যাওয়ালের নামাযের সময়
প্রশ্নঃ ১৬১৯৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যাওয়ালের নামাজের সময় শেষ কখন?
২০ জুলাই, ২০২৬
ময়মনসিংহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার (যাওয়াল হওয়ার) পর, অর্থাৎ যোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকেই 'সুন্নাতে যাওয়াল' আদায়ের সময় শুরু হয়। আর যোহরের সুন্নত নামাজ আদায়ের পূর্ব পর্যন্ত এ নামাজ পড়া যায়।
জাওয়ালের নামায সম্পর্কে হাদীসে এসেছে,
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ أَبِي الْوَضَّاحِ، هُوَ أَبُو سَعِيدٍ الْمُؤَدِّبُ عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي أَرْبَعًا بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ وَقَالَ " إِنَّهَا سَاعَةٌ تُفْتَحُ فِيهَا أَبْوَابُ السَّمَاءِ وَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِيهَا عَمَلٌ صَالِحٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي أَيُّوبَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُصَلِّي أَرْبَعَ رَكَعَاتٍ بَعْدَ الزَّوَالِ لاَ يُسَلِّمُ إِلاَّ فِي آخِرِهِنَّ .
অর্থ : আবু মুসা মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনুস সাইব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) পশ্চিমে সূর্য হেলে যাওয়ার পর যোহরের পূর্বে চার রাকআত নামায আদায় করতেন। বলতেনঃ এটা এমন সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এই সময়ে আমার একটি নেক আমল উত্থিত হোক তা আমি ভালবাসি। - ইবনে মাজাহ ১১৫৭এই বিষয়ে আলী ও আবু আইয়ুব (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আব্দু্ল্লাহ ইবনুস সাইব বর্ণিত হাদীসটি হাসান-গারীব। রাসূল (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি যাওয়াল বা সূর্য পশ্চিমে হেলে যাওয়ার পর-চার রাকআত নামায আদায় করতেন। এতে শেষ রাকআত ছাড়া আর কোথাও তিনি সালাম ফিরাতেন না।
জামে' তিরমিযী, হাদীস নংঃ ৪৭৮
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/30110
এ হাদীসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো মুহাদ্দিস এ চার রাকাতকে যোহরের পূর্বের সুন্নতে মুয়াক্কাদা হিসেবে ব্যাখ্যা করেছেন। আবার অন্য অনেক মুহাদ্দিস বলেছেন, এটি যোহরের সুন্নত থেকে পৃথক একটি মুস্তাহাব নফল নামাজ, যা 'সুন্নাতে যাওয়াল' নামে পরিচিত।
তিরমিযী শরীফের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ তুহফাতুল আহওয়াযীতে এসেছে,
قَالَ الْعِرَاقِيُّ: هِيَ غَيْرُ الْأَرْبَعِ الَّتِي هِيَ سُنَّةُ الظُّهْرِ قَبْلَهَا، وَتُسَمَّى هَذِهِ سُنَّةَ الزَّوَالِ.
অর্থ: ইমাম ইরাকী (রহ.) বলেন, "এ চার রাকাত যোহরের পূর্বের সুন্নত থেকে ভিন্ন। একে 'সুন্নাতে যাওয়াল' বলা হয়।"
(তুহফাতুল আহওয়াযী, ২/৫৮৭)
এছাড়া আওনুল মা'বূদ-এ এসেছে,
... وَتُسَمَّى هَذِهِ سُنَّةَ الزَّوَالِ، وَهِيَ غَيْرُ سُنَّةِ الظُّهْرِ، صَرَّحَ بِهِ الْغَزَالِيُّ...
অর্থ: একে 'সুন্নাতে যাওয়াল' বলা হয়। এটি যোহরের সুন্নত থেকে পৃথক। ইমাম গাজালী (রহ.) এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
(আওনুল মা'বূদ, ৪/১০৯)
সুতরাং, 'সুন্নাতে যাওয়াল'-এর সময় হলো সূর্য ঢলে যাওয়ার পর (যোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর) থেকে যোহরের সুন্নত নামাজ আদায়ের পূর্ব পর্যন্ত। তবে এ নামাজ যোহরের সুন্নতের অংশ, নাকি পৃথক একটি মুস্তাহাব নামাজ নাকি যোহরের সুন্নত এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও পৃথক মুস্তাহাব নামায ধরাই উত্তম। সুন্নতে জাওয়াল হিসেবে আদায় করলে ইনশাআল্লাহ অতিরিক্ত সওয়াবের পাওয়া যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১