নামাজে মোবাইল বেজে উঠলে কী করবেন?
প্রশ্নঃ ১১৯২৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজে মোবাইল বেজে উঠলে করনীয় কি বিস্তারিত বলে দিন
১৯ সেপ্টেম্বর, ২০২৫
শরিয়তপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলঃ নামাজের আগেই অত্যন্ত গুরুত্বের সাথে মোবাইলের রিংটোন বন্ধ করে দেওয়া; যাতে নামাজে কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু যদি রিংটোন বন্ধ করতে ভুলে যায় এবং নামাজরত অবস্থায় মোবাইল বেজে ওঠে, তবে এক হাত পকেটে ঢুকিয়ে রিংটোনটি বন্ধ করে দিবে; মোবাইল বের করা এবং সেটির দিকে তাকানো ঠিক নয়। নামাজের মধ্যে এক হাত দিয়ে মোবাইল বের করে অল্প সময়ের জন্য স্ক্রিন দেখা এবং রিংটোন বন্ধ করে দেওয়ার দ্বারা নামাজ ভেঙে যায় না বটে, তবে নামাজ ত্রুটিপূর্ণ হয়।
* কিন্তু যদি দুই হাত দিয়ে মোবাইল ধরে, অথবা এক হাত দিয়ে এমন ভঙ্গিতে ধরে স্ক্রিনের দিকে তাকায় যে—দূর থেকে কোনো দর্শনকারী ব্যক্তি মনে করে এই লোকটি নামাজ পড়ছে না, তবে নামাজ ভেঙে যাবে; কারণ এটি 'আমলে কাছীর'। আর নামাজের মধ্যে আমলে কাছীর করার দ্বারা নামাজ ভেঙে যায়।
* আমলে কাছীরের সংজ্ঞায় ফকীহগণের একাধিক মতামত রয়েছে। ফতোয়া প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য মত হলো—এমন কোনো কাজ করা যা দূর থেকে কেউ দেখলে তার নিশ্চিত বিশ্বাস হয়ে যায় যে, এই কাজটি করা ব্যক্তি নামাজে নেই। আর যে কাজের অবস্থা এমন নয়, তা হলো 'আমলে কীলল'; আর আমলে কীললের দ্বারা নামাজ ভেঙে যায় না। সাধারণত মোবাইলের রিংটোন আমলে কীললের মাধ্যমেই বন্ধ করা সম্ভব। অতএব, নিজের এবং অন্যদের নামাজকে ব্যাঘাত থেকে রক্ষা করার জন্য মোবাইলের রিংটোন বন্ধ করে দেওয়া উচিত।
* উল্লেখ্য, রিংটোনের মূল উদ্দেশ্য হলো ফোন আসার বিষয়টি জানা; সুতরাং মোবাইলে মিউজিক বা গানমুক্ত সাধারণ রিংটোন সেট করা উচিত। যাতে কখনো রিংটোন বন্ধ করতে ভুলে গেলে এবং নামাজের মধ্যে ফোন বেজে উঠলেও নামাজে মনোযোগের ব্যাঘাত কম হয় এবং মিউজিকের গুনাহ থেকে বাঁচার পাশাপাশি মসজিদের পবিত্রতা লঙ্ঘন করার অপরাধ থেকেও রক্ষা পাওয়া যায়।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 624):
"(و) يفسدها (كل عمل كثير) ليس من أعمالها ولا لإصلاحها، وفيه أقوال خمسة أصحها (ما لايشك) بسببه (الناظر) من بعيد (في فاعله أنه ليس فيها) وإن شك أنه فيها أم لا فقليل".
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 634):
"(ولايفسدها نظره إلى مكتوب وفهمه) ولو مستفهماً وإن كره".
(فتاوی قاضی خان : علی هامش الهندیة 128/1 ط: رشیدیه)
"المصلي إذا ضرب دابةً مرَّةً أو مرتین لاتفسد صلاته؛ لأنّ الضرب یتمّ بیدٍ واحدةٍ، وإن ضربها ثلاث مرات في رکعةٍ واحدةٍ تفسد صلاته".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১