শহুরে মানুষ গ্রামের বাড়িতে গেলে মুসাফির না মুকিম?
প্রশ্নঃ ১৩৪৪৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আমি আমার পরিবার ঢাকায় থাকি। আমরা বছরে ১/২ বার গ্রামে যাই বা, নানু বাড়ি যাই ৭/৮ দিন থেকে আবার ঢাকায় চলে আসি। এখন আমার প্রশ্ন হলো আমরা যখন গ্রামে যাই বা, নানু বাড়ি যাই তখন কি আমরা মুসাফির ( নানু বাড়ি দাদার বাড়ির মাঝে দেড় কিঃমিঃ দূরত্ব)।
২৫ জানুয়ারি, ২০২৬
দিঘলী
১০ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো ব্যক্তি তার অবস্থানস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরে সফরের নিয়তে বের হয়ে তার এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিক্বহ ১/৪৩৬, আহসানুল ফাতাওয়া ৪/১০৫) ।
লক্ষ্মীপুরে আপনার পৈতৃক বাড়িতে যখন আপনারা যান তখন কি মেহমান হিসেবে যান না বাড়িওয়ালা (বাড়ীর মালিক) হিসেবে যান? যদি সেখানে আপনাদের জায়গাসম্পত্তি থাকে; আপাতত কোনো বাসস্থান না থাকলেও ভবিষ্যতে সেখানে নিজেদের স্থায়ী আবাস গড়ার ইচ্ছা থাকে তাহলে সেখানে গেলে আপনারা মুকিম হবেন। মুসাফির নয়।
আর যদি ঢাকাকেই স্থায়ী আবাসস্থল হিসেবে নিয়ে লক্ষ্মীপুরে আবাস গড়ার কোনো ইচ্ছা না বরং সেখানে আপনার চাচা-মামাদের বাসায় অতিথী হিসেবেই থাকেন তাহলে সেখানে গেলে মুসাফির থাকবেন।
একজন মানুষের একাধিক স্থায়ী আবাসও হতে পারে। তখন সেগুলোতে গেলে তিনি মুকিম হিসেবেই গণ্য হবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন