মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৭৫১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: হাদীসে উল্লেখিত নামাযে পঠিত বিভিন্ন দু'আ প্রসঙ্গে
(৭৪৭) আবু মিজলায থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আম্মার ইবন্ ইয়াসির (রা) আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তিনি তা সংক্ষেপ করে ফেললেন। তখন মুসল্লীরা সংক্ষিপ্তকরণকে খারাপ মনে করলেন। তখন তিনি বললেন, আমি কি রুকু এবং সিজদা পরিপূর্ণ রূপে আদায় করি নি? তারা বললেন, নিশ্চয়ই! (তা করেছেন) তখন তিনি বললেন, আমি তাতে এমন একটি দু'আ পড়েছি, যা রাসূলুল্লাহ (সা) পড়তেন। (সে দু'আটি হল:)

اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الْغَضَبِ وَ الرِّضَا وَ الْقَصْد فِي الْفَقْرِ وَالْغِنَى وَلَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ وَأَعُوذُ بِكَ مِنْ ضَرَّاءَ مُضِرَّةٍ وَفِتْنَةٍ مُضِلَّةٍ اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الإِيمَانِ وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ

(নাসায়ী, হাদীসটির সনদ উত্তম)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি হাইছামী হাদীসটি সংকলন করেছেন। তিনি বলেন তা আহমদ বর্ণনা করেছেন আর তার রাবিগণ নির্ভরযোগ্য।)
হে আল্লাহ্! আমি তোমার গায়েবী জ্ঞান এবং সকল সৃষ্টির উপর তোমার সার্বভৌম ক্ষমতার উপর ভিত্তি করে। প্রার্থনা করছি যে, আমাকে তুমি জীবিত রাখ ততদিন পর্যন্ত যতদিন তুমি জান যে, আমার জীবিত থাকা আমার জন্য কল্যাণজনক এবং আমাকে তুমি মৃত্যু দাও যদি হয় সে মৃত্যু আমার জন্য শ্রেয়। হে আল্লাহ! আমি তোমার নিকট চাই তোমার ভয়-ভীতি গোপনে ও প্রকাশ্যে। আমি তোমার নিকট প্রার্থনা করি সত্য কথা বলার তাওফীক, খুশীর সময়ে এবং ক্রোধের অবস্থাতে, আমি তোমার নিকট প্রার্থনা করি মধ্যমপথ গ্রহণের দারিদ্র্যে এবং ঐশ্বর্যে, আমি তোমার নিকট কামনা করি তোমার মুখমণ্ডলের প্রতি দৃষ্টিপাতের মাধুর্য, তোমার সাথে সাক্ষাত লাভের আগ্রহ, ব্যাকুলতা যা লাভ করণল আমাকে স্পর্শ করবে না কোন অনিষ্ট, আর আমাকে সম্মুখীন হতে হবে না এমন কোন ফিতনায় যা আমাকে পথভ্রষ্ট করতে পারে। হে আল্লাহ। তুমি আমাদেরকে ঈমানের অলংকার দ্বারা বিভূষিত কর এবং হিদায়েতের পথ প্রদর্শন কর।
كتاب الصلاة
5 - باب جامع أدعية منصوص عليها في الصلاة
(751) - عن أبي مجلز قال: صلى بنا عمرا (بن ياسر) صلاة فأوجز فيها. (2) فأنكروا ذلك، فقال: ألم أتم الركوع والسجود؟ قالوا: بلى. قال: أما إني دعوت فيها بدعاء كان رسول الله صلى الله عليه وسلم يدعو به: اللهم بعلمك الغيب وقدرتك على الخلق (1) أحيني ما علمت الحياة خيرًا لي وتوفني إذا كانت الوفاة خيرًا لي، أسألك خشيتك في الغيب والشهادة (2) وكلمة الحق في الغضب والرضا (3) والقصد في الفقر والغني (4) ولذة النظر إلى وجهك والشوق إلى لقائك، وأعوذ بك من ضراء مضرة (5) ومن فتنة مضلة (6) اللهم زينا بزينة الإيمان واجعلنا هداة مهديين.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: হাদীসে উল্লেখিত নামাযে পঠিত বিভিন্ন দু'আ প্রসঙ্গে
(৭৪৮) যাযান রাসূলুল্লাহ (সা)-এর এক আনসারী সাহাবী থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে কোন এক সালাতে বলতে শুনেছেন 'رَبِّ اغْفِرْ لِي' শুবা (রাবীদের একজন) বলেন যে, অথবা তিনি (নবী করীম (সা) বললেন- َاللَّهُمَّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ একশতবার।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। তার সনদ দুর্বল ।)
كتاب الصلاة
5 - باب جامع أدعية منصوص عليها في الصلاة
(752) - عن زاذان عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم من الأنصار أنه سمع النبي صلى الله عليه وسلم في صلاة وهو يقول: رب اغفر لي، قال شعبة (1) أو قال: اللهم اغفر لي وتب عليّ إنك أنت التواب الغفور مائة مرة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: হাদীসে উল্লেখিত নামাযে পঠিত বিভিন্ন দু'আ প্রসঙ্গে
(৭৪৯) আবূ সুলাইল থেকে বর্ণিত, তিনি এক বৃদ্ধ মহিলা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (সা)-কে সাহাবীদেরকে নিয়ে কিবলামুখী হয়ে সালাত আদায় করতে দেখেছেন, তিনি (মহিলা) বলেন, আমি সে সময় রাসূলুল্লাহ (সা) থেকে যে দু'আ মুখস্ত করেছি তা হল:

اللَّهُمَّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ َ اللَّهُمَّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ

(অর্থাৎ হে আমার প্রভু! আমার সকল ভুল ভ্রান্তি ও মূর্খতা ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী ও ক্ষমাশীল।)
(আবু দাউদ। নাসায়ী ও অন্যান্য। হাফিয ইবন হাজর বলেন, এ হাদীসের সনদ শক্তিশালী।)
كتاب الصلاة
5 - باب جامع أدعية منصوص عليها في الصلاة
(753) - عن أبي السليل عن عجوز من بني نمير أنها سمعت النبي صلى الله عليه وسلم وهو يصلي بالناس ووجهه إلى البيت. قالت: فحفظت منه: رب اغفر لي خطاياي وجهلي.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) পরিচ্ছেদ: হাদীসে উল্লেখিত নামাযে পঠিত বিভিন্ন দু'আ প্রসঙ্গে
(৭৫০) মু'আয ইবন্ জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) একরাত আমাকে পেলেন তখন বললেন, হে মু'আয। আমি তোমাকে ভালবাসি। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর নামে শপথ করে বলছি, আমিও আপনাকে ভালবাসি। তখন রাসুলুল্লাহ (সা) বললেন, আমি তোমাকে প্রতি সালাতে এ দু'আ পড়ার জন্য ওসিয়ত করছি তা হল-
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ হে আল্লাহ! আপনি আমাকে সাহায্য করুন, আপনার যিকির, কৃতজ্ঞতা ও উত্তম ইবাদত করতে।
كتاب الصلاة
5 - باب جامع أدعية منصوص عليها في الصلاة
(754) - عن معاذ بن جبل رضي الله عنه قال: لقيني رسول الله صلى الله عليه وسلم فقال: يا معاذ إني لأحبك. فقلت: يا رسول الله وأنا والله أحبك. قال: فإني أوصيك بكلمات تقولهن (2) في كل صلاة: اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك
হাদীস নং: ৭৫৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাম বা অনুরূপ কোন কাজের দ্বারা সালাত সমাপ্ত করা বিষয়ক অনুচ্ছেদসমূহ

১. পরিচ্ছেদ: সালাতে সালাম ফিরানোর পদ্ধতি ও তার শব্দ এবং তা দু'বার হওয়া প্রসঙ্গে
(৭৫১) আব্দুল্লাহ্ (অর্থাৎ ইবন মাসউদ) (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে দেখেছি যে, তিনি প্রত্যেক নীচু হওয়ার ও উপরে উঠার, দাঁড়াবার এবং বসার সময়ে তাকবীর বলতেন, আর তিনি তাঁর ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাতেন, তখন তাঁর গণ্ড চোয়ালের শুভ্রতা দেখা যেত। আর আবূ বকর এবং উমর (রা)-কেও অনুরূপ করতে দেখেছি।
(তাঁর থেকে দ্বিতীয় বর্ণনায়) তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বাম দিকে সালাম ফিরানোর সময় আমি যেন তাঁর চোয়ালের শুভ্রতা (এখনও) লক্ষ্য করি।
(দারাকুতনী, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ, ইমাম তিরমিযী হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
أبواب الخروج من الصلاة بالسلام وما يتبع ذلك

(1) باب كيفية السلام ولفظه وأنه مرتان
(755) - عن عبد الله (يعني ابن مسعود رضي الله عنه) قال: أنا رأيت رسول الله صلى الله عليه وسلم يكبر في كل خفض ورفع وقيام وقعود ويسلم عن يمينه وعن يساره حتى يرى (1) بياض خديه أو خده، ورأيت أبا بكر وعمر يفعلان ذلك. وعنه من طريق ثان (2) قال: كأنما أنظر إلى بياض خد رسول الله صلى الله عليه وسلم لتسليمته اليسرى.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাম বা অনুরূপ কোন কাজের দ্বারা সালাত সমাপ্ত করা বিষয়ক অনুচ্ছেদসমূহ

১. পরিচ্ছেদ: সালাতে সালাম ফিরানোর পদ্ধতি ও তার শব্দ এবং তা দু'বার হওয়া প্রসঙ্গে
(৭৫২) তাঁর (আবদুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে আরও বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা) তাঁর ডান দিকে এবং বাম দিকে "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ" বলে সালাম ফিরাতেন, তখন তাঁর উভয় চোয়ালের শুভ্রতা দেখা যেত বা আমরা দেখতাম।
(বাইহাকী, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ, তিরমিযী হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন।)
كتاب الصلاة
أبواب الخروج من الصلاة بالسلام وما يتبع ذلك

(1) باب كيفية السلام ولفظه وأنه مرتان
(756) - وعنه أيضًا أن النبي صلى الله عليه وسلم كان يسلم عن يمينه وعن يساره السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، حتى يرى أو نرى بياض خديه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাম বা অনুরূপ কোন কাজের দ্বারা সালাত সমাপ্ত করা বিষয়ক অনুচ্ছেদসমূহ

১. পরিচ্ছেদ: সালাতে সালাম ফিরানোর পদ্ধতি ও তার শব্দ এবং তা দু'বার হওয়া প্রসঙ্গে
(৭৫৩) ওয়াসি' (ইবন হাব্বান) (রা) থেকে বর্ণিত যে, তিনি আবদুল্লাহ ইবন উমর (রা)-কে রাসুলুল্লাহ (সা)-এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনি যখন মাথা নিচু করতেন এবং যখন মাথা উঠাতেন তখন আল্লহু আকবার বলতেন, তারপর তাঁর ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং তাঁর বাম দিকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন।
(নাসায়ী, বাইহাকী, এর সনদ উত্তম।)
كتاب الصلاة
أبواب الخروج من الصلاة بالسلام وما يتبع ذلك

(1) باب كيفية السلام ولفظه وأنه مرتان
(757) - عن واسع أنه سأل عبد الله بن عمر عن صلاة رسول الله صلى الله عليه وسلم فقال: الله أكبر كلما وضع وكلما رفع، ثم يقول السلام عليكم ورحمة الله على يمينه، السلام عليكم (1) على يساره.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাম বা অনুরূপ কোন কাজের দ্বারা সালাত সমাপ্ত করা বিষয়ক অনুচ্ছেদসমূহ

১. পরিচ্ছেদ: সালাতে সালাম ফিরানোর পদ্ধতি ও তার শব্দ এবং তা দু'বার হওয়া প্রসঙ্গে
(৭৫৪) আমির ইবন সা'দ (রা) তাঁর পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) সালাম ফিরাতেন এবং আবু সাঈদ বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে তাঁর ডান ও বাম দিকে সালাম ফিরাতে দেখেছি। তখন তাঁর গণ্ড চোয়াল দেশের শুভ্রতা দেখা যেত। আর যখন তাঁর বাম দিকে সালাম ফিরাতে দেখেছি, তখন তাঁর চোয়ালের শুভ্রতা দেখা যেত।
(আবু সাঈদ এ হাদীসের রাবীদের মধ্যে একজন।) (মুসলিম, নাসায়ী, ইবন মাজাহ, দারাকুতনী, ইবন হাব্বান, বাইহাকী।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। তবে তার সনদে দুর্বল রাবী ইবন লাহীয়া থাকলেও এ জাতীয় অন্যান্য হাদীস তাকে সমর্থন করা গ্রহণযোগ্য।)
كتاب الصلاة
أبواب الخروج من الصلاة بالسلام وما يتبع ذلك

(1) باب كيفية السلام ولفظه وأنه مرتان
(758) - حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرحمن بن مهدي وأبو سعيد قالا: ثنا عبد الله بن جعفر عن إسماعيل بن محمد
قال أبو سعيد: قال ثنا إسماعيل بن محمد عن عامر بن سعد (2) رضي الله عنه عن أبيه قال: كان رسول الله صلى الله عليه وسلم
وقال أبو سعيد (3): رأيت رسول الله صلى الله عليه وسلم يسلم عن يمينه حتى يرى بياض خده، وعن يساره حتى يرى بياض خده.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৫৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাম বা অনুরূপ কোন কাজের দ্বারা সালাত সমাপ্ত করা বিষয়ক অনুচ্ছেদসমূহ

১. পরিচ্ছেদ: সালাতে সালাম ফিরানোর পদ্ধতি ও তার শব্দ এবং তা দু'বার হওয়া প্রসঙ্গে
(৭৫৫) সাহল ইবন সা'দ আল আনসারী (রা) ও রাসূলুল্লাহ (সা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الصلاة
أبواب الخروج من الصلاة بالسلام وما يتبع ذلك

(1) باب كيفية السلام ولفظه وأنه مرتان
(759) - عن سهل بن سعد الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم نحوه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাম বা অনুরূপ কোন কাজের দ্বারা সালাত সমাপ্ত করা বিষয়ক অনুচ্ছেদসমূহ

১. পরিচ্ছেদ: সালাতে সালাম ফিরানোর পদ্ধতি ও তার শব্দ এবং তা দু'বার হওয়া প্রসঙ্গে
(৭৫৬) ওয়ায়েল ইবন হুজর আল হাদরামী (রা)-ও রাসূলল্লাহ (সা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
(আবু দাউদ, তবারানী, ইমাম নববী বলেন হাদীসটির সনদ সহীহ।)
كتاب الصلاة
أبواب الخروج من الصلاة بالسلام وما يتبع ذلك

(1) باب كيفية السلام ولفظه وأنه مرتان
(760) - عن وائل بن حجر الحضرمي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم نحوه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সালাম বা অনুরূপ কোন কাজের দ্বারা সালাত সমাপ্ত করা বিষয়ক অনুচ্ছেদসমূহ

১. পরিচ্ছেদ: সালাতে সালাম ফিরানোর পদ্ধতি ও তার শব্দ এবং তা দু'বার হওয়া প্রসঙ্গে
(৭৫৭) 'আদী ইবন উমায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যখন সিজদা করতেন, তখন তাঁর বগলের শুভ্রতা দেখা যেত। তারপর যখন ডান দিকে সালাম ফিরাতেন তখন তাঁর চেহারা (ডান দিকে) এমনভাবে ফিরাতেন যে তাঁর চোয়ালের শুভ্রতা দেখা যেত। আর যখন বাম দিকে সালাম ফিরাতেন, তখন তাঁর চেহারাকে এমনভাবে ঘুরাতেন যে, বাম দিক থেকে তাঁর চোয়ালের শুভ্রতা দেখা যেত।
(হাইছামী, হাদীসটির বর্ণনাকারী বলেন, এটা তবারানী "তাঁর আউসাত" গ্রন্থে দীর্ঘাকারে আর "আলকাবীর” গ্রন্থে সংক্ষিপ্তাকারে বর্ণনা করেছেন। "আউসাত" গ্রন্থে বর্ণিত সনদের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
أبواب الخروج من الصلاة بالسلام وما يتبع ذلك

(1) باب كيفية السلام ولفظه وأنه مرتان
(761) عن عدي بن عميرة قال: كان النبي صلى الله عليه وسلم إذا سجد يرى بياض إبطه، ثم إذا سلم أقبل بوجهه عن يمينه حتى يرى بياض خده، ثم يسلم عن يساره ويقبل بوجهه حتى يرى بياض خده عن يساره
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২. পরিচ্ছেদঃ সালাম অতিরিক্ত টেনে উচ্চারণকারী এবং তার সাথে সাথে ইশারা করা মাকরূহ হওয়া প্রসঙ্গে
(৭৫৮) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলল্লাহ্ (সা) বলেছেন, (সালাতে) সালামকে বেশী টেনে উচ্চারণ না করা সুন্নাত।
(আবু দাউদ ও তিরমিযী। তিনি বলেন, এ হাদীসটি হাসান সহীহ।)
كتاب الصلاة
2 - باب حذف السلام وكراهة الإشارة باليد معه
(762) - عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: حذف السلام (1) سنة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২. পরিচ্ছেদঃ সালাম অতিরিক্ত টেনে উচ্চারণকারী এবং তার সাথে সাথে ইশারা করা মাকরূহ হওয়া প্রসঙ্গে
(৭৫৯) জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত (তিনি বলেন) যখন আমরা রাসূলুল্লাহ (সা)-এর পিছনে সালাত আদায় করতাম, তখন আমরা আমাদের হাত দ্বারা ডান ও বাম দিকে ইশারা করে বলতাম "আসসালামু আলাইকুম" তখন রাসূলুল্লাহ (সা) বললেন, এসব লোকদের কি হল যে, তারা তাদের হাত দ্বারা ইশারা করছে? যেন তা অস্থির ঘোড়ার লেজ। তোমাদের কেউ কি স্থীর হয়ে থাকতে পার না? এবং তার হাত দ্বারা উরুতে ইঙ্গিত করে (উরুতে রেখে) তারপর তার সাথীকে ডান ও বাম দিক থেকে সালাম করতে পারে না?
তাঁর (জাবির ইবন সামুরা (রা)) থেকেই দ্বিতীয় বর্ণনায় আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর পিছনে যখন আমরা সালাম ফিরাতাম তখন বলতাম "আস্সালামু আলাইকুম" তখন আমাদের মধ্যে কেউ কেউ তার হাত দ্বারা ডান ও বাম দিকে ইশারা করতেন। তখন রাসূলুল্লাহ (সা) বললেন, ওদের কি হল যারা সালাতে তাদের হাত দ্বারা ইশারা করছে? যেন তা অস্থির ঘোড়ার লেজ। তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে, উরুর উপরে হাত রেখে ডান ও বাম দিকে সালাম ফিরাবে।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী।)
كتاب الصلاة
2 - باب حذف السلام وكراهة الإشارة باليد معه
(763) - عن جابر بن سمرة رضي الله عنه: كنا إذا صلينا وراء رسول الله صلى الله عليه وسلم قلنا: السلام عليكم بأيدينا يمينًا وشمالاً (1) فقال رسول الله صلى الله عليه وسلم: ما بال أقوام يرمون (2) بأيديهم كأنها أذناب الخيل الشمس (3) ألا يسكن أحدكم ويشير بيده على فخذه ثم يسلم على صاحبه عن يمينه وعن شماله؟ وعنه من طريق ثان (4) قال: كنا نقول خلف رسول الله صلى الله عليه وسلم إذا سلمنا: السلام عليكم يشير أحدنا بيده عن يمينه وعن شماله، فقال رسول الله صلى الله عليه وسلم: ما بال الذين يرمون بأيديهم في الصلاة كأنها أذناب الخيل الشمس، ألا يكفي أحدكم أن يضع يده على فخذه ثم يسلم عن يمينه وعن شماله.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. পরিচ্ছেদঃ সালাতে সালাম ফরয হওয়া এবং এক সালাম যথেষ্ট হওয়া প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৬০) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, পবিত্রতা সালাতের চাবি, আর তাকবীর ধ্বনি তার শুরু, এবং সালাম তার সমাপ্তি।
(এ হাদীসটি দীর্ঘাকারে পূর্বে বর্ণিত হয়েছে এবং তা ইমাম শাফেয়ী, আবু দাউদ, ইবন মাজাহ, বাযযার, হাকিম ও তিরমিযী বর্ণনা করেছেন, তিনি বলেন, এতদসংক্রান্ত হাদীসের মধ্যে এটা সবার্ধিক সহীহ। ইবন সাফানও হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
3 - باب ما جاء في كون السلام فريضة والاجتزاء بتسليمة واحدة
(764) - عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الصلاة الطهور، وتحريمها التكبير، وتحليلها التسليم.
হাদীস নং: ৭৬৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩. পরিচ্ছেদঃ সালাতে সালাম ফরয হওয়া এবং এক সালাম যথেষ্ট হওয়া প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭৬১) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর রাত্রের (নফল) সালাতের বর্ণনায় বলেন যে, তিনি (সালাতে) বসে তাশাহহুদ পড়তেন এবং দু'আ করতেন। তারপর একবার আস্সালামু আলাইকুম বলে এমন উচ্চ আওয়াযে সালাম ফিরাতেন যে, তার দ্বারা আামদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলতেন।
(নাসায়ী, ইবন্ হিব্বান। আবুল আব্বাস সিরাজ তাঁর মুসনাদে বলেন এ হাদীসটির সনদ মুসলিমের শর্তে উপনীত।)
كتاب الصلاة
3 - باب ما جاء في كون السلام فريضة والاجتزاء بتسليمة واحدة
(765) - عن عائشة رضي الله عنها في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم بالليل قالت: ثم يجلس فيتشهد ويدعو ثم يسلم تسليمة واحدة، السلام عليكم، يرفع بها صوته يوقظنا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. পরিচ্ছেদ: সালাতের পরে ইমামের অপেক্ষার সময়ের পরিমাণ এবং তার ডান বা বাম দিকে মুখ ফিরানো জায়েয হওয়া প্রসঙ্গে
(৭৬২) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা) সালাত শেষে (সালাতের স্থানে (কেবল (নিম্নোক্ত) দু'আটি পড়া পর্যন্ত বসতেন।

اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ

(অর্থাৎ হে আল্লাহ্! তুমি শান্তিময় এবং তোমার থেকেই শান্তি। তুমি বরকতময়, হে মহিমান্বিত ও সম্মানিত।)
(মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ।)
كتاب الصلاة
4 - باب مقدار مكث الإمام عقب الصلاة وجواز انحرافه عن اليمين أو الشمال
(766) - عن عائشة رضي الله عنها قالت: ما كان النبي صلى الله عليه وسلم يجلس بعد صلاته إلا قدر ما يقول: اللهم أنت السلام ومنك السلام (1) تباركت يا ذا الجلال والإكرام.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. পরিচ্ছেদ: সালাতের পরে ইমামের অপেক্ষার সময়ের পরিমাণ এবং তার ডান বা বাম দিকে মুখ ফিরানো জায়েয হওয়া প্রসঙ্গে
(৭৬৩) আবদুর রহমান ইবন আসওয়াদ ইবন ইয়াযিদ আল নাখঈয়ী তাঁর পিতার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি এক ব্যক্তিকে রাসূলুল্লাহ্ (সা)-এর সালাত শেষে বহির্গমন সম্পর্কে আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর নিকট এ প্রশ্ন করতে শুনেছি যে, রাসূল (সা) কি সালাত শেষে তাঁর ডান দিকে না বাম দিকে বর্হিগমন করতেন। তিনি বলেন, তখন আবদুল্লাহ ইবন মাসউদ বললেন, রাসূলুল্লাহ (সা) তাঁর ইচ্ছা অনুযায়ী সালাত শেষে বহির্গমন করতেন। তবে রাসূল (সা)-এর সালাত থেকে অধিকাংশ বহির্গমন বাম দিক দিয়ে তাঁর ঘরের দিকে হত। (অন্য ভাষায়) সাধারণত তিনি সালাত থেকে তাঁর বাম দিক দিয়েই কামরার দিক হয়ে বহির্গমন করতেন। (আর তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনায়) তিনি বলেন, তোমাদের কেউ যেন শয়তানের জন্য তার মনে কোন অংশ না রাখে, এরূপ মনে করে যে, তার জন্য (সালাত শেষে) ডান দিক থেকে ফেরাই জরুরী। আমি রাসূলুল্লাহ (সা)-কে দেখেছি যে, তাঁর অধিকাংশ ফেরা হত তাঁর বাম দিক থেকেই।
(বুখারী, মুসলিম আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ।)
كتاب الصلاة
4 - باب مقدار مكث الإمام عقب الصلاة وجواز انحرافه عن اليمين أو الشمال
(767) - عن عبد الرحمن بن الأسود بن يزيد النخعي عن أبيه قال: سمعت رجلاً يسأل عبد الله بن مسعود عن انصراف رسول الله صلى الله عليه وسلم من صلاته: عن يمينه كان ينصرف أو عن يساره؟ قال: فقال عبد الله بن مسعود: كان رسول الله صلى الله عليه وسلم ينصرف حيث أراد، كان أكثر انصراف رسول الله صلى الله عليه وسلم من صلاته على شقه الأيسر إلى حجرته. (وفي لفظ «كان عامة (2) ما ينصرف من الصلاة على يساره إلى الحجرات»). وعنه من طريق ثان (3) قال: لا يجعل أحدكم للشيطان من نفسه جزءًا (4) لا يرى إلا أن حقًا عليه أن لا ينصرف إلا عن يمينه، لقد رأيت رسول الله صلى الله عليه وسلم وإن أكثر انصرافه لعلى يساره.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. পরিচ্ছেদ: সালাতের পরে ইমামের অপেক্ষার সময়ের পরিমাণ এবং তার ডান বা বাম দিকে মুখ ফিরানো জায়েয হওয়া প্রসঙ্গে
(৭৬৪) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। (তিনি বলেন) রাসূলুল্লাহ (সা) দাঁড়িয়ে, বসে, নগ্নপদে এবং জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করতেন। (অন্য বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে) তিনি (নবী করীম (সা) সালাত শেষে তাঁর ডান দিকে ও বাম দিকে ফিরতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। তার সনদ উত্তম।)
كتاب الصلاة
4 - باب مقدار مكث الإمام عقب الصلاة وجواز انحرافه عن اليمين أو الشمال
(768) - عن أبي هريرة رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم يصلي قائمًا وقاعدًا وحافيًا ومنتعلاً (زاد في رواية «وينفتل (1) عن يمينه ويساره»).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৬৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. পরিচ্ছেদ: সালাতের পরে ইমামের অপেক্ষার সময়ের পরিমাণ এবং তার ডান বা বাম দিকে মুখ ফিরানো জায়েয হওয়া প্রসঙ্গে
(৭৬৫) আমর ইবন্ শু'য়াইব তাঁর পিতা থেকে এবং তাঁর পিতা তাঁর দাদার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে সালাত আদায় করতে এবং (সালাত শেষে) তাঁর ডান ও বাম দিকে ফিরতে দেখেছি এবং আমি তাঁকে খালি পায়ে ও জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করতেও দেখেছি। তা ছাড়া তাঁকে দাঁড়িয়ে এবং বসে পানি পান করতেও দেখেছি।
(আবু দাউদ, ইবন মাজাহ, বাইহাকী, হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
4 - باب مقدار مكث الإمام عقب الصلاة وجواز انحرافه عن اليمين أو الشمال
(769) - عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي ينفتل عن يمينه وعن شماله، ورأيته يصلي حافيًا ومنتعلاً، ورأيته يشرب قائمًا وقاعدًا.
হাদীস নং: ৭৭০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. পরিচ্ছেদ: সালাতের পরে ইমামের অপেক্ষার সময়ের পরিমাণ এবং তার ডান বা বাম দিকে মুখ ফিরানো জায়েয হওয়া প্রসঙ্গে
(৭৬৬) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) সালাত থেকে তাঁর ডান দিকে প্রস্থান করেছেন।
(মুসলিম, নাসায়ী, ও অন্যানা।)
كتاب الصلاة
4 - باب مقدار مكث الإمام عقب الصلاة وجواز انحرافه عن اليمين أو الشمال
(770) - عن أنس بن مالك رضي الله عنه قال: انصرف رسول الله صلى الله عليه وسلم من الصلاة عن يمينه.
tahqiq

তাহকীক: