বাড়ির নিচে স্বর্ণ-রূপা দিলে কি বাড়ি স্বর্ণ-রূপার মত হবে?
প্রশ্নঃ ১৩৫৯৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক জায়গায় দেখা যায় যে,যখন নতুন বিল্ডিং করতে শুরু করে তখন বিল্ডিংয়ের বেজের মধ্য স্বর্ণের কিছু অংশ আন্টি কিংবা অন্য কিছু দিয়ে রাখে তাদের প্রচলন অথবা বিশ্বাস যে এই স্বর্ণের অংশ দিলে তাদের বাড়ি স্বর্ণের মত হবে। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এটার হুকুম জানতে চাই।
৪ ফেব্রুয়ারী, ২০২৬
বগুড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরীয়তে ইসলামীর সাথে এজাতীয় বিশ্বাসের নূন্যতম কোনো সম্পর্ক নাই। বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের কারণে প্রতিবেশী ধর্মে প্রচলিত রীতিনীতি আমাদের সমাজেও ঢুকে পড়েছে। শুধু ঢুকেই পড়েনি বরং সেগুলো মজবুতভাবে শিকড় গেড়ে নিয়েছে। তাই প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক হলো শরীয়ত বিরোধী এজাতীয় চিন্তা-দর্শণ থেকে বের হয়ে কুরআন সুন্নাহ অনুযায়ী আকিদা বিশ্বাস রাখা।
বরকত আল্লাহ তায়ালার এক অফুরন্ত দান। কাজেই সকল কিছুতে বরকত দানের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। আমাদের জন্য করণীয় হলো, আল্লাহ তায়ালার বরকত লাভের দোয়া করা এবং সেই পথ ও পদ্ধতিগুলো অবলম্বন করা।
হাদীসে আছে রাসূলুল্লাহ ﷺ দোয়া করতেন
اللهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي ، وَوَسِّعْ لِي فِي دَارِي ، وَبَارِكْ لِي فِي رِزْقِي
হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দিন, আমার ঘরে প্রশস্ততা দান করুন এবং আমার রিযিকে বরকত দান করুন।
বরকত লাভের পথ ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রবন্ধটি দেখুন। https://muslimbangla.com/article/698 ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১