অনাদায়ী মহরের উপর যাকাতের হুকুম
প্রশ্নঃ ১৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিয়ের সময় আত্মীয়স্বজন ও বান্ধবীগণ আমাকে বিভিন্ন জিনিস গিফট করেন। যার মধ্যে বেশ কিছু সোনার গয়নাও ছিল। বর্তমান যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা এবং বিয়ের সময় আমার মহর নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ ৩০ হাজার টাকা। এর মধ্যে ২০ হাজার টাকা বিয়ের সময় নগদ আদায় করা হয়। আর বাকি ১ লক্ষ ১০ হাজার পরে আদায় করার কথা রয়েছে। কিছুদিন আগে আমার বিয়ের ১ বছর পূর্ণ হয়েছে। এখন আমি আমার গয়নার যাকাত দিতে চাচ্ছি। মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আমি যখন গয়নার যাকাত আদায় করব তখন কি আমাকে এই ১ লক্ষ ১০ হাজার টাকা অনাদায়ি মহরেরও যাকাত আদায় করতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, অনাদায়ি মহরের উপর যাকাত আসে না। মহরের টাকা হস্তগত হওয়ার পর থেকেই তা যাকাতযোগ্য বলে বিবেচিত হবে। তাই আপনাকে যাকাতের হিসাবের সময় অপরিশোধিত মহরের হিসাব করতে হবে না।
-আলমুহীতুল বুরহানী ৩/২৪৪; খুলাসাতুল ফাতাওয়া ১/২৩৮; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৩২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৮৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন