সাধারণ প্রসাধনি মোহর হিসেবে ধর্তব্য নয়
প্রশ্নঃ ১৩৬৩৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামী আলেম বিবাহের সময় তার সামর্থ্য অনুযায়ী এক লক্ষ টাকা মহর ধার্য করেছে,পরে ৫০ হাজার টাকার স্বর্ণেদিয়েছে,কথা ছিল বাকি টাকা পরে পরিশোধ করবে,মাঝেমধ্যেই যখন বাকি মহরের কথা উঠে সে কথা ঘুরিয়ে ফেলে বা বলে ঐটাকা অন্য ভাবে পরিশোধ হয়ে গেছে, প্রসাধনী মহর ভাবলে মহর আদায় হয়ে যাবে?
৮ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহর স্ত্রীর অধিকার। বিবাহের সময় নির্ধারিত পূর্ণ মহরই আদায় করা স্বামীর দায়িত্ব। সঠিকভাবে পূর্ণ মহর আদায় না করলে সে স্ত্রীর নিকট সর্বদা ঋণী থেকে যাবে। কেননা তা অন্যান্য ঋণের মতোই যা আদায় করা আবশ্যক। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আদায় না করলে এবং স্ত্রীও দাবি না ছাড়লে স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে অন্যান্য ঋণের মতো মিরাছ বণ্টনের আগেই আদায় করতে হবে। তবে স্ত্রী স্বেচ্ছায় দাবি ছেড়ে দিলে ভিন্ন কথা।
আর আমাদের সমাজে দৈনন্দিন প্রয়োজনীয় সাধারণ প্রসাধনী মহর হিসেবে গণ্য হয় না। তাই তা মহর হিসেবে ধরে নিলেই মহর আদায় হবে না। সেক্ষেত্রে অবশিষ্ট মহর স্বাভাবিক নিয়মেই আদায় করতে হবে। তবে যে সব জিনিস সাধারণত মহর হিসেবে গণ্য হয় না, কখনও স্বামী তা দেওয়ার পূর্বে যদি মহরের কথা বলে দেয় এবং স্ত্রীও স্বেচ্ছায় মেনে নেয় তাহলে তা মহর বলে গণ্য হবে। অন্যথায় নয়।
মহর আদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِہِنَّ نِحۡلَۃً ؕ فَاِنۡ طِبۡنَ لَکُمۡ عَنۡ شَیۡءٍ مِّنۡہُ نَفۡسًا فَکُلُوۡہُ ہَنِیۡٓــًٔا مَّرِیۡٓــًٔا
তোমরা নারীদেরকে খুশী মনে তাদের মাহর আদায় কর। তারা নিজেরা যদি স্বতঃস্ফূর্তভাবে তার কিছু অংশ ছেড়ে দেয়, তবে তা সানন্দে, স্বচ্ছন্দভাবে ভোগ করতে পার। -সূরা নিসা, আয়াত নং ৪
অন্য আয়াতে ইরশাদ হয়েছে-
وَاُحِلَّ لَکُمۡ مَّا وَرَآءَ ذٰلِکُمۡ اَنۡ تَبۡتَغُوۡا بِاَمۡوَالِکُمۡ
আর এ ছাড়া অন্য নারীদেরকে নিজেদের অর্থ-সম্পদ খরচের মাধ্যমে (অর্থাৎ মাহর দিয়ে নিজেদের বিবাহে আনার) কামনা করাকে বৈধ করা হয়েছে...। -সূরা নিসা, আয়াত নং ২৪
সুতরাং পূর্ণ মহর অবশ্যই আদায় করতে হবে। আর এটা স্ত্রীদের আল্লাহ প্রদত্ত অত্যন্ত সম্মানজনক অধিকার।
** كَمْ كَانَ صَدَاقُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم؟ قَالَت: كَانَ صَدَاقُهُ لِأَزْوَاجِهِ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا. قَالَت: أَتَدْرِي ما النش؟ قال: قلت: نصف أوقية. قتلك خمسمائة دِرْهَمٍ. فَهَذَا صَدَاقُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِأَزْوَاجِهِ. (رواه صحيح مسلم : رقم الحديث 1426)
** عن أُمِّ حبيبة: أنها كانت تحتَ عُبيدِ الله بن جحش، فماتَ بأرض الحبشةِ، فزوَّجها النجاشيُّ النبيَّ صلى الله عليه وسلم، وأمهرها عنه أربعةَ آلافٍ، وبعث بها إلى رسول الله صلى الله عليه وسلم مع شُرَحْبيلَ ابنِ حَسَنةَ. (رواه سنن أبي داود : رقم الحديث 2107 )
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১