হায়েজ, নেফাস বা জানাবাত অবস্থায় নখ ইত্যাদি কাটার হুকুম
প্রশ্নঃ ১২২৮৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেফাছ অবস্থায় নখ কাটা যাবে
১৭ অক্টোবর, ২০২৫
গোপালগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই\বোন, হায়েজ (মাসিক),নেফাস (সন্তান জন্মের পর রক্তস্রাব) অবস্থায় নখ কাটার বিষয়ে কোনো স্পষ্ট ও নির্দিষ্ট দলিল পাওয়া যায় না।
তবে ফুকাহায়ে কেরাম (ইসলামী ফকিহগণ) গোসল ফরজ অবস্থায় নখ ও চুল কাটাকে মাকরূহ বলেছেন। এর থেকেই বোঝা যায় যে, নারীর জন্যও হায়েজ বা নেফাস অবস্থায় নখ কাটা, বগলের ও গোপন অঙ্গের লোম পরিষ্কার করা মাকরূহ।
সেমতে হায়েজ বা নেফাস অবস্থায় নখ বা চুল ইত্যাদি কাটা মাকরূহ ও অপছন্দনীয়। তাই এই অবস্থায় এসব কাটা উচিত নয়। তবে যদি কেউ কেটে ফেলে, তাহলে তার উচিত কাটা নখ বা চুল মাটিতে পুঁতে রাখা।
এ নির্দেশ শুধু গোসল ফরজ অবস্থায় কাটা নখ বা চুলের জন্য সীমাবদ্ধ নয়; বরং মানুষ যে সময়েই নখ বা চুল কাটুক না কেন, সেগুলো মাটিতে পুঁতে রাখা উত্তম ও ভালো কাজ।
"حلق الشعر حالة الجنابة مكروه وكذا قص الأظافير كذا في الغرائب."
(فتاوی ہندیہ ,کتاب الکراهیة ، الباب التاسع عشر في الختان والخصاء وحلق المرأة شعرها ووصلها شعر غيرها جلد 5 ص: 358 ط: دارالفکر)
حلق الشعر حالة الجنابة مکروہ وکذا قص الأظافیر کذا فی الغرائب
(فتاوی ہندیہ: ۵/ ۳۵۸، ط: زکریا)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১