মাহরামের সামনে পর্দা
প্রশ্নঃ ১৪০৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১ :- মাহরামদের সামনে যদি বিনা করনে মাথায় ওড়না, দেই নাহ,তাহলে কী গুনাহ হবে?
২:--যদি ঘরে একরুমে মাহরাম থাকে এবং সেই রুমে অজুর ব্যবস্থা থাকে তাহলে তখন মাহরামের সামনে অজু করলে কোনো সমস্যা হবে কী?
৩:- আমার আব্বুর -আম্মুর চাচাত -মামাত-খালাত-ফুপাত ভাইয়েরা আমার জন্য কী হয়? মাহরান না কী না মাহরাম? কতটুকু পর্দা করবো এদের সামনে
৪:-নামাজে বেশীর ভাগ সময় আমি ৩কুয়াটার হাতা জামা পরে নামাজ পড়ি, যদি ঘরের মধ্যে থকা অবস্থায় নামাজে আমার হাতের কবজির উপরের কিছু টা অংশ দেখা যায় তাহলে কী নামাজ হবে?
২৭ আগস্ট, ২০২৪
সিলেট
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. মাহরামের সামনে মাথা ঢাকা জরুরী নয়।
মাহরামের সামনে উড়না ছাড়া হাতা কাটা জামা পরিহিত অবস্থায় যাওয়াও জায়েজ। তবে ফিতনার আশংকা হলে জায়েজ নয়। কেননা ঘরে নারীর সতর হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর।অনরূপভাবে কিতাবে সিনার কথাও এসেছে। এর মানে হল, স্তনের উপরের ও গলার নিচের মাঝামাঝি অংশটাকে বুঝানো হয়েছে। স্তনও মাহরাম পুরুষের জন্য সতরের অন্তর্ভূক্ত।
এছাড়া স্বামী-স্ত্রীর মাঝে কোনো সতর নেই। কাজেই স্ত্রী স্বামীর সামনে ওড়না ছাড়া অসতে পারবে।
২. আজু করা যাবে।
৩. আব্বু আম্মুর আপন/দুধভাই-বো ছাড়া অন্য কেউই আপনার মাহরাম নয়। এমনকি আপনার বাবা মায়েরও মাহরাম নয়। তাদের সামনে পূর্ণ পর্দা জরুরী।
৪. নামাজে নারীর জন্য চেহারা দুই হাতের তালু , দুই পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখার অবশ্যক। তা না হলে নামাজ হবে না। থ্রি কোয়াটার হাতা পরে নামাজ পড়ার সময় যেহেতু হাত বের হয়ে যায় তাই সেটা পরে নামাজ পড়া যাবে না। তবে যদি তার ওপর নামাজের জন্য ব্যবহৃত আলাদা হিজাব পরিধান করা হয় এবং হাত হিজাবের বাইরে না আসে তাহলে নামাজ হয়ে যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১