আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৯৯১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বাবা নেই, আমার ভায়েরা তেমন মা কে দেখাশোনা করেন না। আমার বাবা দুই ভাই আর আমার বড় বোনকে বিয়ে দিয়ে গেছে তাদের প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা সাহায্য করেছেন। আমার বিয়ের আগেই বাবা মারা জান। আর আমার ভাইরা আমাকে দেখতেই পারে না।
আমার মা আমাকে কিছু টাকা সবাইকে না জানায় আমানত সরুপ দিয়েছে, যাতে বিপদের সময় মার অসুস্থতায় বা আমার ভবিষ্যতে কাজে আসে।
দুই ভাই আর বড় বোন তার কিছুই জানেনা। কিন্তু দুই ভাই এটা অন্তাজ করে আমারে বরাবর অপবাদ দেয়, আমি মায়ের কাছ থেকে বহু টাকা নিয়ে গেছি। ওদের হকের টাকা বেইমানি করে নিয়ে গেছি। আরো অনেক বাজে মন্তব্য করে। আমি মা কে টাকাটা অনেক বার ফিরিয়ে দিতে চেয়েছি কিন্তু সে আমাকে আল্লাহর কসম দিয়ে বলেছেন তুই এই টাকা তোর ভাই বোনদের দিলে তুই আখিরাতে দায় থাকবি আমার কাছে।
এখানে আমি কি গুনাহগার? আমি কি আসলেই হক মেরে খাচ্ছি? আমার মা কি গুনাহের কিছু করে ফেলছেন আবেগে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ ডিসেম্বর, ২০২১
ঢাকা
১১৮৯৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম মুহতারাম,

বাবা মার কথা শোনা ওয়াজিব!

আচ্ছা, যদি তারা কাফির হয় বা নামে মুসলিম কিন্তু ইসলামী শরীয়তের কোনো তোয়াক্কা করেন না, তার ছেলে ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করলে নিচু চোখে দেখে, বা আল্লাহর হারামকে হালাল বানিয়ে ফেলে, হারামের কথা স্মরণ করিয়ে দিলে এসব আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করে!
আবার এমন কোনো বাবা মা আছেন, যারা কবর পূজারী মুখে সব সময় তাদের ভন্ড বাবাদের জিকির থাকে!

প্রশ্ন ১: এসব করলেও তাদের কথা শুনা ওয়াজিব?

প্রশ্ন ২: বাবা ইসলাম পালন করতে বাধা দেয়, যেমন নামাজ, রোজা, পর্দা করতে বাধা দেয়, শিরক করতে বাধ্য করে, খারাপ ব্যাবহার করে!

এমতাবস্থায় সম্পর্ক ছিন্ন করা জায়েজ হবে?

সম্পূরক প্রশ্ন: বাবা যদি হারাম আয় করে, তাহলে আমি হালাল আয়ের পথ খুঁজে আব্বার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৭ ডিসেম্বর, ২০২১
ঢাকা