মুক্তাদীর তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা শেষ হওয়ার আগে ইমাম সালাম ফেরালে করণীয়
প্রশ্নঃ ১৪১৪০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব যদি নামাজের শেষ বৈঠাকে মুসল্লিদের তাশাহুদ, দুরুদ শরীফ,দোয়ায়ে মাসুরা শেষ করার আগে সালাম ফেরায় তাহলে মুসল্লী কি করবে তখন? ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবে নাকি মুসল্লী একা একা সব কিছু আদায় করে সালাম ফেরাবে?
৭ মার্চ, ২০২৬
খুলনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই! নামাযের প্রথম অথবা দ্বীতিয় বৈঠক বরং প্রত্যেক বৈঠকেই আত্তাহিয়্যাতু (তাশাহহুদ) পড়া ওয়াজিব; তা ফরজ নামাজ হোক বা নফল নামাজ।
অতএব, যদি কোনো ব্যক্তি শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়তে থাকে এবং এর মধ্যে ইমাম সালাম ফিরিয়ে দেন, তাহলে সে ব্যক্তি প্রথমে আত্তাহিয়্যাতু পূর্ণ করবে, তারপর সালাম ফিরাবে। তবে সে দরূদ শরীফ ও দোয়ায়ে মাসূরা পড়বে না।
কারণ শেষ বৈঠকে দরূদ শরীফ ও দোয়ায়ে মাসূরা পড়া সুন্নত; কিন্তু ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাই তাশাহহুদ শেষ করে ইমামের অনুসরণে সালাম ফিরিয়ে দেবে। কেননা, তাশাহহুদ অসম্পূর্ণ রেখে দেওয়া মাকরূহে তাহরিমী
তবে যদি কেউ তাশাহহুদ পূর্ণ করার আগেই ইমামের সাথে সালাম ফিরিয়ে দেয়, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু তা মাকরূহসহ আদায় হবে।
শরঈ দলীলঃ
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 496):
"(بخلاف سلامه) أو قيامه لثالثة (قبل تمام المؤتم التشهد) فإنه لا يتابعه بل يتمه لوجوبه، ولو لم يتم جاز؛ ولو سلم والمؤتم في أدعية التشهد تابعه لأنه سنة والناس عنه غافلون.
(قوله: و لو لم يتم جاز) أي صح مع كراهة التحريم كما أفاده ح، ونازعه ط والرحمتي، وهو مفاد ما في شرح المنية حيث قال: والحاصل أن متابعة الإمام في الفرائض والواجبات من غير تأخير واجبة فإن عارضها واجب لا ينبغي أن يفوته بل يأتي به ثم يتابعه لأن الإتيان به لا يفوت المتابعة بالكلية وإنما يؤخرها، والمتابعة مع قطعه تفوته بالكلية، فكان تأخير أحد الواجبين مع الإتيان بهما أولى من ترك أحدهما بالكلية، بخلاف ما إذا عارضتها سنة لأن ترك السنة أولى من تأخير الواجب. اهـ.
أقول: ظاهره أن إتمام التشهد أولى لا واجب، لكن لقائل أن يقول: إن المتابعة الواجبة هنا معناها عدم التأخير فيلزم من إتمام التشهد تركها بالكلية، فينبغي التعليل بأن المتابعة المذكورة إنما تجب إذا لم يعارضها واجب، كما أن رد السلام واجب، ويسقط إذا عارضه وجوب استماع الخطبة، ومقتضى هذا أنه يجب إتمام التشهد، لكن قد يدعي عكس التعليل فيقال إتمام التشهد واجب إذا لم يعارضه وجوب المتابعة نعم قولهم لا يتابعه يدل على بقاء وجوب الإتمام وسقوط المتابعة لتأكد ما شرع فيه على ما يعرض بعده، وكذا ما قدمناه عن الظهيرية، و حينئذ فقولهم ولو لم يتم جاز معناه صح مع الكراهة التحريمية، ويدل عليه أيضا تعليلهم بوجوب التشهد إذ لو كانت المتابعة واجبة أيضًا لم يصح التعليل كما قدمناه فتدبر."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাহাদাত হুসাইন ফরায়েজী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১