দানের ক্ষেত্রে নিকটাত্মীয়দের অগ্রাধিকার
প্রশ্নঃ ১৪৮৯৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ami Faridpur theke bolci ,ami jante cai je ami amader mosjid nirmaner jonno kicu taka debo bebeci kintu tarpor jante parlam amar soto bon koste ace ,tar shami kicu income durbol ,amar bon poribar calate parena akhon oi taka gulo ki mosjide dea utom naki bon ke
১৮ এপ্রিল, ২০২৬
Kandi - Srirampotti Rd
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি আপনার ছোট বোন বাস্তবেই কষ্টে থাকে, তার স্বামীর উপার্জন কম হয় ফলে সংসার চালানো কঠিন হয়, তাহলে এ অবস্থায় আপনার জন্য আপনার বোনকে সাহায্য করা উত্তম হবে। কেননা কষ্টে নিপতিত মানুষকে সাহায্য করা সর্বাবস্থায় উত্তম। আর অসহায় লোকটি নিকটাত্মীয় হলে বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। এতে ছাওয়াবও দ্বীগুন হয়। এক্ষেত্রে আপনি সাধারণ দানের পাশাপাশি যাকাতের অর্থ দিয়েও আপনার বোন ও বোনজামাইকে সহযোগিতা করতে পারেন। তাদেরকে যাকাত দেওয়া জায়েয আছে।
দান করার ক্ষেত্রে নিকটাত্মীয়দের অগ্রাধিকার প্রসঙ্গে কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে-
﴿يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ (215) ﴾
লোকে আপনাকে জিজ্ঞেস করে, (আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য) তারা কী ব্যয় করবে? আপনি বলে দিন, তোমরা যে সম্পদই ব্যয় কর তা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য হওয়া চাই। আর তোমরা কল্যাণকর যে কাজই কর না কেন, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবগত। -সূরা বাকারা, আয়াত নং ২১৫
আয়াতের শুরুতেই বলা হয়েছে সম্পদ ব্যয়ের ক্ষেত্রে পিতা-মাতা ও নিকটাত্মীয়দের কথা। এতে তাদের অগ্রাধিকারের কথা স্পষ্ট।
তাছাড়া আত্মীয়দেরকে দান করলে দ্বীগুন ছাওয়াব হয়। প্রথমত দানের ছাওয়াব। দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ছাওয়াব। আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরয। হাদীস শরীফে বর্ণিত হয়েছে-
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ، وَعَلَى ذِي الْقَرَابَةِ اثْنَتَانِ: صَدَقَةٌ وَصِلَةٌ"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ অসহায়দেরকে দান-সদাকা করা একটি সদাকার সমতুল্য। আর নিকটাত্মীয়দের দান করা দ্বীগুন সদাকার সমতুল্য। তা হলো, সদাকা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। -মুসনাদে আহমাদ, হাদীস নং ১৬২৩৫; সুনানে তিরমিযী, হাদীস নং ৬৫৮; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৮৪৪
উল্লেখ্য, মসজিদ নির্মাণে দান করাও গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ تَعَالَى بَنَى اللَّهُ لَهُ بيتا في الجنة.
যে ব্যক্তি আল্লাহর (সন্তুষ্টির) জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। -সহীহ বুখারী, হাদীস নং ৪৩৯; সহীহ মুসলিম, হাদীস নং ৫৩৩
তাই আপনি সামর্থবান হলে বোনকে দান করার পাশাপাশি মসজিদেও দান করতে পারেন। অর্থাৎ প্রয়োজন পরিমাণ বোনকে দিলেন, আবার মসজিদের প্রয়োজনেও দান করলেন। এতে আপনি উভয় খাতেরই ফযীলত ও প্রতিদানের অধিকারী হবেন।
আমরা দোয়া করছি, আল্লাহ তায়ালা আপনার হালাল সম্পদে আরও বরকত দান করুন। এবং আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১