দান-সদাকা অসহায় গরিব মানুষের হক; অন্য কোন প্রাণীর নয়
প্রশ্নঃ ১৪৯৩৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার উপর কিছু সাদাকাহ ফরয হয়েছে অনিচ্ছাকৃত গুনাহের কারনে। সেই টাকার থেকে কিছু অংশ আমার দেওয়া হয়েছে।কিছু অংশ বাকি।আমাদের বাড়িতে একটা পোষা কুকুর আছে। কুকুরটি অসুস্থ। আমি কি ওই টাকা দিয়ে কুকুরের চিকিৎসা করাতে পারি? দয়া করে দ্রুত উত্তর দিবেন।
১৫ এপ্রিল, ২০২৬
ঢাকা ১২১২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরিয়তের দৃষ্টিতে দান-সদাকার হকদার মানুষ। বিশেষত ওয়াজিব দান-সদাকা আদায় হওয়ার জন্য কোন মানুষকে দেওয়া আবশ্যক। অন্যথায় তা আদায় হবে না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামীন বলেন-
﴿إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴾
প্রকৃতপক্ষে সদকা ফকীর ও মিসকীনদের হক এবং সেই সকল কর্মচারীদের, যারা সদকা উসূলের কাজে নিয়োজিত এবং যাদের মনোরঞ্জন করা উদ্দেশ্য তাদের। তাছাড়া দাসমুক্তিতে, ঋণগ্রস্তের ঋণ পরিশোধে এবং আল্লাহর পথে ও মুসাফিরদের সাহায্যেও (তা ব্যয় করা হবে)। এটা আল্লাহর পক্ষ হতে প্রদত্ত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। -সূরা তাওবা, আয়াত নং ৬০
উপরোক্ত আয়াতে দান-সদাকার হকদার হিসেবে আটটি শ্রেণি উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটি শ্রেণিই মানুষ। তাছাড়া হাদিসেও এর প্রমাণ আমরা পেয়ে থাকি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রা.কে যখন ইয়ামানে পাঠান তখন দাওয়াতের বেশ কিছু ধারা শিখিয়ে দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম একটি ছিল-
فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ
... অতঃপর তুমি তাদেরকে জানিয়ে দিবে, আল্লাহ তায়ালা তাদের উপর তাদের সম্পদে সদকা ফরয করেছেন। যা ধনীদের থেকে গ্রহণ করা হবে আর দরিদ্রদের মাঝে বণ্টন করা হবে। -সহীহ বুখারী, হাদীস নং ১৩৩১, ১৪২৫, ৪০৯০; সহীহ মুসলিম, হাদীস নং ১৯
সুতরাং দান-সদাকা বিশেষত ফরয বা ওয়াজিব দান-সদাকা কোন অসহায় গরিব মিসকীনকেই দান করতে হবে। অসহায় গরিব কোন মানুষকে না দিয়ে অন্য কোন প্রাণীর জন্য খরচ করলে তা আদায় হবে না। তবে ওয়াজিব বা ফরয দান ছাড়া এমনিতেই কোন প্রাণীর প্রয়োজনে খাবার বা চিকিৎসার ব্যবস্থা করলে তার জন্য আল্লাহর নিকট প্রতিদান পাওয়া যাবে ইনশাআল্লাহ।
** الدر المختار مع رد المحتار : (2/344)
ويشترط أن يكون الصرف (تمليكا) لا إباحة كما مر (لا) يصرف (إلى بناء) نحو (مسجد و) لا إلى (كفن ميت وقضاء دينه)
(قوله: تمليكا) فلا يكفي فيها الإطعام إلا بطريق التمليك ولو أطعمه عنده ناويا الزكاة لا تكفي ط وفي التمليك إشارة إلى أنه لا يصرف إلى مجنون وصبي غير مراهق إلا إذا قبض لهما من يجوز له قبضه كالأب والوصي وغيرهما ويصرف إلى مراهق يعقل الأخذ كما في المحيط قهستاني وتقدم تمام الكلام على ذلك أول الزكاة.
(قوله: كما مر) أي في أول كتاب الزكاة ط (قوله: نحو مسجد) كبناء القناطر والسقايات وإصلاح الطرقات وكري الأنهار والحج والجهاد وكل ما لا تمليك فيه زيلعي (قوله: ولا إلى كفن ميت) لعدم صحة التمليك منه»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১