অতিশয় দুর্বল পশু দিয়ে আকিকা করার বিধান
প্রশ্নঃ ১৬৩৭৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছা আমার মেয় বয়স এখন ৬ বছর শেষ হয়ে সাত বছরে পরছে। আমার মেয় আকিকা দিয়েছিলাম একটা অসুস্থ ছাগল দিয়ে মানে খালি পাতলা পায়খানা করত ছাগল সেই ছাগল দিয়ে আকিকা করেছিলাম আমার সেই আকিকা কি আমার মেয় নামে হয়েছে কারন ছাগলটা তো অসুস্থ ছিল।
৭ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
ডায়রিয়ায় আক্রান্ত ছাগল দিয়ে আকিকা করা জায়েজ হবে কি না, তা মূলত ছাগলটির অসুস্থতার তীব্রতার ওপর নির্ভর করে। শরিয়তের নিয়ম অনুযায়ী, যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা এত মারাত্মক হয় যা পশুকে চরম দুর্বল করে দেয়, তবে তা দিয়ে আকিকা জায়েজ হবে না। তবে যদি ডায়রিয়া সামান্য বা প্রাথমিক পর্যায়ের হয় এবং পশুটি স্বাভাবিকভাবে চলাফেরা ও ঘাস খেতে পারে, তবে তা দিয়ে আকিকা করা জায়েজ হবে।
কেননা হাদিস শরীফে বারা' ইবন আযিব রা. থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন,
قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال: أربع لا تجوز في الأضاحي: العوراء بين عورها والمريضة بين مرضها والعرجاء بين ظلعها والكسير التي لا تنقى.
একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মধ্যে দাঁড়িয়ে বলেন, চার প্রকারের পশু কুরবানীর জন্য বৈধ নয়: ১. যে পশুর একটি চক্ষু অন্ধ এবং তার অন্ধত্ব স্পষ্ট, ২. অসুস্থ পশু, যার অসুস্থতা স্পষ্ট, ৩. খোঁড়া পশু, যার পায়ের বক্রতা স্পষ্ট এবং ৪. ভগ্নপদ পশু, যার মগজ নেই (হাড্ডিসার হয়ে গিয়েছে।)
সুনানে আবুদাউদ হাদিস নং ২৩১৮
হাদিসের লিংকঃ https://muslimbangla.com/hadith/55640
প্রিয় দ্বীনি ভাই!
যেহেতু বিষয়টি নিয়ে আপনার মনেই খটকা রয়ে গেছে তাই উত্তম হলো, এই খটকা দূর করার স্বার্থে আরেকটি ভালো ছাগল আকিকার নিয়তে জবাই করে দেওয়া। আল্লাহ তাআলা আপনাকে তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১