ছোট বাবু পাশে রেখে। শারীরিক সম্পর্ক করা কি গুনাহ?
প্রশ্নঃ ১৬৪১২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছোট বাবু পাশে রেখে। শারীরিক সম্পর্ক করা কি গুনা।?
১০ আগস্ট, ২০২৬
কলাপাড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নাবালেগ বাচ্চা (অবুঝ, যারা কোন কিছু জানেনা এবং কোন কিছুর চিত্রও তাদের মাথায় অংকিত হয় না) পাশে থাকাবস্থায় সহবাস করা জায়েজ আছে৷ এতে কোন গুনাহ হবে না৷
বাচ্চা যদি নাবালেগ হয় কিন্তু বুঝমান (3-4 বছরের) তাহলে এদের পাশে রেখে সহবাস না করায় বাঞ্চনীয়৷ কেননা এ বয়সের বাচ্চারা তাদের দেখা অনেক জিনিসই বিভিন্ন সময় প্রকাশ করে থাকে, যা বাবা-মার জন্য লজ্জাজনক হতে পারে৷ আর যদি বাচ্চা সব কিছু জানতে বা বুঝতে শেখে তাহলে তাদের পাশে রেখে সহবাস করা জায়েজ নেই৷
সর্বাবস্থায় বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর নিরাপদ দূরত্বে বা আলাদা কক্ষে সহবাস করা উচিত৷ নতুবা বাচ্চা নির্লজ্জ হওয়ার আশংকা থাকে৷
ছোট বাচ্চা থাকলে এক্ষেত্রে আলাদা বিছানা/আলাদা খাট হলে ভালো হয়। অথবা বাচ্চা খাটের উপর থাকলে তখন সহবাসের সময় স্বামী স্ত্রী মেঝেতে থাকলে ভালো হয়।
সেই ঘরে সহবাস করলে এমতাবস্থায় বাচ্চা শুনবে এমন জোরে কোনো আওয়াজ করা যাবেনা। শরীরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে রেখে সহবাস করতে হবে, যাতে সেটি পর্দার কাজ দেয়।
সন্তানের শরীরে যেনো নিজের বা স্ত্রীর উত্তেজনা বশত হাত ছড়িয়ে না আসে,সেই দিকে পূর্ণ খেয়াল রাখতে হবে।
সতর্কতামূলক সেই সময়ে অন্য ফাকাঁ রুমে যাওয়াই ভালো।
এক্ষেত্রে শুধুমাত্র সহবাসের সময় অন্য রুমে গিয়ে সহবাস শেষে পরবর্তীতে সন্তানের রুমে আসা যাবে।
جاء في "الموسوعة الفقهية" (3/178) :
"يُخِلُّ بالاستتار وجود شخص مميز مستيقظ معهما في البيت , سواء أكان زوجة , أم سرية (أَمَة) , أم غيرهما , يرى أو يسمع الحس , وبه قال الجمهور , وقد سئل الحسن البصري عن الرجل يكون له امرأتان في بيت , قال : كانوا يكرهون – يعني : يُحَرِّمُون ، كما هو اصطلاح السلف - أن يطأ إحداهما والأخرى ترى أو تسمع .
ويُخِلُّ بالاستتار وجود نائم , نص على ذلك المالكية , فقال الرهوني في "حاشيته على شرح الزرقاني لمتن خليل" : لا يجوز للرجل أن يصيب زوجته أو أمته ومعه في البيت ( يعني في نفس الغرفة ) أحد يقظان أو نائم ؛ لأن النائم قد يستيقظ فيراهما على تلك الحال .
قال ابن حزم في "المحلى" (9/231) :
" الاستتار بالجماع فرض , لقول الله عز وجل : ( يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ) " انتهى .
وقال ابن قدامة في "المغني" (9/228) :
"لا يجامع بحيث يراهما أحد , أو يسمع حسهما ، ولا يقبلها ويباشرها عند الناس
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১