মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭২৪ টি
হাদীস নং: ৮৩১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৭) জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত। নবী করীম (সা) বলেছেন: তোমাদের মধ্যে যে সালাতরত অবস্থায় (ইমামের পূর্বে) মাথা উঠায়, তার কি দৃষ্টি শক্তি ফিরে না পাওয়ার ভয় হয় না?
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী ও অন্যান্য।)
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী ও অন্যান্য।)
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(831) عن جابر بن سمرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: أما يخشى أحدكم إذا رفع رأسه وهو في الصلاة أن لا يرجع إليه بصره.
তাহকীক:
হাদীস নং: ৮৩২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৮) তাঁর জাবির ইবন্ সামুরা (রা) থেকে আরও বর্ণিত যে, রাসূল (সা) মসজিদে প্রবেশ করলেন, তখন তাঁরা গোলাকারে, হালকাবদ্ধ অবস্থায় বসা ছিল। রাসুলুল্লাহ (সা) বললেন: তোমাদের কি হলো? আমি তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত দেখছি। আর একবার রাসূল (সা) মসজিদে প্রবেশ করলেন, তখন তারা (সালামের উদ্দেশ্যে) তাঁদের হাত উত্তোলন করছিল। তখন তিনি বললেন, তোমরা ঘোড়ার লেজের মত হাত উঠাচ্ছ কেন?
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(832) وعنه أيضًا أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد وهم حلق (1) فقال: ما لي أراكم عزين (2). ودخل رسول الله صلى الله عليه وسلم المسجد وقد رفعوا أيديهم (3) فقال: قد رفعوها كأنها أذناب خيل شمس، اسكنوا في الصلاة.
তাহকীক:
হাদীস নং: ৮৩৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৫) অনুচ্ছেদঃ সালাতে চোখ তুলে তাকানো, হাত দ্বারা ইশারা করা, সালাতের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৮২৯) আবদুর রহমান ইবন্ শিবল আল আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা) সালাতে তিনটি কাজ করতে নিষেধ করেছেন। (১) কাকের মত ঠোকরিয়ে সিজদা করতে (২) চতুষ্পদ জন্তুর মত বসতে এবং (৩) উটের ন্যায় এক স্থানকে সালাতের স্থান বানাতে। তাঁর (আব্দুর রহমান) থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত), তিনি বলেন: আমি রাসূল (সা)-কে সালাতে তিনটি কাজ করতে নিষেধ করতে শুনেছি। (১) কাকের ন্যায় ঠোকরিয়ে সিজদা করতে (২) চতুষ্পদ জন্তুর মত বসতে এবং (৩) সালাতে উটের ন্যায় এক জায়গায় স্থান করে নিতে।
(আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ, হাকিম। তিনি বলেন, এ হাদীসটি সহীহ। তবে বুখারী, মুসলিম কেউ বর্ণনা করেনি। সাহাবী তাঁর উক্ত বক্তব্য সমর্থন করেন।)
(আবু দাউদ, নাসায়ী, ইবন মাজাহ, হাকিম। তিনি বলেন, এ হাদীসটি সহীহ। তবে বুখারী, মুসলিম কেউ বর্ণনা করেনি। সাহাবী তাঁর উক্ত বক্তব্য সমর্থন করেন।)
كتاب الصلاة
5 - باب ما جاء في رفع البصر والإشارة باليد واتخاذ مكان مخصوص للصلاة فيه
(833) عن عبد الرحمن بن شبل الأنصاري رضي الله عنه قال: إن رسول الله صلى الله عليه وسلم نهى في الصلاة عن ثلاث: نقر الغراب (4)، وافتراش السبع، وأن يوطن الرجل المقام الواحد كإيطان البعير (5). وعنه من طريق ثان (1) قال: سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن ثلاث: عن نقرة الغراب، وعن افتراش السبع، وأن يوطن الرجل مقامه في الصلاة كما يوطن البعير.
তাহকীক:
হাদীস নং: ৮৩৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: পেশাব-পায়খানার বেগ নিয়ে, খাবার উপস্থিত রেখে ও তন্দ্রা রোধ করে সালাত আদায় করা মাকরূহ
(৮৩০) হিশাম ইবন্ উরওয়াহ থেকে বর্ণিত। তিনি বলেন: আমাকে আমার পিতা আব্দুল্লাহ্ ইবন্ আরকাম থেকে সংবাদ দিয়েছেন যে, একদা তিনি হজ্জ করতে গিয়ে সেখানে আযান-ইকামত দিয়ে সাথীদের ইমামতি করতেন। একদিন সালাতের ইকামত হল, তখন তিনি (সাথীদেরকে) বললেন: তোমাদের একজন সালাতে ইমামতি করবে। কেননা আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি যে, তোমাদের কারো যদি শৌচাগারে যেতে ইচ্ছা হয় আর এদিকে সালাতের ইকামত হয়ে যায়, তবে সে যেন শৌচাগারেই আগে যায়।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ্ ও অন্যান্য হাদীসটির সনদ উত্তম।)
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ্ ও অন্যান্য হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
6 - باب كراهة الصلاة وهو حاقن وبحضرة الطعام وبمدافعة النعاس
(834) عن هشام بن عروة قال: أخبرني أبي عن عبد الله بن أرقم رضي الله عنه أنه حج فكان يصلي بأصحابه يؤذن ويقيم، فأقام يومًا الصلاة، وقال: ليصل أحدكم، فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إذا أراد أحدكم أن يذهب إلى الخلاء (1) وأقيمت الصلاة فليذهب إلى الخلاء.
তাহকীক:
হাদীস নং: ৮৩৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: পেশাব-পায়খানার বেগ নিয়ে, খাবার উপস্থিত রেখে ও তন্দ্রা রোধ করে সালাত আদায় করা মাকরূহ
(৮৩১) আবূ উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি যে, তোমাদের কেহ যেন পেশাব-পায়খানার বেগ রুদ্ধ রেখে সালাত আদায় না করে এবং অনুমতি ব্যতীত কোন বাড়িতে প্রবেশ না করে। আর ঐ ইমাম যেন লোকদের ইমামতি না করে, যে মুক্তাদিদের ব্যতীত শুধু নিজের জন্য দু'আ নির্দিষ্ট করে।
(ইমাম আহমদ ছাড়া অন্য কেউ উক্ত ভাষায় হাদীসটি বর্ণনা করেন নাই। এ হাদীসের সনদে সফর ইবন নাছির নামক এক রাবী আছেন। তিনি একজন দুর্বল রাবী। তবে ইবন হিব্বান তাকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন।)
(ইমাম আহমদ ছাড়া অন্য কেউ উক্ত ভাষায় হাদীসটি বর্ণনা করেন নাই। এ হাদীসের সনদে সফর ইবন নাছির নামক এক রাবী আছেন। তিনি একজন দুর্বল রাবী। তবে ইবন হিব্বান তাকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
6 - باب كراهة الصلاة وهو حاقن وبحضرة الطعام وبمدافعة النعاس
(835) عن أبي أمامة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: لا يأت أحدكم الصلاة وهو حاقن (2) ولا يدخل بيتًا إلا بإذن، ولا يؤمن إمام قومًا فيخص نفسه بدعوة دونهم (3).
তাহকীক:
হাদীস নং: ৮৩৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: পেশাব-পায়খানার বেগ নিয়ে, খাবার উপস্থিত রেখে ও তন্দ্রা রোধ করে সালাত আদায় করা মাকরূহ
(৮৩২) আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূল (সা)-কে বলতে শুনেছি যে, খানা উপস্থিত রেখে এবং পেশাব-পায়খানা প্রতিরোধ করে সালাত আদায় করা ঠিক নয়।
(মুসলিম, আবু দাউদ, ইবন হিব্বান ও অন্যান্য।)
(মুসলিম, আবু দাউদ, ইবন হিব্বান ও অন্যান্য।)
كتاب الصلاة
6 - باب كراهة الصلاة وهو حاقن وبحضرة الطعام وبمدافعة النعاس
(836) عن عائشة رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول: لا يصلى بحضرة الطعام (4) ولا وهو يدافعه الأخبثان (1).
তাহকীক:
হাদীস নং: ৮৩৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: পেশাব-পায়খানার বেগ নিয়ে, খাবার উপস্থিত রেখে ও তন্দ্রা রোধ করে সালাত আদায় করা মাকরূহ
(৮৩৩) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল (সা)-কে বলতে শুনেছি যে, যদি রাতের খানা দেয়া হয় আর ঐ দিকে সালাতের ইকামত হয়ে যায়, তাহলে রাতের খানা (সালাতের পূর্বে) খেয়ে নিবে। ওয়াকি (একজন রাবী) বলেন: সালাত ও রাতের খানা যদি উপস্থিত হয়ে যায় (তাহলে রাতের খানা সালাতের পূর্বে) খেয়ে নিবে এবং ইবন উয়াইনা বলেন, যদি রাতের খানা দেয়া হয়। (তাহলে রাতের খানা সালাতের পূর্বে খেয়ে নিবে)
(মুসলিম ও অন্যান্য।)
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
6 - باب كراهة الصلاة وهو حاقن وبحضرة الطعام وبمدافعة النعاس
(837) حدثنا عبد الله حدثني أبي ثنا هشام (2) قال: أخبرني أبي أخبرتني عائشة (رضي الله عنها) قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إذا وضع العشاء وأقيمت الصلاة فابدءوا بالعشاء، وقال وكيف إذا حضرت الصلاة والعشاء. وقال ابن عيينة: إذا وضع العشاء.
তাহকীক:
হাদীস নং: ৮৩৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: পেশাব-পায়খানার বেগ নিয়ে, খাবার উপস্থিত রেখে ও তন্দ্রা রোধ করে সালাত আদায় করা মাকরূহ
(৮৩৪) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন: তোমাদের যার সালাতে তন্দ্রা পেল সে যেন ঘুমিয়ে নেয় যতক্ষণ না তার ঘুম বিদূরিত হয়ে যায়। কেননা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে যদি সালাত আদায় করতে থাকে তাহলে হয়তো ইস্তিগফার করতে গিয়ে তন্দ্রাচ্ছলে নিজেকেই গালি দিয়ে বসবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
6 - باب كراهة الصلاة وهو حاقن وبحضرة الطعام وبمدافعة النعاس
(838) عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم إذا نعس (3) أحدكم في الصلاة فليرقد حتى يذهب عنه النوم، فإنه إذا صلى وهو ينعس لعله يذهب يستغفر فيسب نفسه (1).
তাহকীক:
হাদীস নং: ৮৩৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৬) অনুচ্ছেদ: পেশাব-পায়খানার বেগ নিয়ে, খাবার উপস্থিত রেখে ও তন্দ্রা রোধ করে সালাত আদায় করা মাকরূহ
(৮৩৫) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সা) বলেছেন: তোমাদের কারো যদি সালাতরত অবস্থায় তন্দ্রা এসে যায়, তবে সে যেন ফিরে যায় এবং ঘুমিয়ে নেয়, যতক্ষণ না সে বুঝতে পারে কি বলছে।
كتاب الصلاة
6 - باب كراهة الصلاة وهو حاقن وبحضرة الطعام وبمدافعة النعاس
(839) عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا نعس أحدكم وهو يصلي فلينصرف (2) فلينم حتى يعلم ما يقول
তাহকীক:
হাদীস নং: ৮৪০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) নং অনুচ্ছেদ: কাপড় পেঁচিয়ে, ঝুলিয়ে ও নীচে নামিয়ে সালাত আদায় করা মাকরূহ
(৮৩৬) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) দুই ধরনের (পোশাক) পরিধান এবং দুই ধরনের বেচা-কেনা নিষেধ করেছেন। বেচা-কেনা দু'টির মধ্যে একটি হল: বাইউ মুলাবাসা আর অপরটি হল: বাইউ মুনাবাযা।* আর পোশাকের পরিধানের মধ্যে একটি হলঃ কাপড় দিয়ে শরীর পেঁচিয়ে রাখা আর একটি হল: লজ্জা স্থানের উপর অন্য কোন পোশাক না পরে এক আল খাল্লা দ্বারা গোটা শরীর ঢেকে রাখা।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(* মুলাবাযা ও মুনাবাসা সম্পর্কে বেচা-কেনা অনুচ্ছেদ আলোচনা করা হবে।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(* মুলাবাযা ও মুনাবাসা সম্পর্কে বেচা-কেনা অনুচ্ছেদ আলোচনা করা হবে।)
كتاب الصلاة
7 - باب كراهة الصلاة بالاشتمال والسدل والإسبال وفي ثوب له أعلام وفي ملاحف النساء
(840) عن أبي سعيد الخدري رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن لبستين وعن بيعتين، أما البيعتان: الملامسة والمنابذة (1)، واللبستان: اشتمال الصماء (2) والاحتباء في ثوب واحد ليس على فرجه منه شيء.
তাহকীক:
হাদীস নং: ৮৪১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) নং অনুচ্ছেদ: কাপড় পেঁচিয়ে, ঝুলিয়ে ও নীচে নামিয়ে সালাত আদায় করা মাকরূহ
(৮৩৭) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) সালাতে (পরিধেয়) কাপড় ঝুলিয়ে রাখতে নিষেধ করেছেন।
(তিরমিযীতে এ হাদীসটি অনেক সূত্রে বর্ণিত হয়েছে। সবগুলো দুর্বল হলেও একটি অপরটিকে শক্তিশালী করে।)
(তিরমিযীতে এ হাদীসটি অনেক সূত্রে বর্ণিত হয়েছে। সবগুলো দুর্বল হলেও একটি অপরটিকে শক্তিশালী করে।)
كتاب الصلاة
7 - باب كراهة الصلاة بالاشتمال والسدل والإسبال وفي ثوب له أعلام وفي ملاحف النساء
(841) عن أبي هريرة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن السدل (1) يعني في الصلاة.
তাহকীক:
হাদীস নং: ৮৪২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) নং অনুচ্ছেদ: কাপড় পেঁচিয়ে, ঝুলিয়ে ও নীচে নামিয়ে সালাত আদায় করা মাকরূহ
(৮৩৮) 'আতা ইবন ইয়াসার নবী করীম (সা)-এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করে বলেন: এক ব্যক্তি কাপড় বুলানো অবস্থায় সালাত আদায় করছিল। তখন রাসূলুল্লাহ (সা) তাকে বললেন, তুমি যাও এবং ওযু করো। রাবী বলেন: অতঃপর সে গেল এবং ওযু করে আসল, তারপর রাসূল (সা) তাকে পুনরায় বললেন, তুমি যাও এবং ওযু করে এসো। রাবী বলেন: অতঃপর সে গেল এবং ওযু করে আসল। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, হে আল্লাহর রাসূল! কি হয়েছে? লোকটিকে বার বার ওযু করার নির্দেশ দিয়ে চুপ রয়েছেন। তখন রাসূলুল্লাহ (সা) বললেন: সে তার কাপড় ঝুলানো অবস্থায় সালাত আদায় করছিল। আর আল্লাহ্ তা'আলা কাপড় ঝুলানো কোন বান্দার সালাত কবুল করেন না।
(আবু দাউদ, বাইহাকী।)
(আবু দাউদ, বাইহাকী।)
كتاب الصلاة
7 - باب كراهة الصلاة بالاشتمال والسدل والإسبال وفي ثوب له أعلام وفي ملاحف النساء
(842) عن عطاء بن يسار عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم قال: بينما رجل يصلي وهو مسبل إزاره (1) إذ قال له رسول الله صلى الله عليه وسلم: اذهب فتوضأ. قال: فذهب فتوضأ، ثم جاء فقال له رسول الله صلى الله عليه وسلم: اذهب فتوضأ. قال: فذهب فتوضأ ثم جاء، فقال (له رجل) (2): مالك يا رسول الله؟ مالك أمرته يتوضأ ثم سكت؟ (3) قال: إنه كان يصلي وهو مسبل إزاره وإن الله عز وجل لا يقبل صلاة عبد مسبل إزاره (4).
তাহকীক:
হাদীস নং: ৮৪৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) নং অনুচ্ছেদ: কাপড় পেঁচিয়ে, ঝুলিয়ে ও নীচে নামিয়ে সালাত আদায় করা মাকরূহ
(৮৩৯) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা) একটা নকশাদার চাদর পরে সালাত আদায় করলেন। যখন সালাত শেষ করলেন তখন বললেন, এর নকশাগুলো সালাতে আমাকে ব্যস্ত রেখেছে। সুতরাং আমার এই নকশাদার চাদরটি আবূ জাহমের কাছে নিয়ে যাও, আর আবু জাহমের নকশাবিহীন চাদরটি আমার জন্য নিয়ে আসো।
(তাঁর থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) তিনি (আয়েশা (রা)) বলেন, নবী করীম (স)-এর একটা নকশাদার চাদর ছিল। তিনি তা আবু জাহামকে প্রদান করে তাঁর নকশা বিহীন চাদরটি নিজে গ্রহণ করে। তখন সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! নকশাদার চাদর নকশা বিহীন চাদর থেকে উত্তম। আয়েশা (রা) বলেন, তখন তিনি (রাসূল (স)) বললেন: সালাতের মধ্যে আমি তার নকশার দিকে তাকাচ্ছিলাম।
(তাঁর থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত) তিনি (আয়েশা (রা)) বলেন, নবী করীম (স)-এর একটা নকশাদার চাদর ছিল। তিনি তা আবু জাহামকে প্রদান করে তাঁর নকশা বিহীন চাদরটি নিজে গ্রহণ করে। তখন সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! নকশাদার চাদর নকশা বিহীন চাদর থেকে উত্তম। আয়েশা (রা) বলেন, তখন তিনি (রাসূল (স)) বললেন: সালাতের মধ্যে আমি তার নকশার দিকে তাকাচ্ছিলাম।
كتاب الصلاة
7 - باب كراهة الصلاة بالاشتمال والسدل والإسبال وفي ثوب له أعلام وفي ملاحف النساء
(843) عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم صلى في خميصة (1) لها أعلام، فلما قضى صلاته قال: شغلتني أعلامها (2) اذهبوا بها إلى أبي جهم (3) وائتوني بأنبجانيته (1). وعنه من طريق ثان (2) قالت: كان للنبي صلى الله عليه وسلم خميصة فأعطاها أبا جهم وأخذ أنبجانية له، فقالوا: يا رسول الله: إن الخميصة هي خير من الأنبجانية، قالت: فقال: إني كنت أنظر إلى علمهما في الصلاة (3).
তাহকীক:
হাদীস নং: ৮৪৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৭) নং অনুচ্ছেদ: কাপড় পেঁচিয়ে, ঝুলিয়ে ও নীচে নামিয়ে সালাত আদায় করা মাকরূহ
(৮৪০) ইবন সীরীন থেকে বর্ণিত। নবী করীম (সা) মহিলাদের বোরকা পরে সালাত আদায় করা অপছন্দ করতেন। কাতাদাহ (রাবীদের একজন) বলেন, আমাকে আমীর অথবা আবদে রব্বেহি হাম্মাম এরূপ সন্দেহ পোষণ করেছেন। আবু ইয়াদ থেকে আর তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সা) আয়েশা (রা)-এর এমন এক পশমী চাদর পড়ে সালাত আদায় করেছেন, যার কিয়দাংশ আয়েশা (রা)-এর গায়ে এবং বাকি কিয়দাংশ রাসূল (সা)-এর গায়ে ছিল।
(মুসলিম নাসায়ী ও ইবন মাজাহ)
(মুসলিম নাসায়ী ও ইবন মাজাহ)
كتاب الصلاة
7 - باب كراهة الصلاة بالاشتمال والسدل والإسبال وفي ثوب له أعلام وفي ملاحف النساء
(844) حدثنا عبد الله حدثني أبي ثنا عفان قال ثنا همام قال ثنا قتادة عن ابن سيرين أن النبي صلى الله عليه وسلم كره الصلاة في ملاحف النساء (4). قال قتادة: وحدثني، إما قال: كثير، وإما قال: عبد ربه، شك همام (5)، عن أبي عياض عن عائشة أن النبي صلى الله عليه وسلم صلى وعليه مرط (6) من صوف لعائشة عليها بعضه وعليه بعضه
তাহকীক:
হাদীস নং: ৮৪৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মুসল্লির সামনে বা ডানে শ্লেষ্মা, অনু বা কফ নিক্ষেপ করা অথবা কোমরে হাত রেখে সালাত আদায় করা নিষেধ
(৮৪১) আবদুল্লাহ ইবন্ উমর (রা) থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সা) মসজিদে কিবলার দিকে শ্লেষ্মা দেখতে পেলেন। তিনি খুঁচিয়ে তা সাফ করলেন অথবা বললেন যে, তিনি তা হাত দিয়ে সাফ করলেন, পরে রাগান্বিত হয়ে লোকদের সামনে ফিরলেন এবং বললেন: তোমাদের কেউ যখন সালাত আদায় করে তখন আল্লাহ্ তা'আলা তার সামনে থাকেন। সুতরাং তোমাদের কেউ যেন সালাতে স্বীয় সম্মুখে শ্লেষ্মা নিক্ষেপ না করে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصلاة
8 - باب نهي المصلي عن التنخم جهة الإمام أو اليمين وعن الاختصار في الصلاة
(845) عن نافع عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم رأى نخامة (1) في قبلة المسجد، فقام فحكها أو قال: فحتها (2) بيده ثم اقبل على الناس فتغيظ عليهم، وقال: إن الله عز وجل قبل وجه أحدكم في صلاته (3) فلا يتنخمن أحد منكم قبل وجهه في صلاته.
তাহকীক:
হাদীস নং: ৮৪৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মুসল্লির সামনে বা ডানে শ্লেষ্মা, অনু বা কফ নিক্ষেপ করা অথবা কোমরে হাত রেখে সালাত আদায় করা নিষেধ
(৮৪২) আনাস (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেন: তোমাদের কেউ যখন সালাতরত থাকে, সে তখন তার প্রভুর সঙ্গে আলাপনে থাকে। সুতরাং তোমাদের কেউ যেন তার ডান পাশে থু থু না ফেলে। ইবন্ জাফর (রাবীদের একজন) বলেন: সে যেন তার সামনের দিকে এবং ডান দিকে থুথু না ফেলে। তবে সে তার বাম দিকে বা তার দু'পায়ের নীচে থুথু ফেলতে পারে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
8 - باب نهي المصلي عن التنخم جهة الإمام أو اليمين وعن الاختصار في الصلاة
(846) حدثنا عبد الله حدثني أبي ثنا ابن أبي عدي عن سعيد وابن جعفر ثنا سعيد عن قتادة عن أنس رضي الله عنه أن نبي الله صلى الله عليه وسلم قال: إذا كان أحدكم في الصلاة فإنه مناج ربه (4) فلا يتفلن أحد منكم عن يمينه، قال ابن جعفر: فلا يتفل أمامه ولا عن يمينه ولكن عن يساره أو تحت قدميه.
তাহকীক:
হাদীস নং: ৮৪৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মুসল্লির সামনে বা ডানে শ্লেষ্মা, অনু বা কফ নিক্ষেপ করা অথবা কোমরে হাত রেখে সালাত আদায় করা নিষেধ
(৮৪৩) আবু রাফে' আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সা) একদিন মসজিদে কিবলার দিকে শ্লেষ্মা দেখতে পেলেন। আবু রাফে' বলেন, তিনি (আবু হুরায়রা) এক বার বলেছেন, তখন রাসূল (সা) তা' মুছে ফেললেন। আবু রাফে' বলেন, তারপর আবার তিনি (আবু হুরায়রা) বললেন, আমি তা মুছে ফেলেছি। অতঃপর তিনি (মহানবী (সা) বললেন, তোমরা যখন সালাতে থাকবে তখন কি তোমরা তোমাদের চেহারায় শ্লেষ্মা বা থুথু নিক্ষেপ করা পছন্দ করবে? সুতরাং তোমাদের কেউ যখন সালাতে থাকবে, তখন যেন তার সামনে এবং ডান দিকে থুথু নিক্ষেপ না করে। তবে প্রয়োজনে তার বাম দিকে পায়ের নীচে ফেলতে পারে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে তার কাপড়ে এভাবে ফেলবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
8 - باب نهي المصلي عن التنخم جهة الإمام أو اليمين وعن الاختصار في الصلاة
(847) عن أبي رافع عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى نخامة في القبلة قال: يقول مرة فحتها قال: ثم قال: قمت فحتيتها (1) ثم قال: أيحب أحدكم إذا كان في صلاته أن يتنخع في وجهه أو يبزق في وجهه؟ إذا كان أحدكم في صلاته فلا يبزقن بين يديه ولا عن يمينه، ولكن عن يساره تحت قدمه، فإن لم يجد (2) قال بثوبه هكذا.
তাহকীক:
হাদীস নং: ৮৪৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মুসল্লির সামনে বা ডানে শ্লেষ্মা, অনু বা কফ নিক্ষেপ করা অথবা কোমরে হাত রেখে সালাত আদায় করা নিষেধ
(৮৪৪) যিয়াদ ইবন সুবাইহি আল হানাফী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাইতুল্লাহর দিকে সালাত আদায় করতে দাঁড়িয়ে ছিলাম। তখন আমার পার্শ্বে এক বৃদ্ধ ছিল। আর আমি সালাত দীর্ঘায়িত করছিলাম। তখন আমি আমার হাত মাজায় রাখলাম। তখন ঐ বৃদ্ধটি তার হাত দ্বারা আমার বুকে জোরে আঘাত করলেন। আমি মনে মনে বললাম তিনি আমার সম্বন্ধে কি মনে করেছেন। তারপর দ্রুত নামায শেষ করলাম। অতঃপর দেখলাম একটি ছেলে তার পিছনে বসে আছে। তখন তাকে জিজ্ঞাসা করলাম এই বৃদ্ধ ব্যক্তি কে? সে বলল, উনি আবদুল্লাহ ইবন উমর। অতঃপর তিনি নামায শেষ না করা পর্যন্ত বসে থাকলাম। তারপর তাঁকে জিজ্ঞাসা করলাম, হে আবূ আব্দুর রহমান। আমার উপরে আপনার কি সন্দেহ হয়েছে? তিনি বললেন, তুমি সেই? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, ঐ দাঁড়ানো তো শূলে বিদ্ধের দাঁড়ানো। রাসূলুল্লাহ (সা) ওভাবে দাঁড়াতে নিষেধ করেছেন।
(আবু দাউদ, নাসায়ী। এ হাদীসের সনদ উত্তম।)
(আবু দাউদ, নাসায়ী। এ হাদীসের সনদ উত্তম।)
كتاب الصلاة
8 - باب نهي المصلي عن التنخم جهة الإمام أو اليمين وعن الاختصار في الصلاة
(848) عن زياد بن صبيح الحنفي قال: كنت قائمًا أصلي إلى البيت وشيخ إلى جانبي فأطلت الصلاة فوضعت يدي على خصري (3) فضرب الشيخ صدري بيده ضربة لا يألو (4) فقلت في نفسي: ما رابه (5) مني؟ فأسرعت الانصراف فإذا غلام خلفه قاعد فقلت: من هذا الشيخ؟ فقال: هذا عبد الله بن عمر. فجلست حتى انصرف. فقلت: أبا عبد الرحمن ما رابك مني؟ قال: أنت هو؟ قلت: نعم. قال: ذاك الصلب (1) في الصلاة، وكان رسول الله صلى الله عليه وسلم ينهى عنه.
তাহকীক:
হাদীস নং: ৮৪৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৮) অনুচ্ছেদ: মুসল্লির সামনে বা ডানে শ্লেষ্মা, অনু বা কফ নিক্ষেপ করা অথবা কোমরে হাত রেখে সালাত আদায় করা নিষেধ
(৮৪৫) ইয়াযীদ ইবন হারুন হিশাম থেকে তিনি মুহাম্মদ থেকে আর তিনি আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, "ইখতিসার" বা কোমরে হাত রেখে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে: রাবী বলেন, আমরা হিশামকে জিজ্ঞাসা করলাম ইখতিসার কি? উত্তরে তিনি বললেন: সালাতরত অবস্থায় কোমরে হাত রাখা। ইয়াযীদ বললেন, আমরা হিশামকে বললাম। সে কি (এ বক্তব্য) নবী করীম (সা) থেকে বর্ণনা করেছেন? তখন তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন।
(বুখারী, মুসলিম ও অন্যানা।)
(বুখারী, মুসলিম ও অন্যানা।)
كتاب الصلاة
8 - باب نهي المصلي عن التنخم جهة الإمام أو اليمين وعن الاختصار في الصلاة
(849) عن يزيد بن هارون عن هشام (2) عن محمد عن أبي هريرة رضي الله عنه قال: نُهي عن الاختصار في الصلاة، قال (3): قلنا لهشام: ما الاختصار؟ قال: يضع يده على خصره وهو يصلي. قال يزيد: قلنا لهشام ذكره عن النبي صلى الله عليه وآله وسلم؟ قال برأسه نعم.
তাহকীক:
হাদীস নং: ৮৫০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৪৬) জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা) আমাকে এক কাজে পাঠালেন বনী আল মুস্তালিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বের হওয়ার প্রাক্কালে। কাজ শেষে আমি তাঁর নিকট উপস্থিত হলাম। তখন তিনি তাঁর উটের উপরে সালাত পড়ছিলেন, আমি তাঁর সাথে কথা বললাম, তখন তিনি তাঁর হাত দ্বারা ইঙ্গিত করলেন। তারপর আবারও কথা বললাম। তখনও তিনি তাঁর হাত দ্বারা ইঙ্গিত করলেন। তখন আমি শুনতে পাচ্ছিলাম যে, তিনি (সূরা) পড়ছেন এবং তাঁর মাথা দ্বারা ইশারা করছেন। যখন সালাত শেষ করলেন, তখন বললেন, যে উদ্দেশ্যে তোমাকে পাঠালাম তার কি করলে, আমি সালাত আদায় করতে থাকায় তোমার (সালামের জবাব দিতে পারি নি। (অন্য বর্ণনায় আছে, তখন তিনি পূর্বদিকে মুখ করেছিলেন।)
(মুসলিম, নাসায়ী, বাইহাকী ও অন্যান্য।)
(মুসলিম, নাসায়ী, বাইহাকী ও অন্যান্য।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(850) عن جابر (بن عبد الله) رضي الله عنهما قال: أرسلني رسول الله صلى الله عليه وسلم وهو منطلق إلى بني المصطلق (1) فأتيته وهو يصلي على بعيره (2) فكلمته فقال بيده هكذا، ثم كلمته فقال بيده هكذا، وأنا أسمعه يقرأ ويومئ برأسه، فلما فرغ قال: ما فعلت في الذي أرسلتك؟ فإنه لم يمنعني إلا أني كنت أصلي (1)، زاد في رواية «وهو موجه (3) حينئذ إلى الشرق».
তাহকীক: