কালো খেযাব ব্যবহার করার বিধান
প্রশ্নঃ ১২৪৭৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাড়ি কালো করা জায়েজ নাই কিন্তু তিন কারণে নাকি জায়েজ আছে, ১,যুদ্ধের ময়দানে ২,স্ত্রী যোয়ান থাকলে ৩নাম্বারটা ভুলে গেছি এটার কতো সত্যি জানালে উপকৃত হবো
৫ নভেম্বর, ২০২৫
৩VQQ+JR৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বার্ধক্যের কারণে চুল-দাড়ি পেকে গেলে তাতে কালো খেযাব ব্যবহার করা নাজায়েয। একাধিক হাদীসে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ার এসেছে।
হাদীসে এসেছে,
النَّهْيُ عَنْ الْخِضَابِ بِالسَّوَادِ
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَلَبِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ وَهُوَ ابْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ
পরিচ্ছেদঃ কালো খিযাব লাগানো নিষেধ
আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ হালাবী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শেষ যমানায় এমন কতক লোক হবে, যারা কবুতরের বুকের মত কালো খিযাব লাগাবে, তারা বেহেশতের গন্ধও পাবে না।
সুনানে নাসায়ী, হাদিস নংঃ ৫০৭৫
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/24606
আগের যুগে যুদ্ধ হতো সমনা-সামনি। সে সময়ে যুদ্ধের ময়দানে যোদ্ধার শরীরের ভাব ভঙ্গিও শত্রুর মধ্যে প্রভাব ফেলত। তাই সে যুগে যুদ্ধের প্রয়োজনে যাতে শত্রু তাকে বৃদ্ধ ও দুর্বল না ভাবে সে জন্য ঐ যুগে যুদ্ধের প্রয়োজনে কালো খেযাব ব্যবহার করার অনুমতি ছিল। কিন্তু বর্তমানে এখন যেহেতু সম্মুখ যুদ্ধ হয় না। তাই এখন আর যোদ্ধাদের জন্যও সে প্রয়োজন নেই।
তবে কোনো যুবকের রোগ বা অন্য কোনো কারণে যদি চুল-দাড়ি পাকার বয়সের আগেই সাদা হয়ে যায় তবে এমন যুবকের জন্য কালো খেযাব ব্যবহার করার অনুমতি রয়েছে। কিন্তু কালো খেযাব ব্যবহার না করা উত্তম। এখানে স্ত্রী জোয়ান থাকা মূল বিষয় নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১