উম্মীদের জামাতে নামাজের হুকুম
প্রশ্নঃ ১৬৩৬৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব এর কিরাআত অশুদ্ধ এবং মুক্তাদীরাও কেউ কুরআন পড়তে জানে না, তাহলে কি ইমাম এবং মুক্তাদির নামাজ হবে.?
৬ আগস্ট, ২০২৬
চৌগাছা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো মানুষ যদি কুরআন পড়তে বা লিখতে না পারে, (যাকে শরীয়তের ভাষায় উম্মি বলে) তবে তার জন্য আবশ্যক হলো, নামাজের পদ্ধতি এবং নামাজে পঠিত বিষয়গুলো এবং প্রয়োজন পরিমাণ কুরআনের আয়াত ও সূরা দ্রুত শিখে নেওয়া।
তার আগ পর্যন্ত এজাতীয় মুসল্লিদের ক্ষেত্রে বিধান হলো, তিনি নামাজের নিয়ত বেঁধে নামাজ শুরু করবেন।তারপর কেরাতের স্থানে কেবল সুবহানাল্লাহ, আলহামদুল্লিহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে।
যদি কয়েকজন উম্মী একত্র হয়ে জামাতে নামাজ পড়ে যেখানে ইমাম ও মুক্তাদি সকলেই উম্মী তাহলে সকলেই একই পদ্ধতিতে নামাজ আদায় করবে। এ-ই নামাজ সহিহ হয়ে যাবে।
তবে যদি তাদের মাঝে কেউ এমন থাকে যে অল্প পরিমাণ হলেও কুরআন পড়তে পারে তাহলে তাকেই ইমাম বানাতে হবে। অন্যথায় কারো নামাজ শুদ্ধ হবে না।
أنه يصلي ، فإذا وصل إلى موضع القراءة فإنه يسبح الله ، ويحمده ، ويكبره ، ويهلله ، أي يقول : سبحان الله ، والحمد لله ، والله أكبر ولا إله إلا الله .
হাদিস শরিফে হজরত রিফাআ ইবনে রাফি (রাযিঃ) থেকে বর্ণনা যে আছে যে,একদিন রাসূল (ﷺ) মসজিদে বসা ছিলেন। আমরাও তাঁর সঙ্গে বসা ছিলাম.... তারপর তিনি বললেন, فإن كان معك قرآن فاقرأ وإلا فاحمد الله وكبره وهلله
.... কুরআনের কিছু যদি মুখস্থ থাকে তবে তা পড়বে। তা না থাকলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে।https://muslimbangla.com/hadith/17491
الدر المختار: ٥٢٢/١
والأحق بالإمامة تقديما الأعلم بأحكام الصلاة فقط صحة وفسادا..الخ
الدر المختار:٥٩٢/١
وإذا اقتدى أمي وقارئ بأمي تفسد صلاة الكل للقدرة علي القراءة بالاقتداء بالقارئ سواء علم به أو لا.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১