ইতিকাফ অবস্থায় নারীদের জন্য রান্না ও ঘরের অন্যান্য কাজকর্ম করার বিধান
প্রশ্নঃ ১৪৩১০৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম আমার জানার বিষয় হলো কোন মহিলার ইতিকাফ অবস্থায় প্রয়োজনে রান্না করতে পারবেন?
৭ মার্চ, ২০২৬
থোল্লাকান্দি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নারীদের ইতিকাফের জন্য নির্ধারিত স্থানটি তাদের জন্য ঠিক তেমন, যেমন পুরুষদের জন্য মসজিদ। তাই নারীদের জন্যও ইতিকাফ অবস্থায় কোনো প্রকার প্রাকৃতিক বা শরঈ প্রয়োজন ছাড়া সেই নির্ধারিত স্থান থেকে বাইরে বের হওয়া বৈধ নয়। সুতরাং, ইতিকাফের জায়গা থেকে বের হয়ে রান্না করা বা ঘরের কাজকর্ম করার জন্য বাইরে যাওয়া যাবে না; এতে ইতিকাফ ভেঙে যাবে।
* ইতিকাফের মূল উদ্দেশ্য হলো সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য চেষ্টা প্রচেষ্টায় নিমগ্ন থাকা এবং তাঁর ইবাদতে মগ্ন। অতএব, ইতিকাফ চলাকালীন যাবতীয় ব্যস্ততা ত্যাগ করে বেশি সময় ইবাদতে কাটানো উচিত। এই কারণে, ইতিকাফ অবস্থায় ইতিকাফের জায়গা থেকে বের হয়ে রান্না করা বা ঘরের কাজকর্ম করার জন্য বাইরে যাওয়া যাবে না; তাবে কেউ যদি তা করে, তবে তার ইতিকাফ ভেঙে যাবে না। তবে প্রয়োজনে ইতিকাফের জায়গায় থেকে অন্যকে কাজ কর্মের দিকনির্দেশনা দেওয়া যেতে পারে।
* অবশ্য অতি প্রয়োজনে নারী তার ইতিকাফের জায়গার ভেতরে অবস্থান করেই ঘরের কাজ যেমন: আটা মাখা, রান্না করা, কাপড় ধোয়া ইত্যাদি সম্পন্ন করতে পারেন। তবে উত্তম হলো—সামর্থ্য থাকলে ইতিকাফে বসার আগেই এসব কাজের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করে নেওয়াই কর্তব্য; যাতে পূর্ণ একাগ্রতার সাথে এই ইবাদতটি তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আদায় করা সম্ভব হয়।
(فتاوی ہندیہ، كتاب الصوم، الباب السابع في الاعتكاف1/ 211، ط: رشيدية)
"والمرأة تعتكف في مسجد بيتها إذا اعتكفت في مسجد بيتها فتلك البقعة في حقها كمسجد الجماعة في حق الرجل لا تخرج منه إلا لحاجة الإنسان كذا في شرح المبسوط للإمام السرخسي. ولو اعتكفت في مسجد الجماعة جاز ويكره هكذا في محيط السرخسي. والأول أفضل، ومسجد حيها أفضل لها من المسجد الأعظم، ولها أن تعتكف في غير موضع صلاتها من بيتها إذا اعتكفت فيه كذا في التبيين. ولو لم يكن في بيتها مسجد تجعل موضعا منه مسجدا فتعتكف فيه كذا في الزاهدي".
(حاشية الطحطاوی على مراقي الفلاح، كتاب الصوم، باب الاعتكاف: 383، ط: میر محمد کتب خانه)
"قوله: (أو حاجة طبيعية) أي يدعو إليها طبع الإنسان ولو ذهب بعد أن خرج إليها لعيادة مريض أو صلاة جنازة من غير أن يكون لذلك قصدا جاز بخلاف ما إذا خرج لحاجة الإنسان ومكث بعد فراغه فإنه ينتقض اعتكافه عند الإمام بحر."
(البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري – ج 2 ص 326)
(قوله: وأكله وشربه ونومه ومبايعته فيه) يعني يفعل المعتكف هذه الأشياء في المسجد فإن خرج لأجلها بطل اعتكافه؛ لأنه لا ضرورة إلى الخروج حيث جازت فيه ۔۔۔۔۔ اهـ.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১