মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

৭. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৭২৪ টি

হাদীস নং: ৮৫১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৪৭) জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) আমাদেরকে নিয়ে একদিন ফজরের সালাত আদায় করলেন। তখন তিনি তার হাতের দ্বারা কিছু করলেন। "খালফ" বলেন, তিনি তাঁর সামনের দিকে ঝুঁকে কিছু করলেন। তাঁর সালাত শেষ করলে লোকজন তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, শয়তান আমার সালাতে বিভ্রাট সৃষ্টি করার জন্য আমার দিকে আগুনের তোড়া নিক্ষেপ করছিল। তখন আমি তাকে ধরে ফেললাম। আর যদি তাকে ধরে রাখতাম তাহলে সে আমার হাত থেকে পালাতে পারত না, তাকে মসজিদের কোন খুঁটির সাথে টাঙ্গিয়ে রাখতাম। তখন মদীনাবাসীর ছেলেরা তাকে দেখতে পারত।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিয়ী ও বাইহাকী, ইমাম তিরমিযী হাদীসটি সহীহ বলেছেন।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(851) عن جابر بن سمرة رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر فجعل يهوي بيده قال خلف: يهوي في الصلاة (3) قدامه، فسأله القوم حين انصرف، فقال: إن الشيطان هو كان يلقي عليّ شرر النار ليفتنن عن صلاتي، فتناولته فلو أخذته ما انفلت مني حتى يناط (4) إلى سارية من سواري المسجد ينظر إليه ولدان أهل المدينة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৪৮) আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাহাবী সুহায়ব (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন একদা রাসূল (সা)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম তখন তিনি সালাতরত ছিলেন। আমি তাঁকে সালাম করলে তিনি ইশারায় আমার সালামের উত্তর দিলেন। (আব্দুল্লাহ ইবন উমর বলেন) আমার মনে হয় তিনি (সুহায়ব) বলেছিলেন, রাসূলুল্লাহ (সা) অঙ্গুলী দ্বারা ইশারা করেছিলেন।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, বাইহাকী তিরমিযী হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(852) عن عبد الله بن عمر رضي الله عنهما عن صهيب صاحب رسول الله صلى الله عليه وسلم ورضي عنه أنه قال: مررت برسول الله صلى الله عليه وسلم وهو يصلي، فسلمت، فرد إلي إشارة، وقال: لا أعلم إلا أنه قال إشارة بإصبعه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৪৯) তাঁর (আব্দুল্লাহ্ ইবন উমর (রা)) থেকে আরও বর্ণিত যে, তিনি বলেন আমি বিলাল (রা) কে জিজ্ঞাসা করলাম সালাতরত অবস্থায় রাসূল (সা)-কে সালাম দিলে তিনি কিভাবে উত্তর দিতেন। তিনি বললেন, তিনি হাত দ্বারা ইশারা করতেন।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ বাইহাকী। তিরমিযী হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(853) وعنه أيضًا قال: قلت لبلال: كيف كان النبي صلى الله عليه وسلم يرد عليهم حين كانوا يسلمون في الصلاة؟ قال: كان يشير بيده.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৫০) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (সা) সালাতে ইশারা করতেন।
(আবু দাউদ, দারাকুতনী, ইবন হিব্বান, ইবন খোযাইমা। এ হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(854) عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم كان يشير في الصلاة.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৫১) ইয়াযীদ ইবন্ কাইসান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন; একদা আমি সালিম ইবন আবীল জাহদের নিকট প্রবেশের জন্য অনুমতি চাইলাম তখন তিনি সালাতরত অবস্থায় ছিলেন। তিনি তাসবীহ পাঠ করে (সুবহানাল্লাহ বলে) আমার জবাব দিলেন। তারপর তিনি (সালাত শেষে) সালাম ফিরিয়ে বললেন, সালাতরত অবস্থায় পুরুষদের অনুমতি তাসবীহ এবং মহিলাদের অনুমতি (হাত দিয়ে) তালি বাজানো (দ্বারা হবে)।
(রাবীগণ নির্ভরযোগ্য। হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি এর সনদও মুনকাতি'। তবে অন্যান্য হাদীস তাকে শক্তিশালী করে।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(855) عن يزيد بن كيسان استأذنت على سالم بن أبي الجعد (1) وهو يصلي فسبح لي، فلما سلم قال: إن إذن الرجل إ اكان في الصلاة يسبح (2) وإن إذن المرأة أن تصفق (3).
হাদীস নং: ৮৫৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৫২) য, হযরত আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা)-এর কাছে আসতাম, অতঃপর অনুমতি চাইতাম। তিনি সালাতরত থাকলে তাসবীহ পাঠ (দ্বারা আমাকে অনুমতি প্রদান) করতেন। আর যদি সালাতের বাইরে থাকতেন, তাহলে আমাকে অনুমতি দিতেন।
(নাসায়ী, ইবন মাজাহ, আহমদের সনদে একজন দুর্বল রাবী আছেন।)
(সালাতরত অবস্থায় ইশারা দ্বারা সালামের জবাব প্রদান করা মাকরূহ। ইসলামের প্রথম দিকে এরূপ করা হত। পরে এটা রহিত হয়ে যায়।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(856) ز. عن علي رضي الله عنه قال: كنت آتي النبي صلى الله عليه وسلم فأستأذن فإن كان في صلاة سبح، وإن كان في غير صلاة أذن لي.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৫৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৫৩) জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি যে, শয়তান যখন আমাকে আমার সালাতের কোন কিছু ভুলিয়ে দেয়, (অর্থাৎ আমার ইমামত অবস্থায় যদি ভুল করে বসি) তখন (তোমাদের) পুরুষেরা তাসবীহ (সুবহানাল্লাহ) পাঠ করবে, আর মহিলারা হাতে তালি বাজাবে।
( ইমাম আহমদ ব্যতীত কেউ হাদীসটি বর্ণনা করেন নাই। তার সনদে ইবন লাহিয়া আছেন। তিনি বিতর্কিত রাবী।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(857) عن جابر (بن عبد الله رضي الله عنهما) قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إذا أنساني الشيطان شيئًا من صلاتي فليسبح الرجال وليصفق النساء.
হাদীস নং: ৮৫৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৫৪) সাহল ইবন সা'আদ আসসায়েদী (রা) নবী করীম (সা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, কারো সালাতের ভিতরে কিছু ঘটলে সে যেন সুবহানাল্লাহ্ বলে। (সালাতে প্রয়োজনে) মেয়েদের জন্য (হাত দিয়ে) তালি বাজানো এবং পুরুষদের জন্য সুবহানাল্লাহ্ বলা (জায়েয)।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(858) عن سهل بن سعد الساعدي رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال: من نابه شيء في صلاته (1) فليقل: سبحان الله، إنما التصفيق للنساء والتسبيح للرجال.
হাদীস নং: ৮৫৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (৯) অনুচ্ছেদ: সালাতে প্রয়োজনে সুবহানাল্লাহ বলা, হাত দিয়ে তালি বাজানো এবং ইশারা করা জায়েয
(৮৫৫) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করীম (সা) বলেছেন, (সালাতে প্রয়োজনে) পুরুষদের জন্য হল সুবহানাল্লাহ্ বলা আর মেয়েদের জন্য (হাত দিয়ে) তালি বাজানো বৈধ।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
9 - باب جواز التسبيح والتصفيق والإشارة في الصلاة للحاجة
(859) عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: التسبيح للرجال والتصفيق للنساء.
হাদীস নং: ৮৬০
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) অনুচ্ছেদ: আল্লাহর ভয়ে সালাতে কাঁদা জায়েয
(৮৫৬) মুতাররফ ইবন আবু আবদুল্লাহ তাঁর পিতার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি রাসূল (সা)-এর নিকট পৌঁছলাম, তখন তিনি সালাত আদায় করছিলেন, তখন তাঁর বুকের ভেতর (ডেকচির মধ্যে ফুটন্ত পানির শব্দের ন্যায়) শব্দ হচ্ছিল। (অর্থাৎ তিনি কাঁদছিলেন) অন্য বর্ণনায় আছে কাঁদার কারণে এরূপ শব্দ হচ্ছিল।
(আবু দাউদ, নাসায়ী, ইবন হিব্বান, তিরমিযী। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
10 - باب جواز البكاء في الصلاة من خشية الله
(860) عن مطرق (بن عبد الله) عن أبيه (1) رضي الله عنه قال: انتهيت على رسول الله صلى الله عليه وسلم وهو يصلي ولصدره أزيز (2) كأزيز المرجل. (زاد في رواية «من البكاء») (3).
হাদীস নং: ৮৬১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১০) অনুচ্ছেদ: আল্লাহর ভয়ে সালাতে কাঁদা জায়েয
(৮৫৭) রাসূল (সা) যে অসুখে ইন্তিকাল করেন সে অসুখের হাদীস প্রসঙ্গে। আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসুল (সা) বললেন, তোমরা আবু বকর (রা)-কে বল, সে যেন মানুষদের নিয়ে সালাত আদায় করে। তখন আয়িশা (রা) বললেন: হে আল্লাহর রাসূল। আবু বকর একজন নরম স্বভাবের মানুষ, তিনি অশ্রু নিবারণ করতে পারবেন না। তিনি যখন কুরআন তিলাওয়াত করে তখন ক্রন্দন করেন। আয়েশা বলেন, আমি একথা কেবল এ কারণে বলি যে, রাসূল (সা)-এর স্থানে সর্বপ্রথম আবু বকর তাঁর প্রতিনিধিত্ব করলে মানুষ তাঁকে অপছন্দ করবে সে কথা ভেবে। তার পরও তিনি (রাসূল (সা)) বললেন, আবু বকর (রা) কে মানুষের ইমামতী করার জন্য নির্দেশ কর। আমি তখন আমার অভিমত পুনরাবৃত্তি করলাম। তখন তিনি আবারও বললেন; আবু বকর (রা)-কে মানুষের ইমামতী করার জন্য নির্দেশ কর। আমি তখন আমার অভিমত পুনরাবৃত্তি করলাম, তখন তিনি আবারও বললেন, আবু বকর (রা)-কে মানুষের ইমামতী করার জন্য নির্দেশ কর। তোমরা ইউসুফ (আ)-এর সাথী (আযিযের স্ত্রীর মত)।
(আবু দাউদ, ইবন হিব্বান, তিরমিযী। তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
10 - باب جواز البكاء في الصلاة من خشية الله
(861) عن عائشة رضي الله عنها في حديث مرض رسول الله صلى الله عليه وسلم الذي توفي فيه أن رسول الله صلى الله عليه وسلم قال: مروا أبا بكر فليصل بالناس. قالت عائشة: يا رسول الله إن أبا بكر رجل رقيق (4) لا يملك دمعه، وإنه إذا قرأ القرآن بكى، قالت: ما قلت ذلك إلا كراهية أن يتأثم الناس بأبي بكر (5) أن يكون أول من قام مقام رسول الله صلى الله عليه وسلم، فقال: مروا أبا بكر فليصل بالناس فراجعته، فقال: مروا أبا بكر فليصل بالناس، إنكن صواحب يوسف (1).
হাদীস নং: ৮৬২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদ: সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা, সামান্য হাঁটা ও এদিক-ওদিক তাকানো জায়েয
(৮৫৮) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (সা) দুই কালো প্রাণী সালাতে হত্যা করার আদেশ করেছেন। (আর তা হল) বিচ্ছু ও সাপ।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ্ এবং ইমাম তিরমিযী হাদীসটি সহীহ বলে উল্লেখ করেছেন। হাদীসটি ইবন হিব্বান ও হাকিম বর্ণনা করেছেন। শেষোক্তজন তা সহীহ বলেও মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
11 - باب جواز قتل الأسودين في الصلاة والمشي اليسير والالتفات فيها لحاجة
(862) عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمر بقتل الأسودين (1) في الصلاة: العقرب والحية.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদ: সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা, সামান্য হাঁটা ও এদিক-ওদিক তাকানো জায়েয
(৮৫৯) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) (তাঁর) গৃহে (নফল) সালাত আদায় করছিলেন। তখন তাঁর গৃহের দরজা বন্ধ ছিল। এমতাবস্থায় আমি আসলাম। তখন তিনি (রাসূল (সা) সামনে এগিয়ে গিয়ে আমার জন্য দরজা খুলে দিলেন এবং স্বীয় স্থান প্রত্যাবর্তন করলেন। আয়েশা (রা) বর্ণনা করেন যে, দরজাটি কিবলার দিকে ছিল।
(তাঁর থেকে অন্য সূত্রে বর্ণিত।) তিনি বলেন, (একবার) আমি দরজা খুলতে বললাম, তখন রাসূলুল্লাহ্ (সা) দাঁড়িয়ে (নফল) সালাত আদায় করছিলেন। তখন তিনি ডান দিক থেকে অথবা বাম দিক থেকে (কয়েক কদম) হেঁটে গিয়ে আমার জন্য দরজা খুলে দিলেন এবং পুনরায় সালাতের স্থানে ফিরে আসলেন।
(আবূ দাউদ, নাসায়ী, দারাকুতনী, তিরমিযী, হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
11 - باب جواز قتل الأسودين في الصلاة والمشي اليسير والالتفات فيها لحاجة
(863) عن عروة عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم يصلي (2) في البيت والباب عليه مغلق، فجئت فمشى حتى فتح لي ثم رجع إلى مقامه، ووصفت أن الباب في القبلة (3). وعنها من طريق ثان (4) قالت: استفتحت الباب ورسول الله صلى الله عليه وسلم قائم يصلي فمشى في القبلة إما عن يمينه وإما عن يساره (1) حتى فتح لي ثم رجع إلى مصلاه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদ: সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা, সামান্য হাঁটা ও এদিক-ওদিক তাকানো জায়েয
(৮৬০) আযরাক ইবন কায়িস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আবু বারযাহ আসলামী (রা) আহ্ওয়াজ নামক স্থানে এক নদীর কিনারে ছিলেন। তখন তিনি তাঁর (উটের) লাগাম হাতে নিয়েই সালাত আদায় করছিলেন। তখন লাগামধারী চতুষ্পদ জন্তুটি পিছনের দিকে টানছিল ফলে তিনি তার সাথে পিছনে যাচ্ছিলেন, তখন খাওয়ারেজী সম্প্রদায়ের এক ব্যক্তি (তাঁকে দেখে) বলল: আল্লাহ্! এই বৃদ্ধকে অপমানিত করুন। কিভাবে সে সালাত আদায় করছে। রাবী বলেন: অতঃপর তিনি সালাত শেষ করে বললেন, আমি তোমাদের কথা শুনেছি। (আরো বললেন) আমি রাসূলুল্লাহ (সা)-এর সাথে ছয়বার অথবা সাতবার অথবা আটবার যুদ্ধ করেছি। আমি তাঁর কাজ কর্মে ও (নিয়ম-নীতিতে) সহজতা অবলম্বন প্রত্যক্ষ করেছি। আমার চতুষ্পদ জন্তর সাথে আমার পিছনে ফিরে আসা তাকে ছেড়ে দেয়ার চেয়ে আমার জন্য সহজ, কেননা তাকে ছেড়ে দিলে সে তার আহারের সন্ধানে বেরিয়ে পড়বে তখন তাকে খুঁজে পাওয়া আমার জন্য কঠিন হবে। তখন আবু বারযা (রা) আসরের দু'রাকা'আত সালাত আদায় করছিলেন।
(বুখারী ও বাইহাকী।)
كتاب الصلاة
11 - باب جواز قتل الأسودين في الصلاة والمشي اليسير والالتفات فيها لحاجة
(864) عن الأزرق بين قيس قال: كان أبو برزة (الأسلمي) رضي الله عنه بالأهواز (2) على حرف نهر وقد جعل اللجام في يده، وجعل يصلي، فجعلت الدابة تنكص (3)، وجعل يتأخر معها، فجعل رجل من الخوارج يقول: اللهم اخز هذا الشيخ كيف يصلي؟ قال: فلما صلى قال: قد سمعت مقالتكم، غزوت مع رسول الله صلى الله عليه وسلم ستًا أو سبعًا أو ثمانيًا فشهدت أمره وتيسيره، لكان رجوعي مع دابتي أهون علي من تركها فتنزع (4) إلى مألفها فيشق عليّ. وصلى أبو برزة العصر ركعتين (5).
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদ: সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা, সামান্য হাঁটা ও এদিক-ওদিক তাকানো জায়েয
(৮৬১) আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) সালাতরত অবস্থায় ডানে এবং বামে তাকাতেন। তবে তাঁর ঘাড় তাঁর পিঠের পিছনের দিকে ফিরাতেন না।
(হাইছামী হাদীসটি কর্ণনা করেন এবং বলেন হাদীসটি গরীব।)
كتاب الصلاة
11 - باب جواز قتل الأسودين في الصلاة والمشي اليسير والالتفات فيها لحاجة
(865) عن ابن عباس رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم يصلي يلتفت يمينًا وشمالاً ولا يلوي عنقه خلف ظهره.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৬
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদ: সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা, সামান্য হাঁটা ও এদিক-ওদিক তাকানো জায়েয
(৮৬২) আবদুল্লাহ ইবন সাঈদ থেকে বর্ণিত, তিনি ইকরিমাহ (রা)-এর (যিনি রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীদের একজন) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) তাঁর ঘাড় না ঘুরায়ে সালাতে এদিক-ওদিক দৃষ্টি ফিরাতেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তার সনদ মুরসাল হলেও রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
11 - باب جواز قتل الأسودين في الصلاة والمشي اليسير والالتفات فيها لحاجة
(866) عن عبد الله بن سعيد بن أبي هند عن رجل (1) من أصحاب عكرمة قال: كان رسول الله صلى الله عليه وسلم يلحظ (2) في صلاته من غير أن يلوي عنقه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১১) অনুচ্ছেদ: সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা, সামান্য হাঁটা ও এদিক-ওদিক তাকানো জায়েয
(৮৬৩) আনাস ইবন্ সিরীন থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবন মালিককে সালাতের মধ্যে কোন জিনিসের প্রতি চোখ উত্তোলন করে সে দিকে দৃষ্টিপাত করতে দেখেছি।
(ইমাম আহমদ ব্যতীত অন্য কেউ হাদীসটি বর্ণনা করেন নাই। তবে তার সনদ উত্তম।)
كتاب الصلاة
11 - باب جواز قتل الأسودين في الصلاة والمشي اليسير والالتفات فيها لحاجة
(867) عن أنس بن سيرين قال: رأيت أنس بن مالك يستشرف (3) لشيء وهو في الصلاة ينظر إليه.
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১২) অনুচ্ছেদ: সালাতে শিশু সন্তানকে কোলে তুলে নেয়া জায়েয
(৮৬৪) আমর ইবন সুলাইম আযযুরাকী থেকে বর্ণিত। তিনি আবু কাতাদাহকে বলতে শুনেছেন, একদা আমরা উপস্থিত থাকাকালে রাসূলুল্লাহ (সা) উমামা বিনতে আবুল আস ইবন রাবী কে নিয়ে আমাদের নিকট আসেন, যার মাতা ছিলেন রাসূলুল্লাহ (সা) এর কন্যা যয়নাব (রাযিঃ)। এ সময় তিনি (উমামা) শিশু ছিলেন। রাসূলুল্লাহ (সা) তাকে কাঁধে নিয়ে আসেন এবং ঐ অবস্থায় নামায আদায় করেন। তিনি রুকু করার সময় তাকে নামিয়ে রাখতেন এবং দাঁড়ানো থাকাবস্থায় তাকে কাঁধে উঠিয়ে নিতেন। অতপর রাসূল (সা) তাকে কাধে নিয়েই নামাজ আদায় করলেন। এমনকি এইভাবে তিনি নামায সমাপ্ত করেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصلاة
12 - باب في جواز حمل الصغير في الصلاة
(868) عن عمرو بن سليم الزرقي أنه سمع أبا قتادة يقول: بينا نحن في المسجد جلوس خرج علينا رسول الله صلى الله عليه وسلم يحمل أمامة بنت أبي العاص بن الربيع (1) وأمها زينب بنت رسول الله صلى الله عليه وسلم وهي صبية (2) فحملها على عاتقه فصلى صلى الله عليه وسلم وهي على عاتقه، يضعها إذا ركع، ويعيدها على عاتقه إذا قام (3)، فصلى رسول الله صلى الله عليه وسلم وهي على عاتقه حتى قضى صلاته، يفعل ذلك بها
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ (১২) অনুচ্ছেদ: সালাতে শিশু সন্তানকে কোলে তুলে নেয়া জায়েয
(৮৬৫) আমর ইবন সুলাইম আযযুরাকী থেকে বর্ণিত তিনি আবু কাতাদাহকে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (সা) সালাত আদায় করছিলেন আর তখন আবুল 'আস ইবনু রাবীর মেয়ে রাসূল (সা)-এর দৌহিত্রী তাঁর কাঁধে ছিল। তিনি তাকে রুকু করার সময় নামিয়ে রাখতেন এবং সিজদা থেকে উঠার সময় (আবার) তাঁর কাঁধে উঠিয়ে নিতেন। আমির বলেন, সেটা কোন সালাত ছিল, তা আমি আবু কাতাদাকে জিজ্ঞাসা করি নাই।
(ইবন জুরাইজ এবং যায়েদ ইবন আবি আত্তাব আমর ইবন্ সুলাইম থেকে বর্ণনা করেন যে, সেটা ছিল ফজরের সালাত। আর আবু আব্দুর রহমান। (অর্থাৎ ইমাম আহমদের ছেলে আবদুল্লাহ) তাঁকে (ফজরের সালাত সম্পর্কিত বর্ণনাটিকে) উত্তম বলে মন্তব্য করেছেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
12 - باب في جواز حمل الصغير في الصلاة
(869) حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الرزاق أنا ابن جريج أخبرني عامر بن عبد الله بن الزبير عن عمرو بن سليم الزرقي أنه سمع أبا قتادة يقول إن النبي صلى الله عليه وسلم صلى وأمامة بنت زينب ابنة النبي صلى الله عليه وسلم وهي ابنة أبي العاص بن الربيع بن عبد العزى على رقبته (1)، فإذا ركع وضعها، وإذا قام من سجوده أخذها فأعادها على رقبته، فقال عامر: ولم أسأله أي صلاة هي (2). قال ابن جريج وحدثت عن زيد بن أبي عتاب عن عمرو بن سليم أنها صلاة الصبح. قال أبو عبد الرحمن: جوده.