সাথে হাদিয়া বিনিময় করে, তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে এবং যারা আমার জন্য একে অপরের সাথে আন্তরিকতা রক্ষা করে তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে।"
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাবারানী তাঁর গ্রন্থত্রয় (সাগীর, কাবীর ও আওসাত)-এ এ হাদীসটি উল্লেখ করেছেন। হাদীসের উপরিউক্ত পাঠ তাঁরই হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাবারানী তাঁর গ্রন্থত্রয় (সাগীর, কাবীর ও আওসাত)-এ এ হাদীসটি উল্লেখ করেছেন। হাদীসের উপরিউক্ত পাঠ তাঁরই হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4604- وَعَن شُرَحْبِيل بن السمط أَنه قَالَ لعَمْرو بن عبسة هَل أَنْت محدثي حَدِيثا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ فِيهِ نِسْيَان وَلَا كذب قَالَ نعم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ الله عز وَجل قد حقت محبتي للَّذين يتحابون من أَجلي وَقد حقت محبتي للَّذين يتزاورون من أَجلي وَقد حقت محبتي للَّذين يتباذلون من أَجلي وَقد حقت محبتي للَّذين يتصادقون من أَجلي
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد

হাদীস নং: ৪৬০৫
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন। কিয়ামতের দিন আল্লাহর আরশের ডান পার্শ্বে নুরের আসনে উপবিষ্ট কিছু লোক থাকবে, বলাবাহুল্য, আল্লাহর উভয় হস্তই ডান। তাদের চেহারা হবে নুরানী। কিন্তু তাঁরা নবী, শহীদ বা সিদ্দীক নন। জিজ্ঞেস করা হল, ইয়া ইয়া রাসূলাল্লাহ। তাঁরা কারা? উত্তরে তিনি বললেন : তারা হল, যারা আল্লাহ্ (তাবারাকা ওয়া তা'আলা)-এর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে ভালবাসে, যারা আল্লাহ্ (তাবারাকা ওয়া তা'আলা)-এর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে ভালবাসে।
(আহমাদ (র) হাদীসটি গ্রহণযোগ্য সনদে বর্ণনা করেছেন।)
(আহমাদ (র) হাদীসটি গ্রহণযোগ্য সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4605- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن لله جلساء يَوْم الْقِيَامَة عَن يَمِين الْعَرْش وكلتا يَدي الله يَمِين على مَنَابِر من نور وُجُوههم من نور لَيْسُوا بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء وَلَا صديقين
قيل يَا رَسُول الله من هم قَالَ هم المتحابون
بِجلَال الله تبَارك وَتَعَالَى المتحابون بِجلَال الله تبَارك وَتَعَالَى
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ

হাদীস নং: ৪৬০৬
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলাল্লাহ্ (ﷺ) বলেছেন: আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, যারা নবী নয়, কিন্তু নবী ও শহীদগণ তাদের প্রতি ঈর্ষা পোষণ করবেন। জিজ্ঞেস করা হলঃ তাঁরা কারা, হয়ত আমরাও তাদেরকে ভালবাসব? তিনি বললেন, তারা এমন সম্প্রদায়, যারা বংশ ও আত্মীয়তার বন্ধন ব্যতিরেকে আল্লাহর নূরের মাধ্যমে একে অপরকে ভালবাসে। তাদের চেহারা হবে নূরানী। তারা নূরের আসনে উপবিষ্ট থাকবে। মানুষ যখন ভয় পাবে, তখনও তারা ভয় পাবে না, মানুষ যখন দুঃখিত হবে তখন তারা দুঃখিত হবে না। অতঃপর তিনি তিলাওয়াত করলেন : أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لأَخَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يُحزنون "জেনে রাখ, আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।" (১০৪ ৬২)
(নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। ইব্ন হিব্বানও তাঁর 'সহীহ'-তে এ হাদীস উল্লেখ করেছেন। হাদীসটির উদ্ধৃত পাঠ তাঁরই বর্ণিত এবং সেটিই পরিপূর্ণ রিওয়ায়াত।)
(নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। ইব্ন হিব্বানও তাঁর 'সহীহ'-তে এ হাদীস উল্লেখ করেছেন। হাদীসটির উদ্ধৃত পাঠ তাঁরই বর্ণিত এবং সেটিই পরিপূর্ণ রিওয়ায়াত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4606- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من عباد الله عبادا لَيْسُوا بِأَنْبِيَاء يَغْبِطهُمْ الْأَنْبِيَاء وَالشُّهَدَاء قيل من هم لَعَلَّنَا نحبهمْ قَالَ هم قوم تحَابوا بِنور الله من غير أَرْحَام وَلَا أَنْسَاب وُجُوههم نور على مَنَابِر من نور
لَا يخَافُونَ إِذا خَافَ النَّاس وَلَا يَحْزَنُونَ إِذا حزن النَّاس ثمَّ قَرَأَ أَلا إِن أَوْلِيَاء الله لَا خوف عَلَيْهِم وَلَا هم يَحْزَنُونَ يُونُس 26
رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَهُوَ أتم

হাদীস নং: ৪৬০৭
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে, যাদেরকে তিনি কিয়ামতের দিন নূরের আসনে বসাবেন। মানুষের হিসাব-নিকাশ শেষ হওয়া পর্যন্ত নূর তাদের চেহারা আচ্ছাদিত করে রাখবে।
(তাবারানী হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4581 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله عبادا يجلسهم يَوْم الْقِيَامَة على مَنَابِر من نور يغشي وُجُوههم النُّور حَتَّى يفرغ من حِسَاب الْخَلَائق
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ৪৬০৮
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৮. হযরত ইরবায ইবন সারিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ (আযযা ও জাল্লা) বলেন, যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে, তারা সেদিন আমার আরশের ছায়াতলে থাকবে, যেদিন আমার (আরশের) ছায়া ব্যতীত কোন ছায়াই থাকবে না।
(আহমাদ (র) হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(আহমাদ (র) হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4608- وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله عز وَجل المتحابون بجلالي فِي ظلّ عَرْشِي يَوْم لَا ظلّ إِلَّا ظِلِّي
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
তাহকীক:
হাদীস নং: ৪৬০৯
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৯. হযরত আবুদ দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন এমন কিছু সম্প্রদায়কে পুনরুত্থিত করবেন, যাদের চেহারায় নূর এবং যারা মুক্তোর আসনে আসীন থাকবে। লোকেরা তাদের প্রতি ঈর্শা করবে, অথচ তাঁরা নবী বা শহীদ নন। আবুদ দারদা (রা) বলেন, এক বেদুঈন হাঁটুর উপর ভর করে বসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। আমাদেরকে তাদের পরিচয় বলুন, যাতে আমরা তাদেরকে চিনতে পারি। উত্তরে তিনি বললেন, তারা হল, যারা বিভিন্ন গোত্র ও বিভিন্ন এলাকা থেকে এসে আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে। তারা আল্লাহকে স্মরণ করার জন্য যিকরের সময় একত্রিত হয়।
(তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4609- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليبْعَثن الله أَقْوَامًا يَوْم الْقِيَامَة فِي وُجُوههم النُّور على مَنَابِر اللُّؤْلُؤ يَغْبِطهُمْ النَّاس لَيْسُوا بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء
قَالَ فجثى أَعْرَابِي على رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُول الله جلهم لنا نعرفهم قَالَ هم المتحابون فِي الله من قبائل شَتَّى وبلاد شَتَّى يَجْتَمعُونَ على ذكر الله يذكرُونَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن

হাদীস নং: ৪৬১০
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১০. হযরত উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা নবী বা শহীদ নন, কিন্তু নবী ও শহীদগণ কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে তাঁদের প্রতি ঈর্ষা পোষণ করবেন। তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, ইয়া রাসূলাল্লাহ। আমাদেরকে বলুন, তাঁরা কারা? উত্তরে তিনি বললেন, তারা এমন সম্প্রদায়, যারা পরস্পরে আত্মীয়তার বন্ধন অথবা আর্থিক লেনদেনের সম্পর্ক না থাকা সত্ত্বেও আল্লাহর নির্দেশনা মুতাবিক একে অপরকে ভালবাসে। আল্লাহর কসম, (কিয়ামতের দিন) তাদের চেহারা নূরানী হবে এবং তারা নূরের আসনে উপবিষ্ট থাকবে। যখন মানুষ ভয় পাবে, তখন তারা ভয় পাবে না এবং যখন মানুষ দুঃখিত হবে তখন তারা দুঃখিত হবে না। অতঃপর তিনি। এ আয়াত তিলাওয়াত করলেন أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لأَخَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يُحزنون " ওহে জেনে রাখ, আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।" (১০৪.৬২)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4610- وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من عباد الله لأناسا مَا هم بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء يَغْبِطهُمْ الْأَنْبِيَاء وَالشُّهَدَاء يَوْم الْقِيَامَة بمكانهم من الله
قَالُوا يَا رَسُول الله فخبرنا من هم قَالَ هم قوم تحَابوا بِروح الله على غير أَرْحَام بَينهم وَلَا أَمْوَال يَتَعَاطونَهَا فوَاللَّه إِن وُجُوههم لنُور وَإِنَّهُم لعلى نور وَلَا يخَافُونَ إِذا خَافَ النَّاس
وَلَا يَحْزَنُونَ إِذا حزن النَّاس وَقَرَأَ هَذِه الْآيَة أَلا إِن أَوْلِيَاء الله لَا خوف عَلَيْهِم وَلَا هم يَحْزَنُونَ يُونُس 26
رَوَاهُ أَبُو دَاوُد

হাদীস নং: ৪৬১১
অধ্যায়ঃ শিষ্টাচার
পরিচ্ছেদঃ আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬১১. হযরত আবূ মালিক আশ'আরী (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, হে মানব মণ্ডলী। তোমরা শোন, বোঝ এবং জেনে রাখ যে, আল্লাহ তা'আলার এমন কিছু বান্দা রয়েছে, যারা নবী বা শহীদ নন; কিন্তু নবী ও শহীদগণ আল্লাহর কাছে তাদের নৈকট্য ও মর্যাদা দেখে তাদের প্রতি ঈর্ষা পোষণ করবেন। অতঃপর উপস্থিত জনতার শেষ পর্যন্ত থেকে এক বেদুঈন ব্যক্তি হাঁটুতে ভর করে বসল এবং নবী -এর প্রতি হাত দিয়ে ইশারা করে বলল, ইয়া রাসূলাল্লাহ। কিছু লোক, যারা নবীও নয় ও শহীদ নয়; কিন্তু নবী ও শহীদগণ আল্লাহর কাছে তাদের নৈকট্য ও অবস্থান দেখে তাদের প্রতি ঈর্ষা পোষণ করবেন, আমাদেরকে তাঁদের গুণাবলী বলুন এবং আমাদের কাছে তাদের পরিচয় দিন। অর্থাৎ আমাদের কাছে তাদের আকার আকৃতি বর্ণনা করুন। বেদুইনের প্রশ্নে নবী-এর চেহারা উৎফুল্ল হয়ে উঠল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তারা কোন সম্প্রদায়ের পার্শ্ববর্তী অজ্ঞাতকূলশীল ও আত্মীয় পরিজন বিচ্ছিন্ন কতিপয় লোক, তাদের পরস্পরে কোন নিকট আত্মীয়তার বন্ধন নেই, তারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসে এবং নিষ্কলুষভাবে ভালবাসে। আল্লাহ্ তা'আলা তাদের জন্য কিয়ামতের দিন নূরের আসন স্থাপন করবেন। তারা তার উপর উপবিষ্ট হবে। তিনি তাদের চেহারাকে জ্যোতির্ময় করবেন এবং তাদের পোষাক পরিচ্ছদ জ্যোতির্ময় করবেন। কিয়ামতের দিন মানুষ উদভ্রান্ত হবে; কিন্তু তারা উদ্ভ্রান্ত হবে না। তারা আল্লাহ তা'আলার বন্ধু। তাদের কোন ভয় নেই, তারা দুঃখিতও হবে না।
(আহমাদ ও আবূ ইয়ালা (র) হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ।)
(আহমাদ ও আবূ ইয়ালা (র) হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন। হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন: এর সনদ সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4611- وَعَن أبي مَالك الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَا أَيهَا النَّاس اسمعوا واعقلوا وَاعْلَمُوا أَن لله عز وَجل عبادا لَيْسُوا بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء يَغْبِطهُمْ النَّبِيُّونَ وَالشُّهَدَاء على مَنَازِلهمْ وقربهم من الله فجثى رجل من الْأَعْرَاب من قاصية النَّاس وألوى بِيَدِهِ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله نَاس من النَّاس لَيْسُوا بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء يَغْبِطهُمْ الْأَنْبِيَاء وَالشُّهَدَاء على مجَالِسهمْ وقربهم من الله أنعتهم لنا جلهم لنا يَعْنِي صفهم لنا شكلهم لنا فسر وَجه النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بسؤال الْأَعرَابِي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هم نَاس من أفناء النَّاس ونوازع الْقَبَائِل لم تصل بَينهم أَرْحَام مُتَقَارِبَة تحَابوا فِي الله وتصافوا يضع الله لَهُم يَوْم الْقِيَامَة مَنَابِر من نور فَيَجْلِسُونَ عَلَيْهَا فَيجْعَل وُجُوههم نورا وثيابهم نورا يفزع النَّاس يَوْم الْقِيَامَة وَلَا يفزعون وهم أَوْلِيَاء الله لَا خوف عَلَيْهِم وَلَا هم يَحْزَنُونَ
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى بِإِسْنَاد حسن وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد