প্রশ্নঃ ১২৪৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম শায়েখ,
এক ব্যাক্তি তার দোকানে এক ধরনের পন্য বিক্রি করে যার সাথে কিছু কাগজ রয়েছে সেখান থেকে একটা কাগজ উঠিয়ে সেখানে যা লেখা তা সাথে বাড়তি হিসেবে পাবে (যেমনঃ খেলনা,বাটি,টাকা ইত্যাদী)। এটা কি জায়েজ হচ্ছে?
৯ জানুয়ারী, ২০২২
রাজাপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরিয়তের দৃষ্টিতে ক্রয়-বিক্রয় হালাল হওয়ার জন্য পণ্য কেনা ও তার মূল্য নির্ধারণ করা শর্ত। সুতরাং প্রতিটি পণ্যের মূল্য নির্ধারিত হওয়া জরুরি। সুতরাং উল্লেখিত লটারি কিছু শর্ত সাপেক্ষে বৈধ হতে পারে--
এক. পণ্য যথাযোগ্য মূল্যে ক্রয় করতে হবে। যদি পুরস্কারের কারণে বিক্রেতা পণ্যের মূল্য বৃদ্ধি করে, তাহলে বৈধ হবে না।
দুই. লটারি ভেজাল পণ্য প্রচারের মাধ্যম হতে পারবে না। কেননা ভেজাল পণ্যের মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়, যা সম্পূর্ণ হারাম।
তিন. ক্রেতা শুধু লটারি জেতার আশায় পণ্য ক্রয় করতে পারবেন না।
উক্ত তিন শর্ত পাওয়া গেলে পণ্য ক্রয় করা এবং এর মাধ্যমে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে। পক্ষান্তরে উক্ত শর্তগুলো পূর্ণ না হলে পণ্য ক্রয়-বিক্রয়, উক্ত লটারি ও এর মাধ্যমে প্রাপ্ত পুরস্কার জায়েজ হবে না। (হেদায়া: ৪/৫৭২; আল-বাহরুর রায়েক: ৮/৩৭১)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১