মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৮১১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (২) অনুচ্ছেদ: যে সব কারণে সালাত ভঙ্গ হয়
(৮০৭) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (সা) বলেছেন: নারী, কুকুর ও গাধার গমনাগমনে সালাত নষ্ট হয়ে যায়।
(মুসলিম, ইবন মাজাহ।)
كتاب الصلاة
2 - باب ما يقطع الصلاة
(811) عن أبي هريرة رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال: يقطع الصلاة المرأة والكلب والحمار.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮০৮) আবদুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত যে, তিনি আবদুল্লাহ ইবনুল হারিসকে দেখতে পেলেন যে, তিনি তাঁর চুলগুলোকে পিছনে বেঁধে সালাত আদায় করছেন। ইবন আব্বাস (রা) তাঁর পিছনে দাঁড়িয়ে তা (চুল) খুলে দিলেন। তাঁর এ কাজটিকে অপর একজন রাবীও সমর্থন করেন। তিনি (আবদুল্লাহ ইবন হারিস) সালাত শেষ করে ইবন আব্বাসের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, আমার মাথা নিয়ে আপনার ব্যস্ত হবার কারণ? আবদুল্লাহ ইবন আব্বাস (বা) বললেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি সালাতের অবস্থায় মাথার চুল বেঁধে রাখে তার উদাহরণ হল ঐ ব্যক্তির মত যে তার বাঁধা অবস্থায় সালাত আদায় করে।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(812) عن كريب عن ابن عباس رضي الله عنهما أنه رأى عبد الله بن الحارث (1) يصلي ورأسه معقوص (2) من ورائه، فقام وراءه وجعل يحله وأقر له الآخر (1) ثم أقبل على ابن عباس فقال: مالك ورأسي؟ قال: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما مثل هذا كمثل الذي يصلي وهو مكتوف (2).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮০৯) রাসূলুল্লাহ (সা)-এর মুক্ত দাস) আবু রাফি' (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা) পুরুষদেরকে চুল বাঁধা অবস্থায় সালাত আদায় করতে নিষেধ করেছেন।
(আবু দাউদ, ইবন মাজাহ্, তিরমিযী, তিনি এ অর্থে বর্ণিত একটি হাদীসকে হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(813) عن أبي رافع رضي الله عنه (مولى رسول الله صلى الله عليه وسلم) قال: نهى رسول الله صلى الله عليه وآله وسلم أن يصلي الرجل وشعره معقوص.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১০) আলী ইবন আবদুর রহমান আল মুয়াবী থেকে বর্ণিত। তিনি বলেন, (একদা) আমি আদুল্লাহ্ ইবন উমর (রা)-এর পার্শ্বে দাঁড়িয়ে সালাতরত অবস্থায় এক টুকরা পাথর সরিয়ে দিলাম। তিনি বললেন: (সালাতে) পাথরের টুকরা সরাবে না। কেননা এটি শয়তানের কাজ। তবে আমি রাসূল (সা)-কে যেরূপ করতে দেখেছি তুমিও সেভাবে সরাতে পার। তিনি এরূপে পাথর সরাতেন। ইমাম আহমদ বলেন। তিনি একবারেই সব পাথরের টুকরা সরিয়ে দিতেন।
(হাদীসটি অন্যাত্র পাওয়া যায় নি। তবে তার রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(814) عن علي بن عبد الرحمن المعاوي قال: صليت إلى جنب ابن عمر رضي الله عنهما فقلبت الحصى، فقال: لا تقلب الحصى فإنه من الشيطان (3) ولكن كما رأيت رسول الله صلى الله عليه وسلم يفعل، كان يحركه هكذا، قال أبو عبد الله (4) يعني مسحة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১১) আবূ যার (রা) থেকে বর্ণিত, নবী করীম (সা) এ সংবাদ দিতেন যে, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, তখন তার প্রতি (আল্লাহর) রহমত আসতে থাকে। অতএব, সে যেন সিজদার স্থান হতে কংকর মুছে না ফেলে। (অন্য এক বর্ণনায় আছে) সে যেন কংকরগুলো নাড়া চাড়া না করে অথবা কংকর স্পর্শ না করে।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী হাদীসটি হাসান বলে মন্তব্য করেন।)
(বি:দ্র: উপরোক্ত হাদীসগুলো হতে প্রতীয়মান হয় নারী, কুকুর, গাধা মুসল্লির সামনে দিয়ে যাতায়াতের কারণে তার সালাত নষ্ট হয়ে যায়। এটাই অনেকের অভিমত। তবে ইমাম আবু হানীফা, ইমাম মালিক ও ইমাম শাফেয়ীসহ প্রায় সকল আসলাফের অভিমত হল, সালাত নষ্ট হয় না। তাঁরা এ সব হাদীসগুলোর ত্রুটিযুক্ত অর্থ করেছেন।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(815) عن أبي ذر رضي الله عنه يبلغ به النبي صلى الله عليه وسلم: إذا قام أحدكم إلى الصلاة (1) فإن الرحمة تواجهه (2) فلا يمسح الحصى. (وفي رواية «فلا يحرك الحصى» أو «لا يمس الحصى»).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১২) জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা)-কে (সালাতে সিজদার স্থান থেকে) কংকর সরানো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন "একবার সরাতে পার। আর যদি তা সরানো থেকে বিরত থাক, তাহলে তা তোমার জন্য কালো চোখ বিশিষ্ট উট (কুরবানী করার) চেয়েও উত্তম হবে। (অন্য বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে) যদি তোমাদের কারো উপর শয়তান বিজয়ী হয়, তাহলে সে একবার সরাতে পারে।
(ইবন আবি শাইবা, ইবন খুজাইমাহ। এ হাদীসটির সনদে শোরাই নামক এক রাবী আছেন যিনি দুর্বল। তবে ইবন আবু শাইবার হাদীসটি তাঁর মতে সহীহ সম্ভবত তা তিনি অন্য সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(816) عن جابر بن عبد الله رضي الله عنهما قال: سألت النبي صلى الله عليه وسلم عن مسح الحصى فقال: واحدة، ولئن تمسك عنها خير لك من مائة بدنة كلها سود الحدقة (3). (زاد في رواية «فإن غلب أحدكم الشيطان فليمسح مسحة واحدة»).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১৩) মু'আয়কীব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা)-কে কঙ্কর সরানো সম্পর্কে জিজ্ঞাসা করা হলো: তিনি বললেন: তা যদি তোমার করতেই হয় তবে একবার মাত্র করতে পার। (তাঁর থেকে অন্য সূত্রে বর্ণিত) এক ব্যক্তি সিজদা স্থলের মাটি সমান করছিল তা দেখে রাসূল (সা) বললেন, তোমার যদি তা করতেই হয় তবে একবার মাত্র করবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(817) عن معيقيب رضي الله عنه قال: قيل للنبي صلى الله عليه وسلم: المسح في المسجد يعني الحصى. فقال (1): إن كنت لا بد فاعلاً فواحدة. وعنه من طريق ثان (2) أن رسول الله صلى الله عليه وسلم قال في الرجل يسوي التراب حيث يسجد قال: إن كنت فاعلاً فواحدة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১৪) জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা)-এর সাথে আমি যোহরের সালাত আদায় করছিলাম। তখন প্রচণ্ড গরমের দরুন আমার হাতের তালুতে রেখে শীতল করার বাসনায় এক মুঠু কঙ্কর নিলাম তার উপর সিজদা করার জন্য। (অন্য বর্ণনায় আছে) ঐ কঙ্করগুলোকে আমার অপর হাতে রাখলাম যাতে করে প্রচণ্ড গরম থেকে ঠাণ্ডা হয়।
(আবু দাউদ, নাসায়ী, বাইহাকী। হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(818) عن سعيد بن الحارث الأنصاري عن جابر بن عبد الله رضي الله عنهما قال: كنت أصلي مع رسول الله صلى الله عليه وسلم الظهر فآخذ قبضة من حصى في كفي لتبرد حتى أسجد عليه من شدة الحر (3). (وفي رواية «فأجعلها في يدي الأخرى حتى تبرد من شدة الحر»).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮১৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১৫) আবু সালিহ্ থেকে বর্ণিত তিনি বলেন: আমি একদা উম্মে সালমা (নবী করীম (সা)-এর স্ত্রী)-এর নিকট গেলাম। সেখানে তাঁর ভাইয়ের ছেলেও আসল এবং তাঁর ঘরেই দু'রাকাত সালাত আদায় করল। যখন সে সিজদায় গেল, তখন মাটিতে ফুঁক দিল। তখন উম্মে সালমা তাঁকে বললেন, হে ভ্রাতুষ্পুত্র! ফুঁক দিও না। কেননা এক গোলামের উদ্দেশ্যে যার নাম ইয়াসার আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি। সে সিজদা স্থলে ফুঁক দিয়েছিল। আল্লাহর নৈকট্য লাভের জন্য তোমার চেহারায় মাটি লাগাও।
(বাইহাকী, ইবন হিব্বান। ইমাম আহমদের এ হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(819) عن أبي صالح قال: دخلت على أم سلمة (زوج النبي صلى الله عليه وسلم) فدخل عليها ابن أخر لها فصلى في بيتها ركعتين، فلما سجد نفخ التراب (1) فقالت له أم سلمة: ابن أخي لا تنفخ، فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لغلام له يقال له يسار ونفخ: ترِّب وجهك لله (2).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৩) অনুচ্ছেদ: সালাতে চুল বাঁধা, কংকর নিয়ে খেলা করা ও সিজদার স্থলে ফুঁক দেয়া প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১৬) আবদুল্লাহ ইবন আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি নবী করীম (সা)-এর সূর্য গ্রহণের সালাতের বর্ণনা দিতে গিয়ে বলেন। তিনি মাটিতে ফুক দিচ্ছিলেন এবং দ্বিতীয় রাকা'আতে সিজদারত অবস্থায় কাদছিলেন এবং বলছিলেন। হে আমার প্রভু! তুমি কেন তাদের শাস্তি দিচ্ছ। অথচ আমি তাদের সাথে আছি? হে আমাদের প্রভু। কেন তুমি আমাদের শাস্তি দিচ্ছ অথচ আমরা তোমার নিকটই ক্ষমা প্রার্থনা করছি। অতঃপর তিনি মাথা উঠালেন ইতিমধ্যে সূর্য পরিষ্কার হয়ে গেল।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী ও অন্যান্য।)
كتاب الصلاة
3 - باب ما جاء في عقص الشعر والعبث بالحصى والنفخ في الصلاة
(820) عن عبد الله بن عمرو (بن العاص رضي الله عنهما) يصف صلاة النبي صلى الله عليه وسلم في كسوف الشمس قال: وجعل ينفخ في الأرض (3) ويبكي وهو ساجد في الركعة الثانية وجعل يقول: رب لم تعذبهم وأنا فيهم، رب لم تعذبنا ونحن نستغفرك، فرفع رأسه وقد تجلت الشمس (الحديث).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: সালাতে হাসা-হাসি করা ও এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১৭) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমার বন্ধু (নবী (সা)) আমাকে তিনটি বিষয়ে উপদেশ দিয়েছেন এবং তিনটি বিষয়ে নিষেধ করেছেন। তিনি আমাকে উপদেশ দিয়েছেন। (১) ঘুমানোর পূর্বে বিতরের সালাত আদায় করতে (২) প্রতিমাসে তিনদিন রোযা রাখতে এবং (৩) الضحى চাশতের দু'রাক'আত সালাত আদায় করতে। তিনি (আবু হুরায়রা (রা) বলেন: আমাকে নিষেধ করা হয়েছে (১) সালাতে এদিক-সেদিক তাকাতে (২) বানরের ন্যায় বসতে (৩) (সিজদা করার সময়) মোরগের ন্যায় ঠোকরাতে।
তাঁর থেকে অন্য সূত্রেও অনুরূপ বর্ণিত আছে। তাতে আমাকে নিষেধ করা হয়েছে (১) (সিজদা করার সময় মোরগের ন্যায় ঠোকরাতে (২) (তাশাহহুদে) কুকুরের ন্যায় বসতে ও (৩) (সালাতে) শিয়ালের ন্যায় এদিক-সেদিক তাকাতে।
(বাইহাকী এবং তবারানী (মুজামুল আউসাতে) ও আবু ইয়ালী তাঁর মুসনাদে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদীসের দিকে ইঙ্গিত করেছেন, আর হাইছামী তাঁর সনদ হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
4 - باب ما جاء في الضحك والالتفات في الصلاة وتفقيع الأصابع وتشبيكها
(821) عن أبي هريرة رضي الله عنه قال: أوصاني خليلي بثلاث ونهاني عن ثلاث، أوصاني بالتوتر قبل النوم، وصيام ثلاثة أيام من كل شهر، وركعتي الضحى، قال: ونهاني عن الالتفات (1) وإقعاء كإقعاء القرد، ونقر كنقر الديك (2). وعنه من طريق ثان (3) بنحوه، وفيه ونهاني عن نقرة كنقرة الديك، وإقعاء كإقعاء الكلب والتفات كالتفات الثعلب.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: সালাতে হাসা-হাসি করা ও এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১৮) সাহল ইবন মু'আয (রা) থেকে বর্ণিত। তিনি তাঁর পিতার থেকে, তাঁর পিতা রাসূল (সা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলতেন, যে ব্যক্তি সালাতের মধ্যে হাসে, আর যে এদিক সেদিক তাকায় এবং যে আঙ্গুল সকলেই একই ধরনের (অপরাধে অপরাধী।)
(তবারানী মুজামুল কাবীরে ও বাইহাকী তাঁর সুনানে হাদীসটি বর্ণনা করেন। এ হাদীসের সনদে দুজন দুর্বল রাবী আছেন।)
كتاب الصلاة
4 - باب ما جاء في الضحك والالتفات في الصلاة وتفقيع الأصابع وتشبيكها
(822) عن سهل بن معاذ عن أبيه (1) رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يقول: الضاحك في الصلاة (2) والملتفت والمفقع أصابعه بمنزلة واحدة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: সালাতে হাসা-হাসি করা ও এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮১৯) আবু যর (রা) থেকে বর্ণিত, নবী করীম (সা) বলেছেন: বান্দা যখন সালাতে থাকে, তখন আল্লাহ তা'আলা বান্দার দিকে রোখ করে থাকেন যতক্ষণ পর্যন্ত সে এদিক ওদিক না তাকায়। সে যখন তার চেহারা এদিক ওদিক ফিরায় তখন আল্লাহ্ তা'আলাও তার থেকে মুখ ফিরিয়ে নেন।
(আবু দাউদ, নাসায়ী। ইবন খোয়াইমা ও হাকিম। তিনি হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেন। অপরাপর মুহাদ্দিসদের বক্তব্য থেকেও হাদীসটি সহীহ বলে প্রতিয়মান হয়।)
كتاب الصلاة
4 - باب ما جاء في الضحك والالتفات في الصلاة وتفقيع الأصابع وتشبيكها
(823) عن أبي ذر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يزال الله عز وجل مقبلاً على العبد في صلاته ما لم يلتفت، فإذا صرف وجهه انصرف عنه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: সালাতে হাসা-হাসি করা ও এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২০) আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি নবী করীম (সা)-কে সালাতরত অবস্থায় এদিক সেদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন: (তা হল) শয়তানের ছোবল, শয়তান বান্দার সালাত থেকে কিছু ছোঁ মেরে নিয়ে যায়।
(বুখারী, আবু দাউদ, নাসায়ী)
كتاب الصلاة
4 - باب ما جاء في الضحك والالتفات في الصلاة وتفقيع الأصابع وتشبيكها
(824) عن عائشة رضي الله عنها قالت: سألت النبي صلى الله عليه وسلم عن التلفت في الصلاة فقال: اختلاس (1) يختلسه الشيطان من صلاة العبد.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: সালাতে হাসা-হাসি করা ও এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২১) আবু দারদা (রা) থেকে মারফু হাদীস হিসেবে বর্ণিত, হে মানব সকল! তোমরা (সালাতে) এদিক ওদিক তাকাইও না। কেননা এদিক সেদিক তাকানো ব্যক্তির জন্য কোন সালাত নাই। যদি শয়তান নফল সালাতে তোমাদের ওপর বিজয় লাভ করে তবুও ফরয সালাতে যেন সে তোমাদের ওপর বিজয় লাভ করতে না পারে।
(তবারানী (মু'জামুল কবীর) তবারানীর সনদ সহীহ না হলেও ইমাম আহমদের অত্র হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
4 - باب ما جاء في الضحك والالتفات في الصلاة وتفقيع الأصابع وتشبيكها
(825) عن أبي الدرداء رضي الله عنه مرفوعًا: يا أيها الناس إياكم والالتفات، فإنه لا صلاة (2) للملتفت، فإن غلبتم في التطوع فلا تغلبن في الفرائض (3).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: সালাতে হাসা-হাসি করা ও এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২২) কা'আব ইবন উজরা (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) মসজিদে আমার নিকট প্রবেশ করলেন। তখন আমি আমার আঙ্গুলগুলো মটকাই। তখন তিনি (রাসূল সা) আমাকে বললেন: হে কা'আব! যখন তুমি মসজিদে থাক, তোমার আঙ্গুলগুলো মটকাইও না। কেননা তুমি যতক্ষণ সালাতের অপেক্ষা করছ, ততক্ষণ পর্যন্ত তুমি সালাতের ভেতরেই আছ।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ ও ইবন হিব্বান।)
كتاب الصلاة
4 - باب ما جاء في الضحك والالتفات في الصلاة وتفقيع الأصابع وتشبيكها
(826) عن كعب بن عجرة رضي الله عنه قال: دخل علي رسول الله صلى الله عليه وسلم المسجد وقد شبكت بين أصابعي، فقال لي: يا كعب إذا كنت في المسجد فلا تشبك بين أصابعك فأنت في صلاة ما انتظرت الصلاة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৪) অনুচ্ছেদ: সালাতে হাসা-হাসি করা ও এদিক-সেদিক তাকানো প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৩) কা'আব ইবন উজরা (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যখন কোন ব্যক্তি স্বীয় ঘর হতে পবিত্র হয়ে একমাত্র সালাতের উদ্দেশ্যেই বের হয়, সালাত শেষ না হওয়া পর্যন্ত সে সালাতের মধ্যেই থাকে। আর তোমাদের কেউ যেন সালাতে স্বীয় হস্তদ্বয়ের আঙ্গুলগুলো না মটকায়।
(মুনযারী হাদীসটি বর্ণনা করে বলেন, এ হাদীসটি ইমাম আহমদ ও আবূ দাউদ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
4 - باب ما جاء في الضحك والالتفات في الصلاة وتفقيع الأصابع وتشبيكها
(827) عن كعب بن عجرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: لا يتطهر رجل في بيته ثم يخرج لا يريد إلا الصلاة إلا كان في صلاة حتى يقضي صلاته، ولا يخالف (1) أحدكم بين أصابع يديه في الصلاة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৪) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (সা) বলেছেন: ঐ সব লোকদের কি হল, যারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায়। এ ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন; এমনকি তিনি বললেন: তারা যেন অবশ্যই এ থেকে বিরত থাকে, অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে।
(মুসলিম ও নাসায়ী)
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(828) عن أنس بن مالك رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال: ما بال أقوام يرفعون أبصارهم إلى السماء في صلاتهم، واشتد قوله في ذلك حتى قال: لينتهن عن ذلك أو لتخطفن أبصارهم (1).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮২৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৫) আবূ হুরায়রা (রা) ও নবী করীম (সা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
(মুসলিম, আবু দাউদ, ইবন মাজাহ।)
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(829) عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم نحوه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৩০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৬) উবায়দুল্লাহ্ ইবন্ আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে নবী করীম (সা)-এর একজন সাহাবী তাঁকে বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছেন যে, যখন তোমাদের কেউ সালাতে থাকবে তখন সে যেন আকাশের দিকে দৃষ্টিপাত না করে। যাতে অতিদ্রুত তার দৃষ্টি শক্তি ছিনিয়ে না নেওয়া হয়।
(নাসায়ী)
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(830) عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود أن رجلاً من أصحاب رسول الله صلى الله عليه وسلم حدثه أنه سمع النبي صلى الله عليه وسلم قال: إذا كان أحدكم في صلاته فلا يرفع بصره إلى السماء أن يلتمع (2) بصره.
tahqiq

তাহকীক: