ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৯. বন্ধক রাখার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৪৫৫
বন্ধক রাখার অধ্যায়
পরিচ্ছেদঃ বন্ধককৃত দ্রব্য ব্যবহার করা
(২৪৫৫) আবু হুরাইরা রা: বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাহন যদি বন্ধক রাখা হয় তবে খরচের বিনিময়ে তার পিঠে আরোহণ করা যাবে। পশু যদি বন্ধক রাখা হয় তবে তার স্তনের দুধ পান করা যাবে খরচের বিনিময়ে । যে ব্যক্তি আরোহণ করবে এবং পান করবে তাকেই খরচ দিতে হবে।
كتاب الرهن
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الظهر (الرهن) يركب بنفقته إذا كان مرهونا ولبن الدر يشرب بنفقته إذا كان مرهونا وعلى الذي يركب ويشرب النفقة... فعلى المرتهن علفها.
হাদীস নং: ২৪৫৬
বন্ধক রাখার অধ্যায়
পরিচ্ছেদঃ বন্ধককৃত দ্রব্য ব্যবহার করা
(২৪৫৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো ব্যক্তি অন্য ব্যক্তির পালিত পশুর দুধ তার অনুমতি ব্যতিরেকে দোহন করবে না।**
كتاب الرهن
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لا يخلين أحد ماشية امرئ بغير إذنه.
হাদীস নং: ২৪৫৭
বন্ধক রাখার অধ্যায়
পরিচ্ছেদঃ বন্ধককৃত দ্রব্য ব্যবহার করা
(২৪৫৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ঋণ উপকার টেনে আনে তা সুদ।
كتاب الرهن
عن علي رضي الله عنه مرفوعا: كل قرض جر منفعة فهو ربا.