নাপাক কাপড় ধুয়ে পবিত্র করলে হাত ও পবিত্র
প্রশ্নঃ ১৪২৭১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানি নাপাক পরিষ্কার করার ক্ষেত্রে কাপড় তিনবার ধুতে হয়। এখন আমার প্রশ্ন হল প্রত্যেকবার ধোঁয়ার সাথে সাথে কি হাতও পাক হয়ে যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নাপাক কাপড় ধোয়ার ক্ষেত্রে হাতের হুকুম হলো,
যদি হাতের সঙ্গে নাপাকির বস্তু (عين النجاسة) থাকে, প্রথমবার ধোয়ার পরই যদি নাপাকি দূর হয়ে যায়, তাহলে নাপাকি দূর হওয়ার সঙ্গে হাতও পাক হয়ে যায়। অর্থাৎ নাপাকির বস্তু হাত থেকে দূর হয়ে গেলে হাত পাক গণ্য হবে। নাপাকির আসল বস্তু হাতে লেগে থাকলে, তা দূর না হওয়া পর্যন্ত হাত পাক হবে না।
আর যদি নাপাকি হাতে দেখা না যায়, তাহলে নাপাক কাপড় ধৌত করার পর হাত পাক করার জন্য আলাদা করে হাত ধৌত করতে হবে না। হাত এমনিতেই পাক হয়ে যাবে।
হাদীস শরীফে এসেছেঃ
عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي الرَّجُلِ يَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ فَيَنْضَحُ فِي إِنَائِهِ مِنْ غُسْلِهِ، فَقَالَ: لَا بَأْسَ بِهِ
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ফরয গোসলের সময় পাত্রে পানির ছিটা পড়া সম্পর্কে বলেন, এতে কোনো সমস্যা নেই। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৭৮৯;
«فما يبقى في اليد من البلة بعد زوال عين النجاسة طاهر تبعا لطهارة اليد... حاشية رد المحتار صفحة 355
إنْ غَسَلَ ثَلَاثًا فَعَصَرَ فِي كُلِّ مَرَّةٍ ثُمَّ تَقَاطَرَتْ مِنْهُ قَطْرَةٌ فَأَصَابَتْ شَيْئًا إنْ عَصَرَهُ فِي الْمَرَّةِ الثَّالِثَةِ وَبَالَغَ فِيهِ بِحَيْثُ لَوْ عَصَرَهُ لَا يَسِيلُ مِنْهُ الْمَاءُ فَالثَّوْبُ وَالْيَدُ وَمَا تَقَاطَرَ طَاهِرٌ وَإِلَّا فَالْكُلُّ نَجِسٌ. هَكَذَا فِي الْمُحِيطِ.
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন