বাধ্য হয়ে কসম কাটলে তা ভঙ্গ এবং কাফেরার বিধান।
প্রশ্নঃ ১৪৬০৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামী ঝগড়ার মধ্যে আমাকে দিয়ে বিভিন্ন বিষয়ে আল্লাহর নামে কসম করতে বাধ্য করে। আমি নিজের ইচ্ছায় কসম করিনা।এমন ধরনের কসম করায়(যেমন:এত মাস তেল সাবান কিছু ব্যবহার করা যাবে না) যেগুলো মানা সম্ভব না। প্রশ্ন হচ্ছে আমার এ ধরনের কসম ভঙ্গ করার কারণে কাফফারা ওয়াজিব হবে কিনা?
২৪ মার্চ, ২০২৬
Maligaon
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কসম বা শপথ কারো চাপে পড়ে বাধ্য হয়ে করা হোক কিংবা নিজের ইচ্ছায় করা হোক, উভয় অবস্থাতেই কসম ভাঙলে কাফফারা ওয়াজিব হবে। আর কসম ভাঙার কাফফারা হলো, দশজন মিসকিনকে সকাল-সন্ধ্যা (দুই বেলা) পেট ভরে খাবার খাওয়ানো, অথবা দশজন মিসকিনের প্রত্যেককে পৌনে দুই কেজি (সদকায়ে ফিতর পরিমাণ) গম বা তার সমপরিমাণ মূল্য দিয়ে দেওয়া, অথবা দশজন মিসকিনকে এক জোড়া করে কাপড় দেওয়া। আর যদি কসমকারী ব্যক্তি দরিদ্র হন এবং উল্লিখিত বিষয়গুলোর কোনোটি পালন করার সামর্থ্য তার না থাকে, তবে কসমের কাফফারার নিয়তে একটানা তিন দিন রোজা রাখলেও কসমের কাফফারা আদায় হয়ে যাবে।
স্বামীকে বোঝানোর চেষ্টা করুন যে, এভাবে কসম করানো গুনাহের কাজ। তিনি যেন আল্লাহর নামকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনার ওপর মানসিক নির্যাতন না করেন।
আপনি এই কষ্টদায়ক কসম পালন করবেন না। স্বাভাবিক জীবন শুরু করুন এবং সামর্থ্য অনুযায়ী কাফফারা আদায় করে নিন।
الھندیة: (52/2، ط: دار الفکر)
ومن فعل المحلوف عليه عامدا، أو ناسيا، أو مكرها فهو سواء، وكذا من فعله، وهو مغمى عليه، أو مجنون كذا في السراج الوهاج.
و فیها ایضا: (52/2، ط: دار الفکر)
ومنعقدة، وهو أن يحلف على أمر في المستقبل أن يفعله، أو لا يفعله، وحكمها لزوم الكفارة عند الحنث كذا في الكافي.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১